অনেক সময় পেনড্রাইভে ভাইরাস থাকলেও আমরা তা শনাক্ত করতে পারি না।ইচ্ছে করলে আপনি সহজেই পেনড্রাইভের ভাইরাস শনাক্ত করতে পারেন।এজন্য আপনার ইউএসবি পোর্টে পেনড্রাইভটি সংযোগ করান। এখন Start/run- এ গিয়ে cmd লিখে কমান্ড অপশন খুলুন।এখন মাই কম্পিউটারে ঢুকে দেখে আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার কোনটি তা জেনে নিন।যেমন,ড্রাইভ লেটার যদি L হয় তাহলে কমান্ড অপশনে L: লিখে ইন্টার চাপুন।এরপর dir/w/o/a/p এই কমান্ডটি হুবহু লিখে ইন্টার চাপুন।এখন আপনি পেনড্রাইভে থাকা ফাইলের তালিকা দেখতে পারবেন।ফাইলের তালিকায় Bha.vbs , Iexplore.vbs, RVHost.exe, Ravmon.exe, New_Folder.exe, Autorun.inf ইত্যাদি নামের কোন ফাইল অথবা .exe এক্সটেনসনের কোন ফাইল আছে কি না দেখুন।যদি এরকম কোন ফাইল দেখতে পান তাহলে attrib -h -r -s -a *.* কমান্ডটি লিখে ইন্টার চাপুন।এখন del filename কমান্ড লিখে ইন্টার চাপুন।এখানে filename এর জায়গায় উক্ত ফাইলের নাম হুবহু লিখতে হবে।যেমন আপনি যদি Autorun.inf ফাইলটি মুছতে চান তাহলে del Autorun.inf কমান্ড লিখে ইন্টার চাপুন।এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন।এছাড়া সম্ভব হলে সবোর্চ্চ সুরক্ষার জন্য নিয়মিত হালনাগাদ এ্যান্টিভাইরাস দিয়ে পেনড্রাইভ সম্পূর্ন স্ক্যান করুন।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।