কদিন আগের কথা। হটাত একদিন ঘুম থেকে উঠে দেখি পায়ে প্রচন্ড ব্যথা। এতই ব্যথা যে পা ফেলতেও পারতেছি না, নরাচরাও করতে পারতেছি না। কেমনে হল? বাসার কাওকে উত্তর দিতে পারলাম না। আমি নিজেও বেকুব হয়ে গেলাম। সবাই মনে করল আমি নিশ্চই পায়ে ব্যথা পাইছি কিন্তু এখন সবার কাছ থেকে লুকাইতেছি। কিন্তু আমি নিজেই জানি না আমি কেমনে, কবে, কোথায় ব্যথা পাইছি।যাই হোক, কষাইয়ের (ডাক্তার) কাছে গেলাম। সব শুনে রক্ত টেস্ট আর x-ray করতে দিল । ২ দিন পর টেস্ট করাইয়া গেলাম আবার। এইবার রহস্য ধরা পরল। রক্তে uric acid বেশি পাওয়া গেল।
এই বয়সে কেন uric acid বেড়ে গেল তার কোন উত্তর আমার কাছে নাই।কষাইও কোন ব্যাক্ষা দেয়া নাই। কষাই যা যা খাওয়া আমার জন্য হারাম বলে রায় দিল সেগুলা হল - গরুর মাংশ (আমার খুবই প্রিয়), কাচা টমেটো, সিম, চিংড়ি। এর সাথে ১৪ দিনের anti biotic সহ এক মাসের ঔষধ দিল। এখন খাইতেছি নিয়ম করে। ব্যথা এখন নাই কারন pain killer খাইতেছি। কিন্তু pain killer বন্ধ করলে আবার ব্যথা recur করবে কিনা তা কষাই ভাল জানে। আমি বেশি জানতে চাই না, বেশি জানলে জানোয়ার হয়ে যাবো।
২
ভাবতেছি মানুষ যতই বড় হয় ততই মনে হয় তার দিনের সময় কমতে থাকে। বুঝলেন না? মানুষ যত বড় হয়, ততই তার ব্যাস্ততা বাড়ে, বন্ধুদের সাথে যোগাযোগ কমে, আগে যেখানে আড্ডা না দিলে পেটের ভাত হজম হত না এখন সেইরকম আড্ডা দেওয়ার কথা চিন্তা করাও যেন পাপ হয়ে যায়। বিয়াশাদি হয়ে গেলে তো আরো সময় কমে যায়। তখন আবার শশুর বাড়ি জিন্দাবাদ না বললে খবর ভাল থাকে না (তবে সবার ক্ষেত্রে এটা হয় না, তারা exception). মেয়েদের অবস্থা তো আরও খারাপ। বিয়ের পর বাংলাদেশের খুব কম মেয়েই পারে তার ছোট বেলার বান্ধবিদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে (এ ক্ষেত্রেও exception গন্য করলাম না)। প্রটিটা দিন ২৪ ঘন্টার জায়গায় যদি ৪৮ ঘন্টা হত তাহলে কি মজা হত!!! ভার্সিটি লাইফের বন্ধুদের সাথে আড্ডা খুব মিস করি। “কফি হাউজের সেই আড্ডাটা” যদি মিথ্যা হত তাহলে কি যে খুশি হতাম :S
3
জীবনে এক ক্যামেরার শাটার চাপা ছারা আর কিছু মনে হয় ঠিকমত শিখি নাই।এই একটা কাজে আমার কোন ক্লান্তি নাই। দিনের পর রাত, রাতের পর দিন কাটিয়ে দিতে পারি ছবি নিয়ে। আজকে ছবি তোলার ব্যাপারে কিছু বলতে খুব ইচ্ছা করতেছে.
আপনি কি ছবি তোলার আগেই কলপনা করতে পারেন যে ছবিটা সাদাকালো হলে কেমন লাগবে? যদি কখনো এমন চিন্তা না করে থাকেন তাহলে আজকে থেকেই শুরু করেন। একজন ভাল আলোকচিত্রি ছবি তোলার আগে সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে চিন্তা করতে পারে ছবিটা সাদাকালো নাকি কালার - কোনটা করলে ভাল হবে?
ছবি যখন edit করবেন, তখন অবশ্যই photoshop এ কালার ছবিকে সাদাকালো করে দেখবেন কেমন লাগে, যদি ভাল লাগে তাহলে সাদাকালোটাই রেখে দিন। আমাদের চোখ সবসময় পকৃতির কালার দেখে অভ্যস্থ, মাঝে মাঝে তাই হটাত করে অনেক গুলো কালার ছবির মধ্যে কিছু সাদাকালো ছবি চলে আসলে অনেক ভাল লাগে।
সবশেষে photoshop এ ইমেজ এডিটিং নিয়া একটা হালকার উপর ঝাপশা টিপস। আর কছু না করেন, অন্তত ছবিটা photoshop এ ওপেন করে image menu থেকে adjustment থেকে auto levels এ ক্লিক করবেন, ছবিতে যা noise থাকবে সব পরিস্কার হয়ে যাবে।
আমার একটা ছবি শেয়ার করলাম। ছবিটা ৪ বছর আগে গাবতলির এক বস্তিতে তুলছিলাম।
ক্যামেরা - sony cybershot dsc P-73
কুকরি মুকরি - ১
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১০ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



