আমার এই পথ চাওয়াতেই আনন্দ

সত্যিকারের ডিজিটাল ঈদ চলতেছে!!

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭

শেয়ারঃ
0 0 0


ডিজিটাল সময় সকাল ৭ টায় মোবাইলে এলার্ম বাজল। নামাজ যদিও সাড়ে আটটায় আগেই এলার্ম সেট করেছিলাম, উঠি উঠি করে উঠতে যে সময়টুকু লাগে সেটা হাতে রেখেই। ফির্নি জর্দা আর চা খেয়ে মসজিদে ঢুকে গেলাম। লম্বা খুতবা, তারপর নামাজ, তারপর দোয়া দূরুদও শেষ হল। খুতবা শুরুর সাথে সাথেই অল্পস্বল্প বৃষ্টি দেখা গেল। হালকা বৃষ্টির ঈদের দিন ভালই লাগে, তাই খুশিও হলাম। প্রায় আধঘন্টা পড়ে নামাজ মোনাজাত শেষ করে দেখি বৃষ্টি হালাকা নাই ভারী হয়ে গেছে। লোকজন মসজিদ থেকে বের হয় না, আমিও বসে থাকলাম। দশ মিনিট, বিশ মিনিট করে আধ ঘন্টা যায় বসেই আছি বৃষ্টি কমে না। ভাবলাম, মসজিদের পেছনের দিক হতে বের হয়ে দাড়াই রিক্সা নিয়ে বাসায় যাব। দাঁড়িয়ে আছি, আমি শুধু না আরো অনেকেই। রিক্সা খুব কম, যা আছে লোকসহই আছে। কি আর করা শুধু তীর্থের কাকের মত রিক্সা খোজা আর বৃষ্টি থেকে নতুন জামা কাপড় বাঁচানো। সময়ের সাথে বৃষ্টি আরো জোরেই ঝরছে।

আর কতক্ষণ!!! রিক্সাও পাব না, পেটেও ক্ষুধা, প্লাস বিরক্তি। অগ্যতা উপায় না দেখে পা বাড়িয়ে দিলাম। নিমিশেই চুপচুপা। গলির মুখে পৌছে দেখি, প্রবাহমান নদী। এভাবেই বাসায় পৌছানো। তারপর শুরু ডিজিটাল ঈদ। মোবাইলে, এসএমএসে, ফেসবুকে, মেসেঞ্জারে, টিভির রিমোট নিয়ে। বাসা থেকে বের হবার উপায় নাই। বিল্ডিংয়ের সিড়ি পর্যন্ত পানি। সন্ধ্যার আগ পর্যন্ত নামবে না নিশ্চিত।

আজকের ডিজিটাল ঈদটা আসলেই জমছে না। দেখাযাক কাল কিছু করা যায় কি না!!!

আবারো সব্বাইকে য়ীড মুবারাক।

 

প্রকাশ করা হয়েছে: কারেন্ট ইভেন্টস  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪২
জনৈক আরাফাত বলেছেন: ঈদ মোবারক!

একে-তো মেইন রোডের উপর ঈদের জামাত! তার উপর মাঝপথে ঝুমঝুমিয়ে বৃষ্টি! ভিজ-চুপচুপ অনন্যসাধারণ অভিজ্ঞতা। আবারও, ঈদ মোবারক। :)
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: আমি ভাই মসজিদের ভিতরে থাইকাও জামা কাপড় বাচাইতে পার্লাম না। :)

২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১
স্পেলবাইন্ডার বলেছেন: ভ্যাপসা গরমের ঈদের চেয়ে বৃষ্টির ঈদই ভাল......:)
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: তা ঠিক

৩. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো কাটুক ঈদ.............বৃষ্টিহলে ঈদের দিনে ছোটবেলায় খুব মন খারাপ লাগতো!
ভালো থেকো.......।
মা অনেক কিছু রান্না করলেন?

সবাই ভালো থেকো।
ঈদ শুভেচ্ছা।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: বৃষ্টিয়াক্রান্ত হওয়ায় ঈদ নতুন ফ্লেভারের হল। ভালই খাওয়া দাওয়াও হল। বিকেলে বাইরে গেছিলাম মাকে নিয়ে। ভালই কাটল আপু।

তোমরা সবাই ভাল থাক।

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: জ্বী আপনাকেও

৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২২
সত্যাশ্রয়ী বলেছেন: ঈদের বষ্টিতে বসে এই প্রশ্ন গুলোর জবাব ভাবুন Click This Link সময় ভাল কাটতে পারে
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: দেখলাম ভালই কিন্তু উত্তর তেমন দিতে পার্লাম না:P

৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯
অলস ছেলে বলেছেন: আহা। ডিজিটাল দেখি সবসময় সুখের হয় না। যাইহোক, ঘুমালে কেমন হয় ;)

ঈদ মুবারক। ভালো থাকুন।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: আজকে ঘুমাব |-)

৭. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪
চতুষ্কোণ বলেছেন: ঈদের কোলাকোলি তো ঠিক মতো করতে পারলেন না।কাম করেন,নিচে গিয়া জলকেলি খেলেন।ভালো সময় কাটব........।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন: নদী পুকুরের পানি হইলে তাই করতাম। বাট বৃষ্টির পানি প্লাস ড্রেনের পানি থাকায় :|

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন: দেখেন নিচের জন্য কি কয়!!

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন: দেখেন উপরের জন্য কি কয়!!

১০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২২
অপ্‌সরা বলেছেন: ঈদ মুবারাক বন্ধু!
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন: তোমাকেও।

১১. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৬
পাপী বলেছেন: ঈদ মোবারক!!
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন: য়ীড মুবারক ;)

১২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪০
রাগ ইমন বলেছেন: আহা, এইটা ডিজিপানি ঈদ ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: হ, ডিজিপানি ঈদ। ঈদের শুভেচ্ছা রইল।

১৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১০
ক্ষত্রিয় বলেছেন: বৃষ্টিতে ভিজতে ভিজতে বন্ধুদের সাথে রাস্তায় হেটে হেটে ঈদ করার মজাই আলাদা। পুরা ক্লাসিক একটা ঈদ।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: তিন চার বছর আগে এমন একটা ঈদ পেয়েছিলাম। অসাধারণ অভিজ্ঞতা। মনে থাকবে সারাজীবন। আপনার আছে নাকি এমন অভিজ্ঞতা :)

১৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৬
গোয়েবলস বলেছেন: হাহাহাহাহাহাহাাহ
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: /:) /:)

১৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০২
সহেলী বলেছেন: নতুন পোষাক কোথায় ঈদের ? এটা তো সেই আলেকজান্ডারের আমলের ! এটার ভেতর বৃষ্টির পানি তো ঢোকার কথা না !!!

ঈদের শুভেচ্ছা নিও ।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: নতুন পোষাক ঈদের দিনেই পান্তা ভাত হয়ে গেছে। আপনাকেও ঈদের পান্তা শুভেচ্ছা :)

১৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১২
চিটি (হামিদা রহমান) বলেছেন: ডিজিটাল ঈদ মুবারক। কেমন আছো?
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: আছি ভালই। চাকরি বাকরি রুটিন লাইফের মজা অনেক নিলাম, আগামীর চিন্তায় আছি আর কি!!

১৭. ০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৯
অ্যামাটার বলেছেন: হুমম, ডিজিটাল শব্দটা অত্যাধিক ব্যাবহারে গুরুত্ব হারাচ্ছে!
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: হ্যা, অবশ্যই। তাইতো ঈদও ডিজিটাল। এটা এখন সিরিয়াস অর্থে কম তুচ্ছার্থে বেশি ব্যবহার হয়।

১৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩০
বাঙ্গাল বলেছেন: আসেন কাইজা করি। কিছু লেখার চেষ্টা করছিলাম...
তেল-গ্যাস বুঝো না, স্বাধীনতা বুঝো?
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: না কাইজা করি না। অন্যে কাইজা করলে মজা নেই ;)

১৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২২
গোয়েবলস বলেছেন: ডিজিটাল ঈদ কি এখনো চলে?
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: না এখন কি আর স্কুলে পড়ি!! ঈদ মাত্র দুইদিনে শেষ :(

২০. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৪
মুনিয়া বলেছেন: ঈদ কেটেছে জ্যায়সালমীর এর মরুভূমিটা চোখের পানিতে ভেজানোর বৃথা চেষ্টা করে- বাবা মা থেকে দূরে থাকা যে কতটা কষ্টের...

বাসি ঈদ মুবারাক।
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: কতদূরে?

০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: =p~ =p~ =p~

২২. ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫১
আমিই জিনিয়া বলেছেন: আমারো এইবারের ঈদটা ছিলো পুরোপুরি ডিজিটাল /:)
১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: /:) /:) /:) /:) /:)

১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৩

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ১.০০০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ