আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফটোগ্রাফির কিছু কথা

১৬ ই জুন, ২০০৮ রাত ১২:১৩

শেয়ারঃ
0 3 0

ব্লগে নতুন গ্রুপ এসেছে ডিজিটাল ফটোগ্রাফি বিষয়ে। সদস্য হলাম, তাই কিছু লিখবার দায়িত্ব এসে যায়। ডিজিটাল ফটোগ্রাফি নিয়ে আলাদা ভাবে তেমন কিছু জানি না, তবে ফটোগ্রাফি নিয়ে একবার কিছু জেনে ছিলাম, সেটাই শেয়ার করব ব্লগ বন্ধুদের সাথে।


সময়টা খুব সম্ভবত সেই ২০০৩ সালের সেপ্টেম্বর। উইম কিউপেন্স নামের এক বেলজিয়ামের নাগরিক তার বিশ্ব ভ্রমনের অংশ হিসেবে বাংলাদেশে এলেন ঘুরতে। তার বড় ভাই আবার অস্ট্রেলিয়াতে আমার কাজিনের সাথে থাকে, সেই সুবাদে উইম বাংলাদেশে আসবার আগে আমার সাথে যোগাযোগ করে। এদেশে এসে সে রাঙামাটি ও কক্সবাজার যায় আমাকে সাথে নিয়ে। এই ভ্রমনেই উইমের কাছ থেকে কিছু ফটোগ্রাফি বিষয়ক পাঠ পেয়েছিলাম। বেলজিয়ামে উইম প্রায় দুই বছর ফটোগ্রাফির উপর একটা কোর্স করেছিল। যে যখন মেক্সিকোতে তখন দুই দিন এক ফটোগ্রাফারের সাথে সে ছিল। উইমের মতে এই দুইদিনে যতটুকু ফটোগ্রাফি যে শিখেছিল, তা দুইবছরের কোর্স হতে সে পায় নি।

এবার আসি সরাসরি ফটোগ্রাফির কথায়।

১. ধরুন আমরা কোন মানুষের ছবি তুলতে চাই। প্রথমেই নিজের মনে ছবিটাকে চার ভাগে ভাগ করে নিন (নিচেরছবি দেখুন)। এবার যার ছবি তুলতে চান অর্থাৎ যে আপনার সাবজেক্ট তাকে চার অংশের যে কোন একটাতে রাখুন। খেয়াল রাখবেন যেন সাবজেক্ট ছবির কেন্দ্রে চলে না আসে। সাবজেক্ট কেন্দ্রে থাকলে ঠিক মত ফুটবে না। যেমন নিচের ছবিতে ছেলেটিই আমার সাবজেক্ট ছিল। ওকে মূলত ছবির বাম পাশে রাখা হয়েছে মাঝামাঝি নয়।





২. এবার আসুন আপনি কোন রাস্তার ছবি, নদীর তীর বা সমুদ্র সৈকতের বা ব্রীজের ছবি তুলতে চান। অর্থাৎ এক্ষেত্রে আপনার সাবজেক্ট এগুলো। এগুলোকে যদি যে কোন এক কর্ণ বরাবর বা খানিকটা বাঁকা করে তোলেন তবে ছবি ভাল আসার কথা। লম্বালম্বি বা আড়াআড়ি এসবের ছবি ভাল আসে না। যেমন নিচের ছবিটি কাপ্তাইলেকে ঝুলন্ত! ব্রীজের।


৩. যে কোন বস্তুর ছবি তুলবার সময় খেয়াল রাখতে হবে যেন বস্তুটির আকার ছবিতে ফুটে উঠে। দর্শক নিজের আন্দাজ হতে বুঝে নেবে জিনিসটা কেমন, এই ধারণা থেকে কখনই ভাল ছবি আসবে না। অর্থাৎ ছবির এঙ্গেল খুব গুরুত্বপূর্ণ। খেয়াল রাখতে হবে যেন ছবির বেশির ভাগ অংশ ফুটে ওঠে। যেমন নিচের একটা পাঞ্চিং টুলের দুই দিক হতে তোলা ছবি আছে। প্রথমটি একদম সামনা সামনি প্রায় ৯০ ডিগ্রি এঙ্গেলে অন্যটি প্রায় ১৩৫ ডিগ্রি এঙ্গেলে। প্রথমটির চাইতে দ্বিতীয়টিতেই ভালভাবে বোঝা সম্ভব বস্তুটি আসলে কি!


৪. প্রাকৃতিক দৃশ্যের (Landscape)ছবি তুলবার সময় নিচের নিয়ম গুলো ফলো করত হবে। যেমন ধরুন আপনি নিচের ছবিটি তুলছেন (নদী ও আকাশ)। এক্ষেত্রে ভূমি ও আকাশের যে সংযোগস্থল (ছবিতে লাল দাগ) সব সময় সবুজ দাগের নিচে অথবা উপর থাকে। অর্থাৎ সংযোগস্থল যেন ছবির মধ্যাংশে না থাকে। একই ব্যাপার কৃষি ক্ষেতের ক্ষেত্রেও খাটে।





আরো কিছু বিষয় সে আমাকে বলেছিল, যা আমি মাথায় রাখতে পারিনি। যেমন আলোর ব্যাপারটা। সব মনে রাখা সম্ভব নয়, তবে আমার মনে হয় ছবি তোলা শিখবার চাইতেও গুরুত্বপূর্ণ হল দেখতে শেখা। দেখতে এখনও শিখতে পারলাম না, এটাই আক্ষেপ।


পোস্টটি ডিজিটাল ফটোগ্রাফি গ্রুপে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফটোগ্রাফি ;
প্রকাশ করা হয়েছে: তথ্য সংকলন  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৪. ১৬ ই জুন, ২০০৮ রাত ১২:৩৯
নিঃসঙ্গ বলেছেন: অনেক কিছু শিখলাম ধন্যবাদ ভাই
৬. ১৬ ই জুন, ২০০৮ রাত ১:৫৬
ত্রিভুজ বলেছেন: অসাধারন পোস্ট বিবর্তনবাদী.... অনেক ধন্যবাদ।
৭. ১৬ ই জুন, ২০০৮ রাত ২:০৭
ফারহান দাউদ বলেছেন: অনেক ধন্যবাদ,অনেক নতুন ব্যাপার মাথায় ঢোকালেন,এরপর ছবি তোলার সময় খেয়াল রাখতে হবে।
৮. ১৬ ই জুন, ২০০৮ রাত ২:৫৬
আরিফ থেকে আনা বলেছেন: অনেক কিছু শিখলাম। ধন্যবাদ
১০. ১৬ ই জুন, ২০০৮ সকাল ১১:১৯
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
চমৎকার পোস্ট। অনেক কাজে লাগবে।
১১. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৫
রবিউলকরিম বলেছেন: ভােলা লাগল। ধন্যবাদ
১২. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১০:১৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: খুব ভালো পোষ্ট
অনেক কাজে দিবে

মনে পড়লে আরো লিখুন..................।
আমরা ও কিছু শিখলাম।

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।
১৩. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৯
বিবর্তনবাদী বলেছেন: নুর হাসান মুহাম্মদ তানভীর
অদ্ভূত একজন
ব্রাত্যজন
নিঃসঙ্গ
কোপা সামছু
ত্রিভুজ
ফারহান দাউদ
আরিফ থেকে আনা
ময়ুরবাহন
নিশীথ রাতের বাদলধারা
রবিউলকরিম
চিটি

.....সহ অন্য সব্বাইকে ধন্যবাদ, যারা এ পোস্ট পড়লেন। আপনারাও লিখুন আমরাও অনেক কিছু জানব ইনশাল্লাহ।
১৪. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১০:৪৮
আসিফ আহমেদ বলেছেন: আরও উচ্চফটোগ্রাফিক পোস্ট চাই...
১৫. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১০:৫৩
আসিফ আহমেদ বলেছেন: এই যেমন এই ছবিটা, ঠিক আছে না ভাই?
কিছুদিন আগে তোলা।

১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:১২

লেখক বলেছেন: আমিতো ভাই কোন এক্সপার্ট না। তবে আপনার তোলা ছবিটা ভাল লাগছে। ধন্যবাদ। আপনার কোন টিপস জানা থাকলে আমাদের সাথে শেয়ার করুন।

১৬. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:১৪
আসিফ আহমেদ বলেছেন: আমিও এক্সপার্ট না, একেবারেই সখীয় ছবিতুলক।

চোখে যেটা ভালো লাগে, তুলতে চেষ্টা করি, আর আপনার এই পোস্টের মতো দিকনির্দেশনাগুলো মাঝে মাঝে পড়ে পড়ে কাজে লাগাই।

১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:১০
নিবেদীতা বলেছেন: অনেক কাজে লাগবে বিবু।
ধন্যবাদ :)
১৮ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: সত্যি বলছতো নিবু!!!

১৮. ১৮ ই জুন, ২০০৮ রাত ১:২৮
উত্তরাধিকার বলেছেন:
কথা নাই ভাই।
ডাইরেক্ট প্রিয়তে...
:)
১৮ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: আমি আর কি কমু?? উইমরে ১০ কেজি ধইন্যাপাতা পাঠায়া দেই কি কন??










ধন্যবাদ।

১৯. ১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
চিকনমিয়া বলেছেন: কঠ্ঠিন পুষ্ট
এইডা খুজতাচিলাম
পেলাচ:)
১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: চিকনা ভাই মাইনাচ দিল না। দিলে চোট খাইলাম :``>>:``>>:``>>:``>>

২০. ১৮ ই জুন, ২০০৮ রাত ১০:৫৮
আউলা বলেছেন: বুড়ো আবার দেখি ফটোগ্রাফি নিয়াও জ্ঞান দেখাইতাছে...আর কতদিন এই ভাবে!!
১৯ শে জুন, ২০০৮ দুপুর ১২:০২

লেখক বলেছেন: যতদিন নাতনির বিয়া দিয়া স্বস্থিতে নিঃশ্বাস না ফেলি!!!!

২১. ১৯ শে জুন, ২০০৮ দুপুর ১২:০৫
হাবীব ইমন বলেছেন: শেখা হলো অনেককিছু ... ধন্যবাদ . . .
২২. ২১ শে জুন, ২০০৮ দুপুর ১২:০৮
কাঙাল মামা বলেছেন: আপনার কাছ থেকে এরকম টেকি পুস্ট আশা করি নাই। জটিল হইছে পুস্টখান। এখন জলদি আলোর বেপারটা মনে করে পরের পর্ব লিখেন নাইলে কিনতুক খবর আছে :)
২১ শে জুন, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: মনে নাই, দিমু না!!! কি করবা........ সাহস থাকলে এলাকায় আইসা কথা কও!!!! :)

২১ শে জুন, ২০০৮ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: জ্বী থ্যাঙ্কস!!

২৪. ২১ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫২
কাঙাল মামা বলেছেন: এলাকায় আসলে সোজা আপনার বাসায় দাওয়াত খাইতে যামু :)
২১ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: অয়েল কাম!!

২৫. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:০৩
ফাহমিম বলেছেন: কাজের পোস্ট ভাই।প্রিয় তে রাখলাম।দরকার পড়লে দেখে নিব আবার।

পিলাচ।
২৬. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১১
শিবলী বলেছেন: আরো লাগবে বললাম।
মাত্রই কটা দিক নিয়ে বললেন তো....
ভালো লেগেছে
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন: আরতো জানি না।

২৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৮
টেকনো বলেছেন: ভালা জিনিস শিখলাম।
আরও জানবার চাই।
১৭ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: স্টক খালি:(

২৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৬
প্রলয় হাসান বলেছেন:

আমার ভাতিজার ছবি এটা। তোমার এক নম্বর তথ্যানুসারে ছবিটি তুলেছি। কেমন হলো বিবো।?:)
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: মাশাল্লাহ্‌, মাশাল্লাহ, :)

২৯. ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৭
মহসিন০৮ বলেছেন: আর ক্লোজ আপ ছবি তুলতে গেলে কি করতে হবে ?
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: জানি না

 

মোট সময় লেগেছে ০.৯৩৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ