সিলেট থেকে এক বন্ধু এসেছে তার ডার্লিং এর সাথে দেখা করতে। সেই বন্ধুই ফোন করে বলল জিয়া উদ্যানে যাবার জন্য। কারন একটাই সে নিজেও আমার সাথে দেখা করবে, সেইসাথে তার মানুষটাকে দেখা করাবে। কি আর করা যেতেই হল। গিয়ে-তো শালার জিনিসকে দেখে আমার মাথা খারাপ। যেমন সুন্দর তেমনি সুন্দর তার কথা বলা। মাথা খারাপ হবার আরেকটি কারন আছে, সেটি হল আমার বন্ধুর প্রেমের সিরিয়াল এটি পাঁচ নাম্বার। যাই হউক মূল কথায় আসি।
আমার বন্ধু নতুন N-81 কিনেছে। তাই সে আমাদের বন্ধুদের বিভিন্ন পোজে ছবি তোলা শুরু করল। বলতে পারেন ফটোসেশন। একেকজন এক এক স্টাইলে ছবি তোলা শুরু করল। হাসাহাসির রুল পড়ে গেল। আমাদের হাসাহাসি দেখে ১৩/১৪ বছরের একটি রাস্তার মেয়ে যে কিনা চকলেট বিক্রি করে সে এসে অনেকক্ষন ধরে আমাদের ছবি তোলা নিয়া মজা করা দেখল।
আমার যে ফ্রেন্ড ছবি তোলছিলো তার কাছে গিয়ে মেয়েটি বলল আমার সাথে বসে সে একটি ছবি তুলবে
একটু পরেই খারাপ লাগল যে আমি-তো ইচ্ছা করলেই মেয়েটির ইচ্ছাপুরন করতে পারি। আবার গিয়ে মেয়েটির পাশে বসলাম ছবি তোলার জন্য
একটি ইচ্ছা হলেও তো পূরন করতে পেরেছি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


