oporbastab@gmail.com

অপর বাস্তব ২ এর জন্য ব্লগারদের লেখা সিলেকশন চাই

১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৪

শেয়ারঃ
0 1 0

ভিন্ন প্লাটফর্ম/ব্লগ/অপরবাস্তব নিয়ে এযাৎকালের তর্কবিতর্ককে অনেকেই কেবল বাহাস হিসেবে মনে করতে পারেন। তবে অপরবাস্তব টিমের সকলেরই এই অভিমত যে এই অপর-বাস্তবতাই আসলে এর প্রাণ। শুধু নাম পাল্টে অপর বাস্তবের কথা বই আকারে বললেও এটা বাস্তবতারই প্রকাশ। পৃথিবীর এ যাবৎকালের যে কোন প্রকাশনার মতই এটাও ‘নিরপেক্ষ’ নয়, আদতে এটা বহুপক্ষ এবং তারপর বই এর আকারে সীমায়িত। এখানে পছন্দ আছে, বাদ দেয়া আছে, পক্ষপাতিত্ব আছে, নিরপেক্ষতা আছে যেমনটা থাকে আমাদের রোজকার জীবনে। বই আকারে প্রকাশিত হবার পরপরই বুদ্ধিমান পাঠক এটাকে বিশেষ ধরণের প্রতিনিধিত্বশীলও মনে করতে পারেন, আবার পাঠকের ভিন্নতায় নাও মনে করতে পারেন। যদি কোন বিশেষ ধরণকে সামনে আনা সংকলক গোষ্টীর উদ্দেশ্য বলে পাঠকের মনে হয়, তাহলে আমরা সর্বাগ্রে চাইব এর বহুধা মত প্রকাশক ধরণটিই পাঠকের নজরে আসুক। এবং নিশ্চিতভাবেই এটাও নিরপেক্ষ নয়। তবে এর সবকিছুর মাঝে যে বাস্তবতা সংকলক ও পাঠকের মধ্যকার সেতু তা হল একটি প্রকাশিত বই, ‌এখনকার বাস্তবতায় যার নাম, ‘অপরবাস্তব’। পাঠক চাইলেই ‘অপরবাস্তব’ কে খারিজ বা বাতিল করে দিতে পারেন, সমালোচনাও করতে পারেন। কিন্তু ‘অপরবাস্তব’ চাইলেই তা পারে না, কেননা এর মূল লক্ষ্য পাঠক। একথা যত বানিজ্যিক, স্বার্থপর, উদ্দেষ্ট ঘনিষ্ট মনে হোক না কেন ‘অপরবাস্তব’ বইটির পাঠককে উপেক্ষা করার উপায় নেই, যেমন অন্য কোন প্রকাশনারও নেই।
আর তাই আমরা চিন্তা করছি ভিন্ন প্লাটফর্মে পাঠকের সাথে যোগাযোগের সবটুকু সুবিধা নিয়ে তাদের সবচেয়ে প্রিয়তম ১-৩টি লেখা এবং লিংকসহ একটা তালিকা তৈরীর। এই তালিকা বই প্রকাশের ক্ষেত্রে যথাযথ বাছাইয়ে যেমন সহায়তা করবে; তেমনি প্রত্যাশা ব্যাঞ্জক সাড়া পেলে পছন্দ ও লেখার বিচিত্রতার একটি ধারণাও আমাদের সামনে উপস্থিত করবে। এখানে আবারো মনে করিয়ে দিতে চাই যে সংকলক গোষ্ঠীর চুড়ান্ত বাছাইয়ের যে আপাত স্বেচ্ছাচারীতা তা লেখা প্রকাশের স্বার্থেই বহাল থাকবে। যদিও একই সাথে পাঠকের উপর নির্ভরশীলতার বিষয়টিও দারুণভাবে বলবৎ থাকবে। আর এটাই সেই বই প্রকাশের বাস্তবতা যেখানে নতুন ‘অপরবাস্তবতায়’ দেখা দিচ্ছে লেখক, পাঠক, প্রকাশক ও সংকলকের নতুন যোগাযোগ বিন্যাস।
নিশ্চয়ই অনেকে মনে করতে পারেন যে ব্লগের কি-বোর্ড বিরতির সময়ে এ ধরণের পদক্ষেপ অর্থহীন অথবা কি-বোর্ড বিরতির উদ্দেশ্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ। যদিও আমরা মনে করছি যে কি-বোর্ড বিরতির এই ঘটনা ‘অপরবাস্তবতার’ তথা বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অংশ। আর তাই কি-বোর্ড বিরতিকে বিঘ্ন না করেই সেই বাস্তবতা প্রকাশ করা সম্ভব। ফলত লেখা বাছাই করে জমাদানের জন্য অপরবাস্তব ব্লগের কমেন্টের ঘরই সবচেয়ে উপযুক্ত, এছাড়া মেইলেও ব্লগারগণ তাদের পছন্দ পাঠাতে পারেন।
নিজের পছন্দ জমা দেবার শেষ সময়, বাংলাদেশ সময় ভোর ৬’টা-১৫/০১/০৮। একজন ব্লগার ১-৩ টি লেখা মনোনয়ন করতে পারেন। লেখা যে কোনকিছুই হতে পারে তবে সংক্ষিপ্ত, যুক্তিপূর্ণ ও বদ্ধবিশ্বাসকে ধারণ করেনা এমন লেখাকে অগ্রাধিকার দেয়া হবে।

 

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৪
কৌশিক বলেছেন: সামহোয়ারের কর্তৃপক্ষের একটা লেখা চাই। যেখানে তারা ইতিহাস ও লক্ষ্য বলবে।
২. ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: সব নাভীশ্বাস তর্কগুলোর একটা সারমর্ম ও তালিকা কেউ দিলে আরো ভালো হয়।
৩. ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৮
বকলম বলেছেন: আমার নিজের ঢোলটা আগে বাজাই

"শিশির"
Click This Link
৪. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
এবি+ বলেছেন: আপনাদের "অপর বাস্তব" নামের এই ফাল্তু কাজটা না করে ব্লগে গুনগত মান সম্পন্য পোস্ট দিন ;

বইয়ের মত আউটডেটেড মিডিয়া নিয়ে ব্যাস্ততার কোন মানেই হয় না !
৫. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
বাকী বিল্লাহ বলেছেন: গুনগত মান সম্পন্য? সাবাস এবি প্লাস! আপনার মুখেই গুণগত মানের কথা মানায়!
৬. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
বাকী বিল্লাহ বলেছেন: আরো আছে, চোখে পড়ে নাই,
বইয়ের মত আউটডেটেড মিডিয়া নিয়ে ব্যাস্ততা!
৭. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
বাকী বিল্লাহ বলেছেন: কৌশিক এবং শরৎ দুজনেই অপর বাস্তব সংশ্লিষ্ট । ইচ্ছাকৃত ভাবে তারা পোস্টটি জমানোর চেষ্টা করছেন যা দৃষ্টিকটু।
৮. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
কৌশিক বলেছেন: দৃষ্টিকটুর কি দেখলা? তুমি যেটা করলা সেটা কিন্তু দৃষ্টিকটু নয়। কানে কানে সবাইকে বলি, বাকীবিল্লাহও অপরবাস্তব সংশ্লিষ্ট।
৯. ১৪ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৮
সামী মিয়াদাদ বলেছেন: এবি+ বলেছেন: আপনাদের "অপর বাস্তব" নামের এই ফাল্তু কাজটা না করে ব্লগে গুনগত মান সম্পন্য পোস্ট দিন ;

বইয়ের মত আউটডেটেড মিডিয়া নিয়ে ব্যাস্ততার কোন মানেই হয় না


এই কমেন্ট পড়ে লগিন না করে পারলাম না...............

আমি হাসতেই আছি....হাসতেই আছি......বই আউটডেটেড মিডিয়া......তাও আমাদের এই বাংলাদেশে.............আপনি মনে হয় রিমোট এডুকেশন বা অনলাইন এডুকেশনে বিশ্বাসী.....আমরা ভাই এই বাংলাদেশের গরীব বাসিন্দা......একটা কম্পিউটার যোগাড় করে তাতে ইন্টারনেট লাগিয়ে পড়াশুনা করাটা খুব অশ্লীল মনে হয়, যেখানে দেশের মানুষের পেটেই ভাত নাই। এইখানে ব্লগিং করছি অফিসের কল্যানে। তাই আমাদের দেশে দরকার পলান সরকারদের মতো মানুষের। কোন মন্তব্য করার আগে একটু আগপিছ ভেবে নেবেন।

আপনি হয়তো দেশের বাইরে। তাই এমন বলতে পারলেন......কিন্তু জীবনে যদি কখনো ১ দিনের জন্যও দেশে থাকতেন তবে এমন বলতে পারতেন না। বই কখনো আউটডেটেড মিডিয়া হতে পারেনা। পৃথিবীর যে কোন দেশেই বই চির অম্লান। আপনাদের মতো নব্য আধুনিকেরা কবে যে নিজের মুখোশের আড়ালের প্রকৃত চেহারা চিনতে পারবেন????
১০. ১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৮
শাওন বলেছেন: View this link

View this link



যেটা ভালো লাগে সেটা দিলেই চলবে । :)

ঢোল পেটালাম ।
১১. ১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৮
সূফি বলেছেন: কমেন্টের সংখ্যা দেইখা সিচুয়েশন তো ভালো মনে হয় না । ব্লগহরতাল চলতে থাকলে এই বার অপরবাস্তবের খবর আরো খারাপ হইবে বলিয়া চিন্তিত ।
১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন: এইটা আমরাও বিশ্বাস করতে শুরু করছিলাম। কিন্তু আপনার পরের কমেন্ট দেইখা আত্মবিশ্বাস ফিরা আসছে.....

১২. ১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৭
মিরাজ বলেছেন: লাল গাড়ি ও আমাদের লাল বালিকারা - মাদারি

তবুও তাহারা মৌন রহেন... - জামাল ভাস্কর

বিহংগের বয়কট - বিহংগ


আমার তিনটি পছন্দ দিলাম। আশা করি দেখবেন ।
১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ মিরাজ

১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ মিরাজ

১৩. ১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:১৩
সংস্থাপক বলেছেন: ব্লগ হরতালে এবং কলম বিরতিতে অপরবাস্তবের সুস্পষ্ট অবস্হান চাই নাহলে অপর বাস্তব বয়কট করার মতো চুড়ান্ত সিদ্বান্ত নিতে ব্লগাররা প্রস্তুত
১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: সংস্থাপক: এমনিতেই আপনি যে বয়কট বয়কট বইলা উতলা সেটাতো আপনার জ্বালাময়ী বক্তব্যেই বোঝা গেল। তো বস আপনি কবে থেকে পুরা ব্লগের সকল ব্লগাররে রিপ্রেজেন্ট করা শুরু করলেন সেটাই বোঝলাম না। যাই হোক মন খারাপ কইরেন না আপনার লেখাও অপর বাস্তবে যাবে।

১৪. ১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:২৫
সূফি বলেছেন: ব্লগহরতালে অপরবাস্তবের অবস্থান ??? হাসাইলেন জনাব সংস্থাপক । ব্লগ হরতালে অপরবাস্তবের পিছনের লুকজনের অবস্থান বরাবরের মতোই - সুশীল ।
১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: একদম, সূফির মত কথা.....সামনে মাউথপিস পিছে কালাশনিকভ.....লেখা সিলেক্ট হয় নাই বইলা এত মন খারাপ করলে চলে বস। শত হোক আপনে সূফি মানুষ।

১৫. ১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৯
সূফি বলেছেন: লেখলে তো লেখা ছাপাইবেন (চামহাসি ) যাউক , সূফীর লেখা যেদিন বইয়ে উঠার যোগ্য হইব সেইদিন সূফী এই খানে না ব্লগাইয়া বাংলাবাজারে প্রকাশক গো
লগে চা নাস্তা খাইবো । সেই টেনশন আপনাদের না নিলেও চলবে ।

আপনি যেমন আমার দ্বিতীয় কমেন্টের পরে চিন্তা বদলাইছেন , আমিও এখন বদলাইছি ।
আমি খিয়াল কইরা দেখলাম ,

১. ব্লগ বিরতিতে কৌশিক কিন্তু তার কৌশিক আহমেদ নিকটারে লগইন করান নাই । এমনিতে উনি প্রত্যেক দিন একাধিক পোস্ট দিলেও এই কয়দিন দেন নাই ।

২. বাকি বিল্লাহ কোথায় যেন দেখলাম বিরতির পক্ষে কমেন্ট করছেন দুই একটা । তাছাড়া উনি জামাতিগো লগে উঠাবসা করবে না জীবনেও , এই বিশ্বাস আছে আমার ।

৩. শরৎ সরাসরি সংহতি জানাইছেন এই পোস্ট দিয়া এবং নিজের একটা পোস্ট মুইছা ফালাইছেন :http://www.somewhereinblog.net/blog/shanthroblog/28760013#comments

সবাই সমান উৎসাহ নিয়া ফাইট দিবে এইটা আশা করি না । তবে তারা যে একধরনের সংহতি জানাইছেন , সেইটার জন্যই আমি খুশী । এই অবস্থায় অপরবাস্তব টিমের বিপক্ষে আমার অবস্থান নয় । তারা তাদের কাজ করুক ।

এইটা সামহোয়্যারের কোন প্রকল্প না , এইটা ছাগুদেরও কোন প্রকল্প না , সুতরাং এই প্রকল্প একটা আলাদা আইডেনটিটি নিয়া চলতে থাকুক ।
সাফল্য এবং ব্যর্থতা টিমের মুন্সিয়ানার উপর নির্ভর করিবে ।
১৬. ১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৬
অপর বাস্তব বলেছেন: এইবার না সূফি ফর্মে......গুড গুড....লেখার সিলেকশন দেন মিয়া।
১৭. ১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৫
ৈকলাশ বলেছেন: এ চিঠি শুধু তার জন্য!!! - বিবর্তনবাদী
Click This Link
১৮. ১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৭
সামী মিয়াদাদ বলেছেন: কারও ঢোলই বাজাইতে পারতেছিনা বইলা আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার নিজের ভার্চুয়াল ঢোলখানা হারিয়ে আমি নিদারুন মনোকষ্টে দিন গুজরান করছি। ওটা ফেরত না পাওয়া পর্যন্ত কারও ঢোল বাজাবোনা বলেই ঠিক করেছি। শুধু মিটিংয়ের আগে একটা আওয়াজ দিবেন।
১৯. ১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯
ৈকলাশ বলেছেন: আমার পঞ্চবিংশতি প্রেম... -নীলাঞ্জনা
Click This Link

আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি- সামী মিয়াদাদ
Click This Link
২০. ১৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১২
মোহাম্মদ আলী মাখন বলেছেন: আমি একটা কথা কইতে চাই, ছুপা রাজাকার শাওনের কোন লেখা প্রকাশিত হলে আমি বর্জন করবো অপরবাস্তব । মুক্তিযুদ্ধ বিরোধী কোন ব্লগারের পোস্ট দেখতে চাই না । প্রথম অপরবাস্তব এ কিন্তু আমি অনেক প্রচারণা চালিয়েছি । কিন্তু এবার আমি সতর্ক । আমার দেশ ও চেতনাকে ধর্ষনকারী কোন ব্লগারের পোস্ট প্রকাশিত হলে সরাসরি বর্জন । তাই একটা তালিকা প্রকাশ করা হবে না । ধন্যবাদ এবং শুভ কামনা ।
২১. ১৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৫
কৌশিক বলেছেন: কিন্তু আমার তো মনে হয় সামীর হে রাজাকার আবার তোরা কুকুর হ, অনেক বেশী ক্লাসিক হয়েছে।
২২. ১৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২২
ৈকলাশ বলেছেন: সামীর এই লেখাটাই আমার বেশি ভাল লাগছে @ কৌশিকদা
২৩. ১৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩০
অনিশ্চিত বলেছেন: সামীর লেখার ব্যাপারে কৌশিক ও ৈকলাশের সাথে একমত। ওটা তো আমি প্রিয় পোস্টের তালিকায়ও রেখে দিয়েছি। অপরবাস্তব এটার কথা ভাবতে পারেন।
২৪. ১৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৪
বাকী বিল্লাহ বলেছেন: রাজাকারের সাথে ওঠাবসার প্রশ্নই আসে না, কিন্তু কলম বিরতিতে একমত নই। কলম বিরতি হতে পারে কিন্তু কার কাছে দাবী করে?

গালি নিয়ে শুচিবায়ুগ্রস্থ কিছু আবালের প্ররোচণায় ব্যান করাকরির এই ফালতু খেলাটা সূচিত হয়েছিল। তখন বুঝে না বুঝে অনেকেই হাততালি দিয়ছিলেন। যেখানে মতের লড়াইটা ভার্চুয়াল, সেখানে বহুত প্রাসঙ্গিক গালগাল, তারাশঙ্কর যকে বলেছেন শক্ত তেতুল কাঠের ফাল।
কলম বিরতিও সমপরিমাণ ফালতু কারণ প্লাটফরম হিসেবে সামহোয়ার গুরুত্বপূর্ণ হলেও এদের কতৃপক্ষ তত গুরুত্বপূর্ণ( বোধসম্পন্ন অর্থে) নয়। তাদের কাছে দাবী দাওয়া পেশ করা এবং তাদের সুবিবেচনা আশা করা হাস্যকর। যার কাছে আপনি যা চান তার তো সেটি থাকতে হবে।
২৫. ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৭
অপর বাস্তব বলেছেন: হা হা হা বাকীর কমেন্টে ৫। এইটা লোকে পিঠ চুলকানী মনে করলেও পাঁচ।
২৬. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৫
সূফি বলেছেন: বাকী বিল্লাহর লগে একমত । কলম বিরতি আমারও পছন্দের কোন বিষয় না , এর আগের কলম বিরতিতেও আমি অংশ নেই নাই । এই বার নিতেছি এক ধরনের প্রতিবাদ হিসাবে । না , কারো কাছে আমার কোন পার্সোনাল দাবী দাওয়া নাই ,
ভার্চুয়াল ব্যান খাওয়া না খাওয়ারে আমি চাইরানারও দাম দেই না । কিন্তু ব্লগের এতো এতো এক্টিভ ব্লগাররে ব্যান কইরা ফালাইছে এবং এইটা নিয়া বাকীরা একটা কর্মসূচী দিছে , যারা কর্মসূচী দিছে তাদের ইমোশনরে সম্মান জানাইয়া আমি কলম বিরতিতে আছি ।

এমনিতে আমি মনে করি ব্লগের ছাগল অপসারনের জন্য বড়ো ছাগলদের কাছে আবেদন বা দাবী করার কিছু নাই ।
২৭. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৬
বাকী বিল্লাহ বলেছেন: প্রস্তাবনা দেয়া শুরু হল-

ভালবাসা হা হা হা- রাগ ইমন

আমরা দিন দিন খুনী হয়ে যাচ্ছি- সন্ধ্যাবাতি
....চলবে
২৮. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৮
বাকী বিল্লাহ বলেছেন: চেতনায় রাঙা টুকটুকে এক সালতামামি- অমি রহমান পিয়াল

আমার সন্তানের জন্য একজন মা চাই- যীশু

এই সব ক্লান্তিনামা (হোসেইনের কবিতাঞ্জাল । উৎসর্গ : ব্লগাধিপতি আরিলকে , শূকর ও সুন্দরের সহাবস্থানের অসম্ভব বিষয়টি যিনি বিশ্বাস করেন - হোসেইন
২৯. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৫
সূফি বলেছেন: হোসেইনের লেখা বোধহয় দেয়া যাবে না । এই খানে সে নিষেধ করছে দেখলাম ।

Click This Link

নতুন লেখকদের লেখা বেশি আসার উচিত , সেই সাথে ছোট লেখা দিলে বেশি লেখককে জায়গা দেয়া যাবে । বেশি লেখকদের জায়গা দিলে উনারা বেশি উৎসাহিত হবে ।
৩০. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৭
কৌশিক বলেছেন: আমার কোন লেখা দেয়া যাবে না। দিলে না জানাইয়াই দিতে হবে। পরে যেন কেস করতে পারি।
৩১. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: আর কে কে কেস করতে চান হাত তোলেন,,,,, থুক্কু কমেন্ট করেন...
৩২. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪২
গৌতম বলেছেন: বিচারকরা যেনো প্রতিযোগী না হন...
৩৩. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৩
মাহবুব সুমন বলেছেন: কোন ধারায় কেস করুম ? @ শরৎ
৩৪. ৩০ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪১
যীশূ বলেছেন: প্রচ্ছদ প্রায় শেষ। অসাধারণ একটা প্রচ্ছদ করেছে সেজ'দা।
৩৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৪
যীশূ বলেছেন: অপর বাস্তব বের হয়েছে। বিস্তারিত সহ একটা স্টিকি পোস্ট দেওয়ার জন্য অনুরোধ করছি।
৩৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৬
উদাসী স্বপ্ন বলেছেন: পুলাপান গতকাইল আমারে ফুনে মেলা অভযোগ জানাই কইলো অপারবাস্তব কি এইবার কিপাটামি কইরা ছাপান হইছে? আমি শুইনা হাসুম না কান্দুম বুঝতাছি না। পরে যখন বিক্রিত কপির সংখ্যাটা দেখলাম, মনে হইলো আমার দুনিয়া উল্টাই গেলো, পরে বুঝলাম দুনিয়া উল্টাই না আমার চেয়ার উল্টায় গেছে!

ভালোই হইলো কিবলেন ভাই সকল?
৩৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৮
সালিশদার বলেছেন: কয় কপি গেসে

 

মোট সময় লেগেছে ১.৭৫১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অপরবাস্তবের ছোঁয়া পেতে ভয় পাই আমরা, কিন্তু তাও যে বাস্তব সে চিত্র তুলে ধরার জন্য ব্লগের বাইরের বিশাল জনগোষ্ঠীর কাছে,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই