আমার এই পথ চাওয়াতেই আনন্দ

প্রসঙ্গ: মোদাচ্ছের কাহিনী এবং আমার নিজেকে ধিক্কার দেওয়া।

৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩

শেয়ারঃ
0 0 0

ব্লগ জগৎ প্রায়ই নানা কারনে উত্তপ্ত হয়। একের পর এক পোস্ট আসে, নিজের বিবেকমত ও স্বল্প জ্ঞানের ভিত্তিতে মন্তব্য করি। ব্লগীয় এইসব ঝামেলা কখনই ব্যক্তিগত ভাবে গায়ে মাখি না। মন্তব্য পর্যন্তই সীমাবদ্ধ থাকি। নিজে পোস্ট দিয়ে আগুনে হাওয়া দেওয়াটাকে নিতান্তই অপ্রয়োজনীয় বলে মনে করতাম। কিন্তু আজ আর চুপ থাকতে পারলাম না। আজ ব্লগে যা ঘটল, তা আমার বিবেককে শান্ত থাকতে দিল না।

ঘটনার নায়ক এক ডাক্তার যিনি তার কাছে চিকিৎসা নিতে আসা ১৫ বছর বয়সের এক মেয়েকে চুমু খেলেন। ব্যাপারটা খুবই নোংরা একটা কাজ। ১৫ বছর বয়সের একটি মেয়ে রীতিমত একজন নারী। তাকে চাইলেই চুমু খাওয়া যায় না, পশ্চিমা সংস্কৃতিতে এটা যতই স্বাভাবিক হোক না কেন, আমাদের সংস্কৃতিতে এটা রীতিমত অপরাধ। সেই মেয়েটির এক আত্মীয়া তার সাথে ছিলেন ডাক্তারের চেম্বারে, ঐ মূহুর্তে তারপক্ষে প্রতিবাদ করা সম্ভব হয় নাই। ঘটনাক্রমে উক্ত ডাক্তার বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর ব্যক্তিগত চিকিৎসক। বিধায় বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই যে, তার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ উত্থাপন করা আর উত্তক্ত নারীর বিচার চাইতে গিয়ে ধর্ষিত হওয়ার সমতূল্য।

যুগটা আধুনিক, ইন্টারনেটের যুগ। নিজের কথা অন্যকে জানাবার জন্য এখানে আছে ব্লগ। অধিকাংশ নিরক্ষর মানুষের দরিদ্র এই বাংলাদেশে খুব অল্প সংখ্যাক লোক কম্পিউটার/ইন্টারনেট প্রভৃতি ব্যবহারের সুযোগ পান। তাদের মাঝে নগন্য কিছু লোক ব্লগিং করেন। ব্লগাররা শিক্ষিত ও সচেতন হবেন এটা নুন্যতম চাওয়া। মেয়েটির সেই আত্মীয়া, এই ব্লগ জগতকেই বেছে নিলেন, তার সেই না বলা কথা কে প্রকাশ করবার জন্য। আশা এতটুকু যে, অন্তত্য বাংলাদেশের শিক্ষিত সচেতন মানুষদের ঘটনাটা জানানো গেল।

কিন্তু হায়!! একি হল? অন্ধ দলীয় সমর্থকেরা উক্ত নারীর নিজের নয় অন্যের নির্যাতিত হবার প্রতিবাদের পথটিও রুদ্ধ করে দিলেন। নির্যাতিত কোন মেয়ে যখন রাস্তা দিয়ে হেটে যায়, তার চিন্তা করতে হয় আশেপাশের সেই সব মানুষদের কথা যারা বলাবলি করেন, "মেয়েরও নিশ্চয়ই কিছু দোষ ছিল, নইলে সবমেয়ের সাথে কেন এমন হয় না?" এই ভয়ে অনেক মেয়েই তার মুখটি নির্যাতিত হয়েও বন্ধ রাখে। ঠিক তেমনিই, আজ হতে কোন মেয়েই যদি এভাবে উত্তক্ত হয় কোন প্রভাবশালী ব্যক্তি বা প্রভাবশালীর সাথে সম্পর্কযুক্ত ব্যক্তির দ্বারা সে এই ব্লগ দুনিয়াতেও নুন্যতম প্রতিবাদ করতে সাহস পাবে না। কারন, সেই রাস্তার লোকেরা আজ ব্লগেও বাসা বেঁধেছে। একজন দাবী জানিয়েছিলেন, সেই নেত্রীর কাছে তার চিকিৎসকের বিচারের জন্য। অন্ধ দলীয় সমর্থকেরা তাকেও ছাড় দিল না। প্রশ্ন হচ্ছে কেন??? স্কুলের শিক্ষক যখন ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করে, তার প্রথম প্রতিবাদ কি স্কুলের প্রধানশিক্ষকের কাছে করা হয় না?


কথা হল, নেত্রীর দোষ দিতে যারা পিছপা হন না তারাই যখন নেত্রীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কুকর্মের প্রতিবাদটুকুও করতে বাধা দেন, তখন তাদের মুখে সেই নেত্রীকে অপছন্দের কথা কি মানায়? আমাদের দেশের নিম্ন রুচির দলীয় সমর্থকরা তাদের নেত্রীদের চারপাশের যেসব দুস্কৃতকারীকে আগলে রেখেছেন, তাদের মাঝে নেত্রীর কাছ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবার আশা কি আমরা করতে পারি?
এই ব্লগ, তার ব্লগারদের নানা নিকের পেছনের মানুষদের উন্নত মানসিকতার জন্য তাদের সাথে ব্লগিংএ অংশ হতে পরে গর্বিত হতাম। সব ধারণা আজ নষ্ট হল। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে, এদের সাথে আমি নিজের চিন্তাচেতনা প্রকাশ করি।








পোস্টের সাথে সম্পর্কহীন আলোচনা এখানে করুন

 

প্রকাশ করা হয়েছে: কারেন্ট ইভেন্টস  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
বেয়াকুফ বলেছেন: ১৫ বছর বয়সের একটি মেয়ে রীতিমত একজন নারী। তাকে চাইলেই চুমু খাওয়া যায় না, পশ্চিমা সংস্কৃতিতে এটা যতই স্বাভাবিক হোক না কেন, আমাদের সংস্কৃতিতে এটা রীতিমত অপরাধ।
-------------------------------------------------------------------------------
পশ্চিমা সংস্কৃতিতে এইটা সাভাবিক? ভাই, একটু জাইনা সুইনা কমেন্ট করলে হয় না? পশ্চিমে অপরিচিত একটা আন্ডারএজ মেয়েরে বিনা অনুমতিতে চুমু খাওন রেপের সমপর্যায়ের সেক্সুয়াল হেরাসমেন্ট হিসাবে ধরা হয়, এবং তার যে পানিশমেন্ট সেইটা চিন্তা করতে পারেন? পশ্চিমা কালচার সম্পর্কে এই ধরনের উদ্ভট ধারনা হওয়ার কারন কি?
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: এইটা আমি বলছি না। আমি ভাই পশ্চিমে জীবনে যাই নাই। বিশিষ্ট ব্লগার লোকালটক ওরফে ফিউশন ফাইভ এমনটা বলতে চাচ্ছেন।

ওনার চারটি প্রশ্ন ও সন্দেহের প্রথমটি হচ্ছে ইহা।

২. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪০
অ্যামাটার বলেছেন: এইটা একটা অত্যন্ত ন্যাক্কারজনক অপরাধ, যে কোন যুক্তিতেই এটা অপরাধ, অথচ আজ প্রিয় একজন ব্লগারের এটা সমর্থন করতে দেখে মর্মাহত হয়েছি।

আগেরটা মুছে দেন, বানান ভুল।
৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
বেয়াকুফ বলেছেন: এইখানে বিনা অনুমতিতে চুমু দেওন লাগপে না, অপরিচত কোন মাইয়ারে দেওয়নের খাইস প্রকাশ করলেও জেলের ভাত খাওয়ার জন্য রেডি থাকতে হবে। আমাগো দ্যাশে এই সব কেসে বিচার করে আল্লা (ইন্তেকাল ফরমানের পর), আর এইসব দেশে সাথেসাথে পাছায় বাশ দেওয়ার জন্য আইনপ্রনয়নকারি সংস্থা রেডি আছে।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: আচ্ছা। বিদেশে গেলে সাবধান থাকুমনে।

৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: এই দেশে আল্লাহ ইন্তেকাল ফরমানের পরে বিচার করে ঠিক। কিন্তু দুঃখের বিষয় নির্যাতিতরে আরো নির্যাতনের জন্য আল্লাহর বান্দা এই পৃথিবীতে বীর পুরুষ হইয়া চলে।

৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: এই দেশে আল্লাহ ইন্তেকাল ফরমানের পরে বিচার করে ঠিক। কিন্তু দুঃখের বিষয় নির্যাতিতরে আরো নির্যাতনের জন্য কিছু আল্লাহরই বান্দা এই পৃথিবীতে বীর পুরুষ হইয়া চলে।

৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
বিডি আইডল বলেছেন: লুকালের পোষ্টের কমেন্টটা এখানেও দিচ্ছি:

@রাহাত...খোমেনীর পোষ্টটি আমি এখনও পড়েনি। ব্লগে ছিলাম না। কিন্তু উপমা আহমেদের সেই পোষ্টে (সম্ভবত সরিয়ে ফেলা হয়েছে পোষ্টটা), আমি ছিলাম প্রথম মন্তব্যকারী। এবং বিষয়টার সাথে সহমত করেছি এই বলে যে অনেক ডাক্তাররাই এ ধরনের কাজ করে। সে পোষ্টে আরো বেশ কিছু নাম এসেছিল। সেখানে রাজনৈতিক পরিচয়ের ব্যাপারে কোন ধরনের আলাপই কেউ করেনি।

খোমেনী সাহেব বিষয়টা রাজনৈতিক কালার দিতে পারেন। কিন্তু তাই বলে এই ধরনের একটি সামাজিক সমস্যার বিরুদ্ধে ব্লগারদের এক হতে দোষের কিছু নেই।

এই পোষ্টে লোকালটক প্রকারান্তরে মূল পোষ্টের অভিযোগ টাকেই মিথ্যা প্রমাণের চেষ্ট করেছেন। মূল পোষ্টটি যদি পড়ে থাকেন, মনে থাকার কথা অনেকেই অন্য ডাক্তারদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ নিয়ে আসছিল। মনে রাখা ভাল এটা পশ্চিমা দেশ নয়, এবং পশ্চিমা দেশেও মেয়েদের গায়ে হাত দেবার আগে এই ধরনের পেশাজীবিরা বলে/অনুমতি নিয়ে দেয়। চুমু তো অচিন্তনীয়।

@বেয়াকুফ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত
৬. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
মামু বলেছেন: আবার আপচুস
নতুন মাতবররা নতুন কইরা জানতে চাইতাচে...

Click This Link


-----------------------------------------------------------
একটা গল্পে কতা মনে পইরা গেচে....

গরিবে এক মাইয়ারে মাতবুরের পুলা ধর্সন কর্চে..... ওইটা নিয়া শালিষ বসইচে... ধর্সিতার বাপে... গরিব মানুষ কেউ কতা সুনতে চায় না... বহুত কর্ষটে দরবার বসাইচে....

দর্বারে মাতবুর কয় " এই মাইয়া আসলে তার বাপে শিখাইয়া দেওয়া কতা কইতাচে... ওর বাপের কাচে আমি অনেক ট্যাকা পামু... ওই টেকা যাতে না দিতে হয় এইটা তার ফন্দি... "

দরবারের কিচু লুক কইল এই হইলেও হইতে পারে.... গরিবের স্বভার খারাপ তাকে...

মাতবুর আরো কয় ' এই মাইয়া ধর্ষন কারে কয় এইটা জানার কতা না... মাইয়া এই শব্দটা বাপের শিখানু তেকে শিখচে...."

কিচু লুক কইল টিক কতা... এই মাইয়া না জানারই কতা...

তকন মাতবরের এক চামচা কইল "মাইয়ারে এই ভরা মজলিসে কইতে হইব তারে ক্যামনে কি করর্চে... পুরা গটনা ছবির কত ফুটাইয়া তুইল্যা কইতে হইব..."

চামচা মনে কর্চে এইটা তো ওই কতা লজ্জায় ভরা মজলিসে কইতে পারব না... সুতরাং দরবার ডিসমিস...

মাইয়া বেক্বলের মত কইয়া ফেলল....

তকন মাতবর আর কুনু উপায় না দেইক্যা কইল .." কুন দিক দিয়া তুমারে কর্চে এই দেখাইয়া কইতে হইব... তাইল বুজা যাইব গটনা টিক..."

একন এইটা কি ছম্বব ভরা মজলিসে সবার সামনে একটা মেয়ে মানুস তার পায়জামা খুইল্যা দেকইব এই দিক দিয়া দর্ষন করা হইচে?


---------------------------------------------------------
ব্লগে একট এই দরনের কিচু মাতবর জমা হইচে....
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: কি আর বলব মামু!! কিছু বলার পাই না।

৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
পারভেজ বলেছেন: আমাদের দেশে কতিপয় নেতা, ছাত্র নেতা, ডাকতার, বিশ্ববিদ্যালয়ের মাস্টার, মওলানা- এরা এতো ফেরেশতা- এরকম দোষ তো থাকবেই। এটা নিয়া খালি খারাপ লোকেরাই ফালাফালি করে! ওনারা কতো বড় বড় বুজুরগো মানুষ!! ছি ছি বিবর্তনবাদী- মনটা বড় করো!!!
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: এটাই কি তবে মন বড় করা?

৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
নিসংগ বলেছেন: আসলে দেখতে হবে সত্যি চুমু খেয়েছিলো কিনা? পাশে বসা খালার সামনে তার ভাগ্নীকে চুমু খাওয়া কি সম্ভব? শুধু একজনের কথা শুনে এভাবে মন্তব্য করা ঠিক নয়।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: তখনই এটা সম্ভব যখন আপনি এইটা নিশ্চিত হবেন যে, আপনার যে কোন কুকর্মকে সাপোর্ট দেবার জন্য অনেকে অধীর আগ্রহে বসে আছে। তখন কি এটা অসম্ভব??

৯. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
লাল দরজা বলেছেন: বেয়াকুফের লগে সহমত, পড়তে গিয়া হোচট খাইয়া কমেন্ট করতে আইসা দেখলাম বেয়াকুফ ব্যাপারটা সুধরাইয়া দিসে। আর যে পোষ্টের প্রসঙ্গে এই পোষ্ট ৗটা পড়ি নাই, লিংন্ক দেন পইড়া লই। পাশ্চাত্য সম্পর্কে এমন ভুল ধারণা দেশের অনেকেরই দেখি আছে!
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: Click This Link

পইড়া তারপর কন।

১০. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: কোন বাইনোতেরা এখানে মাইনাস দিল এই পোষ্টে।
১২. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
ইয়র্কার বলেছেন: পোস্টটা ইমোশনাল ব্ল্যাকমেইল ছিলো। মেয়ের বয়স ১৫ বছর, সে নাকি ইউনিভার্সিটিতে পড়ে!

আর ডাক্তারের ওপর থেকে ফোকাস গিয়ে ফোকাস করার চেষ্টা হয়েছে হাসিনার ওপরে। এবং একজন বা একাধিক শিবির কর্মী সেইটারে লুফে নিয়ে পোস্টানো শুরু করে।

একটা ভিত্তিহীন ইমোশনাল ব্ল্যাকমেইল না বুঝলে কি করা।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: আমি তো সেই পোস্টে হাসিনার উপরে ফোকাস দেখলাম না। শেখ হাসিনার ডাক্তার, প্রথম প্রতিবাদ কি শেখ হাসিনার কাছে হবে না????

হাসিনার ডাক্তারের কুকর্ম আপনারা কেন হাসিনার দিকে নিচ্ছেন?

১৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১
পারভেজ বলেছেন: @নিসংগ- ট্যাকনিক্যাল ডিটেইল নিয়ে অনেক কথাই বলা যায়। খালি এটা বলতে পারি। এই ব্লগে ঐ ডাকতারের বিরুদ্ধে ১০০ পোস্ট পড়লেও কিছু এসে যেতো না। ঊপমা'র পোস্ট পড়ে আমি অন্তত মনে করিনা কারো ফুলের মতো চরিত্র হরণ করার জন্য এটা করা হয়েছে। এটা করা হয়েছে কষ্ট শেয়ার করার জন্য, যাতে অন্তত একজন হলেও সচেতন থাকতে পারে এই ধরণের নীপিড়নের বিরুদ্ধে। কারণ আইনত বা রাজনৈতিক ভাবে এখানে উপমার একটা চুল নাড়ানোর ক্ষমতা নাই।
১৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১
অলস ছেলে বলেছেন: আগের পোষ্টে আমার কমেন্টগুলো ছিল:

"উপমা আহমদের পোষ্ট টা পড়তে গিয়ে যখন দেখেছিলাম, একটা কমেন্টের উত্তরে বললেন, ঐ ডাক্তার শেখ হাসিনার ব্যাক্তিগত চিকিৎসক, তখন ভয় লেগেছিল, এই বুঝি আবার রাজনীতি শুরু হয়।
আর এখন ব্লগে এসে দেখি, ঠিকই, খোমেনী ইহসান তার বাঙ্গালী লিবিডোর তাড়না আর দমন করতে পারলেন না।

কখনো বাংলাদেশের আদালতের হিয়ারিং সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি, তবে অনেক শুনেছি, ধর্ষিতাকে না কি কাঠগড়ায় বারবার ধর্ষণ করা হয়।
যৌন লাঞ্চনার শিকার একটা মেয়েকে এই ব্লগে বারবার লাঞ্চনা করার দৃশ্য দেখার দুর্ভাগ্য আজ হলো সবগুলো পোষ্ট পড়তে পড়তে। এই ব্লগের গত কয়েকদিনের ষ্টিকি পোষ্টটা কি জানি ছিল ? :P
এখানে শেখ হাসিনা কে জড়ানোর কি দরকার ছিল?"

আমাদের দেশের খারাপ মানুষদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দেই আমরাই। কোন কিছুতেই সংকীর্ণতার উপরে উঠতে পারি না আমরাই।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: হাসিনা না চাইতেই এই ক্ষেত্রে জড়িয়ে যান। কারন তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের সভানেত্রী।

বাংলাদেশে এহেন চারিত্রিক দুর্বলতা বিশিষ্ট ব্যক্তি অনেক আছেন। কিন্তু তাদের বড় একটা অংশ পাবলিকলি এটা প্রকাশ করতে সাহস করে না, কারন টিকতে পারবে না। যদি তার এই নিশ্চয়তা থাকে যে তাকে প্রটেকশন দেওয়া হবে তখন তার আর কোন বাধা থাকে না।

মানুষ ভাবতেই পারে যে, আওয়ামী সভানেত্রীর ডাক্তার হবার কারনে তিনি একটা প্রোটেকশন পাবেন। তাই এটা জনগন আওয়ামী লীগ সভানেত্রীর দিকেই তাকাবেন এটা দেখার জন্য যে উনি সবার আগে কি করেন, তাই না?

১৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫২
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আসুন পাশ্চাত্য সম্পর্কে ভুল ধারনাগুলো সুধরাইয়া দেই আর প্রাচ্যেরে নিয়া অপপ্রচার চালায়।
@লাল দরজা,বেয়াকুপ।
১৬. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩
পারভেজ বলেছেন: @ইয়র্কার ঘটনাটা ১৫ বছর বয়সের।
এখন ইউনিতে পড়ে। অন্তত আমি এটা বুঝেছি পড়ে।
হাসিনার প্রসঙ্গ আসাটা অনেকটাই অপ্রাসঙ্গিক। কিন্তু আমরা গাধা পাবলিক কিছু হলেই মনে করি নেতারাই দেখবেন। আর কিছু অতিচালাক মনে করে- দেই শালার নেতারে ধুইয়ে!!
১৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
রাঙা মীয়া বলেছেন: প্রথমেই জানতে হবে ঘটনার সত্যতা সম্পর্কে । যদি সত্যি এই ধরনের অপরাধ কারো দ্বারা হয়ে থাকে,সে যেই হোক না কেন ; তীব্র ধিক্কার জানাই ও দ্রুত বিচারের দাবী জানাই। আর যদি উদ্দেশ্যমূকভাবে রটানো হয়ে থাকে, তবে এর সংশ্লিষ্ট ব্লগারকে চিরতরে (একই আইপির সবগুলো নিকসহ--যদি থাকে) ব্যানের দাবী জানাই।

দোষটা আসলে আমাদেরই,আমরাই উপযুক্ত তথ্যসূত্র ছাড়াই লাফালাফি করি।
আজকে আর একটি বিষয় লক্ষ করেছেন কিনা জানিনা, দুপরের দিকে জনৈক ব্লগার অমিতাভ বচ্চনের মৃত্যু সংবাদ জানিয়ে পোস্ট দিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করেছিলো--কিন্তু সফল না হওয়ায় পোস্ট মুছে দিতে বাধ্য হয়েছে। বিষয় দুইটির সঙ্গে যোগসূত্র থাকতে পারে।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন: তথ্যসূত্রের ছাকনি ব্যবহার করতে এলে, এই ব্লগে একমাত্র কবিতা লেখা ছাড়া আর কোন গতি থাকবে না

১৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
বিবর্তনবাদী, আপনার ক্ষোভটা বুঝতে পারছি। নেত্রীকে অন্ধ সমর্থন করতে গিয়ে তারা নিজেদের নৈতিকতাকে নিজেরাই ধর্ষণ করছে, তারপর এই বিশেষণ টি লাগাচ্ছে আপনাদের উপর। বিশেষত একটা পোস্টে আপনি , পারভেজ এদের বিশেষায়িত দেখে বিস্মিত হয়েছি।
১৯. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
বেয়াকুফ বলেছেন: আরেকটা ব্যাপার, এই উপমা আহমেদ কে? উনি কি কোন ভার্চুয়াল চরিত্র না বাস্তবের কেউ? উনি কি পুরুষ না মহিলা? উনার কথার অথেন্টিসিটির প্রমান কি? ধরে নিলাম উনি যেটা বলসেন, সেইটা সত্য। কিন্তু উনি যদি সত্য না বলেন, জাস্ট পলিটিক্যাল প্রতিহিংসা বা অন্যকোণ কারনে এই ধরনের দূর্নাম ছড়ান, সেইটা কি ভাবে বুঝবেন? এইজন্য উনার সাথে আগে বাস্তবে যোগাযোগ জরুরী, উনার বোনের বক্তব্য বাস্তবে শোনা জরুরী। এই ব্লগে একটা ছ্যাচোড় যদি মেয়ের নিক নিয়ে পোস্টানো সুরু করে, সেইটা নিয়া মাতামাতি না করে আগে দেখা উচিত ভার্চুয়াল কেরেক্টারের পিছনে লোকটা আসল না নকল। শান্তা২৯ থেকেও শিক্ষা নেওয়া উচিত;)
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: ভার্চুয়াল ক্যারেকটারদের পেছনের অনেক কিছু না জেনেই আমরা নেচে থাকি। তখন কেন এই প্রশ্ন করেন না? প্রভাবশালী ব্যক্তি বলেই কি সাতখুন মাফ

২০. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
এ. এস. এম. রাহাত খান বলেছেন: টনার নায়ক এক ডাক্তার যিনি তার কাছে চিকিৎসা নিতে আসা ১৫ বছর বয়সের এক মেয়েকে চুমু খেলেন। ব্যাপারটা খুবই নোংরা একটা কাজ। ১৫ বছর বয়সের একটি মেয়ে রীতিমত একজন নারী। তাকে চাইলেই চুমু খাওয়া যায় না, পশ্চিমা সংস্কৃতিতে এটা যতই স্বাভাবিক হোক না কেন, আমাদের সংস্কৃতিতে এটা রীতিমত অপরাধ।


সত্যতা কতটা?
উপমার পোস্ট?কে এই উপমা?
কেও জানে না।
উপমা আজ কি বলেছে?
এই ব্যাপার নিয়ে কেও জেন আন্দোলন না করে!!
উনি কাওকে আগে বলেন নি।হঠাত ব্লগে স্বাধিনতর নামে এটা প্রকাশ করলেন!!
আপনার মতে সবাইকে সচেতন করতে!!

উনি এই উদ্দ্যেশ্য করলে পোস্টে ডঃ এর নাম না দিয়ে ্কষটনার বর্ননা দিতে পারতেন।যখন উনি অপরাধির নাম বলেছেন তাহলে পৃথিবির কোন আইন নাই যাতে নিজেকে পর্দার আড়ালে রেখে
অন্যকে দোষ দেয়া যায়।


খোমেনি নিজে এক জন আওয়ামি বিদ্বেষি লোক,যা আগে প্রমানিত।হাসিনা কে তিনি তার পোস্টে যেভাবে সম্ভোধন করেছেন তা আগে কোন দিন করেন নি!!এটা কেবল চোপখে ধুলা দিতে যে তিনি হাসিনার বিপক্ষে না।


ব্যাক্তিগত চিকতসক ব্যাপার টা তো বুঝেন???
তার অপ্রাধের সাজা হাসিনার দেয়ার কথা না।এটা খুব সামান্ন বেপার,কোন কর্মির বিপক্ষে অভিযোগ থাকলে তার বিচার হাসিনার কাছে চাওয়া যায়।

খোমেনীর পোস্টের পরে উপমা যে পোস্ট করে ছিল,সেটি উপমা মুছে দিয়েছে!!!!!কেন???


আমি জানি আপনি আপনার এই পোস্ট কেন দিয়েছেন!!




৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: তার অপরাধের সাজা শেখ হাসিনার দেওয়ার কথা না। কিন্তু অপরাধীর ব্যাপারে তার কিছু অবশ্যই করার আছে।

আমি এই পোস্ট বা অন্য যে কোন পোস্ট কেন দিয়েছি, তার সার্টিফিকেট কারো কাছ থেকে নেবার প্রয়োজন মনে করি না।

২১. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
ইয়র্কার বলেছেন: পারভেজ, ধন্যবাদ। ১৫ বছরের বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিয়ে ভেবাচেকা খাইছিলাম। এত বছর পরে এরকম একটা ঘটনা রেখেঢেকে প্রকাশ করা এবং ঘটনার মোড় ধুম করে হাসিনার দিকে ঘুরিয়ে দেওয়াতেও যদি কেউ মোটিভ না বুঝে তাইলে কি করা।

নাচতে নেমে ঘোমটা দেওয়ার কোনো মানে নেই। মেয়েটিকে যদি অপমান করা হয়, সেটার সত্যতা যাচাই করা হলো প্রথম কাজ।
২২. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আরেকটা ব্যাপার, ডাঃ মোদাচ্ছের এর অপকর্মের সাথে হাসিনাকে ট্যাগ করা ঠিক নৈতিক নয়। আগে কোন একশান এ না গিয়েই গ্রাম্য সালিসের মত এই ট্যাগিং অনেকটাই প্রশ্নবিদ্ধ।
২৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০২
ইয়র্কার বলেছেন: উপমা আহমেদ খুব কৌশলে মন্তব্যে এসে জানিয়ে দেন ডাঃ নাকি হাসিনার ব্যক্তিগত চিকিৎসক। :)
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: কি আর বলি!!!

এইভাবেই উত্তক্ত হয়ে বিচার চাইতে আসা মেয়েদের আইনের কাপড়ে ঢেকে ধর্ষণ করা হয়।

২৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০২
আরণ্যক যাযাবর বলেছেন: ছাগলদের আইকিউ কতো জানতে ইচ্ছে করে মাঝে মাঝে।
২৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০২
এ. এস. এম. রাহাত খান বলেছেন: বিবর্তন দা

কাল কেও আপনাকে নিয়ে পোস্ট দিবে,আপনি যৌন হয়রানি করেছেন।

কি জবাব দিবেন???
সব কিছুর ভিত্তি লাগে।আর তা এত বড় অভিযোগ হলে তো কথাই নাই।
আমি - দিয়েছি আপনার ও খোমেনীর পোস্টে।
আর যারা মাইনাস দিয়েছে তাদের ব্যাপারে আপনার মন্তব্য করেছেন পোস্টে!!
:)

ভাই শুধু এটাই বলি বাংলাদেশের মানুষ, রিমান্ডে কে কি বলেছে তা নিয়ে যে পত্রিকার ব্যানার হ্যাড লাইন হয় সেটা পড়ে পুলকিত হয়!!!

যা তামাম বিশ্বে কোথাও নজির নেই!!!

পলিটিক্যাল ভাবনা থেকে আপনি সমর্থন দিয়েছেন খোমেনিকে।আমি নই
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: জনাব রাহাত, যুক্তিহীন অবস্থায় প্রতিপক্ষকে ট্যাগ লাগানোর চেষ্টা অনেক পুরানো।

২৬. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৩
ইয়র্কার বলেছেন: আমি নিজে কতগুলা মেয়ে নিক নিয়ে ব্লগিং করতে দেখেছি অনেককে। ;)
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: আমিও সেইদিন একজনকে ব্লক করলাম।;)

২৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৫
এ. এস. এম. রাহাত খান বলেছেন: আমি অনেক আগেই বলেছি,মোদ্দাসের কেন হাসিনার ছেলে জয় যদি জড়িত থাকে আর তার বিশ্বাস যোগ্য এতটুকু প্রমান পাওয়া যায়,তবে সবার আগে আমি এর বিপক্ষে নামব।
আমার ও মা আছে।
কিন্তু আমার বাবাও আছে!!!
তাই কেও বলল আর তাতেই গালা গালি শুরু করে দিলাম !!!!

২৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৬
বেয়াকুফ বলেছেন: আগে আপনি বলেন আপনি শিওর উপমা আহমেদ নামের কেউ মিথ্যা প্রচার করতেসে না? আগে এইটা কনফার্ম করে তারপর কথা বলুন। কিছু ব্যাপার উল্লেখ করতে পারেন। যেমন উপমা আহমেদ বা তার বোনের সাথে আপনার ফোন বা বাস্তবে কোন কন্ট্যাক্ট হইসে কিনা? আমি যদি এখন একটা নিক নিয়া আপনের আব্বার নাম ধাম দিয়া উনি আমার কাছ থেকে ঘুষ নিসে-এইরাম একটা গল্প ফান্দি, আর সেইটা নিয়া ব্লগের ব্লগাররা হাউকাউ করে আপনের বাপের গুস্টি উদ্ধার করে, কেমন হইবে বেপারটা?
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: আমি কেমনে শিউর হব?? ব্লগে কি কোন ভাবে কিছুই শিউর হওয়া সম্ভব।

দেখুন এইখানে উপমা বা ডাক্তার কেউই আসল বিষয় না। বিষয় হল কিছু লোকের দলীয় অন্ধ সমর্থন। আজ এই ডাক্তার না হয়ে অন্য কেউ হলে নিশ্চয়ই আমরা নির্দ্বিধায় সেই ডাক্তারকে গালি দিতাম, তা নয় কি??

তবে কেন এই ডাক্তারকে এত সমর্থন??? কারন তিনি প্রভাবশালী, তাই না??

এর মাধ্যমে আমরা উদাহরণ সৃষ্টিকরলাম যে, প্রভাবশালীরা বাস্তবে নয় ব্লগেও তাদের প্রভাব বিস্তার করে রেখেছেন। কেউ আর ব্লগেও প্রতিবাদ করবার সাহস করবে না।

আমার দুঃখ সেখানেই।

২৯. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৭
ইয়র্কার বলেছেন: আরণ্যক, এটা ছাগুদের একটা পরিকল্পিত অ্যাটাক। এই উছিলায় ব্লগে ফেরার চেষ্টা। স্টিকি পোস্টার দেখি এমনিতে দেখা নাই; কিন্তু উপমার ওই পোস্টে হাজির। তারপর খোমেনী ইহসান ধুম করে হাসিনাকে ট্যাগ করে পোস্ট দিয়ে দেয়। কেউ কেউ ইনস্ট্যান্টলি বিভ্রান্ত হয়; কেউ পরে বুঝতে পারে। উপমার পোস্টে প্রথমে সন্দেহ প্রকাশ করে মাহবুব সুমন। তার আগ পর্যন্ত সবাই ডাক্তারের ১৪গুষ্ঠি উদ্ধার করেছে।
৩০. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৮
আলিফ দেওয়ান বলেছেন: তুমাকে মাহি মেরে দেওয়া হল
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: স্বাধীনতা আপনার।

৩১. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
এ. এস. এম. রাহাত খান বলেছেন: বেয়াকুফের সাথে এক মত

পত্রিকায় যখন ৪ /৫ টা নিউজ আসে তখন সেটা কিছুটা তদন্ত করে আসে।
যদি মিথ্যা হয় তবে তার প্রতিবাদ আসে,মান হানি মামলা হয়।
কিন্তু ব্লগে?মোদ্দাসারের কি আত্ম পক্ষ সমর্থনের সুযোগ আছে???

হয় ত সে যানেও না,তার অজান্তে এত বড় অভিজোগ এসেছে!!!
৩২. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১১
পারভেজ বলেছেন: @বেয়াকুফ- ধরা যাক কারো সাথে উনার কন্টাক্ট হলো! এখন কি সেটাও প্রমাণ করতে হবেনা?! আমরা কেনো বিশ্বাস করবো যে ঐ ব্লগার সত্যি কথা বলছে? তার কোন রাজনৈতিক উদ্দেশ্য নাই?!!!
আমার সাথে হলে কি আপনি বিশ্বাস করবেন? নাকি আমি করতে বাধ্য যদি আপনার সাথে উনি কন্টাক্ট করেন?!
আপনার কথা অস্বীকার করার মতো যুক্তিগত হয়তো খুব বেশী কিছু বলতে পারবো না। যাদের সাথে হয় , তারাই বুঝে।
৩৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১২
মিছে মন্ডল বলেছেন: ডাঃ মোদাচ্ছির যদি সেই অপরাধ করে থাকেন, তবে আমরা অবশ্যই তার উপযুক্ত বিচার চাই, এবং এটা আমি সহ অনেকেই প্রথম পোস্টে কোন উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই সহমত প্রকাশ করি। কিন্তু এর পরে এটা নিয়ে শুধু নোংরা রাজনীতিই হয়েছে, যা আরও একটি অপরাধ এবং যে এটা করেছে ও যারা বুঝেও তাতে সায় দিয়েছে, আমি বলব তাদের মানসিকতা নোংরা। শেখ হাসিনার কাছে তার ব্যক্তিগত চিকিৎসক বা তাঁর যেকোন নেতা বা কর্মীর এইধরনের অপরাধের শাস্তি যে কেউই চাইতে পারেন, আমরা তাতে অবশয়ই সায় দিব। কিন্তু আমার মনে হইনা ব্লগ একটি উপযুক্ত মাধ্যম শেখ হাসিনার কাছে বিচার চাওয়ার জন্য।আসলে এই ধরনের ক্ষত্রে ব্লগ কোন মাধ্যমই না। তাহলে প্রশ্ন আসে, এখানে কেন শেখ হাসিনার কাছে বিচার চাওয়া হলো? এর একটাই উত্তর, কিছু নোংরা মানসিকতার মানুষের নোংরা রাজনীতি।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: এইদেশে হাসিনা খালেদাই সব। বিধায় বিচার চান আর ত্রান চান সবই তাদের কাছেই চাইতে হইবে। তারা না চাইলে বিচারও যেমন পাইবেন না, বনার্ত হয়ে ত্রানও কপালে জুটবে না। এটাই কি আসল বাস্তব নয়?

৩৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৪
বেয়াকুফ বলেছেন: উপমা আহ মেদ কে চিনে রাখা হল। দেখি বিএনপির সাপর্তে কোন পোস্ট দেন কিনা উনি পরবরতিতে।
৩৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৮
আরণ্যক যাযাবর বলেছেন:
উপমা আহমদ বইলা কেউ আছে নাকি? এই শালা নিজেই। অথবা ছাগুর মা আবদুল্লাহ।

একজন নাকি অপমানিত হইসে, সে থানা-পুলিশের কাছে গেলো না, কোন উর্ধ্বতনের কাছে গেলো না, আসলো কোথায়?
ব্লগে। শালার বাংলাদেশ তো পুরা হাইটেক হয়ে গেলো।


এদেরকে লাথি মারা দরকার। একেবারে পাছার উপরে।
একটু অভিনয় করবে। তাও ঠিকমতো করতে পারে না।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: পেছনের কথা জানি না।

তবে যা বললেন তা অনেকক্ষেত্রেই, উত্তক্ত হয়ে বিচার চাইতে আসা নারীকে আইনের কাপড়ে ঢেকে ধর্ষনে ব্যবহার করা হয়।

৩৬. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৯
পারভেজ বলেছেন: সবচেয়ে হাসি পায় যখন আমার মন্তব্যের ব্যবচ্ছেদ করতে আসে, নিজের আইডি লুকানো ' বৃষ্টি বালক" নামের জনৈক ব্লগার!!!
কতবড় স্পর্ধা কি ধরণের বাক্য ব্যবহার করে পোস্ট দেয়!!!
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: কার কি আইডি, সেটা নিয়ে আলোচনার মানে নাই। যে নিজেকে যেভাবে প্রকাশ করছে তা নিয়েই আলোচনা করা উচিত। পেছনের মানুষকে টানাটানি করে লাভ কি>

৩৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৯
বৃষ্টি বালক বলেছেন: িবর্তনের শেষ ধাপে আপনি!!!!

যাক সেটা।
কিছু মানুষ নিজেকে সুশীল দেখাতে ঐ পোস্টে + দিয়েছে আর কিছু আওয়ামি বিদ্বষি।সরপ,শংখচীল দের বিজয় সেটা।আর তাতে নতুন ভাবে আপনার যোগ।

এটা কোন ভাবেই বিশ্বাস যোগ্য না,যে এই ঐ পোস্টের মহৎ কোন উদ্দেশ্য ছিল।সেটা যে রাজৈতিক বিবেচনায় পোস্ট তা বুঝার বাকি নাই।


পারবেন কাল কোন জাতিয় ৈনিকে খবর টা ছাপাতে?
চিপা গলিতে এই আওয়াজ দিয়া অন্যের উপর কালি দেয়া খুব সহজ।

ধিক আপনার মত ব্লগা কে।লজ্জা লাগে আপনারা সাহো তে নাকি এলি্ট।

৩৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৩
চোরকাঁটা বলেছেন: @আরণ্যক যাযাবর @বৃষ্টি বালক - ঐ মাইয়ার জায়গায় তোমার মা/বইন থাকলে কি থানা পুলিশ করতা? নাকি দৈনিকে ছাপাইতা?
৩৯. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৩
বৃষ্টি বালক বলেছেন: উপমা এর পর বি এন পির সমর্থনে পোস্ট না দিলেই কি সব হয়ে গেল?????

অন্ধ সমর্থক তারাবার লাইগা আপনি নিজে কি করলেন???

আপনার পোস্টে কমেন্ট বাড়াইয়া লাভ নাই
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: খুদাপেজ

৪০. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৩
বেয়াকুফ বলেছেন: না, ব্লগে ছাপাইতাম @চোরাকাঁটা।
৪১. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৬
চোরকাঁটা বলেছেন: রাজাকার আর ছাগুরে গালি সবার আগে আমি দিছি। খালেদারেও দিছি, হাসিনারেও দিমু!! চোর সবসময়ই চোর! এর লাইগ্যা কারো সার্টিফিকেট লাগে না! ঐ পোস্টে রাজনীতির সাপোর্ট দেই নাই। কারো দালালি করিনা!
৪২. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৮
চোরকাঁটা বলেছেন: @বেয়াকুফ- খুব জবাব দিলেন ভাইজান।
দোয়া করি এমন কিছুর ভেতর দিয়া আপনার প্রিয় কোন মানুষরে যেন যাইতে নাহয়।
৪৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৮
নির্বাক সুশীল বলেছেন:

এদের দাবি শুনে হাসতে হাসতে পড়ে যাচ্ছি।
আমার বাসায় সব্জি বিক্রি করে যে লোকটা, সে তার ব্যক্তিগত জীবনে হিজড়া না লুচ্চা - সেইটা দেখা আমার দায়িত্ব হয়ে যায় তাহলে।

শাহবাগের মোড়ে এইরকম উদ্ভট আর অসংলগ্ন কথা বলা পাগল বেশ কয়েকটা আছে।
৪৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৯
বেয়াকুফ বলেছেন: হ, আমিও দোয়া করি আপনের জন্য যাতে এমন কিসু না হয়। এমুন কিছু হইলে আহেন আমাগো সামহোয়ারিন ব্লগ আছে। থানা পুলিস দৈনিক পত্রিকা না কইরা আমরা এহানে ছাপামুনে @চোরাকাটা।
৪৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩০
রাসেল ( ........) বলেছেন: হাওয়ায় তাওয়া গরম করে কি লাভ, জনমত হাওয়ার উপরে তৈরি হয় না, সেইটার একটা শেকড় লাগে, এইখানে শেকড় নাই, হুদাই এইটারে জনমত তৈরির চেষ্টা না বলে রাজনৈতিক ইতরামি চিহ্নিত করাটাই ভালো, সেটাই যথার্থ বিশেষণ হবে এটার।

মেয়েটা আইনের আশ্রয় গ্রহন করতে পারছে না এমন পরিস্থিতি যদি তৈরি হয়, মেয়েটা আইনের আশ্রয় চেয়েছে এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক থাকবার জন্য এটার বিচার হচ্ছে না এমন পরিস্থিতি হলে সেটাকে জনমত সংগঠন বলা যেতো। এইখানে যা হচ্ছে সেটা নেহায়েত ইতরামি। এমন উপমা আহমেদের তথাকথিত অভিযোগ উত্থাপনকারী লেখায়ও এমন বিবরণ নেই যে তার ভাগ্নী আইনের আশ্রয় চাইতে গিয়ে ব্যর্থ হয়েছে রাজনৈতিক ক্ষমতাশীলদের সাথে মোদাচ্ছেরের সম্পর্কের কারণে।

অহেতুক জল ঘোলা না করে স্পষ্ট বলতে শিখেন, অনেক সমস্যা কম হবে।
এইখানে অনেক কিছুই ধরে নেওয়া হয়েছে, বিষয়গুলোর অনুমাণের যথার্থতা নেই, উপমা আহমেদের অস্তিত্ব নিয়েও সংশয় আছে-

যাই হোক বৃথা আবেগ অনেক সময় প্রসাবের বেগের মতোই, মাঝ রাস্তায় বেশী চাপলে প্যান্টের জিপার নামাইয়া ফেলতে হয়, তাতে হয়তো প্রসাবের বেগ কমে। যখন বেগ কমবে তখন কৃত কাজটা কি হলো এটা নিয়ে বিবেচনার সুযোগ হবে।

৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: হা উকিলের বানিই একমাত্র স্পষ্ট লাগে, হিপোক্রেটের কাছে। তাতে তার সুবিধা হয়।

৪৬. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩০
মামু বলেছেন:
কিচু মাতবুর নতুন কইরা জরো হইতাচে...

ওররা একন কইতাচে... উপ---- কেডা? (তার বিছয়ে যে পরিমান নুংরামী হইতাচে তাতে নাম নিয়া তাকে ছুটু করতে চাই না)

(ক) ওই কি বাস্তব না ভাচুয়াল?
(খ) ওই কি মেয়ে না চেলে.... প্রমান দিতে হইব...

---------------------------------------------
আরো প্রমান কর্তে হইব..ঃ

১. কুন জায়গায় চুমা দিচিল... া(জায়গাটা ছবাইকে দেকাইতে হইব)

২. ছত্যিই চুমা দিলে তার ফিলিংছ কিমুন চিল.... (সত্যিকারের চুমাতে ফিলিংস তাকে... ফিলিংছ না তাকলে ওইটা চুমা না... বড় জুর কুলের বাচ্চা মেয়েকে আদর করার ছমান....হইতে পারে..)

২. চুম দেওনের পর ওই জায়গাটা লাল হইচিল কিনা... (লাল না হইলে চুমা বলিয়া ছন্দেহ আচে, ওইটা তকন নিজ মেয়ে মত আদর...)

৩. লাল হইলে তাতে দাতের দাগ পরিয়াচে কিনা?

৪. দাতের দাগ পরিলে কয়টা দাতের দাগ পরিয়াচে? (ইহা নিয়া গবেষনা হইবে, সত্যিকারের চুম্মাতে সর্বচেচা কয়টা দাতে দাগ পরিতে পারে ; কম বা বেসী হইঃলে গটনা মিত্যা)

৫. তাহার বয়ছ যে ১৫ উহার পক্ষে কাগজ পতর দেকাইতে হইবে? (১৫ না হইয়া ৫ ও হইতে পারে , সিওর হওযা দরকার)

৬.সে কি মেয়ে না ছেলে উহার পক্ষে প্রমানদিতে হইবে....

(নং ৬ হইল সবচে গুরুত্ব পুর্ন বিসয়: ইহার উপর সমন্ত মামলা জুলিয়া আচে....
মেয়ে হইলে চুমা ( প্রমানিত সাপেক্ষে সত্যি চুমা হইলে , অপরাধ হইতে পারে) খাওয়া টিক হয়নাই, কিন্তু ছেলে হইলৈ তো ডাকতুর কুনু ভূল করেন ননাই, ডাকতুরকে ফুলের মালা দিয়া বরন করা হইবে,... আর কুৎসা রটনাকারীদের মুকে থুতু...

৬নং প্রমানের জন্য অবস্যই তাকে কিচু বিশিষ্ট ব্লগারের সামনে জ--- খুলিয়া প্রমান করিতে হইবে.. সে একজন নারী... (এইটা না করিতে পারিলে কিচুই প্রমান হইল না...)

৬ নং প্রমান না করিতে পারিলে... ডঃ মুদাচের একজন সাধু ও মানী লুক বলিয়া প্রমানিত হইবে।
আর কু্ৎছা কারিদের মুকে থুতু....


------------------------------------------------------
বিসয়টার একটা গন তদন্ত কমিটি গটন করা দরকার।
এই ব্র্যপারে পককের ৩জন বিপক্ষের ৩ জন ও সামু তেকে ১ জন (জাজ হিসাবে)
সামুর সাহায্য কামনা করি।
৪৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৪
চোরকাঁটা বলেছেন: @ বেয়াকুফ - হ
আমারে কুত্তায় কামড়াইচে। তোমগোরে কই আর তোমরা ও লাইন ধইরা মুততে খাড়ায়া যাও। আমি উপমার মতো বেকুব না! তোমার মতো বেয়াকুফ হইতে পারি হয়তো ;)
৪৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৬
বেয়াকুফ বলেছেন: মামু, বাসায় লুকজন নাই? থাকলে বাসায় ইনসেস্ট করনের ট্রাই দাও। ব্লগে অবদমিত কাম প্রকাশ করানির চাইতে বেশি ইফেক্টিভ হইবে।
৪৯. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৮
বিবর্তনবাদী বলেছেন: উপমার পোস্টে আমিতো দেখলাম না যে সে বলছে নম্রতা ১৫ বছর বয়সী এবং ইউনিভার্সিটিতে পড়ে। তাহলে এই কথা উঠল কেন?????
৫০. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪১
মিছে মন্ডল বলেছেন: "লেখক বলেছেন: এইদেশে হাসিনা খালেদাই সব। বিধায় বিচার চান আর ত্রান চান সবই তাদের কাছেই চাইতে হইবে। তারা না চাইলে বিচারও যেমন পাইবেন না, বনার্ত হয়ে ত্রানও কপালে জুটবে না। এটাই কি আসল বাস্তব নয়?"

দেখেন, আপনি যদি বুঝেও না বুঝার ভান করেন, তাহলে আর কিছু বলার নাই। তবে একটা কথা বলতে চাই, নোংরামী আর করেন না।

বিচার চান, আমিও তা চাই। কিন্তু ব্লগ কি শেখ হাসিনার কাছে বিচার চাওয়ার যায়গা? অবশ্যই না।

তাহলে কেন এখানে এই সব কথা বলছেন?


উদ্দেশ্য কী আপনাদের?


উত্তরটা আমিই দেই,


আপনারা নোংরা রাজনীতি করছেন, তাও আবার নিজের ঘরের মা-বোন দের নাম নিয়ে।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: ব্লগে তো কত কিছুরই বিচার চাইলাম, আদালতের কাছে, ফখরুদ্দিনের কাছে, আল্লাহর কাছে। কই কেউ তো কিছু কইল না। আজকে এত গায়ে লাগে কেন?

৫১. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৫
জটিল বলেছেন: আবেগীয় আদিরসাত্মকতার দিকে না এগুনোই ভাল এখন ।
শেষ টা কি দাঁড়াচ্ছে ! ব্লগ থেকে লগ আউটের পর !!

রাজনৈতিকভাবে হেয় না দোষীর জন্যে প্রতিবাদ এসব যাচাইবাছাইশেষে উপসংহার কি দাঁড়াচ্ছে , এখান থেকে আবার রাজাকার এর প্রতি গোলাবর্ষন শুরু অথবা অন্যকিছুও হলে অবাক হবনা । তবে এই প্রসঙ্গের সাথে সেই প্রসঙ্গ কতটা সমগোত্রীয় হবে সেটাই প্রশ্ন ।

অন্যায়ের বিরুদ্ধে তো আমরা সবাই তাই না !! তা সে যেটাই হোক না কেন । দেখা যাক আর কি হয় এবার ।

রাজাকার দের শূলে চরানোর ইচ্ছে যদি আমার হয় তবে দোষী কাউকে অন্তত এরকম ক্ষেত্রে যেসব অমানুষ তাদের কে গ্যে বার এ নির্যাতন এর স্বপক্ষে যাওয়াটাও অযৌক্তিক কিছু না ।

টানলে আসলেও লম্বা হয় , এজন্যেই থামতে চাই ।
৫২. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৯
মামু বলেছেন: ফিউচন ফাইব @ তোরে আমি মাতবুরের গল্পটা কইচিলাম.. ৩টা মনতব্য করচিলাম...
তুই উত্তর দিচিলি......

এত নীতি নিয়া মাতা ব্যাতা,, মাগার তারপর মনতব্যা মুইচ্যা দিছস ক্যান? তোর কাচেই তো উত্তর নাই.....

কাপুরুচ ভন্ড কুনকানকার? নিজের উত্তর টা ও মুইচ্যা দিলি...

নিজের ছেপ নিজে গিই্যা খাইলি...... :-B

দোয়া করি আগামিতে মুদাচ্ছের যেন তোর কুনু সেই বয়সের মেয়েকে বা বউ কে যেন এই ভাবে আদর করে...

আপচুস...
৫৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫০
পারভেজ বলেছেন: নিজের কাছে খুব লজ্জা লাগছে।
মনে প্রাণে কামনা করি ঘটনা টা যাতে আসলেই মিথ্যা হয়। এমন কোন ডাকতার নেই। সবার চরিত্র ফুলের মতো পবিত্র। 'উপমা ' আসলেই কোন রাজাকার বা ছাগু। নম্রতা নামের কোন মেয়ে কখনো ছিলনা , নাই। ধন্যবাদ বিবর্তনবাদী।
৫৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫৪
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
কয়েকটা পয়েন্ট দিলাম:

১। প্রকাশ্য ব্লগে অভিযোগ অথচ কোনো প্রমান নাই
২। সরাসরি অফিসিয়াল কোনো অভিযোগ নাই
৩। ভারচুয়াল ক্যারেকটারের শ্লীলতা হানি।
৪। আবার যেই ভারচুয়াল ক্যারেকটার অভিযোগ করে সে আবার তার বইনের মাইয়া রে "নরম" বইলা বর্ননা দেয়।
৫। অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে মামলা না কইরা তার মক্কেলের (শেখ হাসিনা) কাছে বিচার চাওয়া।
৬। এই অভিযোগের পক্ষে না দাড়াইলেই আওয়ামীলীগ কর্মী মনে করা।

--------------
ইনফ্যাক্ট আমি আওয়ামী লিগ করি না।
৫৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫৫
মিছে মন্ডল বলেছেন: "লেখক বলেছেন: আজকে এত গায়ে লাগে কেন?"

গাঁয়ে আমাদের লাগে নায়, লাগছে আপনের।

ব্লগে এসে এই সব নোংরামী আর কইরেন না।

৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: নোংরা লোকের নোংরামি আপনারা করেন, সেটার চিহ্ন এদিস সেদিন রাইখা যান প্রতিনিয়ত

৫৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫৭
বিবর্তনবাদী বলেছেন: ঘুমাইতে যাব তার আগে কিছু বলে যেতে চাই।


এই পোস্টটা আমি কোন উপমা আহমদের সমর্থন বা কাউকে হেয় করবার জন্য দেই নাই। একজন ব্লগে একটা বিষয়ে প্রতিবাদ করেছে। কেউ সহমত, কেউ বিরুদ্ধ মত দিচ্ছেন। কিন্তু ১৫ বছর বয়স্কা একটি মেয়েকে বৃদ্ধ ডাক্তারের চুমু খাওয়াকে স্নেহ চুম্বন আখ্যা দিয়ে যারা ভন্ডামী করলেন তাদের বিরুদ্ধেই আমার এই পোস্ট।

হতে পারে, উপমা আহমেদ বলে কেউ নাই বা উনি মিথ্যাচার করছেন। কিন্তু যখন কোন ভন্ড ঘটনার চুমু খাওয়া কে স্নেহ চুম্বন বলে আখ্যা দেয়, তখন আর সহ্য হল না।

Click This Link

নির্লজ্জ দলীয় দালালী করতে গিয়ে কিছুলোক নিজের বিবেক বিসর্জন যখন দেয়, তখন মানুষ হিসেবে নিজেকেই ধিক্কার দিতে ইচ্ছে করে।
৫৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫৮
মিছে মন্ডল বলেছেন: "দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
কয়েকটা পয়েন্ট দিলাম:

১। প্রকাশ্য ব্লগে অভিযোগ অথচ কোনো প্রমান নাই
২। সরাসরি অফিসিয়াল কোনো অভিযোগ নাই
৩। ভারচুয়াল ক্যারেকটারের শ্লীলতা হানি।
৪। আবার যেই ভারচুয়াল ক্যারেকটার অভিযোগ করে সে আবার তার বইনের মাইয়া রে "নরম" বইলা বর্ননা দেয়।
৫। অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে মামলা না কইরা তার মক্কেলের (শেখ হাসিনা) কাছে বিচার চাওয়া।
৬। এই অভিযোগের পক্ষে না দাড়াইলেই আওয়ামীলীগ কর্মী মনে করা।"

যৌক্তিক কথা বলেছেন, কিন্তু এরা যুক্তি মানে না, কারন নোংরামী যুক্তি দিয়ে হয়না।
৫৯. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫৯
ধীবর বলেছেন: মন্তব্যগুলি দেখে একটি প্রশ্ন জাগছে। ধরে নেই রাজনৈতিক উদ্দেশ্যে মোদ্দাসেরের চরিত্র হননের জন্যই তার বিরুদ্ধে এমন একটি পোস্ট দেয়া হয়েছে। কিন্তু কেন? উনি তো আর রাজনীতির সাথে জড়িত নন।

খোদ মার্কিন মুল্লুকে এই সব যৌন হয়রানি/ধর্ষনের ব্যাপারে আইনের শাসন অত্যন্ত কঠোর। সেখানেও কাঠগড়া এবং সামাজিক লাজ লজ্জার ভয়ে বেশির ভাগ ক্ষেত্রেই নির্যাতিতা, নীরব থাকাই শ্রেয় মনে করেন। সেখানে বাংলাদেশে একজন মহিলা আইন আদালতে দৌড়াদৌড়ি করবেন, সেটা ভাবা কি ঠিক?

যেভাবে উপমা আহমেদের পরিচয় নিয়ে টানাটানির এবং তার অভিযোগের প্রমাণ চাইবার একটা প্রতিযোগিতা দেখলাম, তাতে অবাক হলাম এই ভেবে যে, অন্ধ দল প্রীতির কাছে, বিবেক এবং সুশিক্ষা হেরে গেলো। যদিও এই ডাঃ রাজনীতির সাথে জড়িত নন। পোস্টে প্লাস।
৬০. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০২
মিছে মন্ডল বলেছেন: "বিবর্তনবাদী বলেছেন:নির্লজ্জ দলীয় দালালী করতে গিয়ে কিছুলোক নিজের বিবেক বিসর্জন যখন দেয়, তখন মানুষ হিসেবে নিজেকেই ধিক্কার দিতে ইচ্ছে করে। "

আপনি যা করেছেন তাতে আপনি অবশ্যই ধিক্কার পাওয়ার যোগ্য।

ও আর একটা কথা,

একটু কষ্ট করে উপমার ব্লগে গিয়ে দেখে আসবেন , আমি কী মন্তব্য সেদিন দিয়েছিলাম।
৬১. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০৯
সুজনবাঙালী বলেছেন: ধুর মিয়া!
বাদ্দেন তো।
কুমেনী বাথিজা এক্টা পুস্ট দিসে। তাতে কি মুদাচ্চের শ্যাষ অইয়া গেচে নাকি?

ঘটনা অইলো আমি যেইটা দেক্তাচি-
ব্লগে শিবির হিসাবে কুমেনির এক্টা ক্যাতি আচে। হেল্লাইগা সবাই হেতেরে সুযোগ পাইয়া জাইতা ধর্ছে।

হে কেন লিকলো। কিভাবে লিকলো ইটা আর একন কোনো বিষয় না।

তা' এই শিবির নিধন নিয়া আমি এক্টা পোস্ট দিমু এক্টু পরেই। খিয়াল কইরেন
৬২. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১২
বিডি আইডল বলেছেন: ব্লগে এই রকম পোষ্ট আরো আসা দরকার। কে কে সেক্সম্যানিয়াক, ইনসেস্ট লাভার, পেডোফিল, ফ্যানাটিক রাজনীতিবিদ এইগুলোর একটা ধারনা পাওয়া যায়।
৬৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১৫
চাণক্য বলেছেন: হাসিনা প্রিয় বালকগন তোমাদের উদ্দেশ্যে বলিতেছি, শান্ত হও। শুধু ব্যক্তিগত চিকিৎসক চুম্বন করিলে কেন, চিকিৎসক সহস্র ধর্ষণ করিলেও তাহা হাসিনার প্রতিচ্ছবিতে কোন প্রভাব বিস্তার করিবে না। তাহা তোমরা পূর্বেও দেখিয়াছ।

অহেতুক উত্তেজিত হইবার কোন কারন নাই। এইসকল বিষয়ে হাসিনার প্রতিচ্ছবি বা ভোটব্যাংকে যদি বিন্দুমাত্রও প্রভাব থাকিত, তবে তাহাকে মাইনাস করিতে ফখরুদ্দিন, মইনের এত বৃথা চেষ্টা করিতে হইত না।
৬৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১৮
চাণক্য বলেছেন: লেখন এবং তাহার সমর্থকগন।

তোমাদের শতক্রন্দনেও নারীর অবস্থার কোন উত্তরণ হইবে না। নারীর অবস্থার উত্তরণ নারীকেই করিতে হইবে শত ঝঞ্ঝা অতিক্রম করিয়া। তাই তাহাদের যুদ্ধ তাহাদেরই করিতে দাও। সম্ভব হইলে সাহায্য করিও, বা কিছুই করিও না। তবে কখনও বাধা দান করিও না।
৬৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩০
অচেনা সৈকত বলেছেন: বেয়াকুফ বলেছেন: এইখানে বিনা অনুমতিতে চুমু দেওন লাগপে না, অপরিচত কোন মাইয়ারে দেওয়নের খাইস প্রকাশ করলেও জেলের ভাত খাওয়ার জন্য রেডি থাকতে হবে। আমাগো দ্যাশে এই সব কেসে বিচার করে আল্লা (ইন্তেকাল ফরমানের পর), আর এইসব দেশে সাথেসাথে পাছায় বাশ দেওয়ার জন্য আইনপ্রনয়নকারি সংস্থা রেডি আছে।
একমত।
৬৬. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩১
মামু বলেছেন: কতা হইল ধরা যাক পুরা ব্যপারটা একটা গল্প';

ইশপের গল্পে কতই না গটনা তাকে সেইগুলা বাস্তবে সশ্ভব না।
তাতে কি? আমরা তো সেই গল্প তেকে কিচু শিক্ষা গ্রহন করি....

নাকি সেই গল্পের বাস্তবতা নিয়া যুক্তি তর্কে লিপ্ত হই?

উপমা সেই রকম একটা ইশপের গল্প... তাতে তো কিচু শিক্ষনীয় আচে... সেই শিক্ষা বাদ দিয়া তার যোক্তিকতা নিয়া প্রশ্ন তোলা বোকামী।

আসলে উনারা বোকা না, উনারা অতি ধূর্ত।
তারা চায় আর যাই হোক না ক্যান নেত্রীর জরিত ব্যপারটা না যেন আসে। তাইলে্ই সব টিক আচে...
গল্পের শিক্ষার ব্যাপারে কিছুই বলেন না।

আপচুস...

--------------------------------------------------------------
ইশপের গল্প হিসাবেই অন্তত এই টুকু বলে যান, এই ধরনের ডাকতার হতে সাবধান থাকা উচিত।

-----------------------------------------------------------------
এর থেকে বেশী বলতে হলে বলেন, নেত্রী এই ব্যপারে কিছুই জানেন না (যেহেতু অভিযুগ করা হয় নাই)।
এজন মানুষ না জানলে তার বিচার কিভাবে হবে? নেত্রী তো সবজান্তা নয়।
----------------------------------------------------------
এটা সবাই জানেন যে ডাক্তার শুদূ নেত্রীর চিকিৎসা করেন, তাই বলে নত্রীকে তো স্নেহ করে চুমা দেন না। সুতরাং ডাক্তারের সম্পর্কের বাহিরে নেত্রীর কিচুই আসে যায় না।
৬৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৩
অচেনা সৈকত বলেছেন: জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আরেকটা ব্যাপার, ডাঃ মোদাচ্ছের এর অপকর্মের সাথে হাসিনাকে ট্যাগ করা ঠিক নৈতিক নয়। আগে কোন একশান এ না গিয়েই গ্রাম্য সালিসের মত এই ট্যাগিং অনেকটাই প্রশ্নবিদ্ধ।
৬৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৪
আহসান হাবিব শিমুল বলেছেন: আমি মাইনাস দিছি।সম্ভবত আপনার পোষ্টে প্রথম মাইনাস।

খোমেনীর পোষ্টটা অনেকদিক থেকেই আপত্তিকর।অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেইল।
আমার নিজের উপর আস্থা আছে।যেকোন পোষ্টের ব্যাপারেই নৈব্যর্ত্তিক হওয়ার চেষ্টা করি।
আপনি ঐ পোষ্টে খোমেনীর পক্ষে কথা বলেছেন যে প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে সমর্থন দান ঠিক আছে।কিন্তু প্রশ্ন হলো, অভিযোগের সত্যতা নিয়ে।বাস্তব জীবন আর ব্লগের জীবন আলাদা।এখানে চাইলেই যে কোন নিকে যে কারো বিরুদ্ধে অভিযোগ করা যেতো পারে।অভিযুক্ত এখানে পরিচিত ব্যাক্তি।আমি বলছিনা, অভিযোগকারী মিথ্যা লিখেছেন।
কিন্তু পরিচিত ব্যক্তির বিরুদ্ধে লিখতে হলে নিয়ম মেনে চলাই উচিত।এই খবরের ফলে তার সামাজিক প্রতিষ্ঠা, সম্মান প্রভৃতির বারোটা বেজে যাবে।যদি অভিযোগ মিথ্যা কিংবা ভুল হয়, সেই দায়ভার কে নেবে?
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: I don't need such suggestion ...

৭০. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৪৪
আহসান হাবিব শিমুল বলেছেন: সবাইকে মনে হয় দলীয় সমর্থকের কাতারে ফেলাটা হুজুগে হয়ে যাচ্ছে।আমি নিশ্চিতভাবেই জানি যখন আমি খোমেনীর পোষ্টে মাইনাস দিয়েছে, উপরের যেভাবে বলেছি, সেটার ধারাবাহিকতায়।এখানে দলীয় কোন বিবেচনা বিন্দুমাত্র কাজ করেনি।

নিজেকে জাস্টিফাই করতে ভাল্লাগেনা, কিন্তু পোষ্টের বক্তব্যের কারনে করতে বাধ্য হইলাম।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৩

লেখক বলেছেন: কোন অভিযোগের সত্যতা বা তার মিথ্যা হওয়া আমরা কেউই ব্লগে প্রমান করতে পারব না। কিন্তু, কেউ যখন এক বৃদ্ধের ১৫ বছর বয়স্কা মেয়েকে চুম্বনকে স্নেহচুম্বন ঘোষণা দিয় এবং প্রতিবাদকারীকে লাঞ্ছিত করতে দ্বিধাবোধ করে না, তখন তাদের দলীয় সমর্থকের কাতারে ফেলা ছাড়া অন্য কোন কাতার থাকে না।

৭১. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১১
অমাবশ্যার চাঁদ বলেছেন: লেখক বলেছেন: ব্লগে তো কত কিছুরই বিচার চাইলাম, আদালতের কাছে, ফখরুদ্দিনের কাছে, আল্লাহর কাছে। কই কেউ তো কিছু কইল না। আজকে এত গায়ে লাগে কেন

সহমত।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০১১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ