আমার প্রিয় পোস্ট

আমি তোমাকে কবিতা দিলাম, কষ্ট দিলাম। ontim@yahoo.com

রাজপুত্র

০৭ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩৬

শেয়ারঃ
0 0 0

চন্দ্ররাত্রিতে চঞ্চল চিত্তে চাহিদার চোখ,
নর্তকীর নিক্কন নৃত্য নির্জনে নিরত নগ্নতা।

রাজার রক্তে রাজপুত্র রাত্রিতে রক্তপিপাসু,
উগ্র উন্মাদনায় উন্মুক্ত উল্লাসে উদ্ধার উষ্ণ উত্তাপ।
সহিষ্ণু সিসার সর্বস্ব স্বর্নসহযোগে সমুদ্রে সমাধি,
রাজপুত্রের রঙ্গরসে রসালয়ে রমনীর রক্তকরবী।

সত্য-সুন্দর সন্ধানে সংগমে সুশ্রী সলীল সুপথ সৃষ্টি,
আর,
দরজায় দাড়ানো দারগনের দরদিয়া দৃষ্টি।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।
হাততালিটা জটিল লাগছে।

২. ০৭ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৫
হিমালয়৭৭৭ বলেছেন: লেখা যা-ই হোক, ধরনটা দুর্দান্ত....

প্রতি লাইনে একই অক্ষরের শব্দ দিয়ে কবিতা লেখা..........চমৎকার এক্সপেরিমেণ্ট।।
০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০৪

লেখক বলেছেন: লিখার বিষয়টা আমার কিছু বলার নেই।
আপনার ভাবনার উপর ছেড়ে দিলাম।

নতুন এক্সপেরিমেন্ট তাই এখন অক্ষর চিনতে শিখছি কয়েকদিন পড়ে নিঃসন্দেহে বানান করা শিখে যাব।

শুধু সময়ের অপেক্ষা।

৩. ০৭ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৫৮
সহেলী বলেছেন: আধুনিক কবিতা , ভাল লিখেছো ।
০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: হুম এটা আধুনিক কবিতা হবার চেষ্টা করছে। তবে আপনার কবিতার যেই সরলতাটা আছে সেটা আমার কবিতাতেও ছিল। জানিনা কোথায় পথভুলে ফেলে এসেছি।

ভাল থাকবেন।

৪. ০৭ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১৫
উধাও ভাবুক বলেছেন: আমারও তো ফিফথ্‌নিক এর মত হাততাি দিতে ইচ্ছা করছে।
কি ব্যপার অন্তিম এত ভাল লেখা কিভাবে বের হল !!!


শুভকামনা রইল।
০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: লিখাটা কত ভাল হয়েছে জানি না।
তবে নতুন এই স্টাইলটা নিয়ে ভাবছি....................দেখি কতদূর নেয়া যায়।

তবে মাঝে মাঝে সম্পূর্ন ভাবুক হবারও চেষ্টা করছি:)

ভাল থাকবেন।

৫. ০৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৭
প্রাকৃত বলেছেন: এই ছেলেটা বলে কিনা কবিকা লিখতে জানেনাX(

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ মিথ্যাচারেরP)












উত্তম দেখিয়েছ হে! কঠিনস্য।
০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১২

লেখক বলেছেন: সত্যই তো লিখতে পারি না তবে লিখার চেষ্টা করছি।
কবে যে কবিতা লিখা হবে জানি না!

ভাল থাকো।

০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: তাই?
কবিকে দেখে ভাল লাগল।

৭. ০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৫৭
আমি ও আমরা বলেছেন: দারুন হইছে , লাজবাব। আমি কবিতায় শব্দ নিয়া এমন খেলা খেলতে পারতাম না।অসাধারন কাজ।
১০ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: খেলা খেলতে খেলতে কিন্তু কিংকর্তব্যবিমুঢ়
হয়ে হারাতে হয়.............................তাই ভাললেগেছে আমার।

কবিতা পড়ে এলাম আপনার।
ভাল থাকবেন।

৮. ০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৬:০৪
সুদীপ চৌধুরী বলেছেন:
=============================================
সুন্দর প্রচেষ্টা।
১০ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: হুম।
চেষ্টা করছি।

ভাল থাকবেন।

৯. ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:২৪
নম্রতা বলেছেন: শব্দে শব্দে খেলা ! দারুণ হয়েছে !

আর আপনি কিনা বলছেন কবিতা লিখতে জানেন না ?
১০ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: সত্যই-তো জানি না:(

১০. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ৯:১০
জিনাত বলেছেন: সত্য-সুন্দর সন্ধানে সংগমে সুশ্রী সলীল সুপথ সৃষ্টি...........অনেক গভীরতা আছে লেখাটায়
১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ঠিক বলেছেন এই কবিতার প্রতিটি লাইন বিশ্লেষনে অনেক লাইন লিখা যাবে।

আমার খুব ইচ্ছা হচ্ছে কবিতাটাকে ভেঙ্গে দিতে।
ভাল থাকবেন।

১১. ০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩৫
উধাও ভাবুক বলেছেন: ভাবুক হও কিন্তু আমার মত উধাও হয়োনা।
তুমি কবিতা লিখতে জানোনা একথা নম্রতাকে কবে বলেছো অন্তিম ?
১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: আপনি-তো উধাও হতে পারেন না!!!!!!!!!!!!!!!!
কিন্তু আমি ঠিকই উধাও হব।

নম্রতা আপুর কবিতায় আমার মন্তব্য পড়ে আসেন:)
ভাল থাকবেন।

১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: :))সত্য কইছেন-তো?

১৩. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:০১
অপ্‌সরা বলেছেন: একি অক্ষরের কবিতা! হিমালয়ের চোখ আছে।আমি তো একটু গাধা দেরীতে বুঝি সব । খুব সুন্দর হয়েছে অন্তিম।
১৬ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

আর হিমালয়-তো হিমালয়ের মত হবেই। এটাই স্বাভাবিক।

১৪. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৩
অদৃশ্য বলেছেন: অন্তিম........................চমৎকার....................


শুভকামনা রইলো।


অনেক ভালো থাকুন।
১৬ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন।

১৫. ১৭ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৫২
চিটি (হামিদা রহমান) বলেছেন: এটা কি করে করলে:(

প্রিয়তে রাখলাম। একটা কবিতা দিয়েছি। সময় পেলে দেখো।

ভালো থেকো।
১৯ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: কি করে করলাম আমি জানি না:(:((।

প্রিয়তে তুলে আমায় সম্মানিত করলেন যতটুকু আমি নই।

আসছি এখনই পড়ব।
অনেকদিন পর দেখলাম।

১৬. ২৮ শে জুন, ২০০৯ বিকাল ৪:০৪
নিহন বলেছেন: এমন লেখাই মিছা কওন যাই ??
০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: না;)

 

মোট সময় লেগেছে ০.৯৪০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সাধারন মানুষ।
কবিতা ভালবাসি, সেই সাথে গান।
তাই-ত কবিতার মাঝে গেথে দেই যত কষ্ট, আনন্দ, গান।
আর কবিতার মাঝেই বাচতে চাই সহস্রকাল।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই