somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধানের শীষে ভোট দেয়াই ছিল যেন আফজাল উদ্দিনের অপরাধ

১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানের শীষে ভোট দেয়াই ছিল যেন আফজাল উদ্দিনের অপরাধ। তিনি কোনো দলের নেতা বা কর্মী নন। নেই কোনো তার দল। কৃষি কাজ করেই তার জীবনের ৫০টি বছর পার হয়েছে। তারপরও তাকে দল করার অজুহাতে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। নামধারী আওয়ামী লীগ ক্যাডাররা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভাইকে বাঁচাতে গিয়ে আহত হন বড় ভাই ইসলাম উদ্দিন (৫৫) ও তার ছেলে রায়হান উদ্দিন (২৫)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই নির্যাতন থেকে বাঁচার জন্য ২ লাখ টাকা দাবিও করা হয়েছিল আফজাল উদ্দিনের কাছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার প্রকাশ্য দিবালোকে নেত্রকোনার কেন্দুয়া থানার হরিনগর গ্রামে।
গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেছে চিকিৎসাধীন আফজাল উদ্দিনের পাশেই বসে আছেন তার চাচাতো ভাই আজিজুর রহমান। ঘটনা সম্পর্কে আজিজুর রহমান আমার দেশকে বলেন, আফজাল উদ্দিন ধানের শীষে ভোট দেন। তিনি কোনো দল করেন না। আর এ অভিযোগে কয়েকদিন থেকে আওয়ামী লীগ কর্মীরা তাকে শাঁসিয়ে আসছিল। গত বৃহস্পতিবার আওয়ামী লীগ ক্যাডার ওকি মিয়া তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করেন আফজাল উদ্দিন। গত শুক্রবার দুপুরে রিকশাযোগে গ্রামের হাটে যাচ্ছিলেন আফজাল। কিছুদুর এগোতেই দুটি মোটরসাইকেলযোগে ওকি মিয়ার নেতৃত্বে একদল ক্যাডার রিকশার গতিরোধ করে। ওকি মিয়া তাকে রিকশা থেকে নামিয়ে বেদম মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আহত অবস্হায় স্হানীয় এক দারোগার বাড়িতে গিয়ে আশ্রয় নিলেও ক্যাডার ওকি সে বাড়িতে গিয়ে তাকে বাড়ির লোকজনের সামনেই আরো কোপায়। খবর পেয়ে তার ভাই ও ভাতিজা ছুটে যান আফজাল উদ্দিনকে বাঁচানোর জন্য। কিন্তু সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালায়। আহতদের প্রথমে স্হানীয় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে স্হানান্তর করা হয়।
তিনি বলেন, আফজাল উদ্দিনের ছেলে মালয়েশিয়া প্রবাসী। এ কারণে ক্যাডাররা চাঁদার জন্য আরও মরিয়া হয়ে ওঠে।
শুধু আফজাল উদ্দিনের কাছেই নয়, গ্রামে অনেক নিরীহ মানুষের কাছেই ওই সন্ত্রাসী ক্যাডাররা চাঁদা দাবি করেছে। অনেকে প্রাণভয়ে চাঁদার টাকা ওই ক্যাডারদের বাসায় গিয়ে দিয়ে আসে। হরিনগর গ্রামের স্হানীয় কয়েকজন জানিয়েছেন, আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করার পরই স্হানীয় আওয়ামী নেতাকর্মীরা বিএনপি সমর্থিত ৮২ জনের একটি তালিকা তৈরি করে যাদের কাছে চাঁদা চাইবে। আর সেই চাঁদা দাবি করা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে। ওকি মিয়া সম্পর্কে জানা গেছে, তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথবাহিনীর হাতে সে ধরা পড়ে জেলও খেটেছে।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহত ইসলাম উদ্দিন ও তার ছেলে রায়হানের অবস্হা আশঙ্কামুক্ত হলেও আফজাল উদ্দিনের অবস্হা ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না।


Click This Link
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×