মেঘলা আকাশ
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২২
মেঘলা আকাশ
স্মৃতির আকাশ মেঘলা এখন
মেঘলা মেঘলা মন ;
অনেক অনেক স্মৃতি জমা
বারিষ ঝরা মন ;
অনেক অনেক ভাললাগা
আনমনান্তে ভালবাসা
ঝরা পাতা মলিন হওয়া ;
অতীত ভেজা চোখ
অশ্রুজলে মিশে আছে
প্রিয় প্রিয় মুখ ;
গোচর হওয়া দিবা রাত্রি ;
কথায় কথায় খুনটুসি ;
অনুরাগে ভরা অভিমান
সব আজ স্মৃতি হয়ে
মনের ভিতর-
অঝড়ে বারিষ অবিরাম ;
এত এত সুখ স্মৃতি
কখনও মেঘ কখনও বৃষ্টি
কিছু সম্পর্ক ভেঙে যাওয়া
মনের কোণায় হতাশ হওয়া
কিছু প্রিয় কাছে আসা -
রঙিন মেঘের হাওয়া লাগা
আর হয়ত ফিরিবেনা ;
সব কিছুই একদিন
স্মৃতি হয়ে রবে ;
'বন্ধু' তোদের খুঁজে নিব
চোখের জলের মাঝে...... !!
(এই কবিতাটি আমার university lifer শেষ হওয়ার সাত দিন আগে লিখেছিলাম আমার অনেক অনেক প্রিয় 'বন্ধু'-দের জন্যে; তাই অনেক কষ্ট হয় এখন কবিতাটি পড়লে........)
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তাজা কলম বলেছেন:
সব কিছুই একদিনস্মৃতি হয়ে রবে ;
'বন্ধু' তোদের খুঁজে নিব
চোখের জলের মাঝে...... !!
ভাল লাগল।
অনিক হক বলেছেন:
সবাইকে অনেক ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















পুত্তুম পিলাচ