somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালঞ্চে'র সে রাতে মনে হয়েছিলো 'আহা জীবন এতো ছোটো ক্যানে?'

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যবসা বানিজ্য, চিকিৎসা অথবা ভ্রমন যে কারনেই হোক আমাদের অনেককে প্রায়শই কোলকাতা যেতে হয়। কোলকাতার যান্ত্রিকতায় যারা দুচারদিনেই হাপিয়ে ওঠেন তারা ইচ্ছে করলেই কাছাকাছি চমৎকার প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা মালঞ্চ টুরিষ্ট লজে কাটিয়ে আসতে পারেন কিছুটা সময়।

ভারতের একটি ট্যুরিষ্ট পত্রিকার মাধ্যমে এর সন্ধান পেয়ে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম মালঞ্চে। সড়কপথে কোলকাতা পৌছে দুদিন সেখানে থেকে মালঞ্চে যাবার সিদ্ধান্ত নেই। একদিন খুব ভোরে ধর্মতলার বাস ষ্ট্যান্ড থেকে এল-২০ নম্বর বাসে উঠে বসি। বাসটি ঘন্টাখানেক শহুরে পথ পাড়ি দিয়ে পৌছে ব্যারাকপুর চিড়িয়া মোড় এ। এখানে নেমে একটি রিক্সা নিয়ে সোজা মালঞ্চে।

মালঞ্চে পৌছেই মূগ্ধ হয়ে যাই এর প্রাকৃতিক শোভা দেখে। গংগা নদীর একদম তীর ঘেষে অসংখ্য মেহগিনি, দেবদারু আর ক্যাসুরিনা গাছের নীচে এর অবস্থান। পূর্বের কাঠের বাংলোগুলোর পাশেই গড়ে তোলা হয়েছে সিরামিক ইটের তৈরী আধুনিক ডিজাইনের দোতলা বাংলো। বাংলোর ম্যানেজার সাহেব আমাদের বাংলাদেশী পরিচয় পেয়ে যত্ন করে রুমে নিয়ে গেলেন। বিশাল রুম, দুদিকেই জানালা। নদী তীরের দেয়ালজোরা গ্রীলছাড়া জানালাটি বিশাল আকৃতির। রুমের মাঝে বড় আকৃতির দুটো এবং বাচ্চাদের একটি খাট। অনায়াসে ৪ জন থাকা যায় ভাড়া ৮০০ টাকা।

দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বের হলাম ব্যারাকপুর শহর দেখতে। মফস্বল শহর, অনেকটা আমাদের বরিশালের মতো। সেখান থেকে রাজ্য পুলিশ সদও দপ্তরের মাঝ দিয়ে গেলাম মঙ্গল পান্ডে পার্কে। সাজানো গোছানো অনেক গাছের সারির ফাকে ফাকে বাধানো বেঞ্চ বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে বিকেলটা কাটিয়ে দিলাম।

তবে মালঞ্চের সবচে আকর্ষনীয় দিক হলো এখানে রাত কাটানো। রাত দশটা নাগাদ রুমের বাতি নিভিয়ে বাংলোর সামনে চেয়ার নিয়ে দুজনে বসলাম। ম্যানেজার খানিকন সংগ দিয়ে বিদায় নিলেন। আমরা বসে রইলাম। চাদনী রাত, সামনে কলকল নদী, নদীর মাঝে দু একটি
মাছ ধরার নৌকা। ওপাড়ে দেখা যাচ্ছে নাম না জানা শহরের ঝলমলে আলো, মাঝে মাঝে নিশাচর পাখির ডাক- আমাদের আচ্ছন্ন করে ফেলেছিলো। এসব কিছুকেই মনে হচ্ছিলো বাস্তবতা আর আমরা দুজনেই যেনো অবাস্তব। আমাদের মনে পুরুনো হাহাকারটা ঘিরে ধরলো- 'আহা জীবন এতো ছোটো ক্যানে?' রাতের শেষ ভাগ পর্যন্ত নির্বাক হয়ে বসেছিলাম সেখানে।

পরদিন সকালে উঠে গেলাম গান্ধীঘাট। মহাত্তা গান্ধী নাকি এ ঘাটে গোছল করতেন, তাই এই নাম। শান বাধানো এই ঘাটে অনেক নারী পুরষকে গোছল করতে দেখলাম। এখানে গোছল করলে পূন্যলাভ হয় এই আশাতেই দুর দুরান্ত থেকে লোকজন গোছল করতে আসেন। এর পাশেই রয়েছে একটি পার্ক। আমরা পার্কে মনিংওয়াকটা সেরে নিলাম।

এবার বিদায়ের পালা। মন চাইছিলো না বরেকম একটি জায়গা ছেড়ে আসতে। কিন্তু হাতে সময় কম। তাই দুপুর ১২ টা নাগাদ রওনা দিলাম কোলকাতার উদ্দেশ্যে। পেছনে ফেলে এলাম নদীপাড়ের নির্জনতা, নির্মল পরিবেশ আর মালঞ্চের কর্মীদের চমৎকার ব্যাবহার।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ সকাল ১১:৫০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×