somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~||~*~স্বপ্নকণা~*~||~

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোখের সামনে আলো গুলো ঝাপসা হয়ে যাচ্ছে বার বার....
অন্ধকার ঘর টা তে মাথার উপরের ডিম লাইট এর নীল আলো টা যেন পরিবেশ টা কে আরো বিষন্ন করে তুলছে....

চোখের সামনে আলো টা আবার ঝাপসা হয়ে কাপতে শুরু করলো....আবার কাপতে কাপতেই বন্ধ হয়ে গেলো....চোখের কোণ থেকে গড়িয়ে পরলো এক ফোটা জল কানের নিচে রাখা মোবাইলের কি-প্যাড এর উপর.....

হঠাৎ ওপাশ থেকে ভেসে আসা একটা খুব পরিচিত কন্ঠের ডাকে যেন সম্বিৎ ফিরে পেলো অধরা....

" হ্যালো...অধরা !!!"

অধরা মুখ খুলল...কিন্তু কোনো শব্দই যেন বের হতে চাইছে না....গলার কাছে এসে আটকে যাচ্ছে....আটকে থাকা কাটার মতই যেন যন্ত্রনা করছে সেগুলো...

নিজের অবস্থা গোপন করার যথাসম্ভব চেষ্টা করে..অধরা বলল..

" হু শুনছি..."

নিজের কন্ঠে নিজেই চমকে গেলো...মনে হচ্ছে যেন কোনো মৃতপ্রায় রোগীর মুখ থেকে আসছে..
আচ্ছা...সে ও কি আজ মৃতপ্রায় নয়?...ভেতরে কোথাও রক্তক্ষরন হচ্ছে নিশ্চই...নাহলে এত ব্যাথা করছে কেন ?

আবার স্পর্শ বলল.."আমার টুনটুনি ..তুমি কাঁদছ ? তাহলে আজ আমাকে কে সাহস দিবে ?"

অধরা আবার বলল..."কই কাঁদছি না তো "

....." মিথ্যে বলতে পারো না....কেন চেষ্টা কর শুধু শুধু ?"

এবার যেন কথা ই হারিয়ে ফেলল...

হ্যা....কাঁদছে অধরা...কিছুতেই মনের দড়ি টা কে যেন বশে আনতে পারছে না...কিন্তু মনের সাথে যুদ্ধে আজ যে তাকে জয়ী হতেই হবে....
মন টা যেন তাকে চিৎকার করে বলছে...
=> কি করছ অধরা ? তুমি এ হতে দিতে পারো না....তুমি তাকে যেতে দিতে পারো না...

>> কিন্তু তাকে যে ধরে রাখার মত কোন যুক্তিই আমার কাছে নেই...

=>তাহলে কি আর সবার মত তোমার স্পর্শ ও কথা রাখলো না ?

>> যেই পিতা মাতা জন্ম দিয়েছে... সেই পিতা মাতার কথা অগ্রাহ্য করে.... কি করে বলি আমাকে দেওয়া ছেলেমানুষি কথাগুলো রাখতে? এই ক্ষমতা যে ঈশ্বর আমাকে দেয় নি...এতটা স্বার্থপর তো আমি নই...

=> কি করে ভুলে যাবে সে সব স্মৃতি.....আর কোনো দিন কেউ আদর করে টুনটুনি ডাকবে না....দুঃসপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেলে মুঠোফোনে কেউ অভয় দিয়ে বলবে না "আমি আছি "...রাগ করে গাল ফুলালে কেউ আলতো করে গাল দুটো ছুয়ে দিবে না....আর কোনোদিন বলবে না ভালোবাসি...

>> না....আমি আর শুনতে চাই না.... ভুলতে আমাকে হবেই....তুমি কেন বার বার মনে করিয়ে দিচ্ছ?

=> মনে করিয়ে দিচ্ছি না...এ সব মিলিয়েই যে আমি...আমি আমাকে কি ভাবে ভুলে যাব ?

>> তাহলে তুমি চলে যাও....আমি চাই না তোমাকে....মরে যাও তুমি..কেন কেটে কেটে রক্ত বের করছ আমার হৃদয় থেকে....

আবার মুঠোফোন থেকে কন্ঠ ভেসে আসলো..."অধরা....কিছু বল.."

ঘোরের মধ্যে থেকে অধরা বলে উঠল....." কিছুই তো বলার নেই আমার....তোমার কথা কখনই অমান্য করি নি...তাহলে আজ তার ধারা ভঙ্গ করব কেন..?"

নিশ্চুপ কেটে গেলো.....কতগুলো মুহূর্ত ......

অদ্ভুত এক হতাশা নিয়ে মোবাইলের আলো টার দিকে চেয়ে আছে...ধীরে ধীরে আলো টা মিলিয়ে যাচ্ছে..ঠিক যেন এতদিনের গড়ে তোলা স্বপ্ন গুলোর মত.......ভেঙ্গে গুড়ো গুড়ো হয়ে যাচ্ছে.....মিলিয়ে যাচ্ছে সপ্নকণা গুলো.....সেগুলো কে ধরতে গেলেই আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে.........


[ কাহিনী আরো চলতে পারে.....]
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩১
৩১টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×