আমার এই পথ চাওয়াতেই আনন্দ

চেয়ো না আমার এ আঁধেক আঁখির কোনে, তোমার অলস অন্য মনে

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১:২৮

শেয়ারঃ
0 0 0



পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোনে অলস অন্যমনে । আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো সেই শুভ নিমেষেই জীর্ণ কিছুই নেই কিছু নেই,ফেলে দেই পুরাতনে।। আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি- লহরে লহরে নুতন নুতন অর্ঘ্যের অঞ্জলি। মাধবী কুঞ্জ বার বার করি বনলক্ষীর ডালা দেয় ভরি- বারবার তার দান মঞ্জরী নব নব ক্ষণে ক্ষণে।। তোমার প্রেমে যে লেগেছে আমায় আমায় চির নুতনের সুর। সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর।। মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ- আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে।।


(সম্পাদনায় - সাজি আপু কপি পেস্ট: বিবর্তনবাদী )



গানের লিংক - মিতা হক

 

প্রকাশ করা হয়েছে: গান/কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১:৪০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ধন্যবাদ, শেয়ার করার জন্যে
৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোনে
অলস অন্যমনে ।
আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো
সেই শুভ নিমেষেই
জীর্ণ কিছুই নেই কিছু নেই,ফেলে দেই পুরাতনে।।
আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি-
লহরে লহরে নুতন নুতন অর্ঘ্যের অঞ্জলি।
মাধবী কুঞ্জ বার বার করি বনলক্ষীর ডালা দেয় ভরি-
বারবার তার দান মঞ্জরী নব নব ক্ষণে ক্ষণে।।
তোমার প্রেমে যে লেগেছে আমায় আমায় চির নুতনের সুর।
সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর।।
মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ-
আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে।।


লিপু গানটা শুনে শুনে লিখেছো তাই কিছু ভুল ছিলো।
ঠিক করে লিখে দিলাম..........গানটা খুব প্রিয় ।
সারাক্ষন আজ বাজবে এই গান.........
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নাও।

৪. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:১৪
চানাচুর বলেছেন: ভাইয়া আমাকে চিনতে পারছেন? আমি চানাচুর। আপনারা ভাল আছেন সবাই। আমি এবছর ৪০এ পা দিলাম। আপনার সামনের ২টা দাত কি পড়ে গেছে? ইয়ি আল্লাহ!
৫. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:২৪
না বলা কথা বলেছেন: 一个美丽的歌曲,非常感谢你 চাইনিজ,
বড়ই সুন্দর গান, অনেক ধন্যবাদ।

টেক ইট ইজি, ঘুম আসছে না, তাই পুরান অভ্যাস জালাই করবার লাগিছি।
৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৩
রোবোট বলেছেন: চানাচুর বলেছেন: ভাইয়া আমাকে চিনতে পারছেন? আমি চানাচুর। আপনারা ভাল আছেন সবাই। আমি এবছর ৪০এ পা দিলাম। আপনার সামনের ২টা দাত কি পড়ে গেছে? ইয়ি আল্লাহ!


হ ওনার এখন একটাও আসল দাত নাই।
৭. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৩
তনুজা বলেছেন: ++++++++++

অসম্ভব প্রিয় গান, কলিম শরাফীরটা শুনেন পারলে
৯. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:২২
আউলা বলেছেন: প্লাস টা দিয়ে গেলাম +
১০. ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৯
কাঙাল মামা বলেছেন: নামাইতেছি। শুনে দেখি কেমন........+
১১. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৬
কাঙাল মামা বলেছেন: শুনলাম। ভালো লাগছে। এইটা কি রবীন্দ্র নাকি?
০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: হ্যা রবীন্দ্র

১৩. ২১ শে মে, ২০০৯ সকাল ৯:৫৬
সহেলী বলেছেন: অনেক ধন্যবাদ , এ গানের পোষ্ট দেয়ায় ।

 

মোট সময় লেগেছে ১.০৪৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ