প্রথমেই বলে রাখি বছরের প্রথম দিনটা আমার জন্যে বিশেষ একটা কিছু। কেন সেটা সবার পরে বলব। নতুন বছরের প্রথম দিনে এত এত পোষ্ট, তার মধ্যে আমার একটা পোষ্ট ঢুকিয়ে দিতে ইচ্ছা করছে বলেই এই পোষ্ট। আরেকটা কারনও আছে, সেটাও পরে বলব।
কাল রাতে সা ইন এ আমার ব্লগে ঢুকেই দেখি তারা আমার জন্যে বিশাল এক পোষ্টার ঝুলাইসে, দেখে অনেক বিষ্মিত হলাম, ভালোও লাগল। সেই পোষ্টার টা যাতে সবাই দেখতে পারে তার ব্যবস্থা করলাম। কিন্তু আমার বৃথা পরিশ্রম, কেউ ই মনে হয় খেয়াল করে নাই। কি খেয়াল করে নাই সেটাও পরে বলব।
রাগ লাগতেসে মিলটন ভাই এর উপর। তার আনুমানিক ৩৫ বছরের বডিটাকে নিয়ে স্লাইট বিজি হয়া গেসেন বলে আমার সাথে এরকম করবেন? কি করলেন তিনি সেটাও পরে বলব।
আরেকটা কথা, আজ অনির্বান, খান সাহেব, দিদারুল আলম বাননা ব্লগার এর জন্মদিন, আপনারা সবাই তাদেরকে শুভেচ্ছা জানান।
সবার শেষে যে কথাটা বলব বলে এই পোষ্ট, আজ আমার ও জন্মদিন। মিলটন ভাই সবার জন্মদিন নিয়ে পোষ্ট দেন, কিন্তু আমার টা বেমালুম ভুলে গেছেন ।
আপনাদের কে না বললেও পারতাম। কিন্তু আপনাদের শুভেচ্ছা পাবার লোভটা বড় বেশী খোচাচ্ছিল। তাই আর থাকতে পারলাম না।
আপনাদের সবাইকে নিউ ইয়ার এর শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

