আবার একটা সহজ ফটোশপ টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। মনে হয় ভালো লাগবে আপনাদের।
প্রথমে file> new> তে গেলাম। width 500 px, height 500 px দিলাম। ওকে চাপ দিয়ে পেয়ে গেলাম ফকফকা সাদা একটা ওয়ার্কস্পেস।
সাদা লেয়ারটার কালার বদলে একটু নীলচে কালো একটা কালার দিয়ে ফিল করলাম ব্যাকগ্রাউন্ড (041b28)।
এবার যেটা করতে হবে, আপনাকে তিন/চারটা কালারফুল ছবি খুঁজে বের করতে হবে। তারপর ফটোশপের tool menu থেকে ২ নাম্বারে যে marquee tool আছে ওখান থেকে single row marquee tool খুঁজে বের করতে হবে।
এটা দিয়ে আপনি ১ পিক্সেল এক একটা সারি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর ctrl+j চাপলে আপনি সিঙ্গেল পিক্সেল এর সারি পেয়ে যাবেন। এবার ctrl+t চেপে এদের উচ্চতা বাড়িয়ে দিন। কালারফুল এই প্যাটার্ন বক্সটা পেয়ে গেলেন!
এবার নতুন একটা লেয়ার নিন। এটা কালো ব্যাকগ্রাউন্ড এর ওপরে থাকবে। এবার500 px এবং 0 hardness
এর একটি ব্রাশ নিন। এবার একেবারে কালো রঙ দিয়ে মাঝখানে রঙ করুন। এটা আপনার ডিজাইনের গভীরতা বাড়াবে।
এবার রঙিন স্ট্রাইপ এর লেয়ার টা সিলেক্ট করে ctrl+j চেপে ডুপ্লিকেট লেয়ার তৈরী করলাম। ctrl+t চেপে skew অপশন সিলেক্ট করে এইরকম একটা অবস্থায় আসলাম।
এবার ব্রাশ সিলেক্ট করে কালো রঙ দিয়ে স্ট্রাইপের গভীরতা আরো বাড়ালাম
এবার ওপরের সরু অংশটা মুছে দিতে পারেন, অথবা মাস্ককিং ও করতে পারেন।
আশা করি, কাজে লাগবে এই পোষ্টটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


