আমার প্রিয় পোস্ট
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৪ - ত্রিশোনকু
মন বলে, আমির মাঝে স্রষ্টা, আমির মাঝেই মানুষ, আমিই যা তা। মনরে ভন রে মন!

রেড - দা লিজেন্ড
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩০
ইহা একটি ফান পোস্ট । কেউ সিরিয়াসলি নিবেন না । আমরা যারা সামু কাঁপানো কবিতা লিখতে পারি না তারা মাঝে মাঝে ছড়া লিখে নিজেদের দুর্বলতা প্রকাশ করে থাকি ।
জীবীত বা অবিবাহিত কোন প্রকার ব্লগারের সাথে এই ছড়ার বিষয়বস্তুর মিল খুঁজিয়া পাইলে তা নিতান্তই কাকতাল ধরিতে হইবে ।
---------------------------------------------
ব্লগে ব্লগে ঘুরে লিখি , পাড়া থেকে পাড়া
আমি লিখি, সবে পড়ে, 'থোড় বড়ি খাড়া'
ছাদে-পাদে, হাতে-ভাতে মিলে ঝিলে গেলে
আমি ভাবি রবি পরে, আমি কবি ছেলে
নিক দিয়ে ছড়া লিখি , ব্লগে ব্লগে প্লাস
ব্লগে পরিচিতি চাই, পেতে চাই ক্লাস
নামে নামে , চামে চামে, বেড়ে যায় হিট
আমি মনু, কি যে হনু! মাথা ঘুরে ফিট !
ধরা দেখে, সরা ডেকে, লিখে যাই টানা
পেয়ে খ্যাতি, আমি ন্যাতি, বড় লাট নানা!
রবি টবি , ছোট কবি, লিখিনি তো আমি
রবিকেই দিলো তাই সুইড আকাদামী
আরে ব্যাটা , কবিতার ওরা কিছু বোঝে ?
আংরেজে ত্যাগে আর ফ্রেঞ্চ দিয়ে মোছে !
হু হু বাবা, জুতা খাবা, আমি যবে দেবো
উড়ে যাবে তিন কোনা , উড়ে যাবে হেবো -
ক্লাইভ দেয় জুতা মুছে , রাঁধে বোনাপার্ট
বিলাতের রানী সোঁকে ক’টা দিনু ফার্ট!
জিয়া গেছে , শেখ গেছে , কাঁদেনি রে কেউ
আমি গেলে , মেয়ে –ছেলে , কাঁদে ভেউ ভেউ
মোটা কাঁদে, সরু কাঁদে , আরো কাঁদে বেটে
দুই দিন না বেরুলে, আমি টয়লেটে
কেঁদে দিলে, পেদে দিলে , বি বি –সি- এন এন ,
ব্রেকিং নিউজ করে আমি কেন বেন?
জল পড়ে, পাতা নড়ে, বয়ে যায় নদী
মন বলে , কি করে তা? আমি না-ই যদি!
আমি আছি , তাই আছো, না থাকিলে হোতে?
----------
ঝালা পালা হয়ে গেলো , “আমি আমি" কোঁতে।
-----
ঃ আরে ব্যাটা , থাম এবার, তোর লেখা পড়ে
একটিও শুঁয়োপোকা ওঠেনিকো নড়ে ,
ভাত আর হাত দিয়ে মিলানোটা শেষে
ওরকম কতজন লেখে হেসে হেসে।
ক্লাস ফাইভের ছেলে , সেও এমন কবি
গরু –সরু, ছাগু –পাগু, লেখা তারও হবি।
ছেলে যদি মেয়ে দেখে , গরু দেখে মোষে
লিখে থাকে এরকম বয়সের দোষে ,
বন্ধুরা বলে, "ভালো", শত্রুরা, “খাসা”
পিছে পিছে মুখ টিপে হাসি আর হাসা ।
কেউ কেউ, তা-ও , লিখতে না পারে
মজা পেয়ে , 'প্রিয় কবি', উপাধিও ছাড়ে
কত এলো , কত গেলো, তুমিও ফুরাবে
হাসিয়েছো বলে দুটো প্রাণে ঠাঁই পাবে
তাই নিয়ে এত ডাঁট দেখিয়ো না বাছা
রাস্তায় ছাগু হাসে, পুকুরেতে মাছা
রাতে দিনে লুল বিনে অপি , টিয়া, সুমি
কাঁপিয়েছে এই ব্লগ, কাঁপিয়েছো তুমি !
শুনে ভয়ে বিস্ময়ে আকাশেতে চাই
গোলাপি হাতির সারি দেখা যদি পাই
বেগুনির রঙে রাঙা বান্দর ভোলা
সর্দির জ্বরে ভোগা কোলা ব্যাং কোলা
ভোর বেলা পশ্চিমে সূয্যির ডানা
যৌবন খুঁজে ফেরে আরিলের নানা
এমন-ও অসম্ভব , সম্ভব হলে
তুমি বাপু গব্বর সিং আজ হোলে
শাপ – তাপ, তুমি বাপ, পর্বতে মাঠে
গাঞ্জার নৌকোটা বেঁধে রেখো ঘাটে !
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লাল, লিজেন্ড, ছড়া, মেয়ে, বাংলাদেশ, ফান, পোস্ট ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: খাঁচায় বন্ধ করে রেখেছিলো গো , কাছা খুলে লিখতে দেয়নি ! সব দুষ্টুর দল!
আপনি এলেন, আপনাকে কেমনে বরণ করি, আমি হতভাগা রাজ রাজন্য অতিথির আগমনে , মরেছি মরমে , পড়েছি শরমে , নাই প্রতিকার মোর সনে!
বলো হে রাজন, কি করে তোমায় সম্মানিত করি?
শান্তির দেবদূত বলেছেন:
অবাক হয়ে গেলাম ! আপনি এতদিন কোথায় ছিলেন? সত্যিই কি তিন বছরে আপনার এই তিনটি ব্লগ নাকি সব ড্রাফট করে ফেলেছেন?ছড়াটার মাধ্যমে যা বলতে চেয়েছেন মনে হয় অনুধাবন করতে পেরেছি।
লেখক বলেছেন: মূলত পাঠক দাদা । কলম পেষা কেরানীর কি সাহিত্য বিলাস শোভা পায়? পিন্ডি যোগাই আর মাঝে মাঝে পাড়া বেড়াতে আসি।
চ্রম তো হতেই হবে দাদা, আপনাদের আশীব্বাদ আছে না?
আপনার মানুষকে আপন করে নেবার গুণটি আমি বড় হিংসে করি । ভগবান আমায় কাঠ করেছেন , আমি ভিজতে পারিনি , আর আপনি হয়েছেন পুষ্পবৃক্ষ ।
লেখক বলেছেন: এই মাত্র দেখে এলুম, আপনি রাজন এক দুঃসাহসী , মুক্তিপাগল, শিকারের নেশায় উন্মাদ টিকিটিকির যম!
আমায় আশীব্বাদ করুন রাজন, যেন আপনার সিকিটুক সাহসও জন্মাতে পারি, সুচরিতার হাত মাগার কালে।
কাঠের খাঁচা বলেছেন:
শান্তির দেবদূত বলেছেন:তাছাড়া, ছড়ায় "চিফ" থাকবে আর সেটা চরম হবে না; তা কি হয় না কি দাদা?হেঃ হেঃ আমিও তাই বলি।
লেখক বলেছেন: ঐ পদটির জন্য আজকাল লড়াই জমে উঠেছে । অনেকেই চায় !
নরাধম বলেছেন:
কবিতা বুঝিনা। তবে ছন্দমিলটা ভাল লেগেছে, হোমিওপ্যাথি পিলের মত, অষুধটা বুঝিনি, মিষ্টি লেগেছে!!
লেখক বলেছেন: ও দাদা , হোমিও তো রোমিওর মতই মিশটি হবে , তাই না? ঃ)
হাসান মাহবুব বলেছেন:
অসাধারণ হৈসে। আপনি এতদিন কই ঘাপটি মাইরা ছিলেন!
লেখক বলেছেন: আমায় আটকে রাখে সুচরিতার চুড়ি , জবা তেলের গন্ধ ;
জাল টেনে কুমির ভনে মাড়াই খানা খন্দ ।
মাস কাবারি পয়সা পেলে দু' আনার আলতা , আতর -
ওটুক হারালে , মাগো, না আমি মা'র , না আমি তোর!
স্তব্ধতা' বলেছেন:
ক্লাইভ দেয় জুতা মুছে , রাঁধে বোনাপার্টবিলাতের রানী সোঁকে ক’টা দিনু ফার্ট!
-------হাসতেই আছি, হাসতেই আছি....
অসীমের ক্ষমতা অসীম, নাই সন্দেহ
গাঞ্জার নৌকোটায় বুঝে লগি দিও।
অনেক বাদে ব্লগে এলে, পড়নিতো বাটে
আফাদের চড় খেলে ভাগ্য তোমার বটে !
আর যদি চটেন দাদারা, ছাড়তে পারেন মাত্রা
কামনা করি পার পেয়ে যাও এবারের এ যাত্রা।
লেখক বলেছেন:
দাদা দেকচি আগের জিনিস
জানজাবিদ বলেছেন:
তীরটা যেদিকে মেরেছেন জায়গা মতই লেগেছে। তবে 'উনা'র কোন ভক্তকূল এখনো এসে কিছু বললোনা দেখে অবাক লাগছে। .................প্রতিদিনই কেউ না কেউ নাকি কান্না কেঁদে পোস্ট দিয়ে যাচ্ছে। হয়ত কয়েকদিন পরই উনি সাড়ম্বরে ফেরত আসবেন।
লেখক বলেছেন: ম্যাল্টি নিকে নিজেই ট্যাল্টি ব্যাল্টি করচে দাদা , কিচ্চু বলারটি নেই গো ।
লেখক বলেছেন: করে দিলুম।
এ ডি ডি খুব খ্রাপ রুগ।
স্বপ্নকথক বলেছেন:
সুন্দর, কেমন আছেন?
লেখক বলেছেন: বাজার দর।
লেখক বলেছেন: ভগবানের লীলে
আমরা তোমাদের ভুলব না বলেছেন:
সুন্দর
লেখক বলেছেন: পরমা?
আদার বেপারি বলেছেন:
ক্লাস ফাইভের ছেলে , সেও এমন কবিগরু –সরু, ছাগু –পাগু, লেখা তারও হবি।
ছেলে যদি মেয়ে দেখে , গরু দেখে মোষে
লিখে থাকে এরকম বয়সের দোষে
হা হা হা, মজা লাগছে এই পার্ট।
লেখক বলেছেন:
আরশী বলেছেন:
''আমায় আটকে রাখে সুচরিতার চুড়ি , জবা তেলের গন্ধ ; জাল টেনে কুমির ভনে মাড়াই খানা খন্দ ।
মাস কাবারি পয়সা পেলে দু' আনার আলতা , আতর -
ওটুক হারালে , মাগো, না আমি মা'র , না আমি তোর! ''...চরম হইছে দাদা
লেখক বলেছেন: আপনাগের আশিব্বাদ
সবুজ সাথী বলেছেন:
মৈথুনানন্দের পুরান নিক মনে হচ্ছে।
লেখক বলেছেন: ইটা কে লো?
কাঠের খাঁচা বলেছেন:
আপ্নার কবিতা তো কালকেই পড়েছি। আপনার কমেন্ট গুলোও দেখলাম বিভিন্ন ব্লগের।এদ্দিন কোথাউ লুকায় ছিলেন না কইলে কিন্তু খবর আছে।
"আমরা যারা সামু কাঁপানো কবিতা লিখতে পারি না তারা মাঝে মাঝে ছড়া লিখে নিজেদের দুর্বলতা প্রকাশ করে থাকি ।"
মস্করা করেন অসীমদা??
কেমন লিখেন তা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি।
লেখক বলেছেন: অন্নের যোগান করি দাদা ।
নিরন্ন মানবের কলম ফেটে ক্ষুধা বেরোয়, কবিতা নয়।
অভিমানী মেঘ বলেছেন:
ব্লগার ত্রিশোনকু'র পোস্টে আপনার মন্তব্য দেখে আসলাম। বেড়ে কবিতা হয়েছে, হা হা হা হা।
যাকে নিয়ে লিখেছেন, আজও তার ভক্তকূল ( নাকি স্বয়ং তিনিই ভিন্ন নিকে) এসে পোস্ট দিয়ে গিয়েছেন। কবিতাটি দিয়ে আসব কী - না চিন্তা করছি ।
লেখক বলেছেন: সে আপনার সদিচ্চে দিদি ।
পারভেজ আলম বলেছেন:
অসাধারণ, অসাধারণ। কূর্ণিস, কূর্ণিস।
লেখক বলেছেন: নাল লীল বেগুনি হলুম দাদা , এমন কইলে কই যাই?
শান্তির দেবদূত বলেছেন:
আবার পড়লাম। কি অসমান্য ছড়া যে লিখেছেন আপনি মনে হয় নিজেই বুঝতে পারছেন না ! আপনি তো জ্বলজ্যান্ত প্রতিভা। তবে একটু কষ্ট লাগলো একারনে যে, যে উদ্দেশ্যে লিখেছেন সে/তারা হয়তো বুঝতেই পারেনি। প্রিয়তে নিয়ে গেলাম। মাঝেমাঝে হাসির দরকার পড়লে এসে পড়ে যাবো।
লেখক বলেছেন: এক ফোটা জল এলো , না না , জল কই ধুলো !
আপনাকে অনেক আশীব্বাদ করি দাদা , আপনার মনটা বড্ড নরম।
তামিম ইরফান বলেছেন:
পুরাই ক্লাসিক..........কবিতা পইড়া মুখফোড়ের ছাগুরাম কাব্য মনে পইড়া গেলোউত্তম ঝাঁজা সহকারে ৫ দাগানো হইলো........
লেখক বলেছেন: সসসসসসসসসস, কোই হ্যায় ।
লেখক বলেছেন: আপনি নিজেই তো নেই!
লেখক বলেছেন:
হাসান মাহবুব বলেছেন:
ঠেলা!
শান্তির দেবদূত বলেছেন:
ঠেলা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















৩ বছর ৩ মাসে ৩ টি পোস্ট!!!!!
ঠিক হইনি দাদা। একদমই ঠিক হয়নি।
ছড়া তো জবর লেখেন।