কলেজে ভর্তি হওয়া নিয়ে তখন রীতিমতো আমার অবস্থা খারাপ !! কারণ বাড়ি থেকে কড়া নির্দেশ দেওয়া হইল যে বাংলাদেশে শুধুমাত্র নটরডেম কলেজে পড়লেই সাফল্য নিশ্চিত নাইলে এলাকার সরকারী কলেজে পড়া অনেক ভালো । কিন্তু নটরডেমে ভাইভা হইতে আমাকে হৃদয়বিদারকভাবে বিদায় নিতে হইল !! কি আর করা , বিরস বদনে তখন এলাকার সরকারী কলেজে ভর্তি হইতে গেলাম । কলেজে ঢোকা মাত্রই দেখলাম কয়েকজন ভাই আমাকে এসে বললেন , " ভাইয়া , তুমি কি এখানে ভর্তি হবে ?? তোমার কোন সমস্যা হলে আমাদের বলবে । আমরা তোমার সাথেই আছি । " আমার মেজাজ এমনিতেই খারাপ ছিল । আমি আর কিছু কই নাই । কিন্তু ভর্তি হওয়ার কয়েকদিন পরেই দেখি খাইছে আমারে । আমি কলেজে ঢুকি আর আমারে ৪-৫ জন জড়াইয়া ধইরা আদর শুরু করে !! একজন পিঠ ঢলে দেয় তো অন্যজন আমার মাথা হাতায় দেয় !! পিঠ ঢইল্যা আমার এমন অবস্থা করে যে পরের ১-২ ঘণ্টা আমার পুরা শরীর জ্বলতে থাকে । ইতিমধ্যে আমাকে উনাদের সেমিনারে যাওয়ার জন্য দুই-একবার দাওয়াতও দেওয়া হয় যার নাম চা-চক্র !! আমি আগে চা খাইতাম না তাই আমি যাই নাই !! যদি বার্গার খাওয়াইতো তাইলে যাইতাম !! কয়দিন পরে পরে দেখি বেটারা খালি আমারেই ধরে । আমি তো পুরা অতিষ্ঠ হইইয়া গেলাম রে !! এরমধ্যে আমারে আবার ছাত্র-ইউনিয়ন করতে আমার ক্লোজ ভাইয়েরা অনুরোধ করতেছে । মনে মনে খালি সৃষ্টিকর্তাকে ডাকি তখন হায়রে আমি কি ফান্দে পড়লাম !! দেশব্যাপি সেই বিখ্যাত সিরিজ বোমা হামলার পরে তাদের আর দেখলাম না !! আমি কোনদিন তাদের নামও জিগাই নাই । আহারে কি বাঁচাটা বাইছ্যা গেলাম রে ভাই !! আমার সেই জানের ভাইয়েরা এখন কই আছে আল্লাহ জানে । আমার অন্তত এখন গা জ্বলে না ।
শিবির-ভক্ত আমার সেই জানের ভাইয়েরা কোথায় গেলেন ??

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।