somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নবাজি (এইটাও বাছা)

২৪ শে মে, ২০০৭ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদিতি মেন্টাল অদিতির স্ক্রুপ দুইটা লুজ আছে একটা খুইল্যা পড়ছে আর খুইজ্যা পায় নাই অরু যখন চ্যাটের স্ক্রিপ্ট ফরোয়ার্ড করে অদিতি হাসে হাহাহাহা হাসি বাচ্চাপোলাপাইন সব ওরে তোদের মাথায় কাঠালের কষ আমার এতই হাতযশ তোরা টেরও পাসনা আমি নিত্য কাঠালের রেসিপি বানাই তোদের ওই নিরেট মাথায় টুকে অরুটা ছাগল হলেও ভালো ছাগল ওর কাছেই আপডেট জানা যায় সব কে কি ভাবছ নতুন কিছু লিখে জিমেইলে সবাইকে যখন কমেন্ট করার জন্য মেইল পাঠায় অদিতি সবার আগে অরুটাই শুরু করে তবে এখন একটু চান্স নিতে চাচ্ছে অদিতি দিচ্ছি দিব করেই যাচ্ছে বেশি প্যানপ্যানালে নতুন দড়িতে নতুন ছাগ বাধতে হবে মাঠ ভর্তি তারা কামসুরসুর অসুর আসলে স্টান্টবাজি জিনিসটা অদিতি খুব ইনজয় করে স্কুল লাইফ থেকেই টিচারকে মিথ্যা বলা বাসায় মিথ্যা বলা বান্ধবীদের মিথ্যা বলা এর কথা ওকে লাগানো অপমান না অপমান ওর গা সওয়া একবার এসেম্বলি মাঠে ওকে পাকরেছিল সব মেয়ে এই তুই ওকে আমার নামে কি বলেছিস আমি নাকি কবে হাবিবের সঙ্গে শুয়েছি বলে বলেছি তোকে এসব কথা ক্যানো বললি ইত্যাদি অদিতি কাদো কাদো মুখে বলেছে যা শাস্তি দিবি দে আমি অন্যায় করেছি কতদিন আর বাচব আমার ক্যান্সার ধরা পড়েছে ডাক্তার বলেছে আর বেশি হলে দু বছর তোরা তখন কলেজে পড়বি আমি মাটিতে শুয়ে থাকব আর আকাশ থেকে দ্যাখবো তোদের ভালোবাসা প্রেম ঘরসংসার ম্যাজিকের মতো কাজ হয়েছিল বান্ধবীরা সব ভুলে তাকে বুকে টেনে নিয়েছিল কি কান্না একেকজনের তারপর থেকে আর কোনো সমস্যায় পড়তে হয়নি যদিও ম্যাট্রিকের রেজাল্টের পর শর্মী জিজ্ঞেস করেছিল অদিতি তোর শরীর ক্যামন এখন অদিতি ভুলেই গিয়েছিল বলে ভালোই তো হঠাত মনে পড়ায় বলল আর বলিস না ডাক্তারটা ছিল বদ আরেকজনের রিপোর্ট আমার নামে চাপিয়ে দিয়েছিল আমার আসলে কিছুই হয়নি অবাক ব্যাপার বন্ধুরা সব খুশী হয়েছিল ওকে রীতিমতো খাইয়ে দাইয়ে একাকার অদিতি হাসে এ দুনিয়া আসলেই আবাল ভর্তি সেন্টুতে সুরসুরি দিলেই কাত খালি সময়মতো দিতে হবে কলেজে থাকতে পায়ে সার্জারির কথাটাও কাজে দিয়েছিল বান্ধবীরা চাদা তুলে টাকা দিয়েছিল ছিল চিকিতসার সেই টাকায় ঘুরে এসেছিল ব্যাংকক তবে সাগর পারে তার লাফানোর ছবিটাই সর্বনাশ করে দিয়েছিল কেউ কেউ বলেছিল এটা কি অদি তোর পায়ে সার্জারি তুই লাফাচ্ছিস অদিতি ভুজুং দিয়েছে ভাবলাম মরেই যাব তাই তার আগে ওই পায়েই লাফিয়ে নিলাম সবাই খেয়েছে তার স্বাদু রেসিপি এখন যে ক্লাবে যায় সেখানে একটা ভজঘট লেগেছে তার অনেক বলা না বলা নিয়ে বেশ আলোচনা চলছে রেটিং পড়ে পড়ে অবস্থা মারিয়ার থেকে মিথ্যে বলে টাকা নিয়ে সিফাতকে ফোন করার কথাটাও জানাজানি হয়ে গেছে এখন আবার পুরানো ফর্মুলা ধরতে হবে ইমেজ রিস্টোর করতে স্তন ক্যান্সারের আইডিয়াটা মাথায় এসেছে দ্যাখা যাক কতটা কি কাজ হয় কিবোর্ড চেপে অরুকে লেখে জানো জান ক্যানো তোমাকে সব দিতে চেয়েও দেই না তুমি কষ্ট পাবে বলে আমি তো আর বেশি দিন বাচবনা যেখানে তোমার মাথা গুজবে সেখানেই কুতসিত কর্কটের বসত আমাকে নিয়ে স্বপন দেখোনা বরং যদি সত্যি খুব ভালোবাসো তাহলে আমার জন্য প্রার্থনা করো হয়তো তোমার ভালোবাসায় আমাকে সুস্থ্য করে তুলবে জগতে কত মিরাকলই হয় আর এই গোপন কথা আমি নিজের মুখে জানাতে চাই না তুমি বাকিদের বল ওরা যেন আমাকে আর কষ্ট না দেয় আমি আর কদিন....

(দাড়ি কমা সেমিকোলন নিজ দায়িত্বে বসান)
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৭ সকাল ৯:১৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×