আজকে উবুন্টু ইনস্টল করলাম। লিনাক্স আগেও ব্যবহারের চেষ্টা করেছি। সমস্যা ছিল ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না। সেই সমস্যাটা এবার সমাধান করেছি। তবে রয়ে গেছে আরো কিছু সমস্যা। লিনাক্স বিশেষজ্ঞদের সাহায্য দরকার এখন। সমস্যাগুলো হল:
১। উইন্ডোজে স্ক্রিন রেজোলুশন 1152 X 864 ব্যবহার করছি। কিন্তু উবুন্টুতে একই রেজোলুশন দিলেও স্ক্রিন ছোট হয়ে যাচ্ছে। মনিটরের ভার্টিকাল, হরাইজন্টাল স্ক্রিন সাইজ বাড়িয়েও লাভ হচ্ছে না। উইন্ডোজ নতুন করে ইন্সটল করলে মাদাবোর্ডের সিডি হতে AGP ইন্সটল দিলে বেশি রেজোলুশন ব্যবহার করা যায়। একই সিডি দিয়ে কি, উবুন্টুতেও AGP ইন্সটল দিতে পারব?
২। উইন্ডোজে যেই অভ্র ব্যবহার করি সেটা উবুন্টুতে ইন্সটল দেওয়া যাচ্ছে না। আমি অভ্র ফোনটিক ছাড়া বাংলা লিখতে পারি না। এখন কি উপায়?
আপাততঃ এই দুইটার সমাধান হলে আমি আগাইতে পারি।
Help me Linux bosses.......
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


