আমার প্রিয় পোস্ট

আমার এ পথ চাওয়াতেই আনন্দ।

~এভাবেই বেঁচে থাকতে হয়~

২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:০০

শেয়ার করুন:                   Facebook




আমি বললাম, "ঐ বইটি পড়েছ?"
তুমি বল, "আমি ঐ সব বই পড়ি না।"
কেন?
কারন মনটাকে যে যায় না তবে বাঁধা।

আমি বললাম, "তুমি কি জান ওরা ওখানে কি করে?"
তুমি বল, "আমি শুনতেও চাই না"।
কেন?
"তবে যে মনে ছেঁয়ে যায় সহস্র অস্থিরতা"।

আমি বললাম, কেমন লাগে আপন নীড়ে?
তুমি বল, এটাতো আমার নয়।
কেন?
মেয়েদের কি হয় কোন আপন ঠিকানা।

আমি বলি, "তবেতো আছ বেশ সুখে!"
তুমি বল, "আমার না এসব লাগে না ভাল"
আমি কারন শুধাই না।
শুধু বলি, "শুরুতে এমন সবারই হয়"
তুমি মিস্টি করে হাস।

আমি বলি, "তোমরা এমন কেন?"
তুমি বল, "এভাবেই যে বেঁচে থাকতে হয়"।
আমি হালকা দীর্ঘশ্বাস ফেলি।
লজিকের বইটা পাশে ফেলে দেই, কারন
আমাকেও এভাবেই বাঁচতে হবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার কবিতা  বিভাগে ।

 

  • ৫৬ টি মন্তব্য
  • ২৯৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৪
comment by: একরামুল হক শামীম বলেছেন: হুমমম এভাবেই বাঁচতে হবে.......
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৫৯

লেখক বলেছেন: হুম

২. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৪
comment by: ফারহান দাউদ বলেছেন: +
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৫৯

লেখক বলেছেন: থাংক্স

৩. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৫
comment by: রুবেল শাহ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম

শুভেচ্ছা রইল..........
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০০

লেখক বলেছেন: গ্রহণ করে ধন্য হলাম।

৪. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৫
comment by: শফিউল আলম ইমন বলেছেন: এভাবেই বাঁচতে হয়।
কি খবর তোর???
দিনকাল কেমন যাইতেছে??
মন মেজাজ ভালো তো??:)
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০১

লেখক বলেছেন: দিনকাল চলতেছে ভালই। মেজাজ মর্জি এই ভাল এই খারাপ। মোটের উপর ভালই আছি। তোর খবর কি দোস্ত।

৫. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৮
comment by: বিডি আইডল বলেছেন: মুখপোড়া..++
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০১

লেখক বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। না ভাই আমি মুখপোড়া না।

৬. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৯
comment by: এম্নিতেই বলেছেন: বুঝিনাই :(
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০২

লেখক বলেছেন: এম্নিতেই জীবন চালাতে হয়:(

৭. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:১২
comment by: শান্তির দেবদূত বলেছেন: "লজিকের বইটা পাশে ফেলে দেই, কারন
আমাকেও এভাবেই বাঁচতে হবে।" -------- আসলেই !!!!! মাঝে মাঝে মনে হয় সব কিছু পিছনে ফেলে কোন এক জংগলে চলে যায় :( ....
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৩

লেখক বলেছেন: জঙ্গল আর কই পাবেন? কেটে সব সাফ। এভাবেই বেঁচে থাকতে হবে।

৮. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৩
comment by: রাতমজুর বলেছেন: ৫+
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৪

লেখক বলেছেন: +++++ এর যুগতো ভাই কবে গেছে। একটাতেই খুশি। অনেক অনেক ধন্যবাদ।

৯. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৯
comment by: পলাশমিঞা বলেছেন: অসারধারণ কবিতা। কয়েক মাস আগে একটা আংড়েজি কবিতা পড়েছিলাম, ওটার কথা স্মরণ হল। গল্পের মত কিন্তু গল্প নয় এটা একটা কবিতা।
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৫

লেখক বলেছেন: হুম.... গল্প নয় সত্যি

২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৭

লেখক বলেছেন: গল্প নয় সত্যি!!!

১০. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৪
comment by: পলাশমিঞা বলেছেন: http://verses.discussionsblog.com/index.htm

যেয়ে দেখবে।
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৭

লেখক বলেছেন: দেখলাম। একটা বানান ভুল লিখেছিলাম। নিরে লিখেছিলাম হবে নীড়ে। ওখানেও একটু ঠিক করে দিন প্লিজ।

১১. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৭
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: আপনার লেখা?

ভালো লাগল।
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৯

লেখক বলেছেন: জ্বী ভাই আমারই লেখা। :``>>:``>>:``>> বিশ্বাস হয় না!!! :((:((:((:((

ধন্যবাদ।

১২. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৮
comment by: দুঃখবিলাস বলেছেন: ভালো লাগে নাই :(
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১০

লেখক বলেছেন: সরি:((:((

১৩. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কই গেলো ছেলেটা কবিতা লিখে?
খুব সুন্দর লিখেছো........।
ভালো লাগলো কথোপকথন।

ভালো থেকো।শুভেচ্ছা নাও।
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৩

লেখক বলেছেন: একটু বিজি ছিলাম। সাজিপুর পজিটিভ কমেন্ট পেয়ে খুব ভাল লাগল। সেই সাথে "নির" কে "নীড়" করে দেবার জন্য কৃতজ্ঞতা।

১৪. ২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৪
comment by: মহাকাল বলেছেন:

কবিতার তাল এ জীবনে ধরতে পারিনাই :( মাগার পেলাস
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২২

লেখক বলেছেন: সবই বেতাল।

১৫. ২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৩৬
comment by: কঁাকন বলেছেন: এভাবেই বেঁচে সরি টিকে থাকতে হয়
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: হুম...

১৬. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৩
comment by: বিবেক সত্যি বলেছেন: পড়লাম এবং প্লাস দিলাম...
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: প্লাসের জন্য প্লাস

১৭. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১০
comment by: আউলা বলেছেন: বড্ডো সেকেলে লেগেছে, স্যরি মাইন্ড করো না। আসলে তোমার তো কোন দোষ নেই দোষ তোমার বয়সের!!
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৬

লেখক বলেছেন: ওকে

১৮. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৫
comment by: ওয়ার হিরো বলেছেন: জয় গুরু..
২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৬

লেখক বলেছেন: +

১৯. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৬
comment by: চাঁদের বুড়ি বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম।

রেট করতে পারছি না....কী যেন সমস্যা হয়েছে। :)
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: নো প্রোবলেম।

২০. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
comment by: ত্রিভুজ বলেছেন: চমৎকার বিবর্তনবাদী.. আপনার মেডিটেশন পোস্টটা পুরো পড়া হয়নি ঐদিন.. সময় ছিলো না.. তাই মন্তব্যও করা হয়নি.. সময় নিয়ে একটা মন্তব্য করতে হবে...

পোস্টে +
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২১
comment by: পলাশমিঞা বলেছেন: ঠিক করেছি।
২২. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
comment by: পারভেজ বলেছেন: আসলেই! এভাবেই বেচে থাকা!
দীর্ঘশ্বাস..........
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: দীর্ঘশ্বাস তবে হালকা।

২৩. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৩
comment by: আউলা বলেছেন: লেখাটা অনেক ভাল হয়েছে তবে সেই একই কথা সেকেলে টাইপ ডায়ালগ... মেয়েদের আবার নিজের ঘর বলে কিছু আছে নাকি!!
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৭

লেখক বলেছেন: এর জবাব আমি দেব না। কারন এটা আমার কথা না। যিনি বলেছিলেন, সে হয়ত উত্তর দিতে পারবে।

তার বিয়ের পর তাকে জিজ্ঞাসা করলাম, "বাবার বাড়ি মিস কর না, কেমন লাগে নিজের বাড়ি (শশুর বাড়ি)?" সে উত্তরে খুব সাধারণ ভাবে আমাকে বুঝাল, মেয়েদের কোন নিজস্ব ঠিকানা থাকে না। অনেকের কাছে হয়ত এটা সেকেলে চিন্তা। কিন্তু তার কাছে এটা হয়ত জীবন চালাবার বৈঠা। সেই ভাল বলতে পারবে।

২৪. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৪
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কথোপকথন ভাল্লাগছে।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৫. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৬
comment by: আউলা বলেছেন: ঠিকাছে বুঝলাম হার মেনেছো
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: জয় আউলা।

২৬. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:২৮
comment by: মানবী বলেছেন: অতি অভিনব কবিতা! :)

২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: ঠিক বুঝলাম না:``>>:``>>:``>>

২৭. ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৯
comment by: ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: কথোপকথন ভাল-ই লাগলো! ছেলেটার হার মানা টা মিষ্টি ছিল! :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩২

লেখক বলেছেন: ছেলেদের শেষ পর্যন্ত হার মানার নাটক করতে হয়। নইলে অহেতুক ঝামেলা :)

২৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: কাঙাল মামা বলেছেন: জটিল হইছে মামা :)
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: অনেক দিন পরে পড়লা। থ্যাঙ্কু।

 



 


আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় রয়েছি। দেখি, বিবর্তনের পর কিসে পরিনত হই... ...


nisshongo_dhakabashi@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৮৮০৯