আমার প্রিয় পোস্ট

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যে, সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। - সক্রেটিস

সেইন্ট মার্টিন - কক্সবাজার ভ্রমন : ৪র্থ পর্ব

১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

শেয়ারঃ
0 0 0

প্রথমেই সকলের নিকট বিনীত ক্ষমা চেয়ে নিচ্ছি ভাল লিখতে পারি না বলে

প্রথম পর্ব : Click This Link
দ্বিতীয় পর্ব : Click This Link
তৃতীয় পর্ব : Click This Link

৪ঠা ডিসেম্বার ২০০৯ (শুক্রবার) : ঘুম ভাঙলো একটু দেরীতে, ফলে মিস করলাম সূর্যোদয় দেখা। তারপরও সাড়ে সাতটায় দৌড়ে গেলাম সমুদ্রতীরে। তখনও রয়ে গেছে সূর্য্যের সোনালী আভা, পুরো সমুদ্রকে মনে হচ্ছিল সোনা দিয়ে মুড়ে দিয়েছে। সে এক অপূর্ব দৃশ্য।




আজ ছাড়তে হবে হোটেল। আমাদের জাহাজ ৪টায় আর হোটেলের চেক-আউট সকাল ১১টায়। বিপদেই পড়া গেল। পরে বিশেষ ব্যবস্থায় একটি রুম অতিরিক্ত ভাড়া দিয়ে রেখে দিলাম বিকেল ৪টা পর্যন্ত এবং বাকী ২ রুমের মালামাল সব একরুমে নিয়ে আসলাম। নাস্তা সেরে এবার গেলাম উত্তর সৈকতে। এখানে দেখলাম কাছাকাছি হোটেলের সবাই এসেছে পানিতে নামবে বলে। আমরাও নামলাম। মাঝে মাঝে প্রচন্ড ঢেউ আমাদেরকে ঠেলে দেয় তীরের দিকে। প্রচন্ড হৈ-হুল্লোরের মাঝে কেটে গেল সমুদ্র-স্নান।




হোটেলে এসে গোসল সেরে যথারীতি দুপুরের খাবার এবং জাহাজে উঠার প্রস্তুতি। দুপুর ৪টায আমাদের জাহাজ কুতুবদিয়া যাত্রা শুরু করলো টেকনাফের উদ্দ্যেশে। টেকনাফ পৌঁছে রাতেই মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দ্যেশে যাত্রা এবং রাত প্রায় দশটার দিকে হোটেল "প্রাসাদ প‌্যারাডাইজ" এ চেক ইন।

চলবে .................................

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভ্রমন ;
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬
সা-জ বলেছেন: নীল জলের টানে যেন চেখের পলকেই চলে যাই
অবকাশ ,স্বপ্ন বিলাস আর কোরালে ফাকেঁ ফাঁকে মাছের স্বচ্ছ পলক
আকাশ সাগরের মিলেমিশে একাকার
১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: বার বার ছুটে যেতে মন চায়। কিন্তু সাধ, সাধ্য আর সময়ের সমন্বয় ঘটানো খুবই কষ্টকর। ধন্যবাদ পড়ার জন্যে।

২. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬
ঝড়ো হাওয়া বলেছেন: ছবি খুব সুন্দর হয়েছে।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৯
কালপুরুষ বলেছেন: বর্ণনা ও ছবিগুলো সুন্দর।
২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৫
পারভীন রহমান বলেছেন: লেখা পড়ে যাওয়ার ইচছে আরো বেড়ে গেল :)
২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চাই রেজাকার এবং স্বৈরাচার মুক্ত আমার প্রিয় স্বদেশ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই