কালকে নাকি কিসের ভ্যালেন্টাইন না কীসব আজেবাজে দিন গেছে শুনলাম !! (কথায় আছে না আঙ্গুর ফল টক !!) । সারাদিন দেখি ভার্সিটিতে জোড়ায় জোড়ায় ভিড় !(কালকে আমি অভাগা বাদে সবাই দেখি ডাবল)
যেহেতু সারাদিন ঘুরার মতো কেউ নাই তাই না পেরে টিউশনি তে গেলাম । ফিরার পথে শাহবাগ থেকে মেলার দিকে যাচ্ছি । হঠাৎ করে শুনি এক মেয়ে পেছন থেকে বলছে ফাজিল কত ছেলেটা , দেখছো !! আমি তো ভয় পাইলাম কারে না কারে কয় । দেখি না , আমার পিছনে আরেক ছেলে তাকে নাকি ধাক্কা মারছে !! আমি মনে মনে ভাবলাম , যাক এইটা আর কি ??
আরেক জায়গায় দেখি এক জুটি হাটতেছে । হঠাৎ করে ছেলেটা মেয়েকে বললো , " এই তুমি তোমার ইয়েটা ঠিক করো !! দেখা যাচ্ছে ! " ওই কথা শুনে যারা উনার দিকে তাকায় নাই , তারাও দেখি উনার দিকে তাকাইছে !!!! "
গত বছরের একটা কাহিনি দিয়ে শেষ করি । টি,এস,সি'তে বসে আছি ডাসের পিছনে । সেখানে দুই জোড়া জুটি আসলো । আসার পরে সেই রকম উত্তেজনা তাদের মধ্যে । তাদের কথা শুনে যা বুঝলাম তা হলো- এদের কারো এক্স-বয়ফ্যান্ড এর সাথে আরেক বান্ধবীর রিলেশন হয়েছে । কিন্তু এখন আবার কি হইছে কে জানে ওই দুই মেয়ে বিশাল ঝগড়া লাগাই দিল । পুরাতন প্রেমিকা ওই ছেলেকে ইচ্ছেমতোন গালিগালাজ করতেছে তার বান্ধবীর(বর্তমান প্রমিকা) আর সেই বান্ধবী কিছুক্ষণ চুপ থেকে ওই মেয়েরে শুরু করছে গালি !! " তুই যে রাতে কার সাথে কোথায় থাকিস এইটা কি তোর নতুন প্রেমিক জানে ??!! "
ঝগড়া থামাইতে ব্যস্ত সেই দুই মহান প্রেমিক । হঠাৎ করে দেখলাম এক মেয়ে আরেক মেয়েকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিছে আর সেই মেয়ে মাটি হাতে আরেক মেয়েকে থাপ্পড় মারছে !!
যার নিজের প্রেমিকা নাই তার কাছে তো " আঙ্গুর ফল টক" মনে হবেই । তাই না ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



