আমার সাঝবাতিরা এখনো আলো ছড়ায় ...
তোমার মাঝে
হাত বাড়িয়ে ছুয়ে দেই সেই আলো ...
আমার পুর্নতা শুধু তোমার ভালোবাসায় ,
ভালোবাসি ...ভালোবাসি তোমাকে,
সারাবেলা ... সারাক্ষন ...
এই এক টুকরো গোপন ভালোবাসার কথা মোবাইলে লিখতেই হঠাৎ করে মনে হলো আমার এই ভালোলাগা যদি ইথারে ভাসিয়ে শুনিয়ে দিতে পারতাম তাকে, সবাইকে ...
রেডিও আমার এ সপ্তাহে ৫দিন মনের জানালা নামে একটা অনুষ্ঠান হয়, কথক আর জ়ে ইরাজ। ওই অনুষ্ঠানে কথক লোকজনের বার্তা পড়ে এবং কিছু গান শোনায়। আমার কাছে এই সব অনুষ্ঠানে বার্তা পাঠানো অপচয় বলে মনে হয়, তবু ভাবলাম মনের খায়েশ মিটানোর জন্যে ১বার হলেও পাঠাই, এবং যথাবীতি পাঠিয়ে দিলাম অনুষ্ঠান শুরু হবার একটু পরেই ...
এইবার শুরু হলো আমার অপেক্ষা, টেনশন, পড়বে কিনা, কখন পড়বে, কেমন লাগবে শুনতে, ইত্যাদি ইত্যাদি ... কিন্তু সেই কথক তো আর আমার বার্তা পড়ে না, অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমি তখন দিশেহারা, আমার ২.৩০ টাকার এরকম অপচয়, মানতে পারলাম না ... কি করা যায় ভাবতে লাগলাম ...
একটু পর আবার একই বার্তা পাঠালাম, এইবার কথক মহাশয় এর মন গলল, সে বার্তা পড়ল, আমিও অট্টহাসি দিয়ে, কথক কে খুব পছন্দসই একটা গালি দিয়ে ঘুমাতে গেলাম ...
বলাই বাহুল্য, প্রথম বার্তার প্রেরকের নাম ছিল পুংলিঙ্গ ... আর দ্বিতীয় বার্তার প্রেরকের নাম ছিল স্ত্রীলিঙ্গ ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

