বন্ধুদের নিয়ে বাঁচি

চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৮

শেয়ারঃ
0 1 0


ঈদের আগের দিন কজন বন্ধু গিয়েছিলেন আব্দুর রশিদের বাড়ি।একচালা মাটির ঘর আব্দুর রশিদের। নিজেদের পত্রিকায় রিপোর্টের জন্য। তারা কিছু ছবি পাঠিয়ে ছিল আমার খোঁজ নেয়া দেখে।ওগুলো আমার কাছে গভীর মনো কষ্টের কারণ হয়ে পরে ছিল। মানবীর পোস্টটা দেখে মনে হলো এগুলো ব্লগে দিয়ে দেই।

একটা গ্র“প ছবিতে দেখলাম আব্দুর রশিদের শিশু সন্তান ও তার স্ত্রীকে।দরিদ্র রিক্সা চালকের পরিবারের ছবি। অতি স্বাভাবিক ভাবেই ঈদের মাত্র ৬ দিন আগের এই ঘটনা দরিদ্র রিক্সা চালকের পরিবারে কোন আনন্দ ঢুকতে দেয়নি।

রশিদের অবুজ শিশুগুলো কি ভাবছিল এই বড় বড় খেলার নিষ্ঠুরতায় ছবি দেখে বোঝার চেষ্টা করলাম। এই চোখের ভাষা পড়া মুষ্কিল ।

স্ত্রী মোমেনা আক্তারের নেয়া ঋনের টাকা আদায় করতে ধরে নেয়ার পর ব্র্যাক অফিসের পেছনে নারকেল গাছে ঝুলতে[img|http://media.somewhereinblog.net/images/thumbs/onrinnoblog_1223737649_12-manobiblog_1223353977_1-Gruesome.[1].jpg] দেখা যায় রিক্সা চালক আবদুর রশিদের লাশ।

নিহত স্বামীর কথা মনে করে একা একা ডুকরে কেঁেদ ওঠেন মোমেনা আক্তার । আর অভাবকে অভিশাপ দেন।তার বিলাপ আশে পাশের বাড়ির মানুষদের চোখের পানি শুকাতে দেয় না।

দায়দেনা থেকে মুক্তি পেতে কুমিল্লার চৌদ্দগ্রামের ব্র্যাক অফিস থেকে নেয়া ৩৫ হাজার টাকা ঋন যে প্রিয় স্বামীর বিনিময়ে শোধ করতে হবে তা কল্পনাও করেন নি।

ঘটনার পর থেকে ব্র্যাক অফিসে তালা ঝুলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রিক্সা চালক আব্দুর রশিদের মৃত্যুর কারণ তদন্তে পুলিশ খুব একটা গা করছে না।আত্মহত্যা ধরে নিয়েই ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।

মোস্তাফিজুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা,চৌদ্দগ্রাম থানা,কুমিল্লা।

স্থানীয় সংবাদ দাতারা তাদের পত্রিকায় খবর পাঠিয়েছেন,এই মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে চলছে সমঝোতার চেষ্টাসহ নানা তৎপরতার অভিযোগ রয়েছে স্থানীয়দের ।
আব্দুর রশিদের খুন নিয়ে মানবীর মূল লেখাটি এখানে

 

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১১ সকাল ১১:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন: ঘটনাটা কেমন মাথার ভেতরে ঢুকে আর নামতে চায় না।

থ্যাংকস বিডি আইডল। ভাল থাকবেন ।

২. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৪
আরণ্যক যাযাবর বলেছেন:
বাচ্চা দুটোর চোখের ভাষা পড়ার সাহস পেলাম না।
স্তম্ভিত হয়ে আছি মাৎস্যন্যায়ের এই সময়ে। ধিক্কার রাষ্ট্র ও সমাজের জন্য, ধিক্কার নিজের জন্যে।
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন:
আরণ্যক যাযাবর,কেমন না!? অসহ্য অনুভূতি!!!

৩. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমরা বিস্মৃতিপরায়ণ বাঙ্গালী জাতি...

চলুন সব ভুলে যাই... ফজলে আবেদ এর নোবেল চাই
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন: সেটাই!

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।ভাঙ্গা পেন্সিল।

৪. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৬
লিপিকার বলেছেন: বাচ্চা দুটোর ছবি দেখে মনটা খারাপ হয়ে গেলো......

এসব নারকীয় ঘটনার অবসান কবে হবে!



১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন:
আমার খারাপ লাগছে কেন জানেন, মনে হচ্ছে জীবীকার জন্য যে কোন দিন ওরাও রিক্সা চালানো শুরু করবে। বা বড় ভাই প‌্যাডেলে ,ছোটটা পেছন থেকে ঠেলবে।দৃশ্যটা খুব কষ্ট দিচ্ছে।

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: থ্যাংকস সাইফ।

১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ সালেহ ভাই।

ভাল থাকবেন।

৭. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১০
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ছবি গুলোর জন্য ধন্যবাদ। এনজিও দ্বারা নির্যাতিত এই পরিবার গুলির উপর ডকুমেন্টরী প্রচার করতে পারলে জন সচেতনতা বাড়ত। স্থীর চিত্রও যথেষ্ট সহযোগী। আপনাকে +
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: বাবু>বাবুয়া>বাবুই, অন্যায়ের বিরুদ্ধে জন সেচতনতা বাড়ানোর আপনার সক্রিয় ভূমিকার প্রতি আমার শ্রদ্ধা ।
ভাল থাকবেন। শুভেচ্ছা।

৮. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৩
মানবী বলেছেন: ছবিগুলো শেয়ার করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা অণৃণ্য।

আব্দুর রশিদের স্ত্রী মোমেনা আক্তার গ্রামে ফিরে সকলে প্রকাশ্য ঘুরছেন দেখে অবাক হলাম!!! তাঁর লাশ এখনো ঝুলিয়ে দেয়া হয়নি!!!
পরে জানলাম ব্র্যাক অফিসে এখনো তালা ঝুলছে, তাই হয়তো মোমেনা আক্তারের এতো খানি র্স্পধা!!!!


এই হতভাগ্য পরিবারটির ছবি আপনাকে, আমাকে, অগুনিত ব্লগারদের আলোড়িত করবে, তবে যেই ফজলে আবেদদের আলোড়িত করার কথা.. তাদের কাছে মৃত পিঁপড়া আর আহত কীটের চেয়ে খুব বেশি কিছু মনে হবেনা হয়তো!!

এই অসুস্থ ধারার অবসানের জরুরী প্রয়োজন।


আপনার ব্লগে ২৬শে সেপ্টেম্বরের পোস্টের লিংক পড়েই প্রথম জানতে পারি আব্দুর রশিদের কথা। এই নৃশংস নির্মম অন্যায় ঘটনাটি সম্পর্কে আমাদের সচেতন করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: মানবী,ছবিগুলোতো আমার কাছে ছিল ,আপনার পোস্ট দেখার আগে এগুলো এখানে দেয়ার কথা মনে আসেনি।এজন্য ধন্যবাদ আপনারই প্রাপ‌্য।

ঋণ পরিশোধে আতঙ্কিত হয়ে ঘর ছাড়া মোমেনা স্বামীর খুনের পর বাড়ে ফিরেছে। তার সঙ্গে কথা বলে বন্ধুদের মনে হয়েছে সে এখনো সজ্ঞানে ফিরে আসেনি।বিকারগ্রস্তের মতো।পাশের মানুষ হারানোর পর এটা নিশ্চয়ই অস্বাভাবিক ঘটনা নয়।গরীবদের আবার দয়া মায়া বেশি কিনা! তার হয়তো আবার আতন্ক আসবে পুনরায় কিস্তি পরিশোধের তাগিদ দিয়ে তাকে বা তার পরিবারের আর কোন সদস্যকে জিম্মি করে খুন করা হলে।

এছাড়া আপনার লেখায়ও দেখলাম, খুনের মামলা এড়াতে সমজোতার চেষ্টা হচ্ছে।

আপনার 'প্রতিবাদ' করার ঘটনায় আমি বিস্মিত হয়েছি।আপনাকে অনেক ধন্যবাদ মানবী। ভাল থাকবেন।

৯. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৮
অন্যমনস্ক শরৎ বলেছেন: অনেক ধন্যবাদ কার্যকর পোষ্টের জন্য। স্টিকী করার আহবান জানালাম।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: অন্যমনস্ক শরৎ, আপনাকে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন। শুভেচ্ছা।

১০. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৪
আশীফ এন্তাজ রবি বলেছেন: ফজলে হাসান আবেদ নোবেল পাচ্ছেন- এটা মোটামুটি নিশ্চিত।


কারও চেহারা দেখে কোন মন্তব্য করা ঠিক না। তবু ভারপ্রাপ্ত ওসির ছবি দেখে মনে হল, ভদ্রলোক একজন চু..মা ...নি...যেমনটা ফজলে হাসান আবেদের চেহারা দেখে মনে হয় ....

১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: আশীফ এন্তাজ রবি,আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ওসির ভূমিকা খুবই ন্যাক্কার জনক সন্দেহ নেই।

ভাল থাকবেন।শুভেচ্ছা।

১১. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫২
সালাউদ্দিন আইউবী বলেছেন: আপনার পোষ্টটি অসম্ভব রকমের ভালো লাগলো।

আপনারা আছেন বলেই হয়তো আরো কিছু রশিদ পঙ্গু হয়ে বেচেঁ থাকবে, কারন তাদের কে মেরে হাত পা ভাঙ্গা হবে। ফাসিঁতে দেয়া হবে না।

ক্ষুদ্র ঋন তো ক্ষুদ্র কীটদের জন্যই। গরীব মেরেই তবে ধনী হওয়া যায়। কারন ধনী মরলে ধনীর পোলা বা জামাই ধনী হয়।

আমার তো মনে হয়, আমাদের সময় এসেছে ইউনুসের নোবেল ইউনুস দের পায়ু পথে প্রবেশ করিয়ে দেবার।

তবেই ক্ষুদ্র কীটদের জীবন কিছুটা অভাব থাকলেও ঝড়ে পরবে না।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: সালাউদ্দিন আইউবী, আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আশীফ এন্তাজ রবি ভাল বলেছেন তার পোস্টে। ২০১৫ সালের মধ্যে দারিদ্র জাদুঘরে পাঠানোর অংশ হিসেবে গরিব খুন করা হচ্ছে।(পোস্টের অন্তর্নিহিত বক্তব্য)

আপনি ভাল থাকবেন।শুভেচ্ছা।

১২. ১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৫
মানবী বলেছেন:
পোস্টটি স্টিকি করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: জি,ধন্যবাদ মানবী। আমিও ধন্যবাদ জানাই।কতৃপক্ষের সাহসী ও স্পষ্ট অবস্থান আমার খুব ভালো লেগেছে।

মানবী, আপনি ভাল থাকবেন।শুভেচ্ছা জানবেন।

১৩. ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১১
কিরিটি রায় বলেছেন: আরণ্যক যাযাবর বলেছেন:
বাচ্চা দুটোর চোখের ভাষা পড়ার সাহস পেলাম না।
স্তম্ভিত হয়ে আছি মাৎস্যন্যায়ের এই সময়ে। ধিক্কার রাষ্ট্র ও সমাজের জন্য, ধিক্কার নিজের জন্যে।

+++
এর যথাযথ বিচার হওয়া উচিত। নইলে এদের বাড় আরও বাড়বে।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: কিরিটি রায় , আপনার ও আরণ্যক যাযাবরের সঙ্গে একমত।

ভাল থাকবেন।শুভেচ্ছা।

১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: খুনির বিরুদ্ধে আপনার অবস্থান প্রকাশের জন্য অনেক ধন্যবাদ, খালেদা আকতার।

ভাল থাকবেন।শুভেচ্ছা।

১৫. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩২
দ্বীপবালক বলেছেন: ফজলে আবেদকে এবার মানুষ খুনের জন্য পি-এইচ, ডি, প্রদান করা হউক।

পোস্টদাতাকে ধন্যবাদ
১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২১

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দ্বীপবালক।

১৬. ১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১১
তপন বাগচী বলেছেন: সাহসী সাংবাদিকতার জন্য ধন্যবাদ!
১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২০

লেখক বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ,তপন বাগচী। আপনাদের সম্পাদনায় এশিয়াটিকের লোকসংগীত বইটার জন্য আমার গর্ব হয়। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৭. ১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৮
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আর যাই হোক, পত্রিকা গুলোর মত ব্লগটা এনজিওদের হাতে বন্দী নয়।
১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: নিজেদের মুক্ত রাখার জন্য ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ।

১৮. ১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩০
মানবী বলেছেন: বর্তমান আপডেট অত্যন্ত হতাশাজনক, দুঃখজনক(আপনি আমার চেয়ে আরো ভালো জানবেন, সেই ধারনা থেকেই বলছি) তবে খুব অবাক হবার মতো কিছু নয়। এমনটিই হয়ে আসছে, তবে আমরা এখন হাল ছেড়ে না দিলে হয়তো ভবিষ্যতে কিছুটা হলেও পরিবর্তন আনা সম্ভব।

১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন:
আপনি বোধ হয় বিচারের কোন সম্ভাবনা না থাকার কথা বলছেন? হ্যাঁ, খুনিরা খুব পেশাদারী দক্ষতায় এটা নিশ্চিত করেছে যে কেউ এই খুন নিয়ে থানা পুলিশ করে কোন যুত করতে পারবে না!

১৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১০
রাশেদ বলেছেন: দুঃখজনক। আর কি বলবো!
১৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: হ্যাঁ,দুঃখ জনক।বলার কী আছে খুঁজে বের করতে হবে রাশেদ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২০. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১০
রাশেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২১. ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৯
তপন বাগচী বলেছেন: আপনি একটু ভুল করেছেন। আমি এশিয়াটিক সোসাইটির লোকসঙ্গীত বইটি সম্পাদনা করিনি। ওই বইয়ে ফরিদপুর অঞ্চলের লোকসঙ্গীত নামের প্রবন্ধটি আমার লেখা। এই মাত্র আমার কৃতিত্ব!!! ওটি সম্পাদনা করেছেন কবি মুহম্মদ নূরুল হুদা।
প্রবাদ-প্রবচন খণ্ড, জেলা সাংস্কৃতি সমীক্ষা এবং পরিবেশনা শিল্পকলা খণ্ডেও আমার প্রবন্ধ রয়েছে।
ধন্যবাদ।
১৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: আপনার একার কথা বলিনি। সম্পাদনা পরিষদে আপনাদের নাম আছে মনে পড়ছিল।
ভুল শুধরে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

২২. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫১
নজরুল কবীর বলেছেন: কয়েকদিন ব্যস্ত থাকার পর আজ ব্লগে এসেই লেখাটি পড়লাম।

অক্ষমের আক্ষেপ করে আর কী হবে।

মাঝে মাঝে মনে হয়, আমরা কী আবার এক্টিভিষ্ট হয়ে উঠবো...??

তবে কী আমাদেরকেই রাজনৈতিক দায়িত্ব নিতে হবে...!!!!??

আপনি আপনার দায়িত্ব পালন করেছেন সাংবাদিক হিসেবে ...!!!

আভিনন্দন
২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: নজরুল কবীর,আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৩. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫০
জামালiiuc বলেছেন: শেষ খবরটা জানতে চাই।
ব্র্যাক অফিস, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের খবর।
২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন:
আব্দুর রশিদের খুনিরা ভাল আছে। ওরা এখন পর্যন্ত কোন আইনি জটিলতায়ও পড়েনি। পড়বেও না এমন ব্যবস্থা করতে সক্ষম হয়েছে তারা।এর বেশি জানা যায় না। ঘটনাটার প্রবাহ খুনের একদিন পর থেকে আর মেলানো যায় না! বিস্তারিত দুই এক দিনের মধ্যে জানানোর চেষ্টা করবো জামালiiuc ।

২৪. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০০
তারেক হাসান বলেছেন:
আমাদের আইন অনেক ক্ষেত্রেই মাকড়শার জালের মত। বড় বড় রুই কাতলা গুলো তা ছেদ করে বেরিয়ে যায়। তবুও আশা করবো এ জঘন্যতম অনাচারের দৃষ্টান্তমূলক বিচার হবে।

ধন্যবাদ লেখককে।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: সহমত,তারেক হাসান।মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন ।শুভেচ্ছা।

০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: তাতেও যদি ওদের বোধোদয় হয়!

২৬. ৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৪
েমাঃ মাইনুিদ্দন বলেছেন: ঘটনাটি পড়ার পর মন্তব্যের ভাষা যেন হারিয়ে ফেললাম।
একটি অসহায় পরিবারের জন্য আপনার ভালবাসা সত্যিই আমাকে মুগ্ধ করেছে।
এসব নারকীয় হত্যাকান্ডের কি কোন বিচার হবেনা। সত্য একদিন বিজয়ী হবেই। হয়তো সেদিন আমি থাকবো না।
সাহসী কলম নিয়ে আপনি এগিয়ে যান। যে যা মন্তব্য করুক যা ভালো তাইআপনি গ্রহণ করুন।
সত্য সংগ্রামের সাহসী পথে আপনার মত কলম সৈনিকের আজ বড় প্রয়োজন।
০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: আমার ভালবাসা ওদের কোন কাজে আসেনি।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৭. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৪
হামোম প্রমোদ বলেছেন: এই হত্যাকান্ডের বিচার এবং ব্র্যাকের লোকজন কিভাবে ধামা চাপা দিয়েছে, তা বিস্তারিত জানালে সবার জন্য ভাল হবে আশা করি।
২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: মুস্কিল ব্যপার, কোন কিছুইতো জানা যায়না দেখি এই ব্যপারে। এমনকি, পোস্ট মর্টেম রিপোর্টটা গিয়েছে কিনা তাও বলবে না পুলিশ!

চেষ্টা করবো,জানাতে। ভাল থাকবেন, হামোম প্রমোদ।

২৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৯
যুগান্তকারী বলেছেন: এই ব্র্যাক,আশা,সমতা,গ্রামীন ব্যাংক সবগুলান হইলো নব্য নীলকর।সমবেদনা রইল আব্দুর রশিদের পরিবারের প্রতি আর ধিক্কার জানোয়ারদের প্রতি।
২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।শুভেচ্ছা।

২৯. ১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
মনিরুজ্জামান কবির বলেছেন: ব্র্যাককে ধিক্কার জানাই।সব এনজিওই একই রকম।
২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: সহমত, কবির ভাই।
ভাল থাকবেন।শুভেচ্ছা।

৩০. ২৬ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩৮
সোহায়লা রিদওয়ান বলেছেন: আমরা সব ভুলে গিয়েছি!
সিমি মতৃষা ,রাহেলা , আব্দুর রশিদ ......কিংবা ২৫ ফেব্রুয়ারী......
কিংবা...... নাহ থাক...ভুলেই থাকি!!
৩১. ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৫
মানবী বলেছেন: সোহায়লা রিদওয়ান, আপু রাহেলা হত্যা মামলার রায় হয়েছে, দুর্ভাগ্যক্রমে রাজনৈতিক দলের (?)সুশীতল ছায়া খুন ধর্ষকদের জন্য অনেক নিরাপদ..তাই রাহেলারা প্রতিনিয়ত ধর্ষিত হন, আব্দুর রশিদদের লাশ গাছে ঝুলে থাকে। আমরা তাঁদের ভুলিনা, শুধু খুন ধর্ষকদের এই অভয়ারণ্যে গ্লানি আর হতাশা বয়ে চলি।
৩২. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:১২
আকাশ অম্বর বলেছেন: জানতাম না .....

'ঘটনাটা কেমন মাথার ভেতরে ঢুকে আর নামতে চায় না।'

ধন্যবাদ, অণৃণ্য।

 

মোট সময় লেগেছে ১.০২৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ