আমার প্রিয় পোস্ট

আমারে একখান ল্যাপি কিনে দিয়েছে:)

০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

শেয়ারঃ
0 0 0

গত ১ তারিখ সকালে আমি খুলনায় চলে এসোছিলাম। উদ্দেশ্য আর কিছুই নয় গরমের ছুটিতে বাবা মায়ের সাথে কয়েকটা দিন কাটানো্। দূর্ভাষি সে সময় তার অফিসিয়াল ট্যুর নিয়ে ব্যস্ত। কিন্তু ২ তারিখ রাত সাড়ে দশটার সময় বাসার কল বেল বেজে উঠল, আমি একটু বিরক্ত হলাম এত রাতে আবার কোন মেহমান এল, কারন আমার বাবার বাসার সবাই তখন বাসায়। দরজা খুলে দেখি ভবঘুরে আমার সামনে দাড়িয়ে। বলল, আগামী কাল থেকে গোপালগঞ্জ এ ডিউটি, তাই খুলনা থেকে কাজ করব। চমকের পালা একানেই শেষ নয়, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার সেরে ও ব্যাগ থেকে যা বের করল তা দেখে আমার চক্ষু ছানাবড়া।
ব্যাগ থেকে বের করল একটা এমএসআই ব্রান্ডের ল্যাপটপ, যেটা ওর নয়, কারন ওর টি ডেল ব্রান্ডের। আমি বারবার জিঞ্জাসা করছি ওটা কার কিন্তু ভবঘুরে কোন উত্তর দেয়না। কিছুক্ষণ পরে আমাকে চমকে দিয়ে বলল এটা তোমার। আরও বলল এটা খুব দামী কিছু নয়, কিন্তু এম এস অফিস এর কাজ ও ব্লগিং এর কাজ অনায়াসে করতে পারব। দেখলাম সেলেরন প্রসেসর। খুশিই হলাম, আমার কাজ চললেই হলো। কিন্তু ও জানাল ব্যস্ততার মধ্যে মোডেম কিনে আনতে পারেনি, ঢাকায় এলে কিনে দিবে। তাই বাধ্য হয়ে আজ ছোট ভাইয়ের মোডেম নিয়ে ব্লগে সবার সাথে একটু যোগাযোগ করে গেলাম। দূর্ভাষী অবশ্য গতকাল রাতে খুলনা থেকে ঢাকা রওনা হয়ে সুস্থ ভাবে ঢাকা পৌছেছে। আমি আগামী কাল সকালে ইনশাল্লা ঢাকার উদ্দেশ্যে রওনা হব।
আশা করি এখন থেকে ব্লগাইতে আর কোন সমস্যা হবে না।:)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ব্লগাইতেছি তো!!:)

২. ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
বড় বিলাই বলেছেন: আপনি বিরাট ভাগ্যবতী। ঈর্ষা হচ্ছে।
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: লাভ নেই:)

৩. ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
অনন্ত দিগন্ত বলেছেন: যাওয়ার আগে কিন্তু দুর্ভাষী ভাই আমাদেরকে জানিয়েছিলেন ক্যামেরা আপনার কাছে ... এইবার আপনাকে পেয়েছি, শিগগিরী ছবি ব্লগ দেন ... সেই সাথে নতুন ল্যাপির জন্য মিষ্টি খাওয়ান জলদি জলদি :)
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: হবে হবে সবই হবে, আগে ঢাকায় তো আসি।

৪. ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
দূর্ভাষী বলেছেন: ওরে বাবা এযে দেখি মন্তব্যের ছড়াছড়ি।

ব্লগে সব প্রকাশ করে দিলে চলবে কেমনে।
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: :)

৫. ০৮ ই জুন, ২০০৯ রাত ৮:০৭
অনন্ত দিগন্ত বলেছেন: ঢাকা-খুলনার যাত্রা পথের ছবি চাই ... খুলনার সুন্দর সুন্দর ছবি চাই ... আর সম্ভব হলে জিলা আর ফাতিমা স্কুলের (আমার ছোটবেলার স্কুল) .... প্লিজ আপি ।
০৯ ই জুন, ২০০৯ সকাল ৯:১২

লেখক বলেছেন: এবারের খুলনা সফরে সম্ভব হলো না বলে দু:খিত, তবে ভবিষ্যতে অবশ্য্ই দিব।

০৯ ই জুন, ২০০৯ সকাল ৯:১৩

লেখক বলেছেন: কেক কেন সেটা তো আগে বলবেন।:)

৭. ০৯ ই জুন, ২০০৯ সকাল ১০:৪১
চাঙ্কু বলেছেন: আহারে !!!! ভবঘুরে পোলাডা দেখি দিন দিন ভালু হয়ে যাচ্ছে :)
আপ্নারে ল্যাপি কিনে দেয়, আবার ঘুরাঘুরিও নাকি কমাই দিতাছে ।শহীদ হওয়া লুকজনের কাম-কাজ কিছুই ধরতারিনা । আফসুস
০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: :):):):)

৮. ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৯
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: বড় বিলাই বলেছেন: আপনি বিরাট ভাগ্যবতী। ঈর্ষা হচ্ছে।
১০ ই জুন, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: ঈর্ষা করে লাভ নেই!!!

৯. ১০ ই জুন, ২০০৯ সকাল ১১:২৩
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: আমারও য়েকটা ল্যাপ্পি চাই....:(
কিন্তু টাকা নাই....আপনারটা কত পুরানো হলে ৩৭ টাকা দিয়ে বেছবেন??(আমার কাছে য়ের বেশি নাই)
১০ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: বেচুম না, প্রয়োজনে মিউজিয়ামে পাঠাবো। দূর্ভাষীর একটা এনইসি নোটবুক আছে, যেটার নাম ও দিয়েছে গ্রান্ডফাদার ল্যাপি, সেটি ও ওসখানে যাবার অপেক্ষায়!

১০. ১০ ই জুন, ২০০৯ সকাল ১১:৪০
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: উনি ভবঘুরে মানুষ উনারটা নিতাম না...আপনি দয়া করলে সুখী হব..
ফ্রি তো আর চাচ্ছি না ৩৭ টাকা য়েডভান্স দেব আপনার যতদিন খুশী ইউজ করার পর দিয়েন....তবু জীবনে ল্যাপির মালিক হওয়ার স্বাদ নিতাম চাই....

দূর্ভাষীর পরবর্তী ট্রিপ কই?
১০ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: ঝিনাইদহ,

আর তার ল্যাপি নতুন একখান ডেল, গ্রান্ডফাদারটা পড়ে আছে, কাজ করা দায়, কমান্ড দিয়ে ঘুমিয়ে আসা যায়।

১১. ১০ ই জুন, ২০০৯ সকাল ১১:৫২
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: তো দেননা ঐটা আমিতো ঐরমই চাই...কাজ করন লাগটো না বুকে নিয়া লেপি লেপি বলতে বলতে ঘুমাইতাম চাই.....:)
১০ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: দূর্ভাষীর সাথে যোগাযোগ করেন।

১০ ই জুন, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: নারে ভাই, পছন্দমত বাসা পাইতেছি না।

১৩. ১০ ই জুন, ২০০৯ দুপুর ১:১৮
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: আমি দূর্ভাষীকে আসক করেছি ইন্দিরা রোড,পান্থপথ,কলাবাগন য়েলাকায় হবে কি না...উনি মনে হয় অনলাইন আসেন নাই...
১৪. ১১ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৪
শাওন বলেছেন: আমি পুরা এক বছর পর এবার খুলনায় যাবো । কত্তদিন দেখিনা । :-/
১১ ই জুন, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: যান ঘুরে আসেন ভালো লাগবে।

 

মোট সময় লেগেছে ০.৯৯৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দয়া করে কেউ পরাজিত করার চেষ্টা করবেননা। তাহলে নিজেই পরাজিত হবেন।
(প্রোফাইল ইমেজ দূর্ভাষীর কাছ থেকে ধার করা)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ