চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে তোলা পাক বাহিনীর যুদ্ধ জাহাজ `লোরাম' নিলামে বেঁচা হচ্ছে !!!
১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৫
![]()
পাক বাহিনী জাহাজটি ব্যবহার করতো অস্ত্র ও খাদ্য পরিবহনের কাজে।
ঘটনাটা ছিল এরকম যে,১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলার সময় চাঁদপুরের ডাকাতিয়ায় নৌ-কমান্ডোরা চাঁদপুরের ডাকাতিয়া নদীর লন্ডন ঘাট এলাকায় পাক হানাদার বাহিনীর যুদ্ধ ও খাদ্য জাহাজ
`লোরাম' মাইন পেতে ডুবিয়ে ফেলতে সক্ষম হয়।
এই অপারেশনটি নো কৌমান্ডোদের উল্লেখযোগ্য কৃতিত্ব হিসেবেও স্বীকৃত।
এই অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন মমিন উল্লাহ পাটওয়ারী । যিনি বীর প্রতিক খেতাব লাভ করেন। এই জাহাজটি নদীর গভীর থেকে তোলার চেষ্টা
বিআইডব্লিউটি কর্তৃপক্ষের মাধ্যমে সরকার দীর্ঘদিন যাবত করে আসছিল। কাজ নিয়েও এই সুবিশাল জাহাজটি উদ্ধারে কয়েকটি কোম্পানী ইতোপূর্বে ব্যর্থ হয়েছিল । ![]()
![]()
অবশেষে দিন চারেক আগে জাহাজটি পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়।
জাহাজটি ভাসিয়ে তোলার পর মুক্তিযোদ্ধাদের কৃতিত্বের স্বাক্ষরমাখা হানাদার বাহীনির এই জাহাজটি দেখতে
অনেক মানুষের ভীড় হয় গতকয়েক দিন। অনেকে শিশুদেরও নিয়ে আসে। স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন কর্মসূচি পালন করে এই দাবীতে যে,
জাহাজটি চাঁদপুরেই রাখা হোক।
নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সাহসী ও বীরোচিত ঘটনা জানতে আগ্রহী হবে এসব দৃষ্টান্ত নিজ চোখে দেখতে পেয়ে। কিন্তু আজ সকালে লন্ডন ঘাটে আর জাহাজটি দেখা যায়না। জানা যায় মধ্য রাতে কে বা কারা
জাহাজটি কার্গোদিয়ে টেনে নিয়ে গেছে কোথাও। অবশেষে খোঁজ মেলে আজ দুপুর নাগাদ। লোরামকে টেনে আনা হয়েছে নারায়ণগঞ্জে। স্ক্র্যাপ হিসেবে বেঁচার জন্য ডাকে তোলা হবে ! বলেন এবার কি বলবেন!?
মামুনহ্যাপী বলেছেন:
সাবাশ বাংলাদেশ!!!!!!!! কবে যে মুক্তিযুদ্ধ কেই নিলাম করে
লেখক বলেছেন: মুক্তযুদ্ধ নিলাম হয়ে গেছে নিশ্চয়ই!আমরা হয়তো জানি না!
বিডিআর বলেছেন:
কিচ্ছু বলব না কারন এইটা বাংলাদেশ
লেখক বলেছেন: বলেও কোন ফায়দা নেই বোধ হয়।
বিবর্তনবাদী বলেছেন:
দুঃখজনক
লেখক বলেছেন: অত্যন্ত দুঃখজনক ঘটনা।
লেখক বলেছেন: সেটাই!
মুনীর উদ্দীন শামীম বলেছেন:
আমাদের সমস্ত গৌরব গাঁথাকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে ঠিক এ ভাবে..........না হয় রাজাকার কী করে পতাকা ওড়াবে তার গাড়িতে???এমন উদ্যেগকে ছি বললেও ছি কে অপমান করা হবে!!!
লেখক বলেছেন: 'এমন উদ্যেগকে ছি বললেও ছি কে অপমান করা হব!'
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
নুরুন্নবী হাছিব বলেছেন:
দু:খজনক...
লেখক বলেছেন: ঠিক বলেছেন,দুঃখজনক ঘটনা।
কঁাকন বলেছেন:
সাবাশ বাংলাদেশ
লেখক বলেছেন: সাবাশ!
লেখক বলেছেন: একমত,দুর্ভাগ্যজনক ঘটনা।
নুশেরা বলেছেন:
নিন্দা জানাই
লেখক বলেছেন: নিন্দা জানাই।
ভোরের তারা বলেছেন:
আমিও নিন্দা জানাচ্ছি
লেখক বলেছেন: আমিও নিন্দা জানাই।
লেখক বলেছেন: সব কিছুই বিক্রি যোগ্য,মূল্যবোধ,ঐতিহ্য,ইতিহাস,স্মৃতি এসবের কোন মানে নেই।
লেখক বলেছেন: কে করবে !? কার গরজ!?
লেখক বলেছেন: হ্যাঁ, লোহা লক্কর!
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
কীভাবে কতৃপক্ষকে বুঝানো সম্ভব সবকিছু টাকার বিনিময়ে বিক্রয় যোগ্য নয়।
লেখক বলেছেন:
বুঝাতে হবে কেন কেউ কাউকে? যে কাজে যারা কতৃপক্ষ থাকে তারা এমন আজগুবি হয় কি ভাবে!?নাকি 'কতৃপক্ষ' বানানোর আগে আক্কেল দাঁত ফেলে দেয়া হয়!
ক-খ-গ বলেছেন:
এভাবে কেবল নিন্দা জানালে কোনো উপকার হবেকি? কিছু একটা করা দরকার..... এক্ষুনি..........
লেখক বলেছেন: কী করা যায়!?
নিহন বলেছেন:
সাবাশ বাংলাদেশ সাবাশ
লেখক বলেছেন:
বাংলাদেশ কিছু করেনি। আমরা বাংলাদেশকে ভালবাসি কম।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
ভাবতে কষ্ট লাগে!!!!জার্মান দের মত অনেক জাতি তাদের অতীত ইতিহাস নিয়ে লজ্জিত থাকে সব সময়,তাই তারা পারলে তা পুছে ফেলতে চায়।কিন্তু বাঙ্গালির অতীত ,ইতিহাস তো গৌরবের .....কিন্তু আমাদের মাঝে সেই পরাজিত শক্তি যারা লুকিয়ে আছে তারা সেই গৌরবের ইতিহাস্ কেও মুছে ফেলতে চায় সুযোগ পেলেই
সবাইকে মিলে এই জাহাজ কে রক্ষা করতে হবে,একে সংরক্ষনের জন্য কর্তিপক্ষকে বাধ্য করতে হবে.....
+
লেখক বলেছেন: এ. এস. এম. রাহাত খান, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
জাহাজটি রক্ষা করার উদ্যোগ নেয়া যায় কিভাবে?যে কতৃপক্ষ এমন কাজ করার কথা চিন্তা করতে পারে তাদের বাধ্য করা যাবে কি ভাবে?বুঝানো গেলে নিজেই বুঝতো।স্ক্র্যাপ করে ওদের বরং বেঁচে দিতে পারলে একটা কাজ হতো।
আরিফুর রহমান বলেছেন:
আসেন, আমরা সবাই ব্লগে বৈসা কাউ কাউ ই শুধু করি। বাঙলাদেশে থাইকাও যদি আমাদের হাত থেকে এই সব হাইজ্যাক হতে দিতে থাকি, তাহলে আমরা কি আসলেই এইসবের হকদার?
লেখক বলেছেন:
কি করা যায় আপনি কিছু ভেবেছেন? খুব ভাল হয় তাহলে নিশ্চিতই।
েব।তলভূত বলেছেন:
হায়রে কপাল...এই টাইপের ডিসিশনগুলা নেয় কোন্ খানকির পো রা..বাজে কথা না বলে থাকতে পারলাম না। দুঃখিত। পোস্টে +
লেখক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ েব।তলভূত।
ভাল থাকবেন। শুভেচ্ছা।
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
গৌরবের স্মৃতিকে নিলামে ওঠানোর মত জঘন্য কাজের জন্য এর হোতাদের ইয়ে কে ইয়ে দিয়ে ইয়ে করে দেওয়া হোক। আমি নিন্দা জানাচ্ছি । প্রতিবাদ এবং প্রতিরোধ চাই
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
প্রতিবাদ তো এলাকা বাসী করেছিল। তা উপেক্ষা করে রাতে ওখান থেকে সরিয়ে ডকে নেয়া হয়েছে জাহাজটা।
ভাল থাকবেন,শুভেচ্ছা।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
লাইমা লাইটে আসা দরকার এরকম খবর। তীব্র প্রতিবাদের সুযোগ দেয়া দরকার প্রতিটা দেশপ্রেমিক বাঙ্গালীর। স্টিকি করার দাবি জানাচ্ছি।
লেখক বলেছেন: ভাঙ্গা পেন্সিল ,আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন। শুভেচ্ছা।
আরিফ জেবতিক বলেছেন:
অসুস্থ বোধ করছি ।
লেখক বলেছেন: আরিফ জেবতিক ভাই,মন খারাপ করার মতো ব্যপারই ।
ভাল থাকবেন। শুভেচ্ছা।
লেখক বলেছেন: সরকার পাকিস্তানি জাহাজ বেচে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাচ্ছে।
লাল দরজা বলেছেন:
প্রতিবাদ। কিছু করা উচিত। কিছু করা উচিত
লেখক বলেছেন: কি করার আছে বড় ভাই?
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা। ভাল থাকবেন।
রুবেল শাহ বলেছেন:
বড়উ চমৎকার........... ভালা দাম পাইব...... এহন লোহার যেই দাম.......
শহীদ মিনার ভাইঙ্গা রড় গুলা সের মাপে বেচনের দরকার ...... এউগুলান দিয়া কি কাম...........
শিট সুজি বলেছেন:
দুর্ভাগ্যজনক।
রাতমজুর বলেছেন:
ট্যাকার এতোই দরকার !!!! সত্যি!!! দুর্ভাগ্যজনক।
আইরিন সুলতানা বলেছেন:
অদ্ভুদ !!!! এই জাহাজটিকে তো মুক্তিযুদ্ধ যাদুঘরে চমৎকারভাবে সংরক্ষণ করা যেতো এর অতীত ইতিহাস সহ ....
কাঙাল মামা বলেছেন:
আরিফ জেবতিক বলেছেন: অসুস্থ বোধ করছি ।
শয়তান বলেছেন:
সরকারের কি ঐতিহ্য সংরক্ষন খাতে টাকার অভাব পরছে । তাইলে বলুক । আমরা চান্দা দেই । তাও এসব সংরক্ষন করুক । যত্তসব মাথামোটা আমলারা বইসে গদিতে । ইতর ।
লেখক বলেছেন: @শয়তান।টাকার অভাব হবে কেন? ঐতিহ্য স্ক্রাপ করে ভালই কামাই হয় ওদের।
তারিক টুকু বলেছেন:
আমি চাঁদপুরে যে এলাকায় থাকি, সেখান থেকে বের হলেই এই জাহাজটা দেখা যেত। এ নিয়ে আজ আমার খুব মন খারাপ। তাই একটা পোস্ট দিলাম।
Click This Link
আপনার পোস্টাও আমার পোস্টের সাথে লিংক করে দিচ্ছি।
লেখক বলেছেন: টুকু,আপনার পোস্টটা এই মাত্রই পড়লাম। পড়ে খুব মন খারাপ হয়েছে।শৈশব হারানোর মতো বেদনা।
ভাল থাকবেন।শুভেচ্ছা।
বিষাক্ত মানুষ বলেছেন:
কোন ইতরের বাচ্চার মাথা থিকা এই বুদ্ধি বাইর হইছে !!এটা চাঁদপুরে সংরক্ষন করে রাখাটাই সবচেয়ে যুক্তি যুক্ত ছিলো ।
অভাগা দেশ আমার ।
রাগে দুঃখে আমার শরীর কাঁপছে ......
লেখক বলেছেন: মন মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক। আমারও খুব মেজাজ খারাপ হয়েছিল।
তানজু রাহমান বলেছেন:
মনটা খারাপ লাগতেছে। ছোট লাগতেছে নিজেরে অনেক।
সৌম্য বলেছেন:
বাংলাদেশ নেভীর প্রথম রণতরীর নাম বি এন এস পলাশ।১৯৭১ সালের ১০ই ডিসেম্বর পলাশ যখন পাক বাহিনীর উপর আঘাত হানতে যাচ্ছিল তখন তার অধিনায়ক ছিলেন ইন্ডিয়ান নেভীর ক্যাপ্টেন সামন্ত। হঠাত একটা মিগ এসে পলাশে বোমা মারে। ক্যাপ্টেন সামন্ত জানতেন ইতিমধ্যে পাক এয়ার ফোর্সের সবগুলো বিমান গ্রাউন্ডেড। ভারতীয় মিগ ভুল করে বোমা মেরেছে, উনি পালটা আঘাত না হেনে এবান্ডান শিপ ডিক্লেয়ার করেন। কিন্তু একজন ক্রু যার নাম রুহুল আমীন শিপ ছাড়েন নাই। নিজের জীবন দিয়ে পলাশকে চড়ে আটকে নেন। ইঞ্জিন রুমে আগুনে মারাত্মক ভাবে দগ্ধ রুহুল আমীনের একহাত উড়ে যায়, অন্য হাতে সাতরে তীরে উঠলে রাজাকারের দল বৈঠা দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে লাশ মাটি চাপা দেন। রুহুল আমীন নিজের জীবন দিয়ে রণ তরী পলাশকে রক্ষা করেন, এবং বীর শ্রেষ্ঠ খেতাব পান। কিন্তু ১৯৮৫ সালের দিকে পলাশ বিকল হয়ে গেলে বাংলাদেশ নেভী ঐতিহাসিক পলাশকে সংরক্ষন না করে এটাকে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয়। একজন বীর শ্রেষ্ঠ নিজের জীবন উতসর্গ করে যেই জাহাজটাকে রক্ষা করেছিলেন বাংলাদেশ নেভীর কাছে সেটা ছিল জঞ্জাল
লেখক বলেছেন:
সৌম্য অনেক ধন্যবাদ বিষয়টা ঊল্লেখের জন্য।কি দুর্ভাগ্য জনক বলুন!
বিষাক্ত মানুষ বলেছেন:
সৌম্য এটা আপনি কি শোনালেন !!!!!
সৌম্য বলেছেন:
কথাটা সত্যি। বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের জীবনী আমরা সবাই পড়ছিলাম স্কুলে থাকতে। এতদিন পর হয়তো ভুলে গেছে সবাই। আর ভুলে না গেলে হয়তো বিএনএস পলাশের নামটা মনে পড়বে। বইয়ের কোথাও নাই বি এন এস পলাশ এখন কোথায়? খুলনা শিপ ইয়ার্ডে পরিত্যাক্ত অবস্থায় দির্ঘদিন পরে সেটাকে স্ক্রাপ হিসাবে বিক্রি করা হয়। পরে টুকরা টুকরা করে ভাঙ্গারী হিসাবে বিক্রি হয়।
বিষাক্ত মানুষ বলেছেন:
আমরা জাতি হিসেবে কেন এত অভাগা .... এইগুলি দেখলে কিছুটা আচ পাওয়া যায়
বারবারই চোখের সামনে এসব দেখতে হচ্ছে! পাকিস্তানিদের আত্নসমপর্ণের দলিল সাক্ষরের জায়গাটিতে (রেসকোর্স ময়দান) শিশুপার্ক গড়ে তোলা হয়েছে কতো আগেই। কোনো জাতি কি শত্রুবাহিনীর পরাজয়ের এমন স্মারকচিহ্নগুলো এভাবে নষ্ট করে, আমরা ছাড়া?
বিষয়টি নিয়ে পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ @ লেখক।
হিমূ বলেছেন:
জামায়াতের বর্তমান নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তারা এখন মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেবে। আর আমাদের সামরিক বাহিনীর মধ্যেও যে তারা বিদ্যমান তা তো আমদের অজানা নয় ।
লেখক বলেছেন:
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ,হিমূ।


















