somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Führer is always right - কথা সত্য

১১ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা বাঙ্গালিরা নাকি বিদ্রোহ প্রবন জাতি। কোন শাসককেই থাকতে দেই নাই শান্তিতে। শাসকের শাসনের বিরুদ্ধতা করতে করতে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তবে, এখন মনে হচ্ছে আমাদের জাতীয় চরিত্র পালটে গেছে। এখন আমরা ষড়যন্ত্রপ্রবন জাতী। অন্যায়ের বিরুদ্ধে উঠা আমাদের সব দাবীই কারো না কারো ষড়যন্ত্র। উদাহরণ, ভুরি ভুরি


কানসাটে বিদ্যুতের দাবীতে পাবলিক রাস্তায় গুলি খেল। সরকার বলে বিরোধীদলের ষড়যন্ত্র।

পিলখানায় বিডিআরের অনেকদিনের দাবীর ব্যানারে বিদ্রোহ হল। পরে জানলাম, জেএমবি, বিএনপি-জামাতের যৌথ ষড়যন্ত্র। আবার দুষ্টজনেরা বলে আওয়ামী লীগেরও হাত আছে।

শ্রমিকরা দলে বলে গার্মেন্টস জ্বালিয়ে দিল। সরকার বিরোধীদল এক হয়ে জানায় এখানে পেছনের ষড়যন্ত্র আছে।


টিপাইমুখে বাঁধ দিচ্ছে ভারত, বাংলাদেশের ক্ষতি হবে এতে। কিছু পোলাপান "ল্যাম্পপোস্ট" ব্যানার নিয়ে, পিনাক বাবুকে বিরক্ত করতে গেল হাই কমিশন অফিসের সামনে মিছিল নিয়ে। রাস্তায় ঠেঙ্গানি খাবার পর এখন শুনি তারা নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমুনিস্ট পার্টির লোক। বুঝলাম না এই ক্ষেত্রে, জেএমবি ট্যাগ কেন দিল না। এই ট্যাগের পাবলিক ডিমান্ড বোধ হয় কমছে অথবা স্মার্ট পোলাপান হওয়ায় ভিন্ন ট্যাগিং।


বিদ্যুৎ সমস্যা, বিডিআর সৈনিকদের সমস্যা, শ্রমিকের বেতন-ভাতার সমস্যা, টিপাই মুখে বাঁধের সমস্যা এগুলো কেউ অস্বীকার করে না। তবে প্রতিনিয়ত এই সমস্যাগুলোকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বেড়ান তাদের জন্য প্রশ্ন রাখতে চাই, "পাবলিকের সমস্যা যে আছে সেটার প্রকাশটা কিভাবে হবে?" সমস্যার কথা বললেই, তো গভীর ষড়যন্ত্র হয়ে দাঁড়ায়। সবার পক্ষে কি আর প্রথমালো ট্যাগ লাগানো সম্ভব?


আসল কথা হচ্ছে, এই পৃথিবীতে সত্য মিথ্যা বলে কিছু নাই। At the end of the day, Winner is always right. শুনতে কেমন যেন হিটলারি বানী মনে হচ্ছে। হিটলার যতদিন জীবিত ছিলেন বিজয়ী ছিলেন, তাই লোকে বলত, Führer is always right. হিটলার হেরে আত্মহত্যা করল, এখন তার যত দোষ। স্বাধীন হতে পেরেছি বলেই, একাত্তর পূর্ববর্তি আমাদের সব আন্দোলন সফল এবং তা জনতার আন্দোলন। বাংলাদেশে আজ স্বাধীন না হলে ভাষা আন্দোলন, ছয় দফা, উনসত্তর, একাত্তর সবই ভারতীয় ষড়যন্ত্রেরই নামান্তর হত। আসলে এই অর্জনগুলো অসম্পূর্ণ। ভাষা আন্দোলনের ৫০/৬০ বছর পরেও সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য সভা সেমিনার হয়ে চলে। ভারতীয় আর পাকিস্তানী ষড়যন্ত্র নাকি চলছে প্রতিনিয়তই। বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিবেশী দেশের তুচ্ছ রাষ্ট্রদূতই সম্মান দেয় না।


আমাদের স্মৃতিসৌধের ডিজাইনের পেছনের কন্সেপ্ট হচ্ছে এরকম যে, "চারিদিক হতে চাপ সইতে না পেরে ভূমি উপরে উঠে গেছে। তেমনি মানুষ নির্যাতন সইতে না পেরে বিদ্রোহ করছে"। ইতিহাসের দিকে তাকিয়ে মনে হয় বর্তমানে আমরা নিকট ভবিষ্যতের কোন এক সামাজিক বিপ্লবের পটভূমি রচনা করছি। চারিদিক হতে আমাদের চেপে ধরা হচ্ছে। আর কত!!! সন্ত্রাসী মিডিয়ার ট্যাগিং এর এই যুগে মনোবল টিকিয়ে রাখা কঠিন। মনে রাখতে হবে যদি আমরা জিততে পারি তবে আমরাই হব বিজয়ী।


আমরা বিজয়ী হলে ইতিহাস বলবে They were always right যেমন বলত Führer is always right. ইতিহাসের চরিত্র এমনই।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ রাত ৩:৫৫
২৮টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×