somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~আমি কি গান গাব যে ভেবে না পাই~

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুটি বছর মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমার বয়স এখন প্রায় পচিঁশ ছুই ছুই। এর মাঝে শেষ দুটি বছর কিছু না করে কাটিয়ে দিলাম। নির্জীব হয়ে গেছি এক্কেবারে। কিছুই করি নি। প্রথম কয়েক মাস ভাবতাম, অনেক অনেক পরিশ্রম হয়ে গেছে তাই রেস্ট দরকার। রেস্ট নিতে ছুটে গেছি দেশের নানা প্রান্তে। ফিরে এসে ডুবে গেছি সেই, নির্জীব জীবনে। লেখাপড়া, ভবিষ্যত স্বপ্ন, চাকরিবাকরি, উচ্চ শিক্ষা সবই শিকেয় তুলে রেখেদিলাম। আগে অনেক পরিশ্রম করতাম, কারন স্বপ্ন ছিল অনেক দূর যাবার, লক্ষ্য ছিল বিশাল। এখন জীবনের সব পার্থিব লক্ষ্যই অর্থহীন মনে হয়।

আগে করা পরিশ্রমের পুরস্কার এখনও মাঝে মাঝে পাচ্ছি, তাই হয়ত গায়ে লাগছে না। জীবনে এগিয়ে যাবার রেসে অনেকের থেকেই এগিয়ে ছিলাম বহুদূর। এখন থমকে গেছি সেই খরগোশে মত। কাছিমরা এখন আমাকে অতিক্রম করছে। তবে খরগোশটির মত আমি ঘুমিয়ে নেই, জেগে থেকেই দেখছি কাছিমরা আমাকে তুচ্ছ জ্ঞান করে চলে যাচ্ছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করেই ফেলে, "কিরে তুই এমন কেন হয়ে গেলি? আমি উত্তর দেই না। ওদের এগিয়ে যেতে দেখে আমি মোটেই চিন্তিত হই না। কেন জানি না আমাকে নিয়ে ওদের হাসতে দেখে আমারই ওদের উপর হাসি পাচ্ছে! হয়ত দুদিন পর আমি পরিনত হবে সেই শিয়ালটিতে যার কাছে আঙ্গুর ফল টক। জীবন যুদ্ধে হেরে যাওয়া আর দশজন বাঙ্গালির মত অন্যের বিরুদ্ধে অভিযোগের খাতা খুলে রিডিং পড়ে যাব।

জীবনে বিশাল কিছু অর্জনের জন্য আমার যে আকাঙ্খা ও চেষ্টা ছিল, তাতে আমি নিজেই গর্ববোধ করতাম। মাঝে মাঝে নিজের শক্তির উপর অবাকই হতাম। চারিদিকের নির্জীব মানুষগুলোকে নিতান্তই তুচ্ছজ্ঞান করতাম। যারা জীবন নিয়ে স্বপ্ন দেখে না, যারা হতাশ, যারা পার্থিব অর্জনকে তুচ্ছ জ্ঞান করে তাদের পৃথিবীতে বেঁচে থাকবার অধিকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতাম। নিজেকে ভালবাসতাম সব চাইতে বেশি। আর আজ কেন বেঁচে আছি তার কারন উদ্ধার করতে পারছি না। নিজের ভেতরের পুরনো সেই সত্ত্বা এখনও হারিয়ে যায় নি। মাঝে মাঝে ভবিষ্যত নিয়ে যে উৎকন্ঠিত হয়ে উঠি, তারই মাঝে সেই সত্ত্বার অস্তিত্ব খুঁজে পাই।

আমার জীবন যদি একটি নৌকা হয়, তবে সেই নৌকার বৈঠা নিশ্চয়ই আমি নিজেই দু'বছর আগে ফেলে দিয়েছি। আসে পাশের অন্যান্য নৌকা, স্টিমার বা জাহাজের স্রোত ঠেলে যতদূর নিয়ে ফেলে ততদূরই আমার এই দু বছরের অর্জন। নিজস্ব কোন গতি নেই। নিউটন যতই বলুক না কেন, "সব গতিই আপেক্ষিক, কোন গতিই পরম নয়" আমার নিজের ক্ষেত্রে এই সূত্র ভুল বলে মনে হচ্ছে। আমি এখন গতিহীন এটাই পরম সত্য।

এমন নয় যে আমার মন খারাপ! আমারতো মনে হয় আমি খুবই আনন্দে আছি, খুশি আছি। কোন সমস্যা নেই। পৃথিবীতে মানুষের অনেক অনেক কষ্ট। অনেকের জন্য স্বপ্ন দেখাও অসম্ভব হয়ে পড়েছে হয়ত। আর আমার সবই ঠিক আছে। তবুও কেন যে এমন হয়ে গেলাম তার কুল কিনারা খুঁজে পাই না। বৈঠা ছাড়া নৌকায় বসে দিগন্তের পানে চেয়ে আমি গান গাইতে চাই। শুধু একটি গানের দুটি লাইনই মনে পড়ে।


আমি কি গান গাব যে ভেবে না পাই,
মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই................
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৪
২৮টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×