এই রেসিপি আমি ক্যামনে পাইলাম ?
সে অনেক কাহিনী। না স্বপ্নে পাই নাই। বছর দেড়েক আগে আমার বউ র বাপের বাড়ি গমন করে। আমি কোন এক আড্ডায় দেরী করে রাতে বাসায় ফিরি রাত প্রায় ১২ টার দিকে। আড্ডায় খুব একটা খাই দাই হয়নি। তাই ক্ষুধায় পেট চো চো করছিলো। ফ্রিজ খুলে কোনায় দেখলাম কয়েক ফালি বোয়াল মাছ ছাড়া কিছুই নাই। বেশ বেশ, তাই রান্না হবে। মশলা খুজতে গিয়ে দেখি কোন ধরনের মশলাই নেই। শুধু গোল মরিচের বাটাটা পুরো ভরা আর আদার বাটিতে সামান্য একটু আদা মাখানো । অগত্যা তাই নিয়ে ঝাপিয়ে পড়লাম।
রান্না শেষে খাবার সময় আমি টের পেলাম কি অসাধারন এক খাবার আমি আবিষ্কার করে ফেলেছি নিজের অজান্তে। সেটার রেসিপি দিচ্ছি :
উপকরন :
বোয়াল মাছের টুকরা ৫-৬ টি (৩০০ গ্রাম)
তেল - আধ কাপ
গোলমরিচ গুড়ো- ১ টেবিল চামচ
কাচামরিচ- ৫/৬ টি
আদা বাটা- আধা চা চামচ
পেয়াজ কুচি - ১ কাপ
প্রনালী :
প্রথমে মাছের সাথে গোলমরিচ ও আদা মিশিয়ে ৫ মিনিট রাখবেন। এবার তেলে পেয়াজ হালকা গরম করে তাতে মাছ দিয়ে তাতে সামান্য পানি মিশিয়ে হালকা আচে ঢেকে রাখুন। ১০ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
এটা করলে নির্ঘাত অতিথিদের কাছে হিরো বনে যাবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


