আমাদের গান / সুমন : কোনও এক চিন্ময়ীকে
২৯ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫৬
আলভী যখন ফোনটা ধরিয়ে দিল বুকটা মোচড় দিয়ে উঠেছিল কী! গলায় পাকিয়ে ওঠা কষ্টের দলাটা কী খুব অনায়াসে গিলে ফেলেছিলাম। অভিব্যক্তির হাসিমুখ যেটা স্রেফ বাহ্যিক, তা কি আনাড়ি অভিনয় বলে ধরা পড়ে যাচ্ছিল বাকিদের কাছে! হ্যালোটা কী খুব কষ্টে বলা! তুমি থেকে আপনি! বিনয়ে কী খাঁদ ছিল না কোনো!!
অনেকদিন, অনেকদিন। আঙুলে গুনে রাখিনি। ক্যালেন্ডারেও দাগ পড়েনি। ভুলে যাওয়া কণ্ঠ (না, পরষ্পরের মুখ দেখিনি আমরা কখোনোই, সুযোগ পেয়েও না)। তারপর আটকে ছিল। প্রয়াসটা দীর্ঘায়িত করার তাগিদ ছিল। দিল না এই গানটা। শেষের লম্বা প্যারাটা ওকে আমার শেষ এসএমএস।
ভালো থেকো চিনু (এই নামে ওকে শুধু আমিই ডাকতাম)
!@@!445408 !@@!445409
দেখছো যখন আকাশটাকে
ভালো করেই দেখো
ঘাসের মাঝে শিশির কণায়
শব্দ ভিজিয়ে রাখো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো।।
ভাবছো যখন নিজের কথাই
ভাল করেই ভাবো
আগামীর সুবাতাসে
আমার স্পর্শ মাখো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো
তুমি আমার স্পর্শ মাখো।।
ভাবনা ঘুড়ি উড়িয়ে দিয়ে
লাটাই নিয়ে খেলো
অনেকগুলো কথার পরে
আমার কথাই বলো
তুমি আমার সাথে চলো
তুমি আমার কথাই বলো
তুমি আমার সাথে চলো।।
লালাল্লা লালালা লালাল্লা লা...
যতবারই ভাববে তুমি
পালিয়ে সরে যাবে
অনেকগুলো পথের পরে
আমার দেখাই পাবে
তুমি আমার সাথেই রবে
তুমি আমার কথাই কবে
তুমি আমার সাথেই রবে।।
পাদটিকা : যদিও এটা আমাদের গান ছিল না কখনোই। চিন্ময়ীর সবচেয়ে অপছন্দের আর আমার খুব পছন্দের বাপ্পার একটা গান দুজনই খুব শুনতাম। এসএমএস বারবার বারবার ঘুরেফিরে, মন ভালো করা।
কখনো ইচ্ছে হয়, সারাটা বেলা... (এলবাম : ধুলোপড়া চিঠি)
আছে কারো?
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
ভালো গান । আপনার অনুভুতির মতো ।
অতিথি বলেছেন:
ভালো গান।
অঃরঃপিঃ বলেছেন:
সর্যি, লিংক হইতাছে না।ধন্যবাদ আলভী, সেইদিন দারুণ একটা নস্টালজিয়া ফেরত দিছেন বইলা। তবে মনখারাপ ছিল সারাটা রাত।
ধন্যবাদ বিপিন/চক্র
ইমটি বলেছেন:
আজকে এরকম একজনের কথা খুব মনে পরছিলো। এই পোস্টটা দেখে মন আরো খারাপ গেলো।
অতিথি বলেছেন:
এই গানটির সংগে অনেক অনেক স্ম্তি জড়িত!!! গানটি কমপোজ হবার পর থেকে রিলিস্ হওয়া পর্যন্ত রাজ্যের স্ম্তি...এখন কল্পনা করলে স্বপ্ন মনে হয় !!!!পিয়াল ভাই, ধন্যবাদ, পুরানো স্ম্তিগুলোকে আবার ফিরিয়ে আনার জন্যে !!!
অতিথি বলেছেন:
[লিংক=যঃঃঢ়://িি.িশড়নরঃধড়মধধহ.পড়স/পমর-নরহ/সঁংরপ/ংড়হম.পমর?ঃুঢ়ব=ইধহফ ঝড়হমববঃ্ংরহমবৎ=ইধঢ়ঢ়ধ গধুঁসফবৎ্ংড়হম=কড়শযড়হড় ওপযপযযব ঐড়ু]আরেকটা লিংক[/লিংক]এটায় মনে হয় রিয়েল প্লেয়ার লাগবে না...দেখি ডাউনলোড করা যায়, এগন কিছু পাই কি না।
অঃরঃপিঃ বলেছেন:
[link|http://www.esnips.com/doc/0fbf698c-3bff-40b8-bf57-49fec1cc2495/03-Amader-gaane| Avgv
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















মনটাই খারাপ কইরা দিলেন ভাই।
এইরকম কইরা কেউ লেখে?
আমাদেরও তো পুরনো মানুষ আছে - না কি - নাই?
তাদের কথা আপনার লেখা পইড়া যদি আমাদের মনে হয় - তাইলে কেমনে হইব?