somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ৫০ তম পোষ্ট ...এবং কিছু কথা ...

১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে প্রায় ৬ মাস আগে হাতে কোন কাজ কাম না থাকায় এই ব্লগে আমার হাতার্পন। কাউকে চিনি না, কাউকে জানি না, কেউ বলে দেয়নি কি করতে হবে। তবু রেজিঃ করে ঢুকে গেলাম বাহারি নিক এর দুনিয়ায় নিজের একটা নিক নিয়ে। ঢুকেই একটা আগমনী পোষ্ট দিলাম, প্রথম পাতায় আসেনি। সেই কারনে কারো থেকে কোন কমেন্ট আশা করিনি, কিন্তু আমাকে অবাক এবং হতবাক করে দিয়ে মুহিব ভাই এবং নিশীথ রাতের বাদল ধারা কমেন্ট করলেন। সত্যি তখন অনেক সারপ্রাইজড হয়েছিলাম এই চিন্তা করে যে তারা আমাকে কিভাবে খুজে বের করলেন।

সেই থেকে কাহিনী শুরু। মাথায় ছোট্ট একটা আইডিয়া ছিল, যে আইডিয়া থেকে রুপকথা সিরিজের শুরু। প্রথমে খুব ভয়ে ভয়ে থাকতাম কেউ পড়বে কিনা, পড়লেও তাদের ভালো লাগবে কিনা। হঠাৎ করেই আবিস্কার করলাম আমার লেখা অনেকেই পড়ছে ... একে একে চার পর্ব পর্যন্ত লিখে খুব কনফিউজড হয়ে গেলাম রুপকথার পরিনতি নিয়ে। সেই কনফিউশন আজও যায়নি বলে সেটা এখনও ওই পর্যন্তই আটকে আছে।

এরপর অনেক হালকা লেখা আবোল তাবোল ... ঢিস্কাও... ঢিস্কাও...। এরকম ২/১ টা লেখা দেবার পর আমি আকাশে ভাসছি, নিজেকে খুব কেঊকেটা টাইপের কেউ মনে হয়। অনেকেই আছেন মাঝে মাঝে একবার করে ঢুঁ মেরে যায় আমার ব্লগে, বিষয় টা চিন্তা করেই অদ্ভুত ভালোলাগায় মন ভরে যায়। কাকন, জেরী, মিলটন ভাই (বিশিষ্ট বুদ্ধিজীবি ব্লগার হবার পর থেকে উনি অবশ্য আর আমার ব্লগে আসেন না), ইউনুস ভাই, আমার ভার্সিটির প্রিয় তাজিন আপু (পরে অবশ্য আমার শিক্ষক), চাঙ্কু, নাজমুল ভাই, তানজু রাহমান, ক-খ-গ, পারভেজ, ছন্নছাড়ার পেন্সিল, রাজামশাই, বুলবুল আহমেদ পান্না, নাফিস ইফতেখার, ভাঙ্গা পেন্সিল, কৃ্ষক , অক্ষর ভাই , সীমানাহীন, রাঙা মীয়া , রাশেদ, স্রাফা, নিহন ভাই, রুবেল ভাই(আরো অনেকের নাম এই মুহুর্তে মনে আসছে না, মনে আসলে আপডেট করে দিব )
আরো কত লোকজন, খুব ভালো লাগে এই ভার্চুয়াল আন্তরিকতাটুকু।

হঠাৎ করেই ছন্দপতন, বিনা কারনে আমি সাধারন ব্লগার। কিছুদিন অপেক্ষা করার পর খুব হতাশা নিয়েই একবার ভাবলাম ঢুকব না আর ব্লগে, লোকজন দেখি কত সাধ করে ৫০তম পোষ্ট দেয়, সবাই শুভেচ্ছা জানায়, দেখে আমারো খুব ইচ্ছে করত। ভাবলাম ৫০তম পোষ্ট আমার মনে হয় আর দেয়া হল না, এই সময় টাতে আমি অনেক ব্লগার এর অনেক সাপোর্ট পেয়েছি। এই সময় এগিয়ে আসলেন জনাব আরিল, ইনি আমাকে নিরাপদ বানিয়ে দিলেন, আমি আবার আপনাদের মাঝে ফিরে এলাম, ধন্যবাদ আরিল।

এই ৬ মাসের মধ্যে মন খারাপ হলে ব্লগে লিখেছি, মন ভালো থাকলে সেটাও লিখেছি, মনে হয়েছে সবাই সাথেই আছে। যারা ব্লগে লেখে না তারা হয়ত এই সাথে থাকার ব্যাপারটা ঠিক অনুভব করতে পারবে না কিন্তু এটা সাথে থাকার অনুভব টা একেবারেই সত্যি।

মাঝে মাঝেই ব্লগে কিছু বিতর্কিত বিষয় উত্থাপন হয়, আমার মতে এগুলোই ব্লগের প্রান। আমি খুব স্বযত্নে এসব বিষয় এড়িয়ে চলি। কি দরকার প্রিয় মানুষ গুলোর সাথে ঝামেলা করে? সবার সাথে যে আমার মতের মিল থাকতে হবে এমন তো কোন কথা নেই। তবু আমার সাথে কয়েকজনের খিটিমিটি আছে। নাম না হয় না-ই বললাম।

যেদিন বুঝব আর কেউ আর আমার লেখা পড়ার জন্যে নেই সেদিন আর লিখব না, সেটা নিয়ে চিন্তা করিনা, এ পর্যন্ত যা পেয়েছি তাই আমার কাছে অনেক। এর চেয়ে বেশী কিছু আশা করা মনে হয় বোকামী হবে। আমি কখনো ব্লগ আড্ডায় যাই নি, যেতে ইচ্ছে হয় কিন্তু যাই নি। মনে হয় কি দরকার যাবার, প্রত্যেকের একটা ভার্চুয়াল প্রতিবিম্ব তৈরি হয়েছে আমার মনে, সেটাই থাক, সেটাই ভাল। কোন একদিন হয়ত যাব, সবাই কে দেখে চলে আসব, প্রিয় মানুষগুলোকে একনজর দেখা, আর কিচ্ছু না...

সবাই ভালো থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ...
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৫
৭৭টি মন্তব্য ৭৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×