...সারাদিন কেমন জানি ছন্নছাড়ার মত কেটে গেছে , অফিসে বসে আছি, কিন্তু ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, সবকিছু ভেঙ্গে চুরে চলে যেতে পারলে মনে হয় একটু ভালো লাগত।
ভাঙ্গা ভাঙ্গি তে কোন দোষ নাই, বাউল মুর্তি ভাঙ্গে, কিছু হয় না, বাস ট্রাক ভাঙ্গে কিছু হয় না, তাহলে আমি ভাংলেও কিছু হবে না ।
যাই হোক, এইসব আবোল তাবোল কথা বলে লাভ নেই, একটা গানের কথা মাথায় ঘুরছে, লিখেই ফেলি...
আমার সুরে লাগে তোমার হাসি,
যেমন ঢেঊয়ে ঢেউয়ে রবির কিরন দোলে আসি।।
দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোজে,
হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাশি ।
আমার সকল কাজই রইল বাকি, সকল শিক্ষা দিলেম ফাকি ।
আমার গানে তোমায় ধরব বলে উদাস হয়ে যাই যে চলে,
তোমার গানে ধরা দিতে ভালোবাসি।
গানটা একজনের জন্যে উৎসর্গীকৃত ...কিন্তু সে জানে না ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

