অনুভূতিহীন কথাবার্তা
২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু লিখতে ইচ্ছা করছে, কিন্তু লিখবার শক্তি নাই। লিখব কি করে! লিখতে হলে দেখতে হয়, ভাবতে হয়। আজ খেয়াল করলাম অনেকদিন ধরে সূর্যোদয়-সূর্যাস্ত দেখি না, আকাশ দেখি না। অথচ আছি সেই আকাশ তলে যেখানে প্রতিদিন সূর্য উঠে, অস্ত যায়। দিন কালের হিসাব সব ডিজিটাল ঘড়িতে। আরো খেয়াল করলাম, অনেকদিন কোন গান শুনি না।
একটা গান দিলাম অনেকদিন পরে। যান্ত্রিক এই জীবনে ডিজিটাল টাইম পাসই ভরসা এখন। যদিও পাস করবার সময়েরও বড় অভাব। আগে যখন কোন গান পোস্ট করেছি, গানটার সাথে আমার অনুভূতির একটা মিল পেতাম। অথচ, আজ সেই মিল খুঁজবারও আগ্রহ পাচ্ছি না। এমনি এমনি গানটা কেন জানি না ভালই লাগছে শুনতে। তাই শেয়ার করা, এই আর কি।
মুখপানে চেয়ে দেখি
ভয় হয় মনে
ফিরেছ কি ফের নাই
বুঝিব কেমনে।
আসন দিয়েছি পাতি
মালিকা রেখেছি গাঁথি
বিফল হল কি তাহা
ভাবি ক্ষণে ক্ষণে
ফিরেছ কি ফের নাই
বুঝিব কেমনে!!
গোধুলি লগনে পাখি
ফিরে আসে নীড়ে
ধানে ভরা তরী খানি
ঘাটে এসে ভিড়ে।
আজও কি খোঁজার শেষে
ফেরনি আপনও দেশে
বিরাম বিহীন তৃষা
জ্বলে কি নয়নে
ফিরেছ কি ফের নাই
বুঝিব কেমনে।
ইস্নিপসের লিংক
শুভরাত্রী
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন