এর আগে বিএনপির ৪৮ ঘন্টার আল্টিমেটাম আর আসন্ন নির্বাচন নিয়ে দিনভর প্রধান উপদেষ্টাকে নিয়ে বৈঠক করেন উপদেষ্টারা। বিকেল সাড়ে ৪টায় সিদ্ধান্ত জানানোর জন্য সময় দেয়া হয়।এরও প্রায় সাড়ে তিন ঘন্টা পর ব্রিফিংএ আসেন ৪ উপদেষ্টা। মাত্র ৫ মিনিটের প্রেস ব্রিফিংএ সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। জানান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় নির্বাচন হবে পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী ।
মনোনয়নের তারিখ পুনঃনির্ধারণ
রাতে নির্বাচন কমিশন মনোনয়ন পত্র দাখিলের তারিখ ৩ দিন মানে ২৩ নভেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষনা দেয়।
পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে
নির্বাচনকে সামনে রেখে সারাদেশে পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তর এক নির্দেশের মাধ্যমে সারাদেশে পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলেছে । ওই নির্দেশে পুলিশকে নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, বুধবার বিকেলে থেকে রাজধানীর মোড় গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর মিরপুর, কাজিপাড়া, ফার্মগেট, শাহবাগ, ধানমন্ডি, মগবাজার, গুলিস্থানসহ ব্যস্ত মোড় গুলোতে অথিারক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা কামরুল হাসানের সাথে কথা হলে তিনি ফোকাস বাংলাকে জানান, এটা পুলিশের রুটিন ওয়ার্ক । ১৫ থেক ২০ দিন পর পরই সারা দেশের পুলিশকে সক্রিয় রাখতে পুলিশ সদর দপ্তর থেকে প্রতিটি পুলিশ ইউনিটে এমন নির্দেশ দেয়া হয়। এর বাইরে পুলিশ সদর দপ্তর বিশেষ কোন নির্দেশ জারি করেনি।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



