আমার প্রিয় পোস্ট
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- মুক্তগদ্য: যে বৃষ্টির ভিতর তুমি, সে অথবা তারা এবং আমি প্রতিদিনই হারিয়ে যাই - নির্ঝর নৈঃশব্দ্য
- মুক্তগদ্য: বজ্রপাত থেকে যে ফুল কুসুমিত হয়, তার নাম মনে মনে ভাবি ম্যাগনোলিয়া নয় - নির্ঝর নৈঃশব্দ্য
- আমার দেখা প্রিয়/সেরা ছবির তালিকা...ডাউনলোড লিংক সহ..
- রিদওয়ান
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- আপনার প্রিয় মুভির তালিকা দিন - সাঈফ শেরিফ
- কয়েকটি মাথা চিবিয়ে খাওয়া রোমান্টিক গান
- মেঘ বলেছে যাবো যাবো
- শুভ জন্মদিন সাঁঝবাতি'র রুপকথা - ভাঙ্গন
- গান: সাঁঝবাতির রূপকথা কে - নির্ঝর নৈঃশব্দ্য
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ছবি ব্লগ-গণ আদালত ১৯৯২ - শওকত হোসেন মাসুম
- একজন চাকুরিজীবি পিঁপড়ার গল্প - ম্যাভেরিক
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- শাহ আব্দুল করিমের একটি সাক্ষাৎকার - সৈয়দ আফসার__১৯৭৯
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
-
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য
- নিরব হাসি
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- চিনে নাও তোমার ঠিকানা - শত রুপা
- মুক্তগদ্য: শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় - নির্ঝর নৈঃশব্দ্য
- দর্শকদের সরাসরি অংশগ্রহনে তারকা কথন (আজকের অতিথী সাঁঝু) - কঁাকন
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- মডেল সাঝুঁ...........
- বুলবুল আহমেদ পান্না
- সঞ্জীব চৌধুরীর সঙ্গে এক রাত এবং অভিনেতা সঞ্জীব : প্রিয় শিল্পীর স্মৃতিতে নিবেদিত ভিডিও - সোজা কথা
- PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন - 'লেনিন'
- শ্রেণী বৈষম্য > শ্রেণী সংগ্রাম > শ্রেণী সংঘাত > কিছু দেখি কিছু দেখতে পাইনা..... - মনজুরুল হক
- সাঁঝ মেয়া, নাঝমুল স্যার আর কাউয়া'র উপ্রে মেজাজ খারাপ কৈরা একটা ঢিস্টিক ঢিস্টিক - ক-খ-গ
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান) - বাঙ্গাল
- তিনটি ভিন্ন ঘটনা > তিনটি পরম্পরা > অতঃপর দে গরুর গা ধুইয়ে - মনজুরুল হক
- কিভাবে Dynamic ওয়েবসাইটের Search Engine Optimization করবেন? - হাসান
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- Chat ডিকশনারি - স্ল্যাং ও অর্থসহ (একটি সম্পূর্ণ আজাইড়া পোস্ট) (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- নতুন ডিজিটাল ক্যামেরা মালিকের প্রথম ছয়টি ভুল - হাসান বিপুল
- বিশ্ববিদ্যালয়ের প্রেম-৩১ - কৃষক
- ব্লগ নাস্তিকদের প্রতি আহবান ...... - নাস্তিকের ধর্মকথা
- প্রিয় নাজমুল এবং সাঁঝবাতির রুপকথা, কিছু অনুচ্চারিত প্রশ্নের উত্তর! - ক-খ-গ
- অলৌকিক চুক্তি পত্র - ক-খ-গ
- "Resume Maker Pro v.11" চাকুরী প্রার্থীদের জন্য একটি আদর্শ সফটওয়ার। - লুলুপাগলা
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- সকল মানুষের জন্য জাগ্রত হোক আমাদের ঘুমন্ত বিবেক - মনজুরুল হক
- ফ্রি ওয়েবসাইট আর অনলাইনে টাকা কামানোর রহস্য - হাসান
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- আজ নাকি এক অভিমানী ব্লগারের জন্মদিন - মুহিব
- শুভ জন্মদিন সাঁঝবাতির রুপকথা - তামিম ইরফান
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- জয় মা তারা, জয় মা দুর্গতিনাশীনি, দুগ্গা দুগ্গা দুগ্গা - রাসেল ( ........)
- টেকনিক্যাল ক্যাতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- শিবির আমার পুরাতন প্রেমিকা - সবাক
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- এক অশরীরি ব্লগার - মিলটন
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- জীবনের কিছু আজাব নামা...পর্ব-৮ (এ্যাফেয়ারের জন্য ইন্টারভিউ ও তরিকা) - কোপা সামছু
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ভাগাভাগি করা - আবদাল্লাহ বিন মাহবুব
- বিশ্ববিদ্যালয় ক্রম - অঞ্চল ভিত্তিক সেরা বিশ - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- কোরআনের চ্যালেঞ্জঃ যেখানে সব্বাই ফেল মারছে!!!- ১ - নাস্তিকের ধর্মকথা
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব - নাস্তিকের ধর্মকথা
- আমার শিবির বিষয়ক যত পোস্ট - সবাক
- ছাত্রনেতা সালেহীর মুক্তি : সত্যের জয় - শিমু নুমান
- শিবির আমার পুরাতন প্রেমিকা----------পর্ব-৬ - সবাক
- শিবির আমার পুরাতন প্রেমিকা----------পর্ব-৪ - সবাক
- রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- নবীনদের জন্য - নাদান
- ফতোয়া ২১ - প্রসঙ্গ - বিউটি পার্লারে যাওয়া এবং উইগ লাগানো - বইপাগল
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
বাবা, এখন আর তোমার চোখে পোকা পড়ে না ...
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৩
কাল বাড়ি থেকে ফিরলাম, ৫ দিনের বড় ছুটি শেষে। পুজার ছুটি । মনটা খারাপ হয়ে আছে, চারদিকে এত অস্থিরতা, কেউ সুস্থির না, আমিও না। কি চাই নিজেই জানি না, চাওয়া পুরন হলে আবার নতুন চাওয়া, আবার নতুন যুদ্ধ , ভালো লাগে না আর এসব।
এবারের পুজায় কেন জানি জাকজমক টা একটু বেশীই হয়েছে, সব কিছুরই আধিক্য, প্রতিমা, পুজা মন্ডপ, লাইটিং সবকিছুই একটু বেশী মাত্রায়। তবে খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে। পুরনো বন্ধুদের সাথে রাতের বেলায় রাস্তায় রাস্তায় আড্ডা দেয়া, কে জানে, পরের বছর আবার এই বন্ধুদের পাব কিনা। সবাই একটা নিরাপদ , সুন্দর জীবন চায়, বাংলাদেশে কেউ থাকতে চায় না। সবার মাঝেই জোর তোড়জোর দেশ ছেড়ে যাবার জন্যে । এই সবকিছুই মাঝে পড়ে আমিও দিশেহারা হয়ে যাই, তোড়জোর শুরু করার কথা চিন্তা করি, কিন্তু যখনি প্রিয় মানুষগুলোর কথা মনে পড়ে তখনি কান্না চলে আসে। কতদিন ই আর বাচব? আর বড়জোর ৪০ বছর। এই অল্প সময়টুকুর জন্যে প্রিয়মানুষদের ছেড়ে যেতে ইচ্ছে করে না। আমারও আর চেষ্টা করা হয় না।
ছোটবেলায় বাবাকে ভয় পেতাম। কিন্তু পুজার সময়টা আসলেই ভয় উড়ে যেত। পুজার সময় বাবা কিছু বলতেন না, বরং অষ্টমীর দিন আমাদের নিয়ে বাইরে যেতেন। অনেক ভিড় যেখানে থাকত সেখানে বাবা কোলে, ঘাড়ে যেভাবে সুবিধা হয় সেভাবেই প্রতিমা দেখার ব্যবস্থা করে দিতেন। পুজার সময় রাস্তায় অনেক লাইট থাকত, আর থাকত ছোট ছোট পোকা, আমার মনে আছে, পুজার প্রায় প্রতিদিন ই বাবার চোখে পোকা পড়ত, বাবা অনেকক্ষন চেষ্টা করে চোখ লাল করে পোকা বের করতেন, তারপরে আমাদের দিকে হাসিমুখ করে বলতেন, চল পরের পুজাটা দেখে আসি ...
এখন পুজার সময় পোকা , লাইট দেখলেই শুধু বাবার কথা মনে হয়, রাস্তার এত লোকজনের ভিড়ে বাবাকে খুজি, বাবার হাসিমুখ খুজি, পাইনা ...ভেতরে কেমন জানি লাগে, মনে হয়, আমার সারাজীবনের সব সুখ বিসর্জন দিয়েও যদি বাবাকে আবার পেতাম, একটিবারের জন্যে ...একটি বারের জন্যে যদি বাবার হাত ছুয়ে বলতে পারতাম , "বাবা, তোমাকে কখনই বলা হয়নি, আমি আসলে তোমাকে অনেক ভালবাসতাম, তোমার এই ভালবাসা উপেক্ষা করে চলে যাওয়া কি উচিৎ হয়েছে? বলো বাবা ..."
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কেমন বাবা হব জানি না আপ্পি , কিন্তু আপ্রান চেষ্টা করব ভালো একজন বাবা হতে ...
আপনাকে মেইল করেছি ...![]()
মুহিব বলেছেন:
কেন যেন এ কথাটা বলা হয় না। আমি চাই না তোমার মত আফসোস করতে। তবুও আমার বলা হয় না।
লেখক বলেছেন: কি জানি, আমরা হয়ত থাকতে কখনও বলতে পারি না...আমাদের ব্যর্থতা হয়ত ...
লেখক বলেছেন: মুক ব্যাকা করছেন ক্যান?সোজা করেন ...
স্নো হোয়াইট বলেছেন:
“…কতদিন ই আর বাচব? আর বড়জোর ৪০ বছর। এই অল্প সময়টুকুর জন্যে প্রিয়মানুষদের ছেড়ে যেতে ইচ্ছে করে না…” আমিও এরকমটা ভাবি। এতো সাচ্ছন্দ-আরাম-আয়েশ এর ব্যাবস্থা করে কি হবে? বাচবো কদিন? কিছু প্রিয় মুখের সান্নিধ্যে থাকার চাইতে বড় সুখ আর কি আছে।আঙ্কেল এর আত্মার শান্তি কামনা করি।
লেখক বলেছেন: হুমম ...মোমো খাবি রে ...?
রােশদ সুলতান তপু বলেছেন:
বাবা বেঁচে থাকতে কখনো সামনা সামনি বলা হয়নি- বাবা তোমাকে অনেক অনেক ভালবাসি। আর এখন আপ্রাণ বলতে চাই- কিন্তু বলার মানুষটাকে কোথাও খুঁজে পাইনা। বাবার কবরের কাছে গিয়ে বলি- কিন্তু কেউ শোনে কিনা- সেটাও বুঝতে পারি না।
লেখক বলেছেন: বাবারা শোনেন মনে হয় ...
রোহান বলেছেন:
বাবারা এমনই হয়, কেমন জানি দূরত্ব... থাকতে থাকতে অনেক কিছু বলা যায় না, চলে গেলে মনে হয় ইশ কত কি বলার ছিলো... কে জানে বাবা রা হয়তো ঠিকই বুঝে নেয়...
লেখক বলেছেন: ঠিক বলেছেন ...কেমন আছেন ...?
দূর্ভাষী বলেছেন:
মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা ছিল... পৃথিবীতের বাবার মত আর কেউ না। বাবা হারানোর বেদনা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না।
লেখক বলেছেন: পৃথিবীতের বাবার মত আর কেউ না। একটা বড় ছায়ার মত ...না থাকলে বোঝা যায় ...
ইউনুস খান বলেছেন:
তবুওতো জানি সব স্বপ্নময়তার শিকল ছেড়ে একদিন তোমারি বুকে যাবো ফিরে। বাবা তুমি যেখানেই থেকো ভালো থেকো। অপেক্ষায় থেকো বাবা। একদিন তোমার বুকেই ঝাপিয়ে পড়বো।
লেখক বলেছেন: একদিন তোমার বুকেই ঝাপিয়ে পড়বো। অবশ্যিই ...
তাজা কলম বলেছেন:
এখন পুজার সময় পোকা , লাইট দেখলেই শুধু বাবার কথা মনে হয়, রাস্তার এত লোকজনের ভিড়ে বাবাকে খুজি, বাবার হাসিমুখ খুজি, পাইনা ...ভেতরে কেমন জানি লাগে, মনে হয়, আমার সারাজীবনের সব সুখ বিসর্জন দিয়েও যদি বাবাকে আবার পেতাম, একটিবারের জন্যে ...একটি বারের জন্যে যদি বাবার হাত ছুয়ে বলতে পারতাম , "বাবা, তোমাকে কখনই বলা হয়নি, আমি আসলে তোমাকে অনেক ভালবাসতাম, তোমার এই ভালবাসা উপেক্ষা করে চলে যাওয়া কি উচিৎ হয়েছে? বলো বাবা ..." নুশেরার মতোনই আমার বক্তব্য: বাবা ছাড়া এই নিঃস্বার্থ আদর আর কে করবে!
আপনার বাবা সাক্ষাত না থাকলেও চিরন্জ্ঞীব আপনার অন্তরে, এটা ভাবলেই তো বিষন্নতা কেটে যাবে!
লেখক বলেছেন: বিষন্নতা তো কাটে না, অনেক কিছু দেখাতে ইচ্ছে হয় বাবাকে, অনেক কিছু জানাতে ইচ্ছে হয় ...
শাওন৩৫০৪ বলেছেন:
বাবার জন্য শ্রদ্ধা , সাঁঝু...
লেখক বলেছেন: কেমন আছেন শাওন ভাই ...?
দূর্ভাষী বলেছেন:
এই পোস্টে মাইনাস দিছে কোন ............... বাচ্চা
লেখক বলেছেন: হা হা হা আহ...মাইনাসে আমার কি যায় আসে ...?
আহমেদ রাকিব বলেছেন:
প্রতিদিন ই বাবার চোখে পোকা পড়ত, বাবা অনেকক্ষন চেষ্টা করে চোখ লাল করে পোকা বের করতেন, তারপরে আমাদের দিকে হাসিমুখ করে বলতেন, চল পরের পুজাটা দেখে আসি ...--------------------------------------------------------------------
বাবারাতো এমনিরে।
--------------------------------------------------------------------
"বাবা, তোমাকে কখনই বলা হয়নি, আমি আসলে তোমাকে অনেক ভালবাসতাম, তোমার এই ভালবাসা উপেক্ষা করে চলে যাওয়া কি উচিৎ হয়েছে? বলো বাবা ..."
------------------------------------------------------------------
কখনি বোধহয় বলা হয় না, ভালবাসি, বড় ভালবাসি। মন খারাপ করিয়ে দিলিতো। অনেকদিন পর লিখলি। কেমন আছিস?
লেখক বলেছেন: মন খারাপ কইরা লাভ কি রে ...?
আছি খারাপ না ...তর খবর কি ...?
যীশূ বলেছেন:
মন খারাপের লেখা!
লেখক বলেছেন: মাঝে মাঝে বাবার কথা খুব মনে হয় ...
রোহান বলেছেন:
আজব এই পোষ্টে মানুষ মাইনাস দেয় কিভাবে সাঁঝুরে অনেকদিন পরে দেখলাম। দুই তারিখে আইসেন পারলে ব্লগারদের আড্ডায়, ভালো লাগবে। সাইফাই আর শান্তির দেবদূত আসবে।
লেখক বলেছেন: মাইনাসে কিছু কি যায় আসে বলেন ...?আপনারা এতগুলো মানুষ আছেন সাথে এইটাই কি বড় ব্যাপার না?
২ তারিখে আসতে পারি বস ...
বড় বিলাই বলেছেন:
বাবাকে যে না হারিয়েছে সে কখনই এই কষ্ট বুঝবে না। কল্পনা করতেও ভয় লাগে কেমন হতে পারে এই কষ্ট।ভালো থাকুন।
লেখক বলেছেন: কেমন আছেন ...? আপনিও ভালো থাকবেন ...
সুরঞ্জনা বলেছেন:
এখনকার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে বলে "মাম, ড্যাড আই লাভ ইউ"
আমরা কেন বলতে পারলাম না?
বুকে এক সাগর ভালবাসা নিয়েও বলা হোলনা......
লেখক বলেছেন: এই মাম, ড্যাড আই লাভ ইউ এর মধ্যে আমি কোন আবেগ খুজে পাই না ...শিখানো একটা ছড়া আর এর মধ্যে কোন পার্থক্য করতে পারি না ...
মিলটন বলেছেন:
বাবারা এমনই। আর ঐ জন্যই তো বাবা। স্বর্গবাসী হোন।
লেখক বলেছেন: মিলটন ভাই, কেমন আছেন ...?অনেকদিন পরে আপনি আমার ব্লগে আসলেন ...
কালপুরুষ বলেছেন:
বাবার প্রতি আন্তরিক শ্রদ্ধা।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ দাদা ...
হাসান মাহবুব বলেছেন:
মন ছুঁয়ে যাওয়া লেখা। আপনার বাবার প্রতি শ্রদ্ধা।
লেখক বলেছেন: কেমন আছেন হাসান ভাই ...?
মিলটন বলেছেন:
লেখক বলেছেন: মিলটন ভাই, কেমন আছেন ...?অনেকদিন পরে আপনি আমার ব্লগে আসলেন ...ভালো আছি। তুই তো ব্লগ লেখিস ৭৬ বছর পর পর হ্যালির ধুমকেতুর মত। তাহলে তো অনেকদিন পরেই তো আসবো।
সবাই ভালো থেকো।
লেখক বলেছেন: আপনেও তো লেখা প্রায় ছাইড়াই দিসেন, আগের মত দিনে ১০ টা পোশট পাইনা আপনার ...![]()
সুরঞ্জনা বলেছেন:
এখনকার বাচ্চাদের তো বুলিই ফোটে মাম, ডেড বলে।ঐ ভাবেই তারা তাদের আবেগ প্রকাশ করে।
আমরা আমাদের মত করেই কেন যে বলতে পারলাম না,
আমি সেটাই বুঝাতে চেয়েছি............
লেখক বলেছেন: সেটা ঠিক আছে ...আমরাই হয়ত বলতে পারিনি, আমাদের ব্যর্থতা ...
লেখক বলেছেন: বাউল সাহেব একটা গান ধরেন, হুক্কাডা নিয়া আইতাসি ...
কঁাকন বলেছেন:
ভালো থাকুনআপনিও একদিন বাবা হবেন তখন চেষ্টা করবেন আপনার বাবার চাইতেও বেশি ভালো বাবা হতে; ভালো মা হওয়া অনেক সহজ ভালো বাবা হওয়া কিন্তু অত সহজ না
লেখক বলেছেন: ভালো মা হওয়া অনেক সহজ ভালো বাবা হওয়া কিন্তু অত সহজ না...
একদম ঠিক কথা ...আমার বাবা হয়ত দুনিয়ার সবচেয়ে ভালো বাবাদের একজন হবেন না, তবু আমি আমার বাবাকে ভালোবাসি ...দুনিয়ার যে কারো চাইতেই বেশী ভালোবাসি ...
নিহন বলেছেন:
বাবার জন্য শ্রদ্ধা...
লেখক বলেছেন: কেমন আছেন নিহন ভাই ...?
রোবোট বলেছেন:
ভালো লিখসো। আমিও কখনো আমার বাবাকে কিছু বলতে পারিনি। মনে হয় কোন সন্তানই পারেনা।
লেখক বলেছেন: কেউ কেউ পারে ...যারা পারে তারা নিজেরাও জানে না তারা কতটা ভাগ্যবান ...
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি সুন্দর মায়াময় একটা লেখা।এমন সুন্দর অনুভবের আলো নিয়ে যারা ঘুরে বেড়ায় পৃথিবীতে,তাদের আশেপাশে যারা থাকে তারা ও আলোকিত হয়....যেমন করে আমিও হলাম।
বাবা মাকে নিয়ে লেখা সব লেখাতেই কেমন মায়া থাকে.....এটা তেমনি একটা।
বাবার হাতটা আরএকবার ছুঁতে পারতাম যদি।
এমন ভাবনা নিয়ে ঘুরে বেড়াই আজো।
অনেক অনেক শুভকামনা থাকলো তোমার জন্য।
লেখক বলেছেন: কেমন আছেন আপু ...মাঝে মাঝে বাবাকে খুব মনে পরে ...কত্ত কিছু জানানোর বাকি আছে, কত ঘটনা, আমার লাইফ, আমার ক্যারিয়ার, বাবার অপুর্ন স্বপ্নগুলো পুর্ন হচ্ছে সে খবর ...কিন্তু কিচ্ছু জানাতে পারিনা...বাবা কি দেখছেন ...?
রথে চেপে এলাম বলেছেন:
বাবা পাশের রুমে ঘুমাচ্ছে। রুমের দরজার সামনে গিয়ে বলে এলাম তোমাকে অনেক ভালবাসি। সামনাসামনি কখনো বলিনি কথাটা।
লেখক বলেছেন: কখনও যদি পারেন সামনাসামনি বলে আসবেন প্লিয ...
লেখক বলেছেন: ................................
লেখক বলেছেন: আসলেই তাই, এই কষ্টগুলো মনে হয় কখনও যাবে না ...
কেমন আছেন ...?
কাব্য বলেছেন:
ওনেক পোষ্টে কমেন্ট করার ভাষা খুঁজে পাই না.........।
লেখক বলেছেন: কি খবর ...?
অগ্নিশিখা বলেছেন:
আপনার লেখাটা পড়ে কাঁদলাম।আপনার বাবার জন্য শ্রদ্ধা.......ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন ...
লেখক বলেছেন: আমি ঠিক ই আসি, আপনেরা যারা শহীদ হইচেন তারা আর আসেন না ...ব্যাপার না ...
হেমায়েতপুরী বলেছেন:
আপনার লেখা আগে সেভাবে পড়া হয়নি... এখন থেকে নিয়মিত পড়তে হবে।
লেখক বলেছেন: আমি এমন কিছু লিখি না ভাই, খুব কম লিখি, অনিয়মিত ...
ভালো থাকবেন ...
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
কমেন্টানোর জন্য লগ ইন করতে হল।পূজায় দাওয়াতও দিলেন না, নিয়াও গেলেন না। আপনার বাড়ীর কাচা আমের ছবিগুলো এখনো মনে আছে।
আপনার বাবা যেখানে আছেন, ভাল থাকুন। বাবাকে যেটা বলতে পারেননি, সেটা মাকে বলতে দেরী করেন না।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: আপু, আপনার ছবি দেখলাম আড্ডাতে, যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু যাবার সময় হলে কেন জানি আর ইচ্ছে করে না, যাই হোক, কোন একদিন আপনার বাসায় ই চলে আসব ...
কাচা আম তো এই বছর আর পাবেন না, পরের বছর ...:p
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
গেলে খুব ভাল হোত, সাঁঝবাতির রুপকথাকে দেখার অনেক শখ ছিল। একবার অবশ্য ছবি দেখেছিলামলেখক বলেছেন: অতি অবশ্যি আসিব ...এটা নিয়া কোনরকম চিন্তা ভাবনা করিবেন না, আপনি শুধু খাওন দাওনের ইন্তেজাম রাইখেন ...
নিবিড় বলেছেন:
++
লেখক বলেছেন: ভালো আছেন ...?
লেখক বলেছেন: কেমন আছেন বস?
তামিম ইরফান বলেছেন:
কিছুদিন আগে বাবার হার্টএ্যাটাক হইছিলো.......তখন বুঝলাম বাবারে আসলে কতটা ভালোবাসি......যদিও এই কথাটা কখনও বলতে পারুম না..সাঁঝু ভাই আছেন কেমন?
লেখক বলেছেন: আরে বড়ো ভাইজান যে ...কিতা খপর ...?
লেখক বলেছেন: কবি ...
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনার বাবার জন্য প্রার্থনা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ...
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
বাবাকে মনে পড়ে। বাবা আমার বাবা।
লেখক বলেছেন: বাবাকে মনে পড়ে।বাবাকে মনে পড়ে।বাবাকে মনে পড়ে।বাবাকে মনে পড়ে।বাবাকে মনে পড়ে।
জেরী বলেছেন:
শ্রদ্ধা......
লেখক বলেছেন: বাবাকে মনে পড়ে।বাবাকে মনে পড়ে।বাবাকে মনে পড়ে।বাবাকে মনে পড়ে।বাবাকে মনে পড়ে।
লেখক বলেছেন: বাবার ছায়া কখন ও মরে না ...সে বটবৃক্ষ হোক আর না হোক ...
কেমন আছেন ...?
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
পোস্ট অনেক আগেই পড়েছিলাম সাঁঝু ভাই , কিছু বলার ছিলো না তখনও - এখোনো নাই । --------------------------------------------
আছেন কেমন ?
লেখক বলেছেন: আরে খাইচে ...স্টার ব্লগার এপু এখন আমার ব্লগে ...
কি অবস্থা ...?
লেখক বলেছেন: বাবারা কি কখনো জানতে পারেন তাদের ছেলেমেয়েরা তাদেরকে কতটুকু ভালোবাসে?
দুষ্টু রোমান্টিক বলেছেন:
বাবার হাতে-কোলে লুকানো হাজারো স্মৃতি আজ মনে করিয়ে দিলেন।বাবা বেঁচে থেকেও আজ হাজার মাইল দূরত্বে আমি, কত দু:খনিয়েও ফোনে কথা বলার সময় হাসি আমি; সব লুকোচুরিই যেন বাবা-মাকে খুশি রাখার জন্য।
লেখাটা ভীষন ভালো লেগেছে...+++++
লেখক বলেছেন: তবু তো কথা বলতে পারেন ...চাইলেই বাবা বলে ডাকতে পারেন ...
ভালো থাকবেন ...
আবু সালেহ বলেছেন:
অনেক ভিড় যেখানে থাকত সেখানে বাবা কোলে, ঘাড়ে যেভাবে সুবিধা হয় সেভাবেই প্রতিমা দেখার ব্যবস্থা করে ... ... ... পুজার প্রায় প্রতিদিন ই বাবার চোখে পোকা পড়ত, বাবা অনেকক্ষন চেষ্টা করে চোখ লাল করে পোকা বের করতেন, তারপরে আমাদের দিকে হাসিমুখ করে বলতেন, চল পরের পুজাটা দেখে আসি ..."
+++
কেমন আছেন????নতুন পোস্ট কোথায়??
লেখক বলেছেন: সালেহ ভাই , কেমন আছেন ...?
কিছু লিখতে ইচ্ছে করে না রে ভাই, শুধু পড়ি ...
লেখক বলেছেন: লিঙ্ক ক্লিকড ...ঃ)
শাওন৩৫০৪ বলেছেন:
সাঁঝুরে দেখা যায় মাঝে মাঝে আইসা চুপ কৈরা বৈসা থাকে, কথা-বার্তা কয়না....
লেখক বলেছেন: কতা বার্তা কইবার মত কিচ্ছু না ভাইজান ...
এইজন্যে মুরগীর মত ঝিম পারি ...
আপ্নের কি খবর ...?
ভাঙ্গন বলেছেন:
লেখক বলেছেন:
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৫
কেমন আছেন ...?
.....
১৮/১০/০৯
ভাঙ্গন বলেছেন: ভাল আছিতো ভাই।
তবে আপনার লেখা খুব মিস করি।
এভাবে থেমে থাকেন কেন ভাই?
লেখক বলেছেন: কিমুন আছেন ভাঙ্গন ভাইজান ...আর কি ভাঙ্গাভাঙ্গি করলেন ...?
লেখক বলেছেন: ্মন খারাপ করার কিছু নাই , বাবা মার যত্ন নিন ...
আপনার নিক সুন্দর হইচে ...
লেখক বলেছেন: আপনে কিছু একটা লেখেন, তারপরে হেইডা আমারে মেইল দেন ...তারপরে দেখেন আমার নতুন লেখা কেমনে আসে ...
খিক্স ...![]()
হোদল রাজা বলেছেন:
অনেক টাচি লিখাটা। ভালো লাগলো আবার খারাপ!!বাবা-মা আমাদের সাথে বা আমরা বাবা-মার সাথে থাকছি। বাবার সাথে আমি খুব ক্লোজ। আপনার লিখ পড়ে হটাৎ খুব অসহায় লাগলো।
+
লেখক বলেছেন: আপনি অনেক ভাগ্যবান বাবা মার সাথে থাকতে পারছেন ...বাবার সাথে ক্লোজ এটা আর ভাগ্যর বিষয় ...যারা ক্লোজ না তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন ...
বোহেমিয়ান কথকতা বলেছেন:
অনেক আগেই পড়েছিলাম তখন সম্ভবত কমেন্ট একসেস ছিল না । তাই কমেন্ট করা হয় নি । খুব টাচি এবং ভাল একটি লেখা ।
ভাল থাকবেন ++
আপনার পোস্ট এত পর পর আসে কেন
লেখক বলেছেন: কবে থিকা চিন্তা করতাসি যে ১০০ পোষ্ট বানামু ...কিন্তু আর বানাইতে পারতেসি না ...
দুক্ষে কান্দন আহে ...
লেখক বলেছেন: ভাঙ্গা নাকি রে ...?
কেমন আছেন ভাইজান ...?
আমার খবর খারাপ না ...ঃ)
রাগ ইমন বলেছেন:
অফ লাইনে পরে ভীষন ইমোশনাল হয়ে পড়েছিলাম । মন্তব্য আর করা হয়নি । খুব টাচি লেখা ।
------------------------------------
এই ব্যাপারটায় আপনার সচেতনতা আশা করছি ।
লেখক বলেছেন: কেমন আছেন আপু ...?
লেখক বলেছেন: আপু, মতামত জানানো হইচে ...যা করার আমাদের কেই করতে হবে ...
শত রুপা বলেছেন:
সাঝু কেমন আছ ? অনেকদিন দেখা পাইনা তোমার।
লেখক বলেছেন: আরে খাইচে, এইডা কেডা ...কতদিন পরে আপনারে দেখলাম ...আপ্নের কবিতা গুলোয় আগের মত আবেগ পাই না কেন ...?
আহমেদ রাকিব বলেছেন:
কিরে, এখনো ডুব দিয়া আছস দেখি। আওয়াজ দিস মাঝে মাঝে।
লেখক বলেছেন: দিলাম আওয়াজ, আওয়াজ দিলাম ...
শাওন৩৫০৪ বলেছেন:
নতুন পোস্ট দিবানা?
লেখক বলেছেন: পুষ্ট কি জিনিষ ...?পুষ্টি থেইকা আসছে ...?
ভাঙ্গন বলেছেন:
সাঁঝবাতি'র রুপকথা (অবসরপ্রাপ্ত ব্লগার?)
লেখক বলেছেন: তোমারে ব্লক কইরা দিলাম ...
লেখক বলেছেন: স্বপ্নময়ী...তুমি স্বপ্ন একে যাও এই নিদহারা দুচোখে ...
হাসান বলেছেন:
কিছুদিন আগে কেউ একজন জিজ্ঞাসা করেছিল, কেন আমার কোনো প্রিয় পোষ্ট নেই... আজকে সেই অপূর্ণতা পূরণ হল।অনেক ভাল লেগেছে...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই ...এই অনুভুতি গুলো মনে হয় সার্বজনীন ...
সীমান্ত আহমেদ বলেছেন:
অনেক পড়ে পড়লাম এই অসাধারণ পোস্ট টা।মন খারাপ করা অনুভূতির বিষণ্ণ প্রকাশ।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন ...সবসময় ...
ভুরিদত্ত বলেছেন:
hmmmmm
লেখক বলেছেন: ডাবল হুমম ...
কমল বলেছেন:
কান্না আসলো।
লেখক বলেছেন: কান্না অনেকসময় ই আসে, কিন্তু কাদঁতে পারি না ...
ছেলেদের নাকি কাদঁতে নেই ...
প্রচেত্য বলেছেন:
অসাধারণ লেখা
লেখক বলেছেন: আপনাকে অনেকদিন পরে পরে একবার করে দেখি ...
দেখে ভালো লাগে ...
অনেক ধন্যবাদ ...
আমি কেহই না বলেছেন:
আমার সারাজীবনের সব সুখ বিসর্জন দিয়েও যদি বাবাকে আবার পেতাম, একটিবারের জন্যে ...একটি বারের জন্যে যদি বাবার হাত ছুয়ে বলতে পারতাম , "বাবা, তোমাকে কখনই বলা হয়নি, আমি আসলে তোমাকে অনেক ভালবাসতাম
চোখে পানি এসে গেল ।
এই পোষ্টে একটা মাইনাস কে দিল তারে পাইলে অবশ্যই আমি চরম কিছু একটা করতাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















.jpg)


বাবা ছাড়া এই নিঃস্বার্থ আদর আর কে করবে!
তুমি অনেক ভালো একজন বাবা হবে সাঁঝু।
বাবার জন্য শ্রদ্ধা...