আমার প্রিয় পোস্ট
- Search Engine Optimization – এ হাতেখড়ি (পর্ব ১) - হাসান
- শাবানা আজমির দুঃখ - আলফাজ আনাম - আহসান মোহাম্মদ ক
- উড়ে যায় পাখি,ফেলে যায় পালক তার, একটা সাদা এবং একটা কালো - সুলতানা শিরীন সাজি
- অনলাইনে টাকা কামানো সর্ম্পকিত ব্লগ - হাসান
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- সৌখিন আলোকচিত্রীদের জন্য সুখবর। - অরণ্য আনাম
- বাবা আলাউদ্দীন - ইমন জুবায়ের
- ভেবে দেখুনতো ইন্টানেটে নিজের ছবি দেয়াটা উচিৎ কি-না। - লুলুপাগলা
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- পোস্টের সাথে সম্পর্কহীন আলোচনার জন্য। - বিবর্তনবাদী
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- The Jewel of Medina(Freedom of speach এবং artistic license নামে মিথ্যার বেসাতি) - আশিক হাসান
- শিউলী তোকে চিঠি - সুলতানা শিরীন সাজি
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- আজ ১৯ আগষ্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানের ৪৬ তম জন্মদিবস - কবি হেলাল রশিদ
- লুকোচুরি গল্প


- শিরোনামহীন
- মুঠোফোন-সফটওয়ার'জ - চিলে কোঠার সেপাই
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- আমার প্রিয় পোস্টগুলো - বিবর্তনবাদী
এ চিঠি শুধু তার জন্য!!!
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ২:০৮
বান্ধবি,
প্রতিনিয়ত অনেক অনেক কথা জমছে তোমার জন্য। আশায় বসে আছি হয়ত, একদিন ব্যস্ততা মুক্ত হবে, আবার কথা হবে। হয়ত সেদিন, আজকের কোন কথাই বলা হবে না। কিন্তু, আজ যে আমার ভেতর জমে উঠেছে অনেক অনেক কথা। কাউকে বলতে পারছি না। আমি জানি তোমাকেও বলতে পারব না। কারন, ভাষার সে দক্ষতা আমার নাই। কিন্তু, বলতে ইচ্ছা করে। নিজের হাসি খুশি দিনগুলির আঁড়ালে ছাইচাপা আগুন হৃদয়ে নিয়ে ঘুরছি। সে আগুনের ফুলকিও উঠতে দেই না। পাছে কেউ ধরে ফেলে, আমার দুঃখ গুলো।
প্রতিদিন রাত কাটে না ঘুমিয়ে। ব্লগে খুজে ফিরি আমারই মত, কাউকে। যদি পাওয়া যায়, হয়ত পৃথিবীতে নিজেকে একমাত্র অভাগা মনে হবে না। কিন্তু, আমি কি অভাগা? আমারতো সবই আছে। আছে সুন্দর একটা পরিবার, যার জন্য আমি গর্ব করি। আছে একজন সাথি, যাকে নিয়ে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখি। আছ তুমি, যাকে আমি কঠিন দিনগুলিতে পেয়েছিলাম বন্ধু রুপে। কথা বলার জন্য। শুধু কথা বলার জন্য। কথা বলবার জন্য আমি কত পাগল তুমি তো তা জান, তাই না?
একমিনিট, পরিবার, ভবিষ্যতের সাথি আর তোমার কথা বলতে গিয়ে অন্যতম এক অংশের কথা ভুলেই গিয়েছিলাম। এর জন্য খুব অনুতপ্ত হওয়া উচিত আমার। তা হল, আমার সেই চার বন্ধুর কথা। আমরা পাঁচজন। তুমি আমাকে যখনই রাত ১০ টার আগে ফোন করতে, আমাকে বাইরে পেতে, বন্ধুদের সাথে, তাই না? আমার সেই চার বন্ধু আমার জীবনে সৃষ্টিকর্তার অন্যতম দান। আমার ছোট্ট কলেজ জীবনে আমি এই চারটি বন্ধু পেয়েছিলাম। আমাদের জীবন একই সূত্রে গাঁথা। সব সব আছে, তবুও আমাকে কেন অভাগা মনে হয়? কেন মনে সম্পূর্ণতা আসে না? কেন সেই সব দিনগুলো ভুলতে পারি না? কেন?
আমি গর্ব করে সবাইকে বলি, সৃষ্টিকর্তার খুবই প্রিয় বান্দা আমি। কারন, তিনি আমাকে সব কিছু সময় মত দিয়েছে সবসময়। কলেজে অংকের নজরুল স্যার বলতেন, সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমান আছে বৃত্তের মাঝে। কারন পৃথিবীর ছয়শ’ কোটি মানুষের আঁকা ছয়শ’ আকারের বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত পাই হয় বলে। কিন্তু, পচিশ বছরের এই জীবনের অভিজ্ঞতা বলে সৃষ্টিকর্তার অস্তিত্ব সর্বত্র, জীবনের সব “পাওয়ার” মাঝেই তিনি ছেয়ে আছেন। জানি না হয়ত “হারানোর” মাঝেও তিনিই।
যেমন সেদিন। সেদিনের কথা মনে আছে তোমার? সেই দিন যেদিন তোমার সাথে প্রথম পরিচয়। জীবন অসহ্যময় হয়ে উঠেছিল, আর পারছিলাম না। আমার ভবিষ্যতের সাথির কাছে গেলাম, সাহায্যের ভিক্ষায়। সে বলল, “অন্যদিকে মন দাও। নতুন মানুষের সাথে কথা বল, চ্যাট কর”। আরও কত কি? শুনলাম, তার কথাই শুনলাম। তিন চার বছর পর ঢুকলাম চ্যাট রুমে। পরিচয় হল তোমার সাথে। চ্যাট করা থেকে শুরু হল কথা বলা। মাঝে মাঝেই কথা বলেছি আমরা। আমি বলেছি কিছু, তুমি বলেছ কিছু। কিন্তু, হঠাৎ শুরু হল ব্যস্ততা। তুমি ব্যস্ত। তোমার ব্যস্ত জীবনে আমি ঢুকব না। শুধু লিখে যাব। সময় পেলে পড়বে, এই কথা দিয়েছিলে তুমি। কি মনে আছে না? এটুকুই আমার চাওয়া। খুব বেশি কি? এতদিন লিখেছি এসএমএস-এ, লিখেছি মেইলে। এখন থেকে ব্লগে লিখব। তোমার অনুমতি না নিয়েই শুরু করলাম। একটাই আশায় যদি আমার মত কাউকে পেয়ে যাই।
তুমি বলেছিলে বুড়ো হয়ে যদি আমার চিঠি গুলো পড় তবে কেমন লাগবে? আমি উত্তর দিয়ে একটা মেইল করেছিলাম। জানি না মেইল বক্সে আমার চিঠি গুলো থাকবে কিনা! কিন্তু, হয়ত এই ব্লগে থেকে যাবে আমার চিঠি গুলো, অন্তত তুমি বুড়ো হওয়া পর্যন্ত।
ইতি,
"আমি"
প্রকাশ করা হয়েছে: চিঠি বিভাগে ।
রাশেদ বলেছেন:
ভালো লাগল।
মানবী বলেছেন:
সুন্দর লেখা! ভালো লিখেছেন, ধন্যবাদ বিবর্তনবাদী।
এরশাদ বাদশা বলেছেন:
চমৎকার!!
সিঁদুরে মেঘ বলেছেন:
ভালো লেগেছে।
বিবর্তনবাদী বলেছেন:
মানবী আপনি খুব সুন্দর লেখেন। আপনার কাছ থেকে আমার লেখার প্রশংসা পেয়ে ভাল লাগল। কিন্তু, আমি ব্লগে লেখার জন্য লিখি নি। এ চিঠি সত্যিই শুধুমাত্র তার জন্য।
মানবী বলেছেন:
ধন্যবাদ আমার অতি সাধারন মানের লেখার প্রশংসার জন্য। আমি তো বলিনি আপনি ব্লগে লেখার জন্য লিখেছেন! চিঠি যাঁর উদ্দেশেই হোক, ভালো লিখেছেন
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
সে যেন চিঠিটা পড়ে
বিবর্তনবাদী বলেছেন:
পড়বে অবশ্যই পড়বে। তবুও বলতে হয় ইনশাল্লাহ্
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
ইনশাআল্লাহ্ পড়বে পড়বে এবং আপনের প্রোফাইল ছবি দেইখা চেয়ার থেইকা পড়বে
বিবর্তনবাদী বলেছেন:
আহমেদ শারফুদ্দীন ভালই বলেছেন। মন খারাপ ছিল। আপনার কথায় হাসি পেল। আর হাসলে ভালই লাগে। ধন্যবাদ।
তানজিলা হক বলেছেন:
ভাই লিখেজান আপনার ইচ্ছা শক্তি প্রখর হলে আল্লাহ আপনাকে বিমুখ করবেন না.............আমার পক্ষথেকে শুভকামনা রইল।
আহমেদ@ ভালো বলছেন আমার হাসি পেল।
ভাসমান বলেছেন:
পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গেল টেরই পেলামনা।ভালো লাগলো
প্রচেত্য বলেছেন:
'ইতি' এই শব্দটা পড়ার জন্য প্রস্তুত ছিলাম না, যেভাবে ভাল লেগেছিল তাতে ইতি না থেকে চলতে থাকলে আরো ভাল লাগততবুও সবকিছুরই শেষ আছে, এই সত্য মানি
খুশবু বলেছেন:
পরিচিত কাহিনী ।
বিবর্তনবাদী বলেছেন:
খুশবু পরিচিত কাহিনীটা আমাদেরও বলুন। ভাল লাগবে।
এরশাদ বাদশা বলেছেন:
খুশবু ঠিকই বলেছেন। সবার জীবনের একটি অধ্যায় এই চিঠি। লেখক তুলে ধরেছেন অসাধারণ দক্ষতায়। যদিও তার ভাষ্য অনুযায়ী, চিঠিটা একান্তই তার বান্ধবীর জন্য। তবে ব্লগে যখন এলো, প্রশংসার ফুলঝুড়ি তো ঝড়বেই।
বিহংগ বলেছেন:
মন ছুঁয়ে যাওয়া লিখা।আমার নতুন কবিতাটি পড়বেন প্লিজ।
এই ব্লগে আমি আপনার সাথী হয়ে রইলাম।
মুনিয়া বলেছেন:
হাহ!কমেন্টটা ঠিক মতো গেল না কেন বুঝলাম না।
ভাল লেগেছে লেখা, যদিও মন খারাপ করা।
৫ দিয়েছি।
খোলাচিঠি বলেছেন:
" জানি না মেইল বক্সে আমার চিঠি গুলো থাকবে কিনা! কিন্তু, হয়ত এই ব্লগে থেকে যাবে আমার চিঠি গুলো । "ভালো উপায়।
"প্রতিদিন রাত কাটে না ঘুমিয়ে। ব্লগে খুজে ফিরি আমারই মত, কাউকে। যদি পাওয়া যায়, হয়ত পৃথিবীতে নিজেকে একমাত্র অভাগা মনে হবে না। কিন্তু, আমি কি অভাগা? আমারতো সবই আছে। আছে সুন্দর একটা পরিবার, যার জন্য আমি গর্ব করি। আছে একজন সাথি, যাকে নিয়ে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখি।"
৫


















