আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নাদান ব্লগারদের উদ্দেশ্যে

১৯ শে জুন, ২০০৯ রাত ২:১৭

শেয়ারঃ
0 0 0



ইদানিং বাঙ্গালি ব্লগার সংখ্যার বিস্ফোরণ ঘটছে বলে মনে হয়। কত নতুন নতুন নিক/নাম। কিন্তু সেই তুলনায় ব্লগ ঢিলা হয়ে গেছে। বছর খানেক আগের ব্লগিংইয়ের সাথে মিলাতে গেলে হতাশ হই। সেই সাথে যুক্ত হয়েছে একটা নতুন আপদ। আজকাল অনেকেই পোস্ট দিয়ে কমেন্ট, হিট প্রভৃতির জন্য কান্নাকাটি করে। মনে হয় তাদের ব্লগে আসবার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিশিষ্ট হিট ব্লগার হওয়া। বেচারা নাফিসের তাদের পোস্টে আনন্দ সহকারে তার হিট বাড়াবার পোস্টগুলোর লিংক ছেড়ে আসতে হয়।

আমি যখন এই ব্লগে আসি তখন লোভনীয় দুইটি প্যানেল ছিল। পেইজের বামদিকে শীর্ষ পোস্টদাতা ব্লগয়ার ও ডানের নিচের দিকে সর্বাধিক জনপ্রিয় পোস্ট। নিজের লিংক আলাদাভাবে সেখানে প্রদর্শনের একটা সুযোগ ছিল কিন্তু, তখনও কাউকে "আমার পোস্ট কিভাবে জনপ্রিয় হবে" জাতীয় কান্নাকাটি করতে দেখা যায় নাই। কমেন্টের প্রতি একটা লোভ সবারই থাকে, আমারও ছিল। আমি কি লিখলাম, সেটা অন্যের কাছে কেমন লাগল তা জানতে কে না চায়। তবে ব্লগে প্রধানত জনপ্রিয় হতে কেউ ব্লগিং করত কিনা সন্দেহ।


নতুন ব্লগারদের জন্য কিছু বলতে চাই। ব্লগিং এর সাথে অন্য মিডিয়ার পার্থক্য হল এখানে লেখক তার লেখাকে পাঠক দ্বারা সরাসরি যাচাইয়ের একটা সুযোগ পাচ্ছে। অনেকটা বিভিন্ন ফোরামের মত। তবে ফোরামগুলোর কিছু প্রাইম এজেন্ডা থাকে। যেমন কোথাও প্রযুক্তি, কোথাও বিজ্ঞান, কোথাও সাহিত্য, ইতিহাস বা অন্য কিছু। সেখানে অন্য বিষয়ে লেখা যেতে পারে তবে তা মূল আলোচনার বাইরের বিষয় হলে অনেকটা বেখাপ্পা লাগবে। ফোরামগুলো হতে ব্লগিং পার্থক্য হল, এখানে কোন নির্দিষ্ট এজেন্ডা নেই। যা ইচ্ছা তাই লিখতে পারেন। এটাই এখানের বৈশিষ্ট্য।


ব্লগার তার ইচ্ছে মত লিখে যাবে, পড়ে যাবে। অন্যকারো জন্য সে বসে রইবে না। কোথাও কোন বাঁধা নাই। আমার কোন লেখার সমালোচনা যে কেউ করতে স্বাধীন, কিন্তু কেউ এটা বলতে পারবে না, "এটা কেন লিখলেন, এটা লেখা নিষেধ" (যতক্ষণ না তা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে।)। সেই হিসেবে, "আমার পোস্ট কেউ কেন পড়ে না", "কিভাবে কি করলে অনেক লোকে পড়বে" টাইপের পোস্ট দেওয়াতেও কোন বাধা নেই। তবে আমি মনে করি শুধু হিট বাড়ানো, বা জনপ্রিয় হবার আশায় লিখলে নব্য ব্লগার ব্লগিং এর আনন্দ হতে নিজেকে বঞ্চিত করবেন। শুধু তাই নয় নতুনরা একসময় হতাশও হয়ে পড়বেন।


তাই নতুন ব্লগারদের জন্য বলতে চাই, "নিজের মনে যা আসে লিখে যান, কে পড়ল, কতজন পড়ল সেই হিসাব করা দরকার নাই"। যদি আপনার মন সুন্দর হয়, চিন্তা স্পষ্ট হয় এবং সুন্দর মন ও চিন্তাকে লিখে সুন্দর করে উপস্থাপন করবার ক্ষমতা আপনার থাকে বা আয়ত্ত্ব করতে পারেন তবেই আপনি অন্যের কাছে প্রিয় হতে পারবেন। তখন দেখবেন, আপনি ব্লগে ব্যস্ততার জন্য আসতে পারছেন না কিন্তু ব্লগাররা আপনাকে, আপনার লেখাকে মিস করছে। তখনই পোস্ট দিন যখন আপনার মন চাইছে কিছু লিখতে। পোস্ট দিতে হবে নিজেকে নজরে আনতে, এই লক্ষ্যে কখনই পোস্ট দেবেন না। এতে নিজেকে স্বাধীন ভাবে প্রকাশ করতে ব্যর্থ হবেন।

ব্লগে নিজেকে স্বাধীন করে দিন, দেখবেন এমনিতেই বাড়ছে আপনার হিট। তখন আপনিও উপভোগ করবেন বাঁধ ছাড়া স্বাধীনতা, অন্যরাও জানবে আপনার ভিতরের এতদিনের সুপ্ত প্রতিভা।





ছবি সূত্র

 

প্রকাশ করা হয়েছে: আমার কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ রাত ২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:২১
আমিনুল ইসলাম বলেছেন: কোনও পোস্ট লিখে তারপর সেটাতে মন্তব্য না পেলে খুব হতাশ হই। হিট নিয়ে মাথাব্যাথা নেই। তবে কিছু কিছু পোস্টে সত্যিই মন্তব্যের খুব আশা করি। না পেলে আগ্রহই হারিয়ে ফেলি।

আমার ব্লগের শেষ পোস্টে ঢুঁ মেরে আসবেন প্লিজ।
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: ঢুঁ দিয়ে আসলাম।

২. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:২১
চানাচুর বলেছেন: মনের কথা বলেছেন। নির্মল আনন্দের জন্য ব্লগিং হওয়া উচিত। :)
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: হুম। লেখা পড়া যাচ্ছে :)

৩. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:২৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: Attention seeking জিনিসটা চরম ছ্যাবলামো লাগে । ভাল লিখেছেন
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:২৬
ভুলুয়া রয়েল সিটি বলেছেন:
পুরাতন ব্লগারদের উদ্দেশ্যে:
জখনই আপনারা মনে করবেন আপনারা শুশীল হয়ে যাচ্ছেন, টখনই আমাদের (নতুনদের ) হেদায়েত করতে এই ভাবে এহিয়ে আসবেন।
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: ঠিক আছে ;)

৫. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:২৭
ভুলুয়া রয়েল সিটি বলেছেন:
বি: দ্র: আমার প্রথম প্লাসটি আপনাকে দিলাম।
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: আমাদের এত পাহাড় পর্বত জয় করিয়ে দিয়ে এখন নিজেকে নাদান ভাবছেন নাকি সৌম্য ভাইজান :)

৭. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩০
অ্যামাটার বলেছেন: হিট আর মন্তব্য নিয়ে মাথা ঘামানোটা অহেতুক পেচাল। কার যেন দেখলাম ৩৫লক্ষ হিট! আবার আড্ডা টাইপ পোষ্টগুলোতে/কিংবা অমুকের ব্যাঞ্চায়/কিংবা ব্রেকিং নিউজ, অমুকে নয়া ছাগু!; ইত্যাদি পোষ্টগুলোতে অনেক ভাল তথ্যপূর্ণ লেখার চেয়েও কয়েকগুণ বেশি মন্তব্য আসে। তবে ইদানিংকালে আশঙ্কাজনকহারে ব্লগীয় লুলের সংখ্যা কমে গেছে, তাই মেয়ে নিকগুলোতে আর আগের মত মন্তব্যের সারি দেখা যায় না:(
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন: ৩৫ না বড়জোর ৩.৫ লক্ষ হতে পারে।

আগে লোকে অন্যের ব্লগে সময় দিত। বুঝতে পারত কোনটা ছেলে কোনটা মেয়ে। কোথায় লুল কতটুকু দিতে হবে। আজকাল নিজের হিট বাড়াইতে গিয়ে অন্যের খবর নেবার সময় কই।

পৃথিবীটা বড়ই নিরস হয়ে গেছে, আমাদের সময় কি এমন ছিল, বল? ;)

৮. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩৩
এন এইচ আর বলেছেন: ভালো লাগল আপনার লেখাটা। আর কথা গুলো আশা করি কাজে লাগবে.....।
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: ইনশাল্লাহ

১৯ শে জুন, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: থ্যাঙ্কু

১০. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩৮
অরণ্যদেব বলেছেন: হিট, প্লাস, এগ্লি কি এনক্যাশ করা যায় ? না গেলে ওইডি দিয়া কি করতাম ? তয় প্রকাশ্যে আপ্নের পোস্টে প্লাস দিলাম।
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: এনক্যাশ করা যায় না মানে? ভেতরের কথা বলছি আপনাকে, এখন থেকে বেশি হিট তুলতে পারলে ব্লগীয় বিজ্ঞাপনের ২০% পাবেন (কাউকে বলবেন না যেন, শুধু আপনাকেই বললাম) ;)


:)

১১. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম



ভুলুয়ারে চিনা চিনা লাগে :D
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: হ

শহরের নোওজোয়ান, আস্তিক নাস্তিক সবাই :)


ভুলুরে চিনা চিনা লাগে :D

১৩. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: বিবর্তনবাদী ভাই, সুন্দর লেখাটার জন্যে +

তবে ৩৫ লাখ হিটের ব্লগার একজন সত্যিই আছে। এই দেখেন, Click This Link
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই


তবে মনে হয় ঐটা সামুর কোন বাঘ টাঘ এভারেজ পোস্টের হিট ১০০ এর নিচে

১৪. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:৪৫
ভুলুয়া রয়েল সিটি বলেছেন:
@ আমিনুল -
গুগল এডসেন্সের আশায় ফাউ আর্টিকেল লিকতে লিকতে যায়গায় যায়গায় গিয়া লাদি ছড়ানোর মত তুমার লিংকু স্পাম না কর্লে হয় না?
১৫. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:৪৮
ভুলুয়া রয়েল সিটি বলেছেন: জি না ভাই।
আমি মাত্র পনেরো দিন আগে পয়দা হইছি।
ছোখ ফুটছে তিনদিন হইছে।
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: চোখ ফুটার অভিনন্দন এবং ব্লগে স্বাগতম

১৬. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:৪৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: চানাচুর বলেছেন: মনের কথা বলেছেন। নির্মল আনন্দের জন্য ব্লগিং হওয়া উচিত।

নানা, ভালো লাগছে কথাগুলো।

ফেইসবুকে একজন কথারচ্ছলে বলছিলো, "আপনি তো আগে ফ্যামাস টাইপের ছিলেন, আগের নিকে আসেন না কেন?"

আজব লাগছিলো শুনে। ফ্যামাস/হিট হওয়ার ইচ্ছা নিয়ে ব্লগিং করলে আসলেই নির্মল আনন্দ পাওয়া যাবে না এটা অনেকেই বুঝে না।

ভালো থেকো।
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৫৩

লেখক বলেছেন: সেটাই। হিট হইতে চাইলেই হিট হওয়া যায় না। ব্লগে হিট হইতে চাইলে ব্লগার হতে হবে। নিজে মজা না পাইলে, পাবলিক মজা পাবে কোথা হতে

১৯ শে জুন, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: :)

১৯ শে জুন, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১৯. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:৫৪
বিডি আইডল বলেছেন: বিবো ভাই...শুধু যে হিটের ধান্দায় এসে আবজাব পোষ্ট করছে তাইই নয়...নানা রকম গ্রুপিং তৈরি করছে....দুজন ব্লগারের উদহারণ এখনিই দিতে পারবো যারা ২-৩ মাস এদিক সেদিক ঘুরে এখন বুঝে গেছে হিট খাবার টপিক কি....নানান ইমো (টাইটেলেই গোটা দশেক) আর অর্থহীন টপিকে পোষ্ট করে যাচ্ছে...এনিওয়ে এইভাবেই হয়ত নতুনদের ব্লগিং এগিয়ে যাবে
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: দেখা যাক, এদের ব্লগিং কতদূর যায়

২০. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:৫৬
জনৈক আরাফাত বলেছেন: দেড় বছর ব্লগে এলেও অনিয়মিত হবার কারণে এখনও নতুন ব্লগার রইলাম বোধহয়! .। কী বলেন?

লেখাটাকেই আসলে স্বাধীন করতে হবে। ভালো বলেছেন!
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: লেখকতো শুধু লিখে পুরানো হয় না, পড়ে পড়েও হয়। তাই নয় কি?

২১. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:০৬
নাফিস ইফতেখার বলেছেন: আফসোস মানুষ খালি হিটই চিনলো, আমিও চিনসি। কিন্তু সাথে সুন্দর কন্টেন্টের কথাটা খুব কম মানুষই চিন্তা করলো। আপচুষ! :(
১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:২৮

লেখক বলেছেন: আপচুষ!!!

২২. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:১০
জনৈক আরাফাত বলেছেন: কথাটা একদম ঠিক বলেছেন। এখন শুধু পড়ি। এত্তো সুন্দর সুন্দর কয়েকটা পেজ পেয়ে গেছি ..। যেমন, ম্যাভেরিক, তনুজা.. এরকম অনেক গুলো.। লেখার সময় নষ্ট হয়! হোক না.। ক্ষতি কী! ভালো থাকুন।.. শুভরাত্রির বাংলাদেশ সময়ের। :)
১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: শুভ সকাল। বাংলাদেশ সময়ের :)

২৩. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:১১
পলাশমিঞা বলেছেন: চমতকার লেখেছ।

আমার দুক্ক হল আমার কবিতা কেউ এখন পড়েনা, তাই আমি কবিতা লেখাতে পারতাছিনা :((:((:((

এখন আসলে ব্লগে আসতে ভালো লাগেনা, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। অন্যের সাথে মন্তব্য বিনিময় করার সময় নেই :((

কেমন আছ বড়ভাই?
১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৩১

লেখক বলেছেন: আছি বস ভালই। আপনি লিখে যান, একদিন ঠিকই পাবলিক আপনারে চিনবে।

২৪. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:১৪
বিপুল গমেজ বলেছেন: আপনার লেখার প্রতিটি যুক্তি ঠিক আছে, কিন্তু নতুন ব্লগারদের নিজেদের মত বিজ্ঞ ভাবছন কেন? সত্যি কথা বলতে কি আমি যখন "আমার লেখা কেউ পড়ে না কেন" পোষ্টটা দিলাম, তখন আমি জানতামই না যে , ব্লগে হিট নামে কিছু আছে। মানুষ স্বভাবগত ভাবেই নিজের কাজের স্বীকৃতি পেতে ভালবাসে, আমিও ঠিক সেই কারনেই ওই পোষ্টটা দিয়েছিলাম। ভাবতেই পারিনি যে এটার জন্য এত সমালোচনার পাত্র হব।একটা শিশু যখন তার কোনো কাজ কাউকে দেখানোর জন্য দৃষ্টি আর্কষন করে তখন তার মধ্যে হিট বারানোর প্রবনতা কাজ করে বলে আমি মনে করি না। আপনাদের কাছে আমরা নতুন ব্লগাররা নিত্তান্তই শিশু।

যদি ভুল কিছু বলে থাকি শিশু ভেবে ক্ষমা করে দিবেন।
১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: আপনি এটা ভাবছেন কেন এই পোস্ট আপনার প্রতি ইঙিত করে দেওয়া হয়েছে?

টেক ইট ইজি

২৫. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:১৮
নাফিস ইফতেখার বলেছেন: যে কারোরই একদম শুরুর ব্লগ হচ্ছে খালি ক্যানভাসের মতো। প্রথম কয়েকটা আঁচড় খুব গুরুত্বপূর্ণ। সমস্যা হচ্ছে আজকাল অনেকে এমন ভাবে ব্লগিং শুরু করছে যেনো ব্লগিং করে তারা টাকা আয় করবে বা সামু তাদেরকে সেলসম্যানের চাকরী দিয়েছে। এই আমি, সারাদিন হিট হিট করে চিল্লাই, নিজের ঢোল পিটাই, নিজেকে জাতে উঠাই - অথচ এই হিট বিষয়টা কখনোই প্রথম থেকে আমার মাথায় কাজ করেনি। মনের খুশি মতো যা খুশি লিখেতাম এবং এখনও তাই করে যাচ্ছি। হিটের চিন্তাটা ছিলো একটা After-thought এর মতো। তাই ঠিক প্রথাগত অর্থে ঠিক এ্যাটেনশন সিকিং নয়, আমার উদ্দেশ্য ছিলো অতি-নাটকীয় একটা পার্সোনালিটি গড়ে তোলা (আসলে আমি যেমন) যার প্রয়োজনে নিজেকে বেঁচে খেতেও আপত্তি নেই। হিট - হাহ্! হিট কি জিনিস। ব্লগিং করে মজা পাই, তাই ব্লগিং করি। একান্তই মডু পিছনে না লাগলে সামুতে ব্লগারদের মাঝে থেকে ব্লগিং করার যে আনন্দ তা ভার্চুয়ালি আর খুব কমভাবেই পাওয়া যায়। কথাটা হিটের না, কথাটা হলো রেসপন্সের। আপনার লেখা কতোটুকু রেসপন্স পেলো তা থেকে হিট নির্ধারণ হতে পারে কিন্তু তার চেয়েও বড় কথা এটা ভেবে দেখুন আপনার লেখার বিষয়বস্তুগুলো কতোজন মানুষ জানলো, কতোজন উপকৃত হলো। মানুষকে নিজের কথাটা উপলব্ধি করানো খুব কঠিন কাজ, এ ধরনের সফলতা বা প্রাপ্তির হিসেব করতে হিট একক হিসেবে খুবই অপরিমিত! :)
১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: মানুষকে নিজের কথাটা উপলব্ধি করানো খুব কঠিন কাজ, এ ধরনের সফলতা বা প্রাপ্তির হিসেব করতে হিট একক হিসেবে খুবই অপরিমিত!


হক কথা

২৬. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:১৮
পলাশমিঞা বলেছেন: জানেন বিপুল গমেজ, আমার লেখাও কেউ পড়েনা তাই আমি বিটলামি। আর জানেন প্রথম আমি যখন ছবি দিয়ে পোস্ট দিতাম তখন কতজনে কত কি বলত এখনতো আমি যে সব ছবি পোস্ট করেছিলাম সেসব ছবি দিয়েই অনেক পোস্ট দেয় এবং কারু প্রফাইলেও আমার দেওয়া ছবি আছে।


বিপুল গমেজ, চিন্তার কারণ নেই, লেখতে থাকেন এখানে আমরা সবাই ভাই বন্ধু বান্ধব।

আমার কান্ডকারখানা দেখেছেন, যখন কেউ আমার ধারে পাশে আসেনা তখন বিটলামি শুরু করি :)
২৭. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:১৯
নাফিস ইফতেখার বলেছেন: মানুষকে নিজের কথাটা অন্যকে* উপলব্ধি করানো
২৮. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:১৯
বিডি আইডল বলেছেন: @বিপুল...এর সহজ সমাধান হলো লেখার আগে পড়া...ব্লগে এসে না পড়েই যদি কেউ ব্লগার হতে চায় তাহলে এ থেকে নিস্তার নাই
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:১১

লেখক বলেছেন: এইজন্যই নতুন ব্লগারদের স্বাগতম জানাবার সময় এককালে লিখতাম

"আসছেন যখন বসেন, দেখেন, পড়েন তারপর লিখতে থাকেন"

২৯. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:২৫
টুশকি বলেছেন: আগে আলী আর ঢালী নামে দুইজনকে মনেহয় সবার উপরে দেখা যেত!
১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৪০

লেখক বলেছেন: হ্যা হিট নিয়ে তাদের মাতামাতি সবাই উপভোগ করত।

৩০. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:৩৬
নরাধম বলেছেন:
ভাল পোস্ট। ধন্যবাদ।
১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: ধন্যবাড

১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: হুম

৩২. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:৩৯
সাদা কালো এবং ধূসর বলেছেন: সবাই ব্লগের এমাথা ওমাথা দেখে না, দেখলেও নানান কারনে যে যেটার পাঠক সে সটা পড়ে না। আমি আগে ভাবতাম চব্বিশ/আটচল্লিশ ঘণ্টার মধ্যে কোনো লেখা অন লাইনে দুইজন না পড়লে অথবা, একটাও প্লাস না পেলে, অথবা একটাও কমেন্ট না পেলে, লেখাটা অবশ্যই খারাপ হয়েছে।

এখন আর তা ভাবি না। শত শত ভাল লেখা এখানে আছে, যেটার হিট দশের কম, কোনো রেটিং কমেন্ট কিচ্ছু নাই। আমি ভাল লেখার হাত চিনি বলেই মনে করি। ভাল কমেন্ট করতে পারি না বলে কিছু লিখি না। কিন্তু প্লাস দিতে ভুলি না। যদিও জানি এতে তাদের কষ্ট কমবে না।
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: ব্লগে আসলে আশা উচিত ব্লগিং করতে। তার জন্য একটু সময় করে ব্লগিং পরিবেশটা বোঝা দরকার। হিট ব্লগার জাতীয় কিছু অবাস্তব জিনিস হতে চাইলে ব্লগিং এর আনন্দ নতুনরা পাবে না।

৩৩. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:৪৭
লেখাজোকা শামীম বলেছেন: সবাই কবি নয়, কেউ কেউ কবি
তেমনি সবাই হিটম্যান নয়, কেউ কেউ হিটম্যান।
তবে সবাই ব্লগার। ব্লগার হওয়াই সহজ।
আর সহজ আনন্দের জন্যই আমরা এখানে আসি,
হিটম্যান হওয়ার জন্য নয়।
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: হা ব্লগার হওয়াই সহজ।

৩৪. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:৫২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: সর্বনাশ, ব্লগিঙ্গের এত ডান বাম আছে এইটাইতো জান্তামনা, ব্লগতো আমার ডায়রী, হিট ধুয়ে কি আমি পানি খাব?

ভাইয়া হক কথা লিখেছো...
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: সেইটাই লোকে বুঝে না। হিট পানিতে ভিজাইলে তেমন মজাদার কিছুই তৈরি হয় না। আজাইরা হিট হিট আহাজারি

৩৫. ১৯ শে জুন, ২০০৯ ভোর ৪:০২
লুথা বলেছেন:
বুঝলাম অনেক কিছু... আমি ব্লগে আইসা লিখে যাই...আমার লিখে এমনিতেও কেও পডে না... পডলেও মাইনাস পাই এবং পচানির ঠেলায় কই পালামু অই চিন্তা করি...হাহা... ;););)

আমি সব সময় ফ্লপ... তাই হিটের আশা করি না... আমার যেই সব হিট হয়, অইগুলা অন্যরকম হিট... গা-মাথা গরম হয়ে যায়... তাই এইখন যা মন চায় লিখি... ২/১ জন ভালো কয়, বাকি সবায় বিরক্ত হয়...

হাহাহা ;););)
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: বাকি সবাইরে বিরক্ত করাও ব্লগিং এর অন্য ধরনের টেকনিক ;)

নাকি ;)

৩৬. ১৯ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৬
'লেনিন' বলেছেন: ব্লগিং আর চ্যাটিং সামুতে অনেক ক্ষেত্রেই সমার্থক। আমি সাধারণত লেখি লেখার তাড়না থেকে। মনে হয় লিখতে হবে। তাই লিখি।

তবে অমুক আমাকে কমেন্ট ব্লক করলো কেনো টাইপ পোস্ট আমার কাছে চরম বিরক্তিকর লাগে।

সব সময় যারা কমেন্ট করে যায় তাদের পোস্টে গিয়ে কমেন্টও করা হয়না। র্যান্ডম বেসিসে কিছু পোস্টে হঠাৎ হঠাৎ কমেন্ট করি।

আর হ্যাঁ ব্লগ পাঠক হিসেবে অনেক আগে থেকেই সুতরাং নিজেকে বেশ পুরানো ব্লগার বলেই মনে করি।
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: আপনারে তো আমি পুরান ব্লগার হিসাবেই চিনি :)

৩৭. ১৯ শে জুন, ২০০৯ ভোর ৫:২৪
আশরাফ সিদ্দিকী বলেছেন: ভালো লেখা ।ভান করতে করতে আমরা মৌলিকত্ব হারিয়ে ফেলছি মনে হ্য়।ধন্যবাদ এরকম একটা লেখা দেবার জন্য.........।
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: ভান করলে যে কোন মানুষই তার মৌলিকত্ব হারিয়ে ফেলে।

১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: হ

১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: ধইন্যাপাতা

৪০. ১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:২৭
রন্টি চৌধুরী বলেছেন: ব্লগে আসতে যে আলসে লাগে। পোষ্ট লিখতে আরও। হিট তো দুরের কথা।
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: হ । আমি যদিও ব্লগে আসি নিয়মিত, কিন্তু লিখতে আইলসা লাগে।

৪১. ১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:৫২
কঁাকন বলেছেন: :)

কেমন আছেন

আপ্নাকেওতো ইদানিং দেখি না
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: খাইটা খাই :(

৪২. ১৯ শে জুন, ২০০৯ সকাল ৯:১৩
বরুণা বলেছেন: হিট চাইলে ঠাস করে মাথায় একটা ইটের টুকরা দিয়ে হিট করলে কেমন হয়?:P

১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: খিক খিক ;)

৪৩. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৩৬
আউলা বলেছেন: শ্রদ্ধেয় বুড়া,

পত্রে আমার সালাম নিবে। তোমার এই পোস্ট পড়িয়া পুরানো অনেক কথা মনে আসিলো। পুরানো অনেক কমেন্টই আজকাল মনে করে অবসরের বিনোদন লাভ করি। আর এই বিনোদন কি তাহা আমরা যারা সেই যুগের স্বর্ণালী সময় পার করিয়াছি তাহারাই জানি। ব্লগে আসিয়া আমি মনে হয় কিছু ভাল বন্ধু পাহিয়াছি সাথে তোমার মত বৃদ্ধ এক নানুকে ইহাই ব্লগজীবনে অনেক বড় প্রাপ্তি। যখন ব্লগে আসিয়াছিলাম তখন হিট কি জিনিস তাহা তো দূরের কথা কি লিখি তাহাই ভাবিয়া পাইতাম না। আমি দিনে ৩/৪টি পোস্ট দিতাম ২/১ লাইনেরতাহা এই কারণে না যে আমি আমি আলী বা ঢালী সাহেবকে ধরিতে উক্ত প্রয়াস চালাইতাম। উহা করার কারণ ছিল কমেন্ট করিতে করিতে পেইজ ভারী হইয়া যাইতো আর আমার নেটের স্পীড স্লো থাকায় আমি আরেকটি ২/১ লাইনের পোস্ট দিয়া পুনরায় আরেকটি আড্ডা। তুমি সহ বেশ কিছু বন্ধু অনেক ভাল জ্ঞানী পোস্ট দিয়া থাকো কেউ হয়তো কবিতা বা গল্প লিখিয়া থাকে। আমি কিছুই লিখিতে পারি না তাই আড্ডা দেবার উদ্দেশ্যে ছাইপাশ লিখি। তাহার পরও সবাই তোমরা ওই ছাইপাশ পড়িয়া একটি একটি প্লাস দিয়া যাও ধন্য হইয়া যাই। আজ আমাদের সেই যুগের অনেকেই হয়তো নেই তবুও তাহাদের আমরা ভুলিতে পারি না। ব্লগে আসিয়া অনেক ক্যাচাল আমার এ আখিযুগল দেখিয়াছে তবে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি একটি ভাল বন্ধুমহল। আমার ব্যক্তিগত ধারণা আমাদের মত এ যুগের নবীন +নাদান ব্লগাররা তাহা আদৌ পাইবে না।

যাহা ই হোক ভাল থাকিও আর নানীজানকে সালাম দিও।

ইতি তোমার স্নেহাশীষ নাতনী আউলা
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: স্নেহের আউলা,

তোমার পত্র পাহিয়া প্রীত হইয়াছি। বিদ্যুৎ বিভ্রাটের কারনে যথাসময়ে উত্তর দিতে ব্যর্থ হওয়ায় দুঃখিত। ভালই লিখিয়াছ। নবীন + নাদান ব্লগারা জনপ্রিয়তার জন্য লাফালাফি করিতে থাকিলে আদৌ দীর্ঘকাল ব্লগিং করিতে পারিবে কিনা সন্দেহ। আল্লাহ তাহাদের শুভবুদ্ধি দিক। সেই শুভকামনা।

ইতি

:)

৪৪. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৩৬
জেরী বলেছেন: নাদান ব্লগারদের উচিত সবার আগে ব্লগটাকে পড়ুক,জানুক.......তারপর হিটের পিছনে দৌড়াক

লেখার সাথে একমত
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: একমতের সাথে সহমত:)

৪৫. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৫৯
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: সবাই চায় তার নিজের প্রশংসা তাই আর কি..........................হাহাহা

একমত আপনার লেখার সাথে ।

তবে মানুষ স্বভাবগত ভাবেই নিজের কাজের স্বীকৃতি পেতে ভালবাসে।

ধন্যবাদ
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ


কাজ করে স্বীকৃতি পাওয়া আর স্বীকৃতির নামে পপুলার হবার জন্য লাফালাফি এক কথা কি?

১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: :)

৪৭. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৮
মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আনেক কিছু জানলাম।
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: এখন কাজে প্রয়োগ করুন। হিট ১০ লাখে উন্নিত করবার জন্য কান্নাকাটি করবেন না;)

৪৮. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০০
অবশ অনুভূতি বলেছেন: ভাইয়া আমিও একজন নতুন ব্লগার। আমার পোস্টে কেউ যায় না। ভাইয়া আমি কি করবো ওটা না করলে তো আমার পোস্ট কেউ পড়বেই না। ভাইয়া আপনি এতটা নির্দয় হবেন না। আপনার নির্দয়ের মত এই পোস্ট আমাদের অনেক ব্লগারের ব্লগ ক্যারিয়ারই ধ্বংস হয়ে যাবে। :(
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: কিছু দিন পর পর নতুন ক্যারিয়ার গড়তে গেলে এমনতো হবেই। তার চাইতে নিজের প্রতিষ্ঠিত ক্যারিয়েরে মন দাও।

আগের লেখা ফিরিয়ে আন;)

৪৯. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:১২
অবশ অনুভূতি বলেছেন: ভাইয়া আরেকটা কথা বলে ভাত খেতে যাই, আপনি আনব্যান করার পর আমার চোখে পানি এসে গেছে:(

আর আমার সব লেখাই তো আছে! আমি পোস্ট মুছি না
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: তুমি পোস্ট মুছ না :|

৫০. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৪১
অন্যরকম বলেছেন: রাতমজুর বলেছেন: আই আই স্যায়ার। ;)
২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: ঠিক থাকে যেন

২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: হ

৫৩. ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৭
একজন সুখীমানুষ বলেছেন: চানাচুর বলেছেন: মনের কথা বলেছেন। নির্মল আনন্দের জন্য ব্লগিং হওয়া উচিত। :)
২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: সহমত

৫৪. ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৮
স্পর্শহীন কিছুদিন বলেছেন: মনের কথা গুলো গুছিয়ে লিখে দিলেন। ব্লগ হিট হওয়ার জন্য লিখিনা। যা মন চায় লিখে যাই। কে ব্লগে প্লাস দিল মাইনাস দিল ভাবিনা। লেখার একটা জায়গা পেয়েছি লিখে যাই। তবে লিখতে বেশী ভাল লাগেনা। কমেন্ট করতেই বেশী ভাল লাগে।

ধন্যবাদ আপনাকে। আপনার কথা গুলো আমাদের মতো নতুন ব্লগারদের লেখার অনুপ্রেরণা জুগাবে। ভাল লাগলো +++++ !
২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ এবং বেস্ট অফ লাক।

 

মোট সময় লেগেছে ১.০২৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ