~মধুর আমার মায়ের হাসি~/অনুপ ঘোষাল
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২১
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে।
তার মায়ায় ভরা সজল দিঠি
সেকি কভু হারায়,
সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায়,
সেই যে আমার মা
বিশ্বভূবন মাঝে তাহার নেইকো তুলনা।
তার ললাটের সিঁদুর নিয়ে
ভোরের রবি উঠে
আলতা পড়া পায়ের ছোঁয়ায়
রক্ত কমল ফোটে।
প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুঃখের ঘরে
সেই যে আমার মা
বিশ্বভূবন মাঝে তাহার নেইকো তুলনা।
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে।
গানের লিংক-অনুপ ঘোষাল
কিছু লোককে দেখতাম গান শুনতে শুনতে বা সিনেমা দেখতে দেখতে কাঁদে। অদ্ভুত লাগত, বিরক্তও, আমি কখনও কান্নাকাটি করিনা। একমাত্র মৃত মানুষের সামনে ছাড়া অন্য কোথাও মানুষকে কাঁদতে দেখলে আমার খুব বিরক্ত লাগে। আমি যাকে পছন্দ করি, ও যদি কোন ভ্যালিড কারন ছাড়া কাঁদে আমি বিরক্ত হই। বলি, "যা বলার বল, কান্নাকাটি করিস না। ন্যাকা ন্যাকা লাগে"। ও আগে খুব দুঃখ পেত, এখন হয়ত সয়ে গেছে। মেয়েদের এই সয়ে যাওয়ার অদ্ভুত রকম একটা শক্তি আছে। আমাদের ছেলেদের হয়ত তার বিন্দুমাত্রও নেই।
কয়েকদিন ধরে এই গানটি শুনলেই, আমার চোখে পানি চলে আসে। কেন বুঝতে চেষ্টা করছি! মা-বাবা কেমন যেন হয়ে গেছে। আগে মা ধমক দিত, জিনিসপত্র উলটা পালটা করে রাখলে চিল্লাচিল্লি করত। আমিও চিল্লাচিল্লি করতাম। হয়ত বেশির ভাগ ছেলেই করে। এখন মার সাথে একটু জোরে কথা বললে মা কেমন যেন চুপচাপ থাকে। বেশির ভাগ সময় কিছু বলে না। বাবা আগে দেরীতে বাসায় ফিরলে দরজাতেই ধমক দিত। এখন দেরী হলে ফোন করে, অথচ এখন আর ধমক দেয় না। কেমন যেন হয়ে গেছে মা-বাবা। এখন ধমকের সুরে কিছু বললে আমার ভাল লাগে।
আমি এসএসসির সময় রাত ২/৩ টা পর্যন্ত জাগতাম। মা আমার জন্য বসে থাকত, চা বানিয়ে দিত। আমি বলতাম, 'আমি পড়ি, তোমার অন্যরুমে জেগে থাকার দরকার কি?' মা ঠিকই জেগে থাকত। কখনই নিজে নিয়ে খেতে হয় নি, মা পাশে বসে বেড়ে দিয়েছে। আজকাল মার জেগে থাকা নিষেধ, রাত ৯টায় ভাত খেয়েই ঔষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে হয়। আমরা নিয়ে খাই। প্রতি রাতে খাবার পরে আটটা ঔষুধ খেতে হয়। বাবা-মায়ের আগের ছবিগুলো এখনের ছবির সাথে মিলিয়ে দেখি। সত্যিই আমার মা-বাবা বুড়ো হয়ে গেছে। অসহায় হয়ে যাচ্ছে। এমনটা আমি দেখেছি আমার দাদা দাদি, নানা নানিকে। এমন বাবা মায়ে আমি অভ্যস্ত নই। আমার বাবা মা আমাকে ধমক দেবে, শাসন করবে, নানা কাজে বাধা দেবে কিন্তু এখন আর দেয় না। আগে বাবা-মা একধরনের হুকুম করত, এখন অন্য ধরনের অনুরোধ করে। আমার ভাল লাগে না।
বাবা শরীরটাও ভাল না, পেটের সমস্যা। কালকে ১১ বার টয়লেটে যেতে হয়েছে, ডাক্তার বলল আজও যদি তেমন হয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। ইদানিং এগুলো দেখতে ভাল লাগে না। সময়টা যদি আজ হতে দশ বছর আগে থামিয়ে দিতে পারতাম খুব ভাল হত।
পোস্টের সাথে সম্পর্কহীন আলোচনা এখানে করুন
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মা ;
প্রকাশ করা হয়েছে: আমার কথা, গান/কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বস ... লজ্জা দিয়েন না প্লিজ
আরে ***... এইভাবে কৈলেতো ফুইলা যামু ![]()
অনেক ধইন্যাপাতা
জেরী বলেছেন:
আপনি মন খারাপ করে দিলেন কেন,@বিবর্তনবাদী ?????????
লেখক বলেছেন: আপনি করলেন কেন? (সরি)
পাপী বলেছেন:
বাবা মা ভালো থাকুক! সবসময়!
লেখক বলেছেন: দোয়া করবেন।
লেখক বলেছেন: ![]()
জয়িতা বলেছেন:
মাকে নিয়ে লেখা....লগ ইন করতেই হলো।আমার পৃথিবিটাই বাবা-মাকে ঘিরে।তবে খুব কষ্ট দেই......কাঁদি অপরাধবোধে।
লেখক বলেছেন: হুম, না বুঝে প্রায়ই কষ্ট দেওয়া হয়।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
গানটি শুনতে শুনতে কখন যে চোখে জল এসে গেলো বলতে পারবো না। বাবা মা থেকে কত দূরে থাকি; মনটা পড়ে থাকে বাব মার কাছে..........।সময় যদি থেমে থাকতো সে কি আনন্দ হতো!!! সম্ভব তো না।
তোমার বাবা মার সুস্বাস্থ্য কামনা করি।
ভালো থেকো।
লেখক বলেছেন: দোয়া করবেন।
ওপেল বলেছেন:
এটা খুবই বাস্তব, সবাইকে এমন একটা প্রসিডিউর এর মধ্যেই যেতে হয়। তুমার দাদা দাদী ,নানা নানী ্যেভাবে এগিয়েছেন, তুমার আব্বু আম্মু এভাবে যাবে ,তুমিও যাবে,আমিও যাব।এইসব নিয়া কষ্ট পাওয়া বোধ হয় ঠিক না।তুমার তো মিয়া বাবা মা পাশে আছে, একবার আমাদের কথা চিন্তা কর, সেই কবে থেকে বাবা মাকে ছাড়া কংক্রিট গড়া ইউনিভার্সিটি হল এ পড়ে আছি।দিন তো চলে ্যাচ্ছে.....................
লেখক বলেছেন: হুম...... দিন চলে যাচ্ছে।
আউটসাইডার বলেছেন:
আমার বাবা মারা গেছে। আর মা আপনার মায়ের মত কেমন যে চুপচাপ হয়ে গেছে। মা আমার এখন অধিকার নিয়ে কিছু বলেনা। কেন যে এমন হয়!!!মা আমার আগে কত হাসিখুশী ছিল, এখন হাসেন খুব কম। সারাদিন কেমন মনমরা হয়ে আছেন। হয়তো আমার দোষ। চাকরী, শশুড়বাড়ি, বউ, অন্যান্য আত্নীয় স্বজন সবার ভিড়ে মায়ের যত্ন আর কোথায় নিচ্ছি?আহারে আমার মা!!!!!!!
শত রুপা বলেছেন:
ছবিটা কার?
লেখক বলেছেন: ছবিটা ছিল আমার বাবা মায়ের সাথে একবছর বয়স্ক আমার।
লেখক বলেছেন: তো!!
লেখক বলেছেন: জ্বী
সাদা কাগজ বলেছেন:
+++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাল লাগল শুনে যে তিনবার শুনেছেন।
ঘাসফুল বলেছেন:
টাচি লেখা - মাইনাস (+)
লেখক বলেছেন: বাট নট আ টাচি কমেন্ট ![]()
মাহমুদ৬৯ বলেছেন:
মাকে মনে করিয়ে দিলেন। আজ বছর দেড়েক হয়ে গেলো মাকে দেখিনা। কবে পড়াশোনা শেষ হবে, কবে দেশে যাবো? কবে আবার মায়ের গলে জড়িয়ে ধরে বায়না করব !!!! সে দিন বুঝি আর আসিবেনা !!!!!
লেখক বলেছেন: ইনশাল্লাহ আসবে।
নিহন বলেছেন:
চাঁদ মামা অভিমান করে আছে আসেনা আর টিপটি দিতে
আমার পাশে
কার ডাকে আসতো সে , মা ??
কার ডাক শুনতো চাঁদ মামা ??
চাঁদকে দেয়া তোমার ধান , মুড়ী মা
সবতো আছে পড়ে
তবু কেন আসেনা মা
চাঁদ মামা তোমার খোকার ঘরে ।
যতই ডাকি মা ,আসেনা সে
তাকে ডাকার সূরটি যে মা তুমি ।
তুমিতো নেই যে মা আমার কাছে ।
লেখক বলেছেন: ভাল হয়েছে।
বিষাক্ত মানুষ বলেছেন:
দেশে থাকতে অসংখ্যবার শুনেছি তখন কোনরকম ভাবান্তর হয় নাই । এই গানটা আমি বাইরে আসার পর একবারই শুনেছিলাম ... সেবার গানটা শোনার পর খাওয়া দাওয়া ফেলে সারারাত বালিশে মুখ গুজে ছিলাম ........ তারপর থেকে আমি আর এই গান শুনি না
লেখক বলেছেন: ভাবান্তর মাঝে মাঝেই হয়।
রাঙা মীয়া বলেছেন:
পোস্টের কথাগুলো পড়ে আবেগাপ্লুত হয়ে গেলাম ।
লেখক বলেছেন: সরি ![]()
মনজুরুল হক বলেছেন:
কালজয়ী গান।তবে অনুপের চেয়ে জগন্ময় মিত্রের গাওয়া পুরোনোটা আরো ভাল।ধন্যবাদ নষ্টালজিক করে দেয়ার জন্যে।
লেখক বলেছেন: জগন্ময় মিত্রেরটাও শুনেছি, সেটা টাচি, অনুপেরটা শুনতে ভাল।
লেখক বলেছেন: আমারো ভাল লাগে না।
রাশেদ বলেছেন:
কি আর কমু! প্লাস দেই।
লেখক বলেছেন: ওকে
আহসান হাবিব শিমুল বলেছেন:
ভাইরে এই বেলায় কাঁদানোর কি আদৌ কোন প্রয়োজন ছিলো?চারপাশে নানান দেশের নানান লোক। কানে হেডফোন,আমার দুচোখে জল।কি বিড়ম্বনা!
লেখক বলেছেন: সত্যিই প্রয়োজন ছিল না
চরি![]()
লেখক বলেছেন: হু.............![]()
প্রীটি সোনিয়া বলেছেন:
খারাপ লাগলো......আমরা যদি আসলেও সময়টাকে কোন এক সুন্দর মুহূর্তে থামিয়ে দিতে পারতাম....আল্লাহ তোমার মা বাবা কে সুন্থ রাখুন.....তুমিও ভাল থাকো।
লেখক বলেছেন: ![]()
রায়হান(তন্ময়) বলেছেন:
শুধু এটুকুই বলব...আল্লাহ তোমার বাবা মা কে সুস্থ রাখুন..ভালো রাখুন...
লেখক বলেছেন: ধন্যবা তন্ময়
সামু ইজ ইলুইশন বলেছেন:
মা কথাটে ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই:'(
লেখক বলেছেন: সত্যি, ইহার চেয়ে নাম যে ত্রিভুবনে নাই।
নকীবুল বারী বলেছেন:
গানটি খুব সুন্দর।আসলেই তো প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে................সেইতো আমার মা.....
মা ও বাবাকে নিয়ে এমন সুন্দর লেখার জন্য অসংখ্য ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
আমি তুমি আমরা বলেছেন:
গানটি খুব সুন্দর।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















থ্যাংকু