আমার এই পথ চাওয়াতেই আনন্দ

গবেষণার ফলাফল: ল্যাব থেকে খবরের কাগজ

০৫ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৩৮

শেয়ারঃ
0 0 0



কিছুদিন আগে আমার কোন এক পোস্টে উল্লেখ করেছিলাম আমি বর্তমানে আইসিডিডিআর, বি তে কাজ করছি। সেটা দেখে জনৈক ব্লগার জানতে চেয়েছিল, “সোয়াইন ফ্লু বিষয়ে আইসিডিডিআর, বি যে পরিস্থিতি সৃষ্টি করেছে সেই বিষয়ে কিছু বলুন”। সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলাম তাকে কিন্তু মাথার রয়ে যায় বিষয়টি। তাই আর একটু বিষদ ভাবে লিখতে চেষ্টা করছি।


বাস্তবে কোন গবেষক বা তার গবেষণা প্রতিষ্ঠান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রনে খুব একটা ভূমিকা রাখবার সুযোগ তেমন পান না। যদি পাওয়া যেত তবে বিজ্ঞানীর নামের আড়ালে যে রাজনীতি অর্থনীতির খেলা চলে তা হয়ত এত বেশি হত না। আমি নিজে জীববিজ্ঞানের ছাত্র বিধায় এই বিষয়ে নিয়েই কথা বলব। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকার সময়ই শেখানো হয়েছিল আমাদের লেখালেখিতে যেন বেশির ভাগ সময় Generally, usually, most probably, possible that, to our knowledge, as far as we are concern ইত্যাদি শব্দ থাকেই। Scientific writing এ absolutely, doubtless জাতীয় শব্দ গ্রহণযোগ্য নয়। এভাবে লিখবার কারন হচ্ছে, কোন গবেষণাই শেষ না। হয়ত কতগুলো সুনির্দিষ্ট কারনে একটা বিশেষ ব্যবস্থায় এমনটা ঘটছে কিন্তু বাস্তবে সবসময়ই এমনটাই হবে মনে করার কোন কারন নাই। সব কিছুরই ব্যতিক্রম কোথাও না কোথাও থাকতেই পারে। যদি একটা গবেষণাতেই সব প্রমান হয়ে যেত তবে পৃথিবীতে জ্ঞানের অনেক শাখাই থেমে যেত। অথচ জ্ঞানের এক শাখা হতে বিভিন্ন উপশাখা আমরা অহরহই তৈরি হতে দেখি।


যখন কোন গবেষক তার গবেষণার রিপোর্ট দেন কর্তৃপক্ষকে বা তা প্রকাশ করেন কোন স্বীকৃত জার্নালে তাকেও এভাবেই লিখতে হয়। অনেক ক্ষেত্রেই কোন পর্যবেক্ষণকে doubtless উল্লেখ করার পর জার্নালের Reviewer এর প্রশ্নবানে জর্জরিত লেখককে সম্পাদনা করতে হয়। যা তিনি বলেছিলেন, “এটা নিঃসন্দেহে প্রমানিত হইল।”, তার পরিবর্তে তার লিখতে হয় “আমাদের পর্যবেক্ষণের ভিত্তিতে এটাই মনে হয়ে যে হয়ত এমনটাই হবার বিশাল সম্ভবনা রয়েছে”।


এইসব গবেষণার ফলাফল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রিপোর্ট তৈরি করেন, সাংবাদিক তৈরি করেন সংবাদ। ঘাপলাটা শুরু হয় এখানেই। হয়ত গবেষণার রিপোর্টে বা নিবন্ধে লেখা হয়েছে, “আমাদের পর্যবেক্ষণে যতদূর মনে হয়, হয়ত কোন এক সময় মঙ্গল গ্রহে পানি থাকার যথেষ্ট সম্ভবনা রয়েছে। যেহেতু পানির সাথেই জীবনের সৃষ্টি জরিত, তাই হয়ত অদূর ভবিষ্যতে মঙ্গলগ্রহে প্রানের উপস্থিতির প্রমান পাওয়া যেতে পারে”। এসবকেই আমরা খবরের কাগজে ছাপতে দেখি, “মঙ্গল গ্রহে পানি পাওয়া গেছে” অথবা “পৃথিবীর বাইরে প্রাণের উপস্থিতির প্রমান মিলেছে”। প্রতিবছরই এমনসব খবর সংবাদপত্রে পাওয়া যায়। এগুলোই হয়ে যায় বিভিন্ন বক্সঅফিস হিট মুভির উপাত্ত।


সোয়াইন ফ্লুর ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। আমার জানামতে আইসিডিডিআর, বিতে টেস্ট হয় এবং শুধু রিপোর্ট দেওয়া হয় যে এই স্যাম্পল পজিটিভ ঐ স্যাম্পল নেগেটিভ। রিপোর্ট খুবসম্ভবত সরকার পায় এবং তারাই এটা জনগনকে জানাবার জন্য দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশে প্রথম সোয়াইনফ্লু ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যাবার পরে কিন্তু স্বাস্থ্য মন্ত্রীই জানিয়েছিল সংবাদমাধ্যমে যে বাংলাদেশে এই ভাইরাস পাওয়া গেছে। এক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান শুধু টেস্ট করে দেয়। সরকার যদি সিদ্ধান্ত নিত যে জনগনের মাঝে ভয়ভীতি ছড়াতে পারে তাই এইখবর প্রকাশ করা যাবে না তাহলে কিন্তু কেউ জানতেও পারত না বাংলাদেশে কখন ভাইরাস আসল, কখন ছড়াল আর কখনইবা চলে গেল। সরকারের নিজস্ব নীতি থেকেই তারা সিদ্ধান্ত নেয়। আর্থ-সামাজিক পরিস্থিতি বিবেচনায় প্রত্যেক দেশের সরকারকেই এসব সিদ্ধান্ত নিতে হয়। বিজ্ঞানী বা গবেষণা প্রতিষ্ঠানের এখানে করার তেমন কিছু নেই।


আর একটা বড় সমস্যা হল সাংবাদিকদের। অন্যদেশের খবর জানি না, কিন্তু আমাদের দেশের সংবাদপত্রগুলোর বিজ্ঞান বা স্বাস্থ্য সম্পর্কিত খবরগুলো যারা লেখেন তাদের অধিকাংশই বিজ্ঞানের ছাত্র না। তাই বিজ্ঞান বিষয়ক খবরগুলো পড়তে হাসি পায়। জনগনকে খবর খাওয়াবার জন্য এমন ভাবে উপস্থাপন করা হয় যে তাতে মূল অর্থই হারিয়ে যায়। হয়ত টেস্ট করে পাওয়া গেছে বাংলাদেশে ৫০০ জন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ব্যক্তি। খবর ছাপা হবে “অর্ধসহস্রাধিক ব্যক্তি সোয়াইনফ্লুতে আক্রান্ত”। ভেতরে লেখা হবে ভয়ভীতি ছড়ানো অনেক কথা। কিন্তু লেখা হবে না কতজনের মাঝে এই ৫০০ জন আক্রান্ত। এককোটিতে মানুষের মাঝে ৫০০ জন আক্রান্ত হওয়া আর এক হাজারে ৫০০ জন আক্রান্ত হওয়া নিশ্চয়ই এক নয়? কেউ মারা গেলে যদি লেখা হয় “ফ্লুতে আক্রান্ত ব্যক্তির নির্মম মৃত্যু”। তাহলে কে না ভয় পাবে। অথচ দেখা যাবে, কয়েক লক্ষ মানুষের মাঝে এই একজনই মারা গেছেন এবং মৃত্যুর হয়ত ফ্লু ছাড়াও অন্য কারন আছে। বিজ্ঞানের প্রত্যেক শাখাতেই কিছু এমন শব্দ থাকে যা বিশেষ অর্থ বহন করে। এগুলো অন্য বিষয়ের ছাত্রের জন্য বোঝা মুশকিল। একটি রোগের ২০০১ থেকে ২০০৯ Prevalence হল 500 এটার অর্থ ২০০৯ পর্যন্ত মোট ৫০০ জন আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। কিন্তু যদি লেখা হয় ২০০৯ সালে ৫০০ ব্যক্তি ঐ ভাইরাসে আক্রান্ত হয়েছে তাহলে কিন্তু এর মর্মার্থ অন্যরকম হয়ে যায়।


শুধু সাংবাদিকরাই নয়, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আর্থিক সুবিধার জন্য গবেষনার ফলাফলকে ভিন্ন ভাবে উপস্থাপন করে। এনজিওগুলো ফান্ড আনার জন্য ভাল পরিস্থিতিকে খারাপ ভাবে উপস্থাপন করে, সরকার ভাবমূর্তি রক্ষার জন্য খারাপ পরিস্থিতিকে ভাল করে। এইসব ক্ষেত্রে গবেষনা প্রতিষ্ঠান বা গবেষকের কিছুই করার থাকে না। পলিসিমেকাররাই সব কিছু নিয়ন্ত্রন করে।

 

প্রকাশ করা হয়েছে: আমার কবিতাতথ্য সংকলন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫২
বিডি আইডল বলেছেন: আমাদের সাংবাদিকদের নিয়ে কিছু তো বলার নাই....স্যাটেলাইন চ্যানেলগুলো আশার পর স্পট সাংবাদিকতা শিখেছে....শতকরা ৯৯% শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না....খবর প্রিয় জাতির জন্য চ্যানেলে চ্যানেলে যে খবর হয়...তার উপস্হাপনার নাটকীয়তা ডেইলি সোপকেও হার মানাবে...

আর পত্রিকায় যারা লিখেন তাদের দৌড়ও ওই পর্যন্তই.....পরিশ্রম করে লেখা বা অনুসন্ধানী রির্পোট কয়টা পাওয়া যায়...
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১২

লেখক বলেছেন: খুব অল্প সাংবাদিকই লেখাপড়া করেন তার কাছে অজানা কিছু নিয়ে রিপোর্টিংএর আগে।

২. ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৭
হায় ঈশ্বর! বলেছেন: সোয়াইন ফ্লু নিয়া বিস্তারিত লিখলে ভালো হয় :)
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: কিছু লেখা লিখছিলাম। খুজে দেখতে পারেন।

৩. ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:০২
স্পেলবাইন্ডার বলেছেন: একদম ঠিক কথা। কিন্তু ভাইরে, সাংবাদিকের পেশাই তো ওটা।
উকিল যেভাবে দাগী আসামীর পক্ষেও কথার পশার সাজায়, সাংবাদিকরাও তেমনি রিপোর্টে তিলকে তাল করে তোলে।
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৪

লেখক বলেছেন: লেখার উপর ট্যাক্স বসানো উচিত। তাহলে মেপে মেপে লিখবে।

৪. ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৬
শ।মসীর বলেছেন: বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আর্থিক সুবিধার জন্য গবেষনার ফলাফলকে ভিন্ন ভাবে উপস্থাপন করে। এনজিওগুলো ফান্ড আনার জন্য ভাল পরিস্থিতিকে খারাপ ভাবে উপস্থাপন করে, সরকার ভাবমূর্তি রক্ষার জন্য খারাপ পরিস্থিতিকে ভাল করে। এইসব ক্ষেত্রে গবেষনা প্রতিষ্ঠান বা গবেষকের কিছুই করার থাকে না। পলিসিমেকাররাই সব কিছু নিয়ন্ত্রন করে।

পুরাই হাছা কথা কইয়া ফালাইলেন............আজকাল কেউ কি এমনে কয় ;)
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: কইতে হয় না সবাই জানে। ;)

৫. ০৫ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৫৩
দূর আকাশের নীল তারা বলেছেন: দারুন পোষ্ট। আইসিডিডিআর, বি-র কোন ডিভিশনে? আমি এলএসডিতে কাজ করি।
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: আমিও এলএসডি

৬. ০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:১৬
কালীদাস বলেছেন: এটা একটা ভাল পোস্ট দিছেন। আমরা রেজাল্ট যা পাই, তা থেকে সম্পূর্ণ শিওর হয়ে বলাটা কোনভাবেই উচিতনা, কারণ এটা ঐ স্যাম্পলের জন্য আলাদা রেজাল্ট হতেই পারে। কিন্তু পেপারওয়ালারা এমনভাবে খবর প্রেসে পাঠায়, কার সাধ্যি আসলটা বোঝে?
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৭

লেখক বলেছেন: ঠিক বলছেন।

৭. ০৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩২
আপেল বলেছেন: পুরাটাই সত্যি....
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৮. ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৪
মুনিয়া বলেছেন: এই পোস্টে রেটিং শো করে না কেন?
বাই দ্য ওয়ে, ভাল লেগেছে লেখা। কেমন আছেন?
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৯

লেখক বলেছেন: ইদানিং এমন প্রোবলেমে পড়ি। রেটিং আসতে একটু সময় লাগে।

ইদানিং লেখালেখি সময় এবং মুড দুইটারই বড্ড অভাব। তাই মাঝে মাঝে সুযোগ পেলে ব্যবহার করে ফেলি।

মনে হয় ভালই আছি।

১১. ০১ লা মার্চ, ২০১১ রাত ১:৪৯
মনে নাই বলেছেন: দিনমজুরের কলেরা ভ্যাকসিনের পোষ্টে থেমে গেলেন কেন?
আবার লিখবেন দয়া করে, ঐ লোক কিছু না জেনে না বুঝে আন্দাজে লিখে যাচ্ছে-যেটা হতে দেয়া উচিত না, আপনি "দূর আকাশের নীল তারা" আর "মনে নাই" কেও সাথে পাবেন।

 

মোট সময় লেগেছে ০.৯৭৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ