রুপকথা...(১) Click This Link
রুপকথা...(২) Click This Link
রুপকথা...(৩) Click This Link
... রিক্সায় উঠেই বললি "কই যাবি"? আমি বললাম "তুই বল, তুই যেখানে যেতে চাইবি সেখানেই যাব..."। আমি বুঝতে পারছিনা কিছু, রিক্সায় তুই সচরাচর যা করিস না আজ তাই করছিস। আমার সাথে খুব হেসে হেসে এটা সেটা বলছিস, আমি মুগ্ধ হয়ে শুনছি আর ভাবছি আজ সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম। আমার কেমন জানি একটা সন্দেহ হচ্ছে, তোকে এমনভাবে দেখে অভ্যাস নেই তো, তাই একটু ভয় ও হচ্ছে। আমার সাথে এত হেসে হেসে আলাপ সালাপ করার সময় এবং সুযোগ তো তোর কখনই হয় না ...
... আমরা এমনিতে কখন পাশাপাশি বসি না, আমার ভালো লাগেনা। আমি ওর মুখ সবসময় দেখতে চাই বলে সবসময় ওর সামনে বসি। ও এইটা নিয়েও মাঝে মাঝে খুব ঝামেলা করে, ও চায় পাশাপাশি বসতে । আজ পাশাপাশি বসেছি, ভাবলাম, ওর মুড খারাপ করে দিয়ে লাভ নেই। ও এটা সেটা আলাপ করছে, আমি যথারীতি খুব মন দিয়ে শোনার ভান করে ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমি আসলে সবসময় ই ওকে দেখি আর ভাবি, কি এমন আছে ওর মধ্যে যা আমাকে আমার আত্মসম্মান বোধ টুকুও রাখতে দেয় না... আমি ভিখিরির মত ওর পেছনে ঘুরি ...
"...এই, এই , কি এত চিন্তা করিস?..."
একটু হেসে বললাম, "না, কিছু না... তুই বল, আমি শুনি..."
:: শোন, তোর সাথে আমার একটা খুব সিরিয়াস কথা আছে ...
:: বল, শুনি...
:: তুই কিছু মনে করিস না, আমার তোর সাথে এভাবে আর ভালো লাগছে না, আমি খুব বোরড হয়ে যাচ্ছি , আমি একটা ব্রেক চাই... সবচেয়ে ভালো হয়, তুই অন্তত ১৫দিন আমার সাথে কোন রকম যোগাযোগ করবি না, আমি দেখতে চাই এবং ফিল করতে চাই, মুক্ত থাকতে কেমন লাগে...
:: আমি কি তোকে খুব বেশী বেধে রাখসি?
:: না, তা না... তবু আমার এইসব বাইন্ড নেস খুব অসহ্য লাগে ...
ও আরো জানি কি ব্যাখ্যা দেবার চেষ্টা করছে, আমার মাথায় আর কিছু ঢুকছে না, কেমন ফাকা ফাকা লাগছে, খুব যে কষ্ট হচ্ছে এমন টাও না... শুধু এটুকু বুঝছি, ও আর আমার সাথে থাকতে চাইছে না...
আমি জিজ্ঞেস করলাম, আমি না থাকলে হ্যাপী হবি...?
আমি জানতাম উত্তর কি হবে, তবু হয়ত অনেক আশা নিয়ে কান পেতে ছিলাম ও কি বলে শোনার জন্যে...
..শধু যাবার সময় বলে গেল "ভালো থাকিস..."
আমি চিৎকার করে বলতে চাইলাম, তোকে ছাড়া আমি কিভাবে ভালো থাকব? কিন্তু কিছু বলতে পারলাম না... তোর দৃপ্তজয়ী পদক্ষেপে হেটে যাওয়া দেখছি... এমনিতে জয়ী কাউকে দেখতে আমার কখনই ভালো লাগেনা .. .কিন্তু তোকে দেখতে বেশ ভাল লাগছে... তুই যে আমারি অংশ ...তুই জয়ী মানেই আমি জয়ী ...
"... জানি তুমি ফিরে আসিবে আবার, জানি।
তবু মনে মনে প্রবোধ নাহি যে মানি।।
বিদায় লগনে ধরিয়া দুয়ার , তাইতো তোমার বলি বার বার
'ফিরে এসো বন্ধু আমার', বাস্প বিভল বানী।
যাবার বেলায় কিছু মোরে দিয়ো দিয়ো
গানের সুরেতে তব আশ্বাস প্রিয়।
বনপথে যবে যাবে ক্ষনের হয়ত বা কিছু রবে স্মরনের,
তুলি লব সেই তব চরনের দলিত কুসুমখানি ... "
(...চলবে)
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


