এখন তুমি ভালোবাসার কাব্য লেখো
বৃষ্টি হলে জানলা দিয়ে হাতটি বাড়াও
এখন তুমি পুর্নিমাতে সাতার কাটো
শেষ বিকেলে ঐ আকাশে রঙ ছড়াও
এখন তুমি সুখেই আছো একমনে
দক্ষিন হাওয়ায় বেশ তো ওড়াও নীল ঘুড়ি
এখন তোমার স্বপ্ন গুলো একরোখা
সকাল বিকাল করছো তুমি মেঘ চুরি
এখন তোমার ব্যাস্ত নিজের দিনগুলোয়
একবারোও কি পড়ছে মনে আমার কথা?
ভাবছো কি আজ মনের ভুলে হঠাৎ করে
কোথায় গেল প্রেম জড়ানো বাস্তবতা
কখনও কি মনের কোনে প্রশ্ন জাগে?
কেমন আছি একলা আমি তোমায় ছেড়ে
কখনও কি ফিরিয়ে দিতে চায়না মন
সে সুখগুলো যেসব তুমিই নিলে কেড়ে
যায় যদি আজ হঠাৎ করেই ঘুম ভেঙ্গে
ভাববে কি আর কাটছে কেমন আমার রাত
সেই বাহুটা কেমন আছে বলতে পারো
যেইখানেতে জড়িয়ে ছিলো তোমার হাত
এসব যদি নাহয় তোমার চিন্তা আজ
তবে তুমিই ভালোই আছো নিলাম মেনে
ভুলটা ছিলো শুধুই আমার আজ বুঝি
ভুলটা ছিলো তোমায় অনেক আপন জেনে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



