আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ব্লগ কথন

১০ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫০

শেয়ারঃ
0 0 0



আজ কোন বিশেষ দিন নয় এমন কি নয় আমার ব্লগিয় কোন আলাদা দিন। আজ হয়নি আমার শততম পোস্ট, বর্ষপূর্তি বা লক্ষ হিট। তবুও আজ ব্লগ ইতিহাস নিয়ে লিখতে মন চাইছে। বছর দেড়েক হতে চলল এই ব্লগ আমার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্দ অংশ। কত ব্লগার এল কত ব্লগার গেল, কত জন আজও থিতু হয়ে রইল এই সাইটে। এক কি দেড় বছর পুরোনো ব্লগাররাই আগের ব্লগ বলতে নস্টালজিয়ায় ফিরে যায়। ক্যালেন্ডারের পাতার সাথেই ব্লগে এক একটি জেনারেশন ইতি নেয়, নিজের অজান্তে স্থান দিয়ে যায় নতুন দের।


সব কিছুর মাঝেই অনেকের প্রতি জেগে উঠে মায়া, বন্ধুত্ব আবার ঘৃণা। ব্লগিয় প্রেম জেগে উঠবার অবশ্য সুযোগ আমার হয় নাই। এক সময় ব্লগে খুব আড্ডা চলত। বিশেষ করে শামিম, মুনিয়া, আউলা এদের ব্লগে। শামীমের রাত বিরাতের আড্ডা এখন আর তেমন হয় না। মুনিয়া, আউলা আমার মতই গায়েব। সাজি আপু, নিবেদিতা, চিটি আপুদের একটার পর একটা কবিতা আসত আর হজমও করতাম। নিবেদিতা আপুর অবশ্য অনেক দিন পর পর কবিতা ছাড়তেন। তাগাদা দিলেই একটা কবিতা বের হত। অন্য দিকে সাজি আপুর কবিতার সাজি আমার কাছে বরাবরই আশ্চর্যময়। এত এত কবিতা একজন মাত্র কবি কিভাবে লেখে!! চিটি আপুর প্রতিবাদ মুখর কবিতা গুলো অন্যদের থেকে পৃথক। তাদের সবার সহজবোধ্য কবিতা গুলো মিস করি প্রায়ই।


একটা সময় চিকন মিয়ার ক্রেজ সব সীমা অতিক্রম করে গেল। তারপর শুরু হল চিকন মিয়া ঘেরা পোস্ট এখন অবশ্য খোদ চিকনমিয়া এবং তাকে কেন্দ্র করে দেওয়া পোস্টের হার অনেক কমে গেছে। হয়ত চিকন মিয়ার প্রতিনিয়ত মোটা হওয়াই এর পেছনের কারন। একবার শত পোস্টে প্রায় সাত আটশত ব্লগারেরে নাম দিয়েছিলাম। এত ব্লগারের ভিড়ে ব্লগার রোবটের নামটা হারিয়ে যায়। রেগে রোবট ভাই/বোন আলাদা পোস্ট দিয়েছিল। সেই থেকে তার নামটা আমি কখনই ভুলি না।

এখন বলি নিজের কথা। একটা সময় এই ব্লগ খুব উত্তেজনায় পরিপূর্ণ রইত। বিষয়ের অভাব হত না কখনই। অনেক পোস্টে কতই না যুক্তি পালটা যুক্তির খেলা খেলেছি। আমি অবশ্য আস্তিক-নাস্তিক, বিবর্তনবাদ এই বিষয় গুলো নিয়ে মাতামাতি বেশি করতাম। কোথাও আমার চিন্তার বিপরীত কিছু দেখলেই যুক্তি খন্ডনের জন্য নেমে পড়তাম। মাঝে মাঝে আসতাম রাজনীতির আলোচনায়। সবক্ষেত্রেই একই প্রতিযোগিতা, একই উত্তেজনা। দিনের বেলা বাইরে গেলেও মাথায় ঘুরত ব্লগ। যুক্তি পালটা যুক্তি, প্রশ্ন পালটা প্রশ্নের খেলার মজার এক জগত।


ভাবতে অবাক লাগে, এখন এসব বিষয়ে প্রথম পাতা ভরা অথচ এগুলোর নিয়ে মাতামাতি করার কোন আগ্রহ আমার নাই। অনেকে আজও এসব নিয়ে ঝগড়া বিবাদ চালিয়ে যাচ্ছেন। তাদের ধৈর্য দেখে আমি হতবাক হই বারে বারে। আমি বরাবরই সিরিয়াস মুডে ব্লগিং করে এসেছি। ব্লগের নানা বিষয় আমি সিরিয়াসলি নিতাম। চানাচুর একদিন বলেছিল, ব্লগিংকে সিরিয়াসলি নেবার কি আছে। আমরা নানা প্রান্ত হতে এই ব্লগে মিলিত হয়েছি, একদিন বিদায় নেব। একটা ওয়েবসাইটকে সিরিয়াসলি নেবার কিছু নাই। তখন বলেছিলাম আমি ভিন্ন মত প্রকাশ করি। এখন আমার মন অবশ্য পরিবর্তন হয়েছে।

মন্তব্যে ঝগড়া ঝাটি আর ভাল লাগে না। লিখতে বড্ড ইচ্ছা করে, অথচ লিখতে বসতে ক্লান্ত লাগে। ব্লগ পড়ি নিয়মিত। প্রতিদিনের এমন কোন পোস্টই হয়ত থাকে না যা আমি দেখি নি। কিন্তু মন্তব্য করতে বড় আলসে লাগে। লিখতে খুবই ইচ্ছা করে, সেই পিপাসা মিটাই গানের পোস্ট দিয়ে। আমি গানের কলি গ্রুপ খুলেছিলাম। এর সদস্য সংখ্যা ১০০ হবার পরে পোস্ট দেবার ইচ্ছা ছিল। আলসেমীতে আর দেওয়া হল না। এইতো কয়েক মাস আগে চারিদিকে আইডিয়া খুজতাম ব্লগে লিখবার জন্য। অথচ, এখন আর তা করা হয় না।


ব্লগের শুরু থেকেই দেখছি ব্লগাররা আড্ডা দেয়, যোগাযোগ করে। এই ব্যাপারটায় আমি কখনই আগ্রহ পাই নি। এইবার বইমেলায় প্রথম কোন ব্লগার মিলন মেলায় যোগ দেই। কারন একটাই, সেটা ছিল সাজি আপুর ব্লগিয় বইয়ের মোড়ক উম্মোচন। ব্লগার সাজিতে সেই দিন নিজেকে অন্যরকম লাগছিল।

যারা আমার ব্লগিংএর প্রথম দিকের সাথি তারা হয়ত মনে করতে পারবেন আমার প্রথম পোস্ট গুলোর কথা। সব মন মরা পোস্ট থাকত। কানা বাবা মন্তব্য করত আমার পোস্টে ঢুকবার আগেই জানে মন খারাপ হয়ে যাবে। তবে মন খারাপের সেই দিনগুলোতে ব্লগ আমাকে ভাল সময় কাটাতে দিয়েছে। প্রতিটি মানুষের গঠনের ক্রিয়াকালাপ যেমন এক তাদের মন খারাপের ধরণ গুলোও বোধ হয় এক। দেখা যেত, আমি যা নিয়ে মন খারাপ করে কিছু লিখতে চেষ্টা করছি, অন্য কেউ তাই লিখে ফেলেছেন ইতিমধ্যে। তখনকার দিনগুলোতে ব্লগই ছিল আমার ডায়রী। নিজের সব কিছুই লিখতাম। মন খারাপের গান লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এখন ব্লগে আর মন খারাপের কথা লিখে মানুষকে বিরক্ত করি না।


আর কি বলব………………… স্টক শেষ। আল্লাহ হাফেজ।

 

প্রকাশ করা হয়েছে: আমার কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১৫

লেখক বলেছেন: :)

২. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫৯
রোবোট বলেছেন: এইবারও আমার নাম নাই। মাইনাস। লাল বাটনে টিপি
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১৫

লেখক বলেছেন: কে কইল আপনার নাম নাই:|

৩. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০০
ফারহান দাউদ বলেছেন: লিখতে ইচ্ছা করে,কিন্তু লিখতে গেলেই কেমন জানি ক্লান্ত লাগে,মনে হয় কি হবে লিখে,এই কথাটাই আরো কয়েকজনের মুখে শুনেছি,নিজেরও আজকাল সেই অবস্থা। সবারই একই হাল হয় মনে হয়,যেহেতু এখানে ব্লগিংটা স্রেফ শখ,সিরিয়াসলি নেয় না কেউ,শখ মিটে যায়,এরপরে মায়ার বশে মাঝে মাঝে ঢুঁ মারে,কিন্তু নিয়মিত আর হতে পারে না,এর মাঝেই দেখে জেনারেশনটা পালটে গেছে অল্প সময়ের মাঝেই।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১৮

লেখক বলেছেন: হুম খুবই অল্প সময়ে!!!

৪. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০১
নাফিস ইফতেখার বলেছেন: আমরতো খালি লিখতেই ইচ্ছে করে.........:(
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: তাইলে লিখতে থাক

৫. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০৬
অলস ছেলে বলেছেন: বিরাট ভুই পাইছিলাম। নোটিশবোর্ড আবার কি নিয়ে আসলো, এটা মনে করে।

এমনই হয়।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: এমনই হয়

৬. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০৭
খারেজি বলেছেন:



"আজি হতে শতপোস্ট পরে

কে তুমি পড়িছো মোর ব্লগখানি

কুতুহল ভরে!"

শুভ শতপোস্ট।


১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:২০

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

৭. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০৮
শফিউল আলম ইমন বলেছেন: হুমম। লাইফটাই এমন। আমরা যতই বুড়ো হচ্ছি পেছনের দিনগুলোকে খুঁজে বেড়াচ্ছি। ব্লগে আমিও তেমন পোষ্ট দিই না।
আমার একশোতম পোষ্টে কি লিখব করে করে লেখা হচ্ছেনা আবার ভাবি একশোপোষ্ট কি আর এমন হাতিঘোড়া? ব্যস্ততা থাকলেই আমি বোধহয় ভালো থাকি। অবসর পেলে পুরনো দিনের কথা বড্ড বেশি মনে পড়ে!:(
ভালো আছিস তো?
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:২১

লেখক বলেছেন: সেটাই অবসর আমারও অপ্রিয়। তাই ব্যস্ত থাকি

১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:২৩

লেখক বলেছেন: হো হো হো

৯. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১০
নাফিস ইফতেখার বলেছেন:

অলস ছেলে বলেছেন: বিরাট ভুই পাইছিলাম। নোটিশবোর্ড আবার কি নিয়ে আসলো, এটা মনে করে।

আমিও :(
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:২৩

লেখক বলেছেন: :(

১০. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১৩
বাফড়া বলেছেন: এইসব পোস্টে অভিনন্দন আর শুভেচ্ছা জানাইতে জানাইতে অভ্যাস হয়া গেছে... কিন্তু ভাতিজার পোস্টে এইসব জানানোর কোন উপলক্ষ না থাকায় খালি হাতটা নিশপিশ করতাছে!!!!

সবাই আসলে টায়ার্ড হয়া গেছে... সাইকল টা মনে হয় পুরা হয়া গেছে.. এখন সবাই পুরান জিনিস দেখতে টায়ার্ড আরকি...
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:২৪

লেখক বলেছেন: হ........ সাইকলটা পুরা হইয়া গেছে গা

১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: :)

১২. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৩৪
বিবর্তনবাদী বলেছেন: @ ভাল মানুষ - কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ব্লগে আলোচনা করা ঠিক না বলেই মনে করি। কিছু মনে করবেন না আপনার মন্তব্যটি মুছে ফেলতে হল। ভাল থাকবেন।
১৩. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪২
ভালো-মানুষ বলেছেন: আরে আরে আমি খারাপ কতা কৈ কৈলাম? কি আচ্চায্য! কি আচ্চায্য!! কে কার লগে কোনদিন রিক্সায় ঘুরসে সেইটা কি আমি টিকিটিকি লাগায় জানচিলাম নাকি! তারাই তো ব্লগে (ফটুসমেত) পুস্টাইছিল ;)
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: :|

১৪. ১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৫
নুশেরা বলেছেন: বুড়ামিয়া আইলসা হয়া গেছেন। শেষদিকটা মুইছা "চলবে" লেইখা দেন।
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: না দিমু না:)

১৫. ১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৩২
রাজামশাই বলেছেন: বিবর্তনবাদীর বিবর্তন দেখতে ভালই লাগে :

ওরে আছিস কেমন
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: জ্বী হুজুর..... আপনার রাজত্বের বেঁচে আছি।

১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: :(

১৭. ১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪৮
অ্যামাটার বলেছেন: আপনারেও পাইলাম মেলাদিন পর, মাঝে কয়েকটা গানের লিরিক দিসিলেন, তয় বিবর্তনের কোনও সাইন ছিলনা সেইগুলাতে:(

অট: হুমম...একটা জিনিসের প্রতি নির্দিষ্ট সময়ের পর আর আগ্রহ থাকেনা, এটাই বোধহয় মানুষের ধর্ম। একটা সময় ব্লগের চায়ের টেবিলে ঝড় তোলা আলোচনায় অংশ নানিলে মনেহত যেন জীবনটাই বৃথা, অথচ এখন আর সেভাবে টানেনা, যদিও ব্লগের নেশা কাটাতে নিজেরও চেষ্টা কম ছিলনা!

আশা করি, এ'রকম সিরিয়াস পোষ্ট আরও পাব। হ্যাপি ব্লগিং:)
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: সিরিয়াস পোস্ট!!! :)

তোমাকেও হ্যাপ্পি ব্লগিং

১৮. ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৭
শূন্য আরণ্যক বলেছেন: ধন্যবাদ স্মৃতিকথা শেয়ার করার জন্য ~
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: porar jonno thanku

২০. ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:০০
নিঃসঙ্গ বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা। লেখা এখন এত কম আসে কেন ??
১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: শততম পুস্টতো অনেক আগেই গেল। এখন আর ভাল লাগে না :(

১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: কিছু কইলেন না যে!!

২২. ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩৮
মুক্ত বয়ান বলেছেন: আফসোস। সবাই বুড়া হইয়া যাইতেছে। :(
১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: সময়ের খেলা

১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: চলতেছে

২৪. ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৬
শান্তির দেবদূত বলেছেন: ভালো লিখেছেন ..... আসলে কফি হাউজের আড্ডা চিরদিন থাকে না, যদি চিরদিনই থাকতো তাহলে "কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই ...." এমন গান লেখাও হতো না , গাওয়াও হতো না .....

.. সে জন্যেই সবকিছুর মধ্যেই ভালো লাগা খুজে বেড়াই :) ...... এই যে কফি হাউজের কথা মনে করে মাঝে মাঝে স্মৃতিকাতর হয়, এতেই আনন্দ :) .... স্মৃতি আছে বলেই না স্মৃতিকাতরতা আছে .......
১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: .... স্মৃতি আছে বলেই না স্মৃতিকাতরতা আছে .......

ঠিক :)

২৫. ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩০
রোবোট বলেছেন: রোবোট বলেছেন: এইবারও আমার নাম নাই। মাইনাস। লাল বাটনে টিপি
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১৫
লেখক বলেছেন: কে কইল আপনার নাম নাই

মিশটেক। ম্যালফাংশন। ছরি

জনগণ এখন আমাকে আংকল/মামা/চাচা/নানা ডাকে। আপনি কি ডাকবেন আপনি জানেন।

১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: আমি মামাই না হয় ডাকলাম।

১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: :)

২৭. ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫২
আলী আরাফাত শান্ত বলেছেন: যেটা হারায় সেটাই খুজে বেড়াই!
১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: মানসিক প্রোবলেম আমগো!!

২৮. ১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৬
চিলে কোঠার সেপাই বলেছেন: ডারউইন আংকল কেমন আছেন???
আপনি মাঝখানে ত আল্লাহ হাফেজ দিসিলেন..।লিখতে থাকুন।



আমি আল্লা হাফেজ না দিলেও ব্লগে তেমন একটা লগিন হয়না ইদানিং...
১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: আমারও সেই রকমই অবস্থা। আল্লাহ হাফেজের মার্জিনাল পয়েন্টে আছি আর কি!!

২৯. ১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৯
একরামুল হক শামীম বলেছেন:
লিখতে বড্ড ইচ্ছা করে, অথচ লিখতে বসতে ক্লান্ত লাগে। ব্লগ পড়ি নিয়মিত। প্রতিদিনের এমন কোন পোস্টই হয়ত থাকে না যা আমি দেখি নি। কিন্তু মন্তব্য করতে বড় আলসে লাগে।

আমারও এমনটা হইছে। :(
১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: আফটার অল, আমরা প্রবীন বইলা কথা।

৩০. ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
জেরী বলেছেন: আমি অনেক লেখা হাফ লিখে ও মুছে ফেলেছি.......দিতে আলসেমি লাগে:(

কম-বেশী সবাই আছে কিন্তু কানাবাবা খালি চুপচাপ ব্লগ পড়ে। কয়দিন বলেছি ১টা পোস্ট দাও দেয় না,উনার ব্লগে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে:(
১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: হুম আমিও কয়েকটা পোস্ট মুছে ফেলছি

৩১. ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১১
অপ্‌সরা বলেছেন: শত শত পোস্টপূর্তি লেখা লেখো বন্ধু।আলসেমী করতে হয়না। আলসেমী বুড়ারা করে তুমি কি সত্যি সত্যি বুড়ামানুষ???

রোবোটের সাথে দেখা হলে একটা কথা বলতাম।
১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: হুম

৩২. ১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
আউলা বলেছেন: বুড়া প্লাস দিয়ে গেলাম /:)
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: /:)/:)/:)/:)/:)/:)/:)/:)

৩৩. ১২ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
বাঙ্গাল বলেছেন: ১ লাক্ষ হিট খাইলে এরকম লাগা স্বাভাবিক। তবে আরেকবার বিবর্তিত হন...আসেন কাইজ্জা করি...হেহে
-----------------------------------
আমার বউ কই?
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: যাইতাছি

৩৪. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮
কালপুরুষ বলেছেন: স্মৃতিচারণ ভাল লাগলো।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ। অনেকদিন পরে এলেন এদিকে। ভাল লাগল।

৩৫. ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫৮
কঁাকন বলেছেন: স্মৃতিচারণ বার্ধক্যের লক্ষন কিন্তু ;)

ভালো থাকুন
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:১৩

লেখক বলেছেন: /:) /:) /:) /:) /:)


আপনিও ভাল থাকুন:)

৩৬. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১১
ফাহমিদুল হক বলেছেন: আপনার মনে হয় একটা ব্লগ-ট্রানজিশন চলছে। একটা গ্যাপ দিলে হয়তো আগের মতো চার্ম পাবেন।
আমি মনে করি ব্লগিংটা সিরিয়াসলিই করা উচিত।
৩৭. ১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
রাঙা মীয়া বলেছেন: আপনার মত আমিও ইদানীং ব্লগিংয়ে উৎসাহ পাই না। পোস্ট দেওয়ার বিষয়বস্তু খুঁজে পাই না।
৩৮. ১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৩
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: লেখাটা আগেই পড়েছিলাম, খুব ভালো লেগেছিল, কিন্তু মন্তব্য করা হয়নি! এটা আমার চিরকালের সমস্যা, পড়ি ঠিকই কিন্তু জানানো হয় না! মনে হয়, শুরু থেকেই ক্লান্ত হয়ে আছি....

আপনার লেখার সঙ্গে অনিকদিন ধরে আছি এবং পরিবর্তনটা লক্ষ্য করছি। আপনার লেখা আগের চেয়ে শতগুণ ম্যাচিউর এবং হৃদয়গ্রাহী হয়ে উঠেছে...

যেখানেই যান, লেখাটা যেন অব্যাহত থাকে... দাবি রইলো।

[অট : আপনার নামটা আজও জানা হলো না! ]
৩৯. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৭
কাঙাল মামা বলেছেন: আমারেও আলসেমীতে ধরছে। আপনে আমার প্রিয় ব্লগার......আপনার আগের সেই লেখাগুলা খুব মিস করি।
৪০. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৪১
চিকনমিয়া বলেছেন: আফনে একদিন আমারে বলক করচিলেন :(
৪৩. ১১ ই মে, ২০০৯ রাত ২:২৪
ভালোবাসা বলেছেন: পড়তে ভালো লাগলো লেখাটি। সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

আমার পোস্টে আপনার দারুণ মন্তব্যটির উত্তর দেয়া হয়েছে। আশা করছি উত্তরটা দেখে আসবেন এবং আবার মন্তব্য করবেন।
৪৪. ৩০ শে মে, ২০০৯ বিকাল ৫:৩১
তারার হাসি বলেছেন:
ব্লগ ইতিহাস নিয়ে লিখতে ইচ্ছা করা লেখা অনেক ভাল হয়েছে, একেবারে সহজ স্বাভাবিক কিছু কথা।
শুভেচ্ছা বিবর্তন।

 

মোট সময় লেগেছে ০.৯৬৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ