আমার প্রিয় পোস্ট

'অটার ফিশিং' দেখতে গহীন গায়ে.........

২৭ শে জুলাই, ২০১০ সকাল ১১:৩৭

শেয়ারঃ
0 1 1


ছবি : ইন্টারনেট

'অটার ফিশিং' শব্দটি আমি প্রথম শুনি ইন্টারনেটে পরিচয় হওয়া এক বৃটিশ ফটোগ্রাফার বন্ধু এলান এর মুখে। মানে হলো ভোদর দিয়ে মাছ শিকার। ঢাকা পৌছার পরদিন এলান জানালো সে অটার ফিশিং দেখতে আগ্রহী। ইন ফ্যাক্ট সে এর ছবি তুলতেই এসেছে বাংলাদেশে। আমিও নুতনত্বের কারনে আগ্রহী হয়ে উঠলাম। খোজ লাগালাম মংলা অঞ্চলে থাকা আমার পরিচিতদের কাছে। শেষে জানলাম নড়াইল জেলার হরিহার নামে প্রত্যন্ত এক গ্রামে ভোদর দিয়ে মাছ শিকার করা হয়। এক বৃহ:বার রাতে আমি আর এলান রওনা দিলাম।

খুব ভোরে পৌছলাম যশোর। হালকা নাস্তা করে ধরলাম নোয়াপারার বাস। ঘন্টদুয়েক পর পৌছলাম নোয়াপাড়া। ছোট্ট্ একটা নদী পার হয়ে ওপার গেলাম। এরপর একটা টেম্পুতে করে গোবরা নামের এক বাজারে। সেখান থেকে ভ্যানে করে হরিহার গ্রামে। বাংলাদেশের গ্রামে যা হয়, গাছ পালায় ঘেরা অসাধারন সুন্দর এক রাস্তা। আমরা সে রাস্তা ধরে ভ্যানে পা ঝুলিয়ে চলতে চলতে এসে পৌছালাম হরিহর গ্রামে। সময় তখন দুপুর ১ টার মতো বাজে। আমার ২/১ জনকে জিজ্ঞেস করতেই বলে দেয় কোন কোন বাড়িতে এমন জেলে পরিবার বাস করে। এরকম একটি বাড়িতে চলে গেলাম স্থানীয় এক লোক সহ।


ছবি : লেখক

বাড়ির সামনে বসে ডাক দেবার পর এক লোক বের হয়ে এলো। বিদেশী দেখে যতোটা কৌতুহলী হবার কথা তা দেখলাম না এর মধ্যে। বোঝা গেলো বিদেশীরা প্রায়ই এ দুর্গম পথ পাড়ি দিয়ে আসে অটার ফিশিং দেখতে। আমি আমার উদ্দেশ্যর কথা জানালাম। সে বললো টাকা দিতে হবে। কিছুটা বিরক্ত হলেও এলানকে বুঝতে দিলাম না। ওই লোকের সাথে রফা হলো ২ ঘন্টা মাছ ধরবে ১০০০ টাকা দতে হবে।

আমরা সবাই পাশের নদীতে চলে এলাম। সেখানে মোটামুটি বড় এটি নৌকা বাধা। নৌকার পাশে জাল। নৌকা ছেড়ে দিয়ে সে জাল বিছিয়ে দিলো নদীর অগভীর জলে। এরপর পোষা ভোদরদুটোকে ছেড়ে দিলো পানিতে। একটা দেখার মতো দৃশ্য হলো তখন। ভোদরদুটো দাপাদাপি করে পুরো পানি মাতিয়ে রাখলো। এদিক সেদিক থেকে মাছ তাড়িয়ে এনে জালে ঢোকাতে লাগলো। এলান কয়েকশ ছবি তুললো তাদের।


ছবি : লেখক

এভাবে ঘন্টাদুয়েকের মধ্যে মোটামুটি এক দেড় কেজি নানারকম ছোট মাছ ধরা পড়লো জালে। জেলেরা জানালো আগে প্রতিদিন ৪০-৫০ কেজি মাছ পাওয়া যেতো। এখন মাছ কমে গেছে নদীতে। সারারাতে ৫-৬ কেজি মাছ পওয়া যায় সাকুল্যে (মাছ সাধারনত রাতে ধরা হয়)। এলান জানালো ভোদর দিয়ে মাছছ ধরার পদ্ধতি প্রায় ১০০০ বছর আগে থেকে প্রচলিত। এমনকি তার দেশ ইংল্যান্ডে গত শতাব্দী পর্যন্ত টিকে ছিলো এ পদ্ধতি। এখনো আফ্রিকান কিছু দেশে এটি প্রচলিত আছে।

গ্রামে সন্ধ্যা নামে তাড়াতাড়ি। এখানেও তাই। আমরা অন্ধকার যাত্রা এঢ়াতে মাগরিবের নামাজের আগেই রওনা দিলাম যশোরের উদ্দেশ্য। আসার পথে ভ্যান রিক্সা আর টেম্পুর অসাধারন যাত্রার বর্ননা আরেকদিন করবো।




 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২. ২৭ শে জুলাই, ২০১০ সকাল ১১:৪৪
ডেইফ বলেছেন: ভালো লাগলো পড়ে। ভোঁদরের ছবিটি বেশি ভালো লাগলো। বাকিগুলোও চমৎকার।

ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২০

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২২

লেখক বলেছেন: তাই? আমি কি কিছু করতে পারি আপনার জন্য?

২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০২
প্রকৌশলী আতিক বলেছেন:
ভুদর কেমনে পুস মানাইতে হয়?
২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১:০১

লেখক বলেছেন: সেইটাত জানিনা।

২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৯

লেখক বলেছেন: আমি নিজেও জানতাম না। ধন্যবাদ আপনাকে।

৮. ২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১৩
শামছুর রহমান বলেছেন: এটি একটি অভিনব অভিজ্ঞতা। ছবিগুলো বেশ ভাল। আমার জানতে ইচ্ছা করছে, পোষা ভোদরদুটোকে মাছ সিকারের সময় পানিতে দড়িসহ ছেড়ে দেয়া হয় কিনা ? বিষয়টি জানানোর জন্য অনুরোধ করছি।
২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আসলে পোষা বলা হলেও এগুলো বেশ বেয়াড়া। পানিতে ছেড়ে দিলে নাকি অন্যদিকে চলে যায়। তাই পেটের কাছে দড়ি দিয়ে বেধে রাখে।

৯. ২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১:১০
রেজোওয়ানা বলেছেন: ওয়াও, দারুন একটা ব্যাপার জানলাম।
আমারও খুব দেখতে ইচ্ছা করছে.........

ভোদরের ছবিটা খুব কিউট
২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। চলে যান কোন এক বন্ধে। এক সাথে সুন্দরবনটাও ঘুরে আসুন।

২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। চলে যান কোন এক বন্ধে। এক সাথে সুন্দরবনটাও ঘুরে আসুন।

১০. ২৭ শে জুলাই, ২০১০ দুপুর ২:১০
শ।মসীর বলেছেন: ওয়াও যাইতে হইবে.........আর ছবি নাই । ।

শুনেছিলাম, আজ জানলাম । ধন্যবাদ....।
২৭ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনার ভ্রমণ কাহিনীগুলোও সুন্দর। ছবি আরো আছে। তবে বেছে বেছে ভালো গুলোই দিলাম।

১১. ২৭ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১৪
মহলদার বলেছেন: এরকম গল্প শুনেছি। তবে আমাদের দেশে কোথাও এখন এই পদ্ধতিতে মাছ ধরা হয় জানা ছিল না। খুব ইন্টারেস্টিং খবর।
২৭ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: আসলেই। সময় আর সুযোগ পেলে ঘুরে আসুন।

২৭ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: হ্যা এটা দিলে বেশ ভালো কিছু ছবি পাওয়া যায়।

১৪. ২৭ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫৯
জনৈক আরাফাত বলেছেন: দারুণ জিনিষ জানলাম তো!
৩১ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: এ বিষয়টা আসলেই দারুন জিনিষ।

০৪ ঠা আগস্ট, ২০১০ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: জ্বী ভাই। আমাদের জন্য আজবই।

১৬. ২৭ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১২
সৌম্য বলেছেন: ফেভারিটের তালিকায়।
০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:২৭

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা। আপনার লেখাও আমার খুব প্রিয়।

১৭. ২৭ শে জুলাই, ২০১০ রাত ১০:৪৮
দীপান্বিতা বলেছেন: ভোঁদরের ছবিটা সত্যি দারুন হয়েছে...আমি আগে একবার এনিমেল প্ল্যানেটে খবরটা দেখেছিলাম... :)
০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৮. ০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:১৫
জুন বলেছেন: অর্ফিয়াস ঘটনা টা দেখেছি সুন্দরবন বেড়াতে গিয়ে
তবে ছবি গুলো খুব সুন্দর হয়েছে।
ভোঁদর টা খুব কিউট দেখতে।
প্লাস।
০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমি একবার গিয়েছিলাম হানি হান্টিং ট্রিপে। জানাবো একসময়।

১৯. ০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:৩৩
জুন বলেছেন: অর্ফিয়াস আমরা গাইড ট্যুরের প্যাকেজে কটকা দুবলার চর হীরন পয়েন্ট হয়ে অনেক দুরে মান্দার বাড়ীয়া গিয়েছিলাম পাটনি দ্বীপ পার হয়ে রাতে ছিলাম ৪দিনের জন্য ।আপনি কি সেখানে গিয়েছিলেন ?
০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:৪১

লেখক বলেছেন: এ টুরটা আমি নিয়েছি দুবার।

তবে আমার একটা অন্যরকম অভিজ্ঞতা আছে। ইউ কে'র একটি ম্যাগাজীনের এক সাংবাদিক এসেছিলো একবার হানি হান্টিং এর ছবি তোলার এসাইনমেন্টে। তো ওকে নিয়ে আমি গেলাম টুর অপারেটরদের কাছে। কারো কাছে কোন সীট নেই। শেষে ও বললো চলো আমরা নিজেরাই একটা জাহাজ ভাড়া করি। আমি গাইড টুরের বনবিবি জাহাজটি পুরোটা ভাড়া নেই ৪ দিনের জন্য। এরপর ১০-১২ জন মৌয়াল সহ আমার সুন্দরবনের গহীনে ঘুরে বেড়িয়েছি। এমন অনেক জায়গায় গিয়েছি যেখানে অনেক টুর অপারেটররাও যায়নি।

সে এক অভিজ্ঞতা বটে। বলোব একসময় এ ব্লগেই।

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। এটা গত রবিবার কালের কন্ঠে এসেছে।

 

মোট সময় লেগেছে ১.০২৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
orpheus96@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই