আমার প্রিয় পোস্ট

আমি তোমাকে কবিতা দিলাম, কষ্ট দিলাম। ontim@yahoo.com

আমি অসৎ, আমি অক্ষমতার চ্যাম্পিয়ন

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮

শেয়ারঃ
0 0 0

শোষনের নির্যাতনে গুইসাঁপের জিহ্বায় জিহ্বা ঠেকে গেছে,
লালার আলিঙ্গনে পচনের পদযাত্রী আমার ঠোট,
তাই প্রতিটি চুমুর আস্বাদনে শরীরে রক্তপাত।
ভয়মিশ্রিত আমার সৌজন্য হাসিতে ঘৃনার বাসায়ও পেঁচার হানা,
অনন্ত সাধনায় পাওয়া সততায় তীক্ষ নোঁখের গাথুনি,
সে কারনেই আমি অসৎ বাঁচার তাগিদে।

রাত্রিতে শেয়ালের চোখের ক্ষুদার্ত চাহুনিতে ছিড়ে যায়
আমার বউয়ের সুঠাম স্তনআবৃত লাল ব্লাউজ,
চুষে যায় আপাদমস্তক পিপাসার্ত শুয়রের মত।
আর নিরুপায় আমি অক্ষমতার দৌড়ে চ্যাম্পিয়ন উপাধি নিয়ে
সিংহের নিকট যাই বিচারের দাবিতে ধর্ষনকারীর ফাসিতে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাকবিতা ;
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: :)

২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০১
কঁাকন বলেছেন: ভালো লাগলো
ভালো থাকুন
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আপনার কবিতা পড়ে এলাম:)

আপনিও ভাল থাকুন।

৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১০
হিমালয়৭৭৭ বলেছেন: সহজ কথা কইতে তোমায় কহি যে, সহজ কথা যাইত কওয়া সহজে.........
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: আপনে-তো ভাই কবি হইয়া যাইতাছুইন। কইয়া যাইন দেহি কত কইতে পারুইন। এক মাইনাসে যে আপনার এইভায় মাথা নষ্ট হইয়া যাইব তা ভাই জানতাম না:)

যাই হোক ভালা থাইকেন।

৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯
ইউনুস খান বলেছেন: এতি কঠিন কবিতা কেমনে লিখো?

আমার তো এত কঠিন শব্দ বেরই হয়না।

সুন্দর হইছে +++++++।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: লিখে ফেলি আর কি ভাই;)

বের হবে কিছুদিন লিখার পরেই:)। কবিতা লিখে যান------:)

ভাল থাকবেন ভাইয়া।

৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: আর নিরুপায় আমি অক্ষমতার দৌড়ে চ্যাম্পিয়ন উপাধি নিয়ে
সিংহের নিকট যাই বিচারের দাবিতে ধর্ষনকারীর ফাসিতে.........শিরোনামের সাথে অসাধারণ মিল।

এ হলো আমাদের চরিত্র!!!

ভালো থাকুন।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৪

লেখক বলেছেন: ঠিক বলেছেন আপু, এটাই আমাদের চরিত্র। আমরা সবাই অক্ষমতার চ্যাম্পিয়ন। আর বিচারের দাবিতে সিংহের কাছে যাই যে কিনা নিজেই খাদক/ধর্ষক।

আমাদের এই অক্ষমতার মনমানুষিকতা পাল্টাতে হবে।


আপনিও ভাল থাকুন আপু।

৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫১
বাবুয়া বলেছেন: অপুর্ব! অপুর্ব!! অসাধারন কবিতা হয়েছে! কঠিন কঠিন শব্দ দিয়ে এমন সুন্দর কবিতা কি করে লেখো ভাইয়া?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
বেশ কয়েকটি কবিতা লিখেছি কিন্তু আপনি-তো পড়েননি:(
আরও বেশ কয়েকটি কবিতা দিব পড়তে ভুলবেন না যেন:)

কবিতা যখন লিখেছি তখন মনে হয়েছিল যে কবিতাই হয়নি। কিন্তু এখন কিছুটা হলেও ধারনা পাল্টেছে:)

ভাল থাকবেন ভাইয়া সবসময়।

৭. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪২
আশরাফ মাহমুদ বলেছেন: আপনিতো দারুণ কবিতা লিখেন...!.......
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: লজ্জা পাচ্ছি আশরাফ ভাইয়া:)

আপনি খুব ভাল কবিতা লিখেন আর আমি কবিতা লিখার চেষ্টা করি কিন্তু কতটুকু সফল হতে পারি জানিনা।

ভাল থাকবেন।

৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫২
সবাক বলেছেন: চমকটা ভালোই দিলে!!

মুগ্ধ
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৪

লেখক বলেছেন: তাই নাকি:)?
চমকযে কোথায় দিলাম সেটাই-তো বুঝতে পারছি না:)

তুমি মুগ্ধ হয়েছ জেনে খুব ভাল লাগছে।
ভাল থেকো আর শিঘ্রই একটি কবিতা দাও।

 

মোট সময় লেগেছে ০.৯৫৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সাধারন মানুষ।
কবিতা ভালবাসি, সেই সাথে গান।
তাই-ত কবিতার মাঝে গেথে দেই যত কষ্ট, আনন্দ, গান।
আর কবিতার মাঝেই বাচতে চাই সহস্রকাল।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই