...গতকাল রাতে অফিস থেকে বাসায় যাচ্ছিলাম। রিক্সা পাই না...তারপর অনেক সাধনার পর রিক্সা পেলাম । আমি সাধারনত রিক্সায় উঠে রিক্সাওলাদের সাথে আলাপ সালাপ করি না। অনেক কেই দেখি খুব জমায়া আলাপ করতে পারি। আমি কারো সাথেই জমায়া আলাপ করতে পারিনা।
যাই হোক, হঠাত করেই রিক্সাওলাকে জিজ্ঞেস করলাম,
"মামা, আপনে সারাদিনে কত পান?"... সে উত্তর দিল ২০০টাকা।
"গ্যারাজে কত দেন?"...সে উত্তর দিল ৮০ টাকা।
এইবার আমি বসে বসে চিন্তা করতে লাগলাম।
গ্যারাজ ------------------------৮০
সকাল, দুপুর, রাতের খাবার -- ৫০
চা, বিড়ি ------------------------১০
রাতে ঘুমানোর ভাড়া -----------১৫
--------------------------------------------
টোটাল-------------------------১৫৫টাকা
তার কাছে আর থাকে ৪৫টাকা। তার একটা সংসার আছে, বাচ্চাও হয়ত আছে, বাবা,মা, ভাই বোন, আমি আর চিন্তা করতে পারলাম না। চুপ করে রইলাম।
রিক্সার ভাড়া ছিল ২০টাকা ।আমি বাসায় নেমে তাকে ৩০টাকা দিয়ে বললাম, রেখে দেন। সে টাকাটা নিয়ে আমার দিকে এমন অবাক চোখে তাকালো ...
এইবার আমার লজ্জা লাগতে লাগল ...এবং নিজের উপর খুব ঘৃনা হতে লাগল ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



