আমার প্রিয় পোস্ট

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

ইচ্ছে হলে ভালোবাসিস ...

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৪

শেয়ারঃ
0 1 0

সুর্যঃ
একদিন ভোরবেলা লাল সুর্যটাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষন তাকিয়ে ছিলাম। বুকে কেমন জানি অস্থির এক অনুভুতি। ভালোবেসে ফেললাম সুর্যটাকে। তারপর সারাদিন অপেক্ষা...আর কষ্ট...সুর্যটা শুধু আমার কষ্টের প্রহরগুলোকে আরো খাঁটি করে তুলল। দিনান্তে হারিয়েও গেল। অপলক তাকিয়ে আবারো কষ্ট মেশানো মুগ্ধতা। নির্ঘুম সারারাত, কখন ভোর হবে। অতঃপর আবার ভালোবাসা, আবার খাঁটি হওয়া, আবার নির্ঘুম। খুব নিপুন হাতে আকা একটা বৃত্ত। ভাঙ্গার সাধ্যই নেই আমার। আচ্ছা, সুর্য কি বলতে পারে তার কতটুকু কাছে গেলে, তাকে কতটুকু ভালোবাসলে সে বুঝবে আমায়? আগুনরঙ্গা প্রজাপতি চাই আমার, উড়ে যাবো, সুর্যের দিকে ...

গোধুলীঃ
গোধুলীটা আমার সবসময়ই প্রিয়। কেমন জানি একটা মায়া ছড়িয়ে দেয়। মায়া নামে কারো সাথে পরিচয় হবার ইচ্ছে ছিল কোন একসময়। পরে লজ্জায় আর কাউকে বলতে পারতাম না। ছায়ার মায়া যে জোনাকীর আলোর মত অদ্ভুত স্নিগ্ধময়, চোখের পাতা পরে না, ভয় হয় এই বুঝি নিভে গেলো, আসলেই কি জ্বলেছিল আমার জন্যে? নাকি মায়া?

নদীঃ
আমি না হয় শান্ত নদী হব। উত্তাল ঢেঊ অন্য কারো জন্যে তোলা থাক। একজন খুব দরদ দিয়ে গাইত, এই ঝিনুক ফোঁটা সাগর বেলায়... খুব জানতে ইচ্ছে করে, ঝিনুকের আমন্ত্রন উপেক্ষা করার শক্তি সে কোথা থেকে পেল। নদীর তীরে ঝিনিক কুড়ানো হয়নি কখনো, নদীর তীরে মনে হয় ঝিনুকদের থাকতে নেই, তবু আমি শান্ত নদী হব...

সাঁঝবাতির রুপকথাঃ
মা প্রতি সন্ধ্যায় সাঁঝবাতি দিয়ে প্রনাম করতে বলতেন। সেই থেকে শুরু, আজো নত হয়ে আছি। কখন যে সাঁঝবাতিকে জড়িয়ে রুপকথা হলো বিন্দুমাত্র টের পাইনি। রুপকথা নিয়ে আরো রুপকথা। এভাবেই রুপকথারা ...সব কিছুই জীর্ন হয়, সাঁঝবাতি উজ্জল থেকে উজ্জলতর, ধ্রুবতারার মত। রুপকথাগুলোকে রেখে দিব, ছুঁতে দেবনা কাউকে...

শামুক ও নদীঃ
ছোটবেলা থেকেই শামুক দেখে কেমন জানি লাগত। খানিকটা লবন এনে ছড়িয়ে দিলেই ব্যস। ইদানিং কি যা হয়েছে, নিজেকে শামুকের মত মনে হয়, যথারীতি লবন দেয়ার মানুষের অভাব হয়না। আমিও চুপচাপ। আমার তো রক্ত নেই, আমার আবার কিসের ভয়? শামুক আর নদীর মধ্যে একটা মিল আছে, দুটোই শান্ত। আমিও শান্ত ...

মানুষগুলো কেমন জানি অন্যরকম, কোন গভীরতা নেই, সব অস্থির ...

নির্ঝরের মুক্তগদ্য দেখে খুব হিংসা হত, আমি কেন উনার মত লিখতে পারি না, আজ সাহস করে শুরু করে দিলাম। জানি কিছুই হয়নি ...তবু ...

 

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৮
মিলটন বলেছেন: লেখা ভালো হয়েছে। সূর্য, গোধূলী, নদী সব কিছুর মাঝেই প্রেম আছে। শুধু মনের চোখ দিয়ে দেখতে হয়। তবেই সে প্রেমের ওমটা পাওয়া যায়।


"রূপ" বানানটা এমন হবে হয়ত।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩২

লেখক বলেছেন: আরে ৩৫ বছরের মিলটন ভাই আজ আমার ব্লগে ...?
"রূপ" বানানটা আপনার টাই ঠিক আছে, কিন্তু আমি অভ্র দিয়ে লিখতে পারি না ...

ভালো আছেন মিলটন ভাই ...?

২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৪
একজন নাগরিক বলেছেন: সাঁঝবাতির রুপকথা'র ঝরঝরে মুক্ত গদ্য !

> খুব জানতে ইচ্ছে করে, ঝিনুকের আমন্ত্রন উপেক্ষা করার শক্তি সে কোথা থেকে পেল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: নিজেরে কিমুন জানি বড় লেখক মনে হইতাসে ...হে হে হে হে...
নির্ঝর ভাই এর মুক্তগদ্য পড়সেন ...?পাগল হয়া যাইবেন ...

৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৬
শিরীষ বলেছেন: সাঁঝবাতি ধ্রুবতারা হোক। লেখা কিন্তু ভালো হয়েছে।

(নির্ঝরকে মিস করি। অনেকদিন দেখিনা ব্লগে।)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: আপনাদের কি বলে যে ধন্যবাদ দেই ...
সাঁঝবাতি'র আলো, শুধু আপনাদের জন্যেই ...

৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৭
রোহান বলেছেন: ভাল্লাগছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: ভাইজানের খবর ভালানি ...?
ভাল্লাগসে জানিতে পাইরা সাঝু প্রীত ...

৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৯
আহমেদ রাকিব বলেছেন: অসাধারন, সিম্পলি অসাধারন। বন্ধু বলে বলতাছি না। আসলেই লেখাডা অনেক ভালো হইছে। মুক্তগদ্য ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। পড়ে অন্যরকম একটা আরাম আছে। ভাল্লাগছে অনেক। বহুদিন পর প্রথম পাতার একটা পোষ্ট পড়লাম। :)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫১

লেখক বলেছেন: রাকিব্বা, পরে যেদিন দেখা হইব, তুই কি খাইবি আমারে খালি কইবি ...

তোমারে একটা কথা কই ...তুমি কি জান, তুমি দিন দিন ফটু তুলায় উন্নতি করতাছ ...?
ছাইড় না, লেখালেখি আর ফটু তুলা ...

৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩
ঘাসফুল বলেছেন: দুর্দান্ত লাগলো... পুরা ১০০/১০০

গোধূলী পর্বটা গ্রেট...
সাঁঝবাতির রুপকথা' টাও দারুন... (ক্যামনে লেখেন এগুলি? )
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: এইবার আসলেই ডরাইলাম ...
কেম্নে লেখি এইগুলা ...?নির্ঝর ভাই রে আমিও একদিন এইটাই জিগাইসিলাম ...বস এ খালি হাসে ...

৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৬
শ।মসীর বলেছেন: সাঁঝু ....ঘাস লতা পাতা ফুল নিয়া কিছু লিখলানা যে ;)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: স্যাম, ঘাস লতা পাতা ফুল নিয়া আর কিছু লিখব না ..
নিচের লাইনগুলা ভালা কইরা পড় ...

বৃথা অভিসারে এ যমুনা পাড়ে এসেছি
বহি বৃথা মন আশা, এত ভালোবাসা বেসেছি।
শেষে নিশি শেষে বদন মলিন ক্লান্ত চরন,
মন উদাসীন, ফিরিয়া চলেছি, কোন সুখহীন ভুবনে ...
আজি যে রজনী যায় ...

৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৯
সব্যসাচী প্রসূন বলেছেন: এত ভালবাসা নিয়ে থাকিস কেমন করে!!! ... ভালবাসার কথা খুব চমৎকার করে বলেছিস ... ভালবাসেতো সবাই কয়জনই বা এভাবে বলে?? ... অসাধারণ লেখা
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: এইখানে ভালোবাসার কথা কইলাম কই ...?
আমি তো বিভিন্ন জিনিষের কথা কইবার চাইসিলাম, তার মানে আমার উদ্দেশ্য সফল হয় নাই ...ঃ(
কেমন আছস?

৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৪
সাগর ঢাকা বলেছেন: মানুষগুলো কেমন জানি অন্যরকম, কোন গভীরতা নেই, সব অস্থির ...

ভালো লাগলো.. আমার তাই মনে হয় ..
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: দিন দিন আরো কেমন জানি অস্থির হয়ে যাচ্ছে সবাই ...
ভাল্লাগেনা এইসব ...

কেমন আছেন ঢাকার সাগর ...?

১০. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১০
শ।মসীর বলেছেন: শেষে নিশি শেষে বদন মলিন ক্লান্ত চরন,
মন উদাসীন, ফিরিয়া চলেছি, কোন সুখহীন ভুবনে ...
আজি যে রজনী যায় ... =p~ =p~ =p~
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: নো লাড়ালাড়ি ...তুমারে লাড়াইবার জিনিষের অভাব আছে বইলা মনে কইর না ...
ফেসবুক কম ইউজ কর ...;)

১১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৩
মৌনোতা বলেছেন: আহমেদ রাকিব বলেছেন: অসাধারন, সিম্পলি অসাধারন।

আমারও একই মত।

স্যাম এবং সাঁঝু নামের কি সুন্দর মিল, :`> :`> :`> :``>> :``>> :``>>
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: স্যাম আর সাঝুর মইধ্যে মিল ...কাভি নেহি ...
স্যামের মত ধারনক্ষমতা সম্পন্ন হইবার লোক আমি না ...

১২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: অনেক ভালো এবং বিন্যস্ত রচনা। ++
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: যেভাবেই বলে থাকেন না কেন কবি , আপনার এই কথাটাই অনেক অনুপ্রেরনা দিবে ...

১৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭
সব্যসাচী প্রসূন বলেছেন: ভালা নাই ... :( ... কোন জিনিসের প্রতি ভালবাসা না থাকলে এত সুন্দর করে বলা যায় না... আমার লগে পার্ট নাও?? ;)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: যা আর পাট লইলাম না ...ভালা না থাকনের কি হইল ...?

১৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২
চতুষ্কোণ বলেছেন: নদী তুমি কোথা হইতে আসিয়াছ। নদী বলে, মহাদেবের জটা হইতে... কোথায় যেন একবার শুনেছিলাম। মাথায় গেঁথে আছে।

লেখাটা অসাধারণ হৈছে। মুগ্ধ হয়ে পড়েছি। আমার তো মনে হয় নির্ঝর দাদা ইতিমধ্যেই হিংসে শুরু করে দিয়েছে।:) খুবি ভালো হয়েছে। খুব্বি।

অট। আমিওতো মনে হয় কম প্রশংসা করি নাই। :| রাকিবের লগে আমারেও... :``>> :P
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১০

লেখক বলেছেন: নদী তুমি কোথা হইতে আসিয়াছ। নদী বলে, মহাদেবের জটা হইতে...

যথারীতি প্রশংসার পুরস্কার তুমি পাইবে বালক ...শুধু বিশ্বাস রাখেন ...

১৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৩
চতুষ্কোণ বলেছেন: বালক শব্দ শুনিয়া বহুদিন পর আবেগতাড়িত হইলাম :``>> :`> :`> :P
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১

লেখক বলেছেন: আবেগতাড়িত হইবার জন্যে আরেক কাপ চা বেশী, সাথে বিড়ি ...

১৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬
হাসান মাহবুব বলেছেন: চমৎকার হয়েছে লেখাটা...
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: হা মা যখন বলছেন তখন বিশ্বাস করলাম ...
অনেক ধন্যবাদ হা মা ...

১৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
পাপতাড়ুয়া বলেছেন: মানুষগুলো কেমন জানি অন্যরকম, কোন গভীরতা নেই, সব অস্থির ...

খুব সুন্দর হয়েছে।সূর্য আর আত্মছবি টা সবচেয়ে ভালো।

চালিয়ে যান।মুক্তগদ্যে একটা আরাম আছে পড়তে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: এখন পড়ছি, বিষন্ন বিকেলের নির্জনতায়.....
তার আগে পড়েছি, নিয়ন আলোর আঙুলে অবাক ঝুলছে নির্যাস

পাপগদ্য ...

১৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০০
পাপতাড়ুয়া বলেছেন: হা হা হা।পাপ ধন্য হলো।

কিন্তু পাপের গায়ে সাঁঝবাতির দুয়েকটা চিহ্ন পড়লে তো উৎসাহ পাই.....যোগ টাও বাড়ে....
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: কোন চিন্তা করবেন না ...আপনারা কিভাবে লেখেন, সেটা আমার জন্যে একটা বিরাট বিষ্ময় ...সত্যি বলতেসি ...

১৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১০
অমিত চক্রবর্তী বলেছেন: খুব ভালো লাগল সাঁঝবাতি'র রুপকথা।
ফেলো কবিতা লেখক পাপীর সাথে একটা বিষয়ে একমত "সূর্য আর আত্মছবি টা সবচেয়ে ভালো।"

ভালো থাকবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন ...
আপনার আর আমার নাম এক, জানেন ...?

২০. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২০
শ।মসীর বলেছেন: হুমকি দিলা মনে হয়, কামটা ভালা করলানা, আর ফেসবুকে কি হইছে :(:(
খুইলা বল.......।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: ইদানিং তুমি নাকি ফেসবুকে বেশী সময় কাটাইতেস ...?শুনতে পাই ...;)

২১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৯
অমিত চক্রবর্তী বলেছেন: তাই নাকি?
ঠিক আছে মিতা অমিত লেখা চালিয়ে যান।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: আমি হলাম সামুর মাসিক ব্লগার ...এই মাসের জন্যে বরাদ্দ কোটা শেষ ... :D

২২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৯
শ।মসীর বলেছেন: তো হইছে টা কি.......ওত তোমরাও আছ ফেসবুকে........... ;);)

তোমার খবর কও, মতিগতি সুবিঢার ঠেকতেছেনা :)
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: আমার মতিগতি ঠিক ই আছে, আগে যেরকম ছিল এখনও সেরকম ই আছে ...

২৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১২
আবু সালেহ বলেছেন: তাকে কতটুকু ভালোবাসলে সে বুঝবে আমায়? আগুনরঙ্গা প্রজাপতি চাই আমার, উড়ে যাবো, সুর্যের দিকে ...

সন্ধ্যার গোধূলী মায়ায় তোমার ছোয়া পেতে চাই...

আমি না হয় শান্ত নদী হব। উত্তাল ঢেঊ অন্য কারো জন্যে তোলা থাক।

আমি শান্ত নদী....তুমি না হয় অশান্ত ঢেউ হয়ে থাক....
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: আমি শান্ত নদী....তুমি না হয় অশান্ত ঢেউ হয়ে থাক....

পছন্দ হইচে ...

২৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৫
কঁাকন বলেছেন: আপনার ফুটনোট পড়ার আগেই ভাবতেসিলাম আরে সাঁঝু কি মুক্তগদ্য লিখে নাকি নীচে দেখি মুক্তগদ্যই লিখেছেন।
+/- এ সব পোস্ট রেটিং করা যায় না অপশন থাকলে পাঁচ তারা দিতাম।

আমার ধারনা ছিলো আপনার সাঁঝবাতি'র রুপকথা নামটা সাঁঝবাতির রুপকথা বই বা সিনেমা টা থেকে নিয়েছেন

ভালো থাকবেন; মাঝে মাঝে মুক্তগদ্য লিখবেন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা মুভি থেকে নেই নাই ...

আমার্নিক দেখি আজকাল ভালা ভালা কতা শিখসে, কাহিনী কি?

২৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
ভাঙ্গন বলেছেন: আপনার হাতের প্রতি আমার আস্থা হয়েছে, আছে।
পড়তে শুরু করেই বুঝি ....। এত গোছানো আর যুথবদ্ধ!
........
সুর্যঃ
গোধুলীঃ
নদীঃ
সাঁঝবাতির রুপকথাঃ
শামুক ও নদীঃ
...........
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: ভাঙ্গন এর কমেন্টগুলা খুব উজ্জীবিত করে ...সত্যি বলতেসি ...

যুথবদ্ধ কথাটা পছন্দ হইচে ...

২৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪২
শত রুপা বলেছেন:
আজো নত হয়ে আছি

আজো নত হয়ে আছি

আজো নত হয়ে আছি

আজো নত হয়ে আছি

নত হয়ে আছি

নত হয়ে আছি

নত হয়ে আছি

নত হয়ে আছি



নত হয়ে থাকো সাঝু
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৪

লেখক বলেছেন: নত হয়েই আছি ...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৬

লেখক বলেছেন: থেঙ্কু ...থেঙ্কু ...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১০

লেখক বলেছেন: আরে হ...ঠিক কতা...

২৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২২
বুলবুল আহমেদ পান্না বলেছেন: সোন্দর হৈছে.... পিলাচ :)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: ভাইডিরে ইদানিং দেখাই যায় না ...আপ্সুস ...

৩০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৮
শ্রাবনসন্ধ্যা বলেছেন: বসন্ত এখনো আসে নাই...........এর মধ্যেই এত ভাব !!!!!




০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: ভাব নিলাম কই আপু? ভাব নিলে লুকজন কই উইড়া যাইত এতদিনে ...

৩১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৫
ঘাস ফুল বলেছেন: অনেক দিন পর........অন্য এক সাঁঝবাতি....অন্য এক রূপকথা...:) :) দারুণ.....
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: কি বলি আপনাকে ...

সাঝবাতিরা কখনও বদলায় না, কখনো বদলাবেও না ...প্রতিজ্ঞা বন্ধু ...প্রতিজ্ঞা ...

৩২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৫৩
কঁাকন বলেছেন: সঙ্গদোষে লোহা ভাসে হাজার হোক আপ্নার্নিক বইলা কথা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: হ...আমার্নিক গুলান কেমন জানি ঝিমায়া গেসে ...ভাল্লাগে না ...

৩৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৯
নিহন বলেছেন: ইচ্ছে হলে ভালোবাসিস ..+
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ...নাহয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল ...

৩৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫০
আমি জানি না বলেছেন: [ছোটবেলা থেকেই শামুক দেখে কেমন জানি লাগত। খানিকটা লবন এনে ছড়িয়ে দিলেই ব্যস। ইদানিং কি যা হয়েছে, নিজেকে শামুকের মত মনে হয়, যথারীতি লবন দেয়ার মানুষের অভাব হয়না। আমিও চুপচাপ। আমার তো রক্ত নেই, আমার আবার কিসের ভয়? শামুক আর নদীর মধ্যে একটা মিল আছে, দুটোই শান্ত। আমিও শান্ত ...]

শালা গাধা, শামুকের উপর লবন দিতে হ্য় না, শামুক হাত দিয়ে ছুইলেই/অথবা কোন কিছু দিয়ে টাচ দিলেই খেইল খতম, বেটা দরজা অফ করে দেয়। লবন দিতে হয় কেচো অথাবা জোকের উপর।

ছোট বেলায় আমার খুব প্রিয় ছিল শামুকের দরজা অফ করা। যখনই কোথাও শামুক দেখতাম, পায়ের আংগুল দিয়ে ছুয়ে দিতাম। খুব ইনজয় করতাম ব্যাপারটা।

কত বছর হল শামুক দেখি না, মনে করতে পারি না। মাঝে মাঝে ইচ্ছা করে সব কিছু ফেলে দিয়ে সেই ফেলে আসা দিন গুলিকে ফিরিয়ে আনি। কিন্তু পারি না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: শামুকের উপর লবন দিলে কি হয় জাননা?

কও কি ...?যাউজ্ঞা...আঙ্গুল বানান টা মনে হয় এমনে হইব ...কইসিলাম তুমারে ...

৩৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০০
তায়েফ আহমাদ বলেছেন: এক কথায়, দারুন! এইটা মিস্কর্লাম ক্যাম্নে?
ভাল্লাগছে.........আর কিছু বলার নাই!:)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: এইটা মিস্করার শাস্তি আপনারে পাইতেই হইব ...আমি আইতাসি ...খাড়ান ...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফারা আপু ...
কেমন আছেন ...?অনেকদিন পরে আমার ব্লগে আসলেন ...

৩৭. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আমি তো ভেসে যাচ্ছি। ভাগ্যিস আরো আগে পরি নাই। তাইলে আমারে ভাসাইয়া নিয়া যাইতো তুমার লেখা।

বান্দরামী ছাইড়া এই টাইপতো কিছু লিখতে পারো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: দুই দিন পরে সাই ফাই লিখুম ...খেক খেক খেক ...
যারেই দেখাই কেউ বিশ্বাস করতে চায় না এইটা যে আমি লিখসি ..."ঃ(
আমি কি এতই খারাপ লিখি ...?ঃ(

৩৮. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩
অক্ষর বলেছেন: কি রে বান্দর!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: আরে , আমার ব্লগ জীপন আইজকা ধইন্য হইল ...
সার্থক হইল ...

৩৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১০
মোতাব্বির কাগু বলেছেন: +++++
ভাল লিখেছেন। আমার ব্লগে যাইয়েন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: ঘুইরা আসলাম ...

৪০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১২
মোতাব্বির কাগু বলেছেন: +++++
ভাল লিখেছেন। আমার ব্লগে যাইয়েন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: আবার ঘুইরা আসলাম ...
;)

৪১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০০
আশরাফ মাহমুদ বলেছেন: চমৎকার লেখা। এরকম আরো লিখুন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: আরো লিখলে একরকম হয়ে যাবে, এইজন্যে আর লিখতে ইচ্ছে করে না ...
কেমন আছেন আশরাফ ভাই ...?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: স্নিগ্ধ সুন্দর ...আহা!
ধন্যবাদ ...

৪৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০০
কঁাকন বলেছেন: আমার্নিক সংক্রান্ত মন্তব্যে স হ ম ত জানাইলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: সবগুলারে আবার একসাথে পাইতে চাই ...

৪৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২
তাজা কলম বলেছেন: মুক্তগদ্য পড়ে প্রীত হলাম। এক কথায় অপূর্ব। ++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ তাজা কলম ...অনেক ধন্যবাদ ...

৪৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৮
শ্রাবনসন্ধ্যা বলেছেন: মুক্ত গদ্য ভাল হয়েছে। সবাই কবি হয়ে যাচ্ছে........আফসুস।
আমি কখনো এমন আবেগ আবেগ মার্কা কিছু লিখতে পারবো না, এজন্য হিংসা হচ্ছে.......
ব্লগে থেকে একটা কাজই হচ্ছে..........সবাইরে শুধু হিংসা করি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আমিও অনেকরে হিংসা করি ...
আসেন আমরা নির্ঝরের কাছে একটা ওয়ার্কশপ করি ...

৪৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: সবগুলো চমৎকার । কিন্তু শামুক আর নদী - এই প্যারাটা অসাধারণ ! অদ্ভুত সুন্দর । শেষটা পড়ে মনে হোলো আমি কেন আগে লিখলাম না !

-----------------


কেমন আছেন মিয়াভাই ? কোনো খোঁজখবর নেন না :(
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: আমার খোজ খবর কেউ না ...
আপনে সেই কবে একটা পুষ্ট দিসিলেন ...তার পরে আর নাই ...
পুলাপাইন গুলা কেমন জানি হয়া যাইতেসে ...

তোর মতো করে আর কে জানে,নিজের মৃত্যুদন্ডে সই করার মুহূর্তেও আমি কী ভীষণ নির্মোহ ছিলাম.....!!

৪৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩১
কঁাকন বলেছেন: :)
নিন একটা গান শুনুন


Click This Link

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: নেট এর স্পীড স্লো ...পরে শুনতে হইবে ...গান এর লাইগা ধইন্যা ...

৪৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৯
শত রুপা বলেছেন:
ইচ্ছে হলে ভালোবেসো...নইলে নয়...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: ইচ্ছে হলে ভালোবাসিস ...

৪৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৭
নস্টালজিক বলেছেন: ঝরঝরে লেখা,ভালো লাগলো।

নদী পর্ব টা চমৎকার।।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ...
শুভ বসন্ত ...

৫০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৯
চাচামিঞা বলেছেন: বসন্তের এই প্রথম দিনে মনটা ভালো হয়ে গেলো এতো সুন্দর লিখাটা পড়ে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ্চাচা রে অনেক দিন পরে দেখলাম মনে হইতেসে ...

শুভ বসন্ত ...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: সকাল রাত্রী কে অনেক ধন্যবাদ জানালাম ...

৫২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: ওয়াও! ভাষা তো জটিল লাগল!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: বোহেমিয়ান কথকথার লাষ্ট কয়েকটা পোষ্ট দুর্দান্ত লেগেছে ...

আর, হ্যা, অনেক ধন্যবাদ ...

৫৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
রিমি (স. ম.) বলেছেন: এমন তুলতুলে ভাষায় লেখাগুলো পড়তে পছন্দ হয়। :)
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: তুলতুলে ভাষা?এইটা কি জিনিষ গো আফা? ঠিক বুঝিতে পারিলাম না ...

৫৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৬
মুহিব বলেছেন: শয়তানটার মনের ভিতর এত গভীরতা!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: কি লাভ ...?সেই গভীরতা যদি কেউ না বুঝে তাইলে কি লাভ ...?

৫৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৮
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি না হয় শান্ত নদী হব। উত্তাল ঢেঊ অন্য কারো জন্যে তোলা থাক।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০০

লেখক বলেছেন: নাআআআআআআআ...
আমি ঠিক করসি এখন থেইকা ভাব নিব ...

আপ্নের কিতা খবর ...?

৫৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮
রিমি (স. ম.) বলেছেন: এত বুইঝা কাম নাইক্কা। ভাল লাগসে এইটাই বড় কথা। :D
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: স ম মানে কি ...?

থাউজ্ঞা, এত বুইঝা কাম নাই ...ঃ)

৫৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৫
বোহেমিয়ান কথকতা বলেছেন: পুষ্ট ভ্লা হইছে তো কমেণ্ট নাই কেনু কেনু কেনু?!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: কমেন্ট লিখিতে বড়ই আলস্য লাগে ভাইটি ...আইচ্ছা, এখনি দিয়া আসতেসি ...

৫৮. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২০
সাকিরা জাননাত বলেছেন: সবগুলো পর্বই অসাধারন,নদীঅনন্য।:):):)
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ...

নদী ...নদী ...

৫৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
নেক্সাস বলেছেন: মানুষগুলো কেমন জানি অন্যরকম, কোন গভীরতা নেই, সব অস্থির ...



আমাদের সমাজ আজ মানুষ তার স্বরূপ হারিয়েছে

খুব সুন্দর লিখেছেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ...
আপনার নিক দেখে ডিবিবিএল এর কথা মনে পড়ে গেল ...

৬০. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
ডঃ জেকিল বলেছেন: ভালো লাগলো।


গোধুলী সময়টা আমার প্রিয়; একটু মায়াঘেরা বিষন্নতা, বর্ণীল আলোক্ছটা বা একাকীত্ববোধ কেন কি কারণ জানা যায়নি বা জানতেও চাইনি।

সুন্দর লিখেছিন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: মিঃ হাইড এর নিকটা কি কয়া ফালান তাড়াতাড়ি ...

অনেক ধন্যবাদ পড়ার জন্যে ...

৬১. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪২
শ্রাবনের ফুল বলেছেন: এ সব কিছুই আমার প্রিয়..আবার এ সবই আমার কাছে অসহ্য..

অনেক ভালো লাগল আপনার লেখা.. চালিয়ে যান

আমন্ত্রন আমার বাড়িতে :)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১

লেখক বলেছেন: কেমন আছেন শ্রাফু?
এ সব কিছুই আমার প্রিয়..আবার এ সবই আমার কাছে অসহ্য..

লাইন অনেক পছন্দ হইসে ...

৬২. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ওয়ার্কশপ কইরা লাভ নাই......গুলাইয়া খাওয়াইয়া দিলেও পারবো না মনে হয়।
তুমি করো, তোমাকে দিয়ে হবে মনে হয় :)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫০

লেখক বলেছেন: আপনেরে দিয়াও হইবে ...আপ্নের ভালা ভালা লেখাগুলা দেখসি ...;)

৬৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৭
রাজিব খান০০৭ বলেছেন: আপনার লেখার হাত ভালো।যদি এমন করে লেখতে পারতাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫

লেখক বলেছেন: আইজকা থেইকা আমি আপ্নের বড় ফ্যান হয়া গেলাম ...ঃ)

৬৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪১
কাঠের খাঁচা বলেছেন: হেডিং দেখে শিরোনামহীনের গানের কথা মনে পড়ল

ইচ্ছে হলে ভালবাসিস, নাহয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

নিজের অনুভূতিকে ব্যক্ত করে বলা কথা গুলো বড্ড ভালো লাগল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: কাঠের খাচা ...

ঘুরে ঘুরে যদি দূরে দূরে, তবু মেঘে মেঘে থাক ভালোবাসা ...
ইচ্ছে হলে ভালোবাসিস ...

৬৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৭
শত রুপা বলেছেন:
সাঝুর কি রাগ হয়েছে?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৮

লেখক বলেছেন: সাঝু প্রিয় মানুষদের সাথে রাগ করে না কবি ...
ভীষন নিঃস্পৃহ হয়ে যাচ্ছি ইদানিং ...

৬৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৯
ফেরারী পাখি বলেছেন: সাঝু এত যে সুন্দর লেখ, কেন লেখ না নিয়মিত? নাকি আমাদের মত অলেখকদের জন্য আর লিখ না?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ফেরারী পাখি কে অনেক অনেক দিন পরে দেখলাম ...
আপনাদের দেখি না বলেই লেখি না, সত্যি বলতেসি ...
ভালো আছেন ...?

৬৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০০
সকাল রয় বলেছেন: ki holo apni liksan na kano
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫২

লেখক বলেছেন: আলস্য ...আর আলস্য ...

৬৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩
রথে চেপে এলাম বলেছেন: ........পারি না, আজ সাহস করে শুরু করে দিলাম। জানি কিছুই হয়নি ...তবু ...



আপনারে কইছে!!! খুব সুন্দর হইছে। :)
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫২

লেখক বলেছেন: আপনেরে কইসে ...
ইদানিং রথে চেপে আসা মনে হয় কম হইতাসে ...:(

৬৯. ০৩ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৩
নেক্সাস বলেছেন: এভাবেই রুপকথারা ...সব কিছুই জীর্ন হয়, সাঁঝবাতি উজ্জল থেকে উজ্জলতর, ধ্রুবতারার মত। রুপকথাগুলোকে রেখে দিব, ছুঁতে দেবনা কাউকে...





তুমি এমন করে লিখো কিভাবে আপু?
০৩ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: খাইসে আমারে ...ভাইজানের কি গাঞ্জা ধরসেন ...?

আমি আপু? আমি কই যাই ...

৭০. ০৩ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
অরুদ্ধ সকাল বলেছেন: খুব সুন্দর একটা লেখা পড়লাম ভালো লাগলো
ভালো থাকুন
নিয়মিত যদি লেখা দিতেন তো পড়তে পড়তাম

একদিন আসবেন সময় করে।
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫০

লেখক বলেছেন: অবশ্যি আসব, এই যে এখনি গেলাম ...

৭১. ০৩ রা মার্চ, ২০১০ রাত ৮:৪৮
সকাল রয় বলেছেন: আপনি আছেন ব্লগে

সময় করে একটু আসুন

আর পড়ে দেখুন তো

ছাইপাশ লেখাটা হচ্ছে কেমন।
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:৪৭

লেখক বলেছেন: ছাইপাশ ...?বলেন কি? আপনি ছাইপাশ লিখেন ...?বিনয় আর কাকে বলে ...

৭২. ০৩ রা মার্চ, ২০১০ রাত ৯:১৪
নেক্সাস বলেছেন: সরি গান্জা ধরার মত কিছুতো বলি নাই।

আপনার ব্লগে এসে কি ভূল করলাম?
০৩ রা মার্চ, ২০১০ রাত ৯:২০

লেখক বলেছেন: আরে ধুর !! ব্লগে এসে ভুল করবেন কেন ...?
আমি বলছিলাম যে আপনি হয়ত ভুল করেছেন আমাকে আপু ভেবে ...
আমি আসলে ভাইয়া ...

৭৩. ০৩ রা মার্চ, ২০১০ রাত ৯:৩২
নেক্সাস বলেছেন: আসলে আমি আপনার ব্লগে নতুন।
যখন লিখাটা পড়ছিলাম তখন ভাল লাগতে হলাগতে ভুলে গিয়েছিলাম লিখাটা কার।
আমি মনে করেছিলাম সেটা সুলতানা শীরিন সাজিঁ লিখা।যার লিখা আমি প্রায়শই পড়ি।


হাহাহাহাহা এখন নিজেকে মদন মনে হচ্ছে।যাই হোক আর আপু ডাকবোনা :D

উপরের কমেন্ট মুছে দিবেন।


ভাল থাকবেন।
০৩ রা মার্চ, ২০১০ রাত ৯:৩৭

লেখক বলেছেন: হে হে হে...আমার ব্লগে সিরিয়াস কোন ব্যাপার নাই ...
ব্লগটাই একটা ফান ...
অনেক ধন্যবাদ ...আর আপনিও ভালো থাকবেন...

১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: থিমটা জোশ ...

৭৫. ০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ১১:৩১
মুহিব বলেছেন: তোমার পোস্টে কতজন মন্তব্য করে.......
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:৪৪

লেখক বলেছেন: আপ্নে যে ভুটান থেইকা ঘুইরা আসলেন , আমার জন্যে কি আনছেন ...?

৭৬. ০৬ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪১
আহমেদ চঞ্চল বলেছেন: ১০০% সরেস লেখা ।।। প্রেম-প্রীতি সব মিলে মিশে একাকার ।।। আমি কিন্তুস আপনার অনেক পুরাতন পাঠক ।।।---


Click This Link
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:৪৩

লেখক বলেছেন: কেমন আছেন চঞ্চল ভাই ...?
আপনার লেখা অনেক ভালো লাগসে ...১

১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ জনাব ...

৭৮. ১১ ই মার্চ, ২০১০ সকাল ১১:০৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: হে পরিণত ব্লগার।
একখানা মাস গত হয়েছে, তাও প্রায় ১১ দিন হয়ে গেল। সেটা কি আপনার মনে আছে?
নাকি নতুন এলাকায় গাল গপ্পেই মশগুল থাকবেন।
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১১

লেখক বলেছেন: হে হে হে হে...
নতুন এলাকায় ও বেশি যাই না...একদিন 'আইসা পরসি মার্কা এক্ষান লেখা দিয়া গায়েব হয়া গেসি ...'

আরেকখান মুক্তগদ্য লেইখা ফালাইসি ...দিয়া দিমু কিনা চিন্তা করতেসি ...
আপনের মাতাত বেদনা কমসে ...?

৭৯. ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৪
শ্রাবনসন্ধ্যা বলেছেন: মাতার বেদনা কমছে। :)
মুক্ত গদ্য দিয়া ফালাও।
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: আফনেরে ভালা পাই, হের লাইগা আফনের কথা ফালাইতে পারি না ...
দিয়া দিসি ...

৮০. ১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৩
নির্লিপ্ত বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া। খুব আন্তরিক, সাবলীল গদ্যের গাথুনি। পড়ে অনেক ভালো লাগলো।
শুভ কামনা।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:২৮

লেখক বলেছেন: কেউনা'র কমেন্ট আমার অনেক পছন্দ হইসে ...

অনেক ধন্যবাদ কেউনা ...

১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: শতরুপা, ব্লগে অনিয়মিত হয়ে গেছেন । ব্যাপারটা ভাল লাগছে না ...

১০ ই জুলাই, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন: কেমন আছেন কবি?

৮৩. ০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ১:০৩
শূণ্য উপত্যকা বলেছেন: যারা প্রতিভাবান তারা সহজেই বলতে পারে জানি কিছুই হয়নি। আমরা যারা অভাজন তারা বলি "বাহ"!
০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ১:১৪

লেখক বলেছেন: অনেক ইচ্ছে হয় ঘুরে বেড়াতে...দেখি, কোন একদিন একা একাই বের হয়ে যাব...সংগীর আশায় থাকলে আমার আর জীবনেও কোথাও যাওয়া হবে না, আমার জন্যে কেউ বসে নেই ...কেউ না ...

কেমন আছেন শুন্য ...?

 

মোট সময় লেগেছে ১.০৫৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মেয়ে তুমি স্থির থেকো ...নৈঃশব্দ্য ছুঁবে তোমাকে ...একাকী নৈঃশব্দ্য ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই