আমার প্রিয় পোস্ট
- ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠানের নামের বানান সংশোধন করা যায় কিভাবে? - আবু সালেহ সুমন
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- IELTS (অফিসিয়াল গাইড-টরেন্ট ভার্শন) ডাউনলোড এর কারখানা : যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৬ - পরিবেশবাদী ঈগলপাখি
- Divide and Rule দেশে Still Rules - ছিহ: ছিহ: আমরা বাংলাদেশীরা কেন এদের ফাঁদে পা দিচ্ছি? - দেশপ্রেমিকেরা দালাল হইতে সাবধান - কবির চৌধুরী
- র্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল থেকে সর্বোচ্চ স্পীডে রিজিউম সুবিধা সহ ডাউনলোড করুন + টরেন্ট থেকে ডিরেক্ট ডাউনলোড
- রাফি মাহমুদ
- ১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (ছবি ব্লগ)। - বাহারুল ইসলাম বাহার
- মনকে রিফ্রেশ করতে আমার এ লিখাটি পড়ুন(ফানি পোস্টের সমাহার) - হাসান জোবায়ের
- ডেস্টিনি-ধোলাই সমগ্র ..... (রিপোস্ট এবং আপডেট)
- নূর-ই-আল-মামুন
- একদিন গ্যাস নামক সোনার ডিম পাড়া হাঁসটি মরে যাবে > আমাদের যথেচ্ছা গ্যাস ব্যবহার বিলাসীতার পাপ বহন করবে ২৫ কোটি মানুষ - মনজুরুল হক
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- এ পোষ্ট আস্তিক-নাস্তিক, বি.এন.পি-আওয়ামি লীগ সবার জন্য, এ পোষ্ট মানবতার জন্য, বাংলাদেশের জন্য। - নিস্সঙ্গ যোদ্ধা
- ছবির কথা, কথা বলা ছবি; অবগুণ্ঠিত চিত্রের মর্মোদ্ধার এর প্রচেষ্টা... - মুভি পাগল
- ফ্রি ই-বুক ডাউনলোড; যে বইগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় অথচ যেগুলো কখনই স্কুলে পড়ানো হবেনা - মুভি পাগল
- বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনীতির ওয়েব সাইটসমূহ - মাসুদ চৌধুরী
- সকল শিক্ষাপ্রতিষ্ঠান সাইট বাংলাদেশ/All Educational Site in Bangladesh - মাসুদ চৌধুরী
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব১৩ - ত্রিশোনকু
- মহানবী হযরত মুহাম্মদ (সা: ঘরের কিছু ছবি - তর্ষ
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- জন্মতারিখ দেখুন বাংলায় - মহসিন০৮
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- ইংরেজি ভাষা শেখার যন্ত্রণা ও ঝক্কি!-২ - সাঈফ শেরিফ
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৩) - মাহমুদ সিএসই
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- মেগাআপলোডের প্রিমিয়াম ইউজার হয়ে যান নিমিষেই! - বিডি আইডল
- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান) - ফেরদৌস ৬৯
অভ্র-বিজয় বিতর্ক: কম্পিউটার ও স্মার্টফোনে বাংলা লেখার কমন প্লাটফর্ম কবে হবে?
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৮
ব্লগে ব্লগে এখন তুমুল বিতর্ক চলছে অভ্র আর বিজয় নিয়ে। জাতি হিসেবে যে আমরা সব দিক দিয়েই বিভক্ত তার নজির বহু আগে থেকেই আমাদের কম্পিউটারের বর্ণমালায়ও যুক্ত হয়েছে। কম্পিউটারের কীবোর্ডের সাথে আমার পরিচয় হয়েছে বিজয়ের প্রথম প্রকাশেরও অন্তত: এক দশক পরে। তখন কম্পিউটারে বাংলা লেখার মাধ্যম বলতে আমার মতো নবীন ব্যবহারকারীরা বিজয়কেই জানতো। শুরুতে কম্পিউটারে বাংলা লেখা আর ওয়েব পেজে বাংলা দেখার ইতিহাসটা খুব মসৃণ ছিলোনা। আমরা যে আজ সমৃদ্ধ সামহোয়ারইন ব্লগ বা উইকিপিডিয়া বাংলা সাইট, প্রায় সকল বাংলা পত্রিকার অতি চমৎকার অনলাইন সংস্করণ দেখতে পাই, এক দশক আগেও এসবের এমন সরব উপস্থিতি ছিলো না। তাই তখনো বাংলায় ওয়েব পেজ ডিজাইন খুব প্রচলিত ছিলো না। আসকি-আনসি, ইসকি-ডিওই আর সুমিত প্রভৃতি কোডের প্যাঁচগোছের কারণে তখন বাংলায় ওয়েব পেজ ডিজাইন যেমন খুব সহজ ছিলোনা, তেমনি এসব কোডিং-এর ফন্ট দিয়ে ডিজাইন করা ওয়েব পেজ সকল পিসিতে সঠিকভাবে দেখাও যেতো না।
বাংলায় মেইল করতে হলে ফাইলকে এটাচমেন্ট হিসেবে পাঠিয়ে যে ফন্টে লেখা হয়েছে তার একটা কপিও যুক্ত করা লাগতো সেই মেইলের সাথে! সারা দুনিয়ার ভাষার বর্ণমালার জন্য একটা স্টান্ডার্ড কোডিং মান ইউনিকোড-এ বাংলা ফন্ট যুক্ত হবার পর ধীরে ধীরে সেই ঝামেলা পেরিয়ে আজ অনেক চমৎকার বাংলা ওয়েব পেজ তৈরি হচ্ছে, আমরা পেয়েছি আন্তর্জাতিক মানের অতি চমৎকার অনেক বাংলা ওয়েব পেজ। এখনো উন্নতি হচ্ছে ইউনিকোড এনকোডিং মানের। সেই সাথে উন্নতি হচ্ছে অপারেটিং সিস্টেমের। মাইক্রোসফটের উইনডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে ডিফল্ট উইনডোজ সেটিংসে বাংলা ওয়েব পেজ দেখার ব্যবস্থা ছিলোনা। এজন্য আলাদা কমপ্লেক্স স্ক্রিপ্ট ইনস্টল করতে হতো। কিন্তু মাইক্রোসফট তার সর্বশেষ অপারেটিং সিস্টেম উইনডোজ সেভেন-এ বাংলা ভাষার ব্যবহার প্রভূত উন্নতি সাধন করেছে। কোনপ্রকার কনফিগারেশনের পরিবর্তন না করেও ইন্টারনেট এক্সপ্লোরার ৮ ব্যবহার করে ওয়েব পেজে অনেক চমৎকার বাংলা দেখা যায় উইনডোজ সেভেন অপারেটিং সিস্টেমে। প্রযুক্তির এই যে উৎকর্ষতা তা অনেক বন্ধুর পথ পেরিয়ে আজ এ পর্যন্ত এসেছে।
কম্পউটারে বাংলা লেখার ইতিহাস খুব বেশী দিনের না হলেও খুব কম সময়ের না। অবশ্য কম্পউটারে বাংলা লেখার সফটওয়্যার তৈরি হওয়ার বহু আগে ১৯৬৯ সালে শহীদ মুনীর চৌধুরী ‘মুনীর কীবোর্ড’ নামক একটি বাংলা টাইপ রাইটার কীবোর্ড উদ্ভাবন করেন। পরবর্তীতে এই কীবোর্ডের লে-আউট ব্যবহার করে কম্পিউটারে বাংলা লেখার সফটয়্যারও তৈরি হয়েছে। দুই দশক পেরিয়ে গেছে কম্পিউটারে বাংলা যুক্ত হয়েছে। তবুও কম্পিউটারে বাংলা লেখার ইতিহাসটা কখনোই কিন্তু মসৃণ হয়নি। দুই দশক পেরিয়ে এসেও বাংলা লেখার কীবোর্ড ইস্যুতে জাতীয় অন্যান্য ইস্যুর মতো এখানেও আমরা বহু ধারায় বিভক্ত। কম্পিউটারে যখন বাংলা লেখার শুরু হয় তখন এর জন্য একটা কমন প্লাটফর্ম তৈরি না করে যে যেভাবে পেরেছেন কীবোর্ড লে-আউট ডিজাইন করেছেন। যে যার সুবিধামতো এনকোডিং ব্যবহার করে কীবোর্ড আর ফন্টের প্রোগ্রামিং করেছেন। ফলে যা হবার তা-ই হয়েছে। মুনীর কীবোর্ড, সত্যজিৎ কীবোর্ড, গীতাঞ্জলী কীবোর্ড, শহীদ কীবোর্ড, বসুন্ধরা কীবোর্ড, লেখনী কীবোর্ড, বিজয় কীবোর্ড, ন্যাশনাল কীবোর্ড, অভ্র কীবোর্ড এবং অধুনা রোকেয়া কীবোর্ড- প্রভৃতি কীবোর্ড লে- আউট পেয়েছি অনেক, সেই সাথে ঝামেলাও পেয়েছি অনেক।
আজ অবধি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে বাংলা লেখার কোন কমন বা সাধারণ প্লাটফর্ম তৈরি হয়নি। বাংলাদেশের ব্যবহারকারীরা এক কীবোর্ড ব্যবহার করেন তো, ভারতের বাংলাভাষী ব্যবহার কারীরা অন্যটি। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স ছাড়া মাইক্রোসফটের উইনডোজ সেভেনের আগ পর্যন্ত কোন অপারেটিং সিস্টেমে বাংলা লেখার ডিফল্ট কোন কীবোর্ড যুক্ত হয়নি। উইনডোজ সেভেনে বাংলা লেখার দুইটি কীবোর্ড যুক্ত হয়েছে, একটি আমাদের ন্যাশনাল কীবোর্ড অন্যটি ভারতীয় বাংলা কীবোর্ড।
জব্বার সাহেবের কৌশলী কার্যক্রমের কারণেই হোক আর ব্যবহারে সুবিধার কারণেই হোক বাংলাদেশে কীবোর্ড ব্যবহারের দিক দিয়ে বিজয় সবচেয়ে এগিয়ে। কয়েকদিন আগে একজন ব্লগার জানলেন ১৯৯৮ সালে মাইক্রোসফট কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন তাদের অপারেটিং সিস্টেমে বাংলা কীবোর্ড যুক্ত কারার জন্য। কিন্তু জব্বার সাহেব তার প্রভাব ও কানেকশনকে কাজে লাগিয়ে মাইক্রোসফটের সেই প্রচেষ্টাকে আটকে দেন (তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলো তারপ্রতি সহানুভূতিশীল এখনকার সরকার দল)। কারণ তখন সরকারি অফিসে লেখনী আর মুনীর ব্যবহার হতো যা ছিলো কারো ব্যক্তিগত স্বত্ব বিহীন। যদি সে সময়ে মুনীর বা লেখনীর কোন একটি কীবোর্ড উইনডোজ অপারেটিং সিস্টেমে যুক্ত হতো তাহলে আমরা আজেকে যে বিজয়ে একচেটিয়া ব্যবহার দেখতে পাচ্ছি, সেই জায়গাটি হয়তো দখল করতো সেই কীবোর্ড। মোস্তফা জব্বার সাহেব তখন সেটি হতে দেননি কারণ তাতে তার বিজয় লে-আউটের কীবোর্ড সফটয়্যার ব্যবসায় মার খাবার সম্ভাবনা ছিলো। শেষে মাইক্রোসফট বাংলাদেশ ছাড়ে এই বলে যে তোমরা আগে সিদ্ধান্ত নাও কোনটি ব্যবহার করবে, তারপর আমরা তোমাদের কীবোর্ড উইনডোজে যোগ করবো ।
আজও আমাদেরকে কম্পিউটারে বাংলা লিখতে হয় অভ্র বা বিজয় জাতীয় কোন থার্ড পার্টি কোন সফটয়্যার ব্যবহার করে । যদিও বাংলাদেশ সরকার ইতোমধ্যে বুয়েট কর্তৃক উদ্ভাবিত ন্যাশনাল কীবোর্ডের (যা শুরু থেকে ইউনিকোড সমর্থন করে, উল্লেখ্য বিজয় ইউনিকোড সমর্থন করে মাত্র ২০০৫ সাল হতে) দুইটি সংস্করণ এ যাবৎ প্রমিত করেছে এবং মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইনডোজ সেভেন-এ এই ন্যাশনাল কীবোর্ড ডিফল্ট বাংলা কীবোর্ড হিসেবে যুক্ত হয়েছে, তবুও এর ব্যবহার হয়না বল্লেই চলে। ন্যাশনাল কীবোর্ড সম্পর্কে কতোজন মানুষ জানেন তাও সন্দেহের বিষয়। এর কারণ কীবোর্ড ব্যবহার একটি অভ্যাসের বিষয়। মানুষ যেটিতে একবার অভ্যস্ত হয়ে যায় তা থেকে বের হয়ে কেউ নিশ্চয়ই আবার আরেকটা কীবোর্ড লে-আউট মুখাস্ত করবেন না ।
এ প্রসঙ্গে বোরাক (DVORAK) কীবোর্ডের কথা উল্লেখ করা যেতে পারে। ইংরেজি QWERTY কীবোর্ড বাজারে আসার অনেক পরে ১৯৩২ সালে বাজারে আসে বোরাক কীবোর্ড। বলা হয়ে থাকে বোরাক কীবোর্ড, কোয়ার্টি কীবোর্ড অপেক্ষা অনেক বেশী দক্ষতা সম্পন্ন, কিন্তু বোরাক তখন আর জনপ্রিয়তা পায়নি। কারণ ততোদিনে কোয়ার্টিতে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিলো (তথ্য সুত্র: টাইপিং টিউটর সফটয়্যার: Ten Thumbs Typing tutor)। আরেকটি সম্ভাব্য কারণ হলো অন্য কোন কীবোর্ড তৈরি ও তার নিয়মিত আপডেট হয়নি বা অন্যান্য কীবোর্ড পৃষ্ঠপোষকতাও পায়নি। এজন্যই বিজয় জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা এতোদিনে বিজয়ের সাথে অভ্যস্থ হয়ে গেছে। কম্পিউটারের খুটিনাটি বিষয়ে ব্যাপক ধারণা রাখেন- এমন কম্পিউটার ব্যবহারকারী ছাড়া খুব কম ইউজারই বাংলা লেখার জন্য বিজয় ব্যতীত অভ্র বা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করেন। তাই এর ব্যবহার আসলেই একচেটিয়া। আর মানুষের এই অভ্যস্ততাকে পুঁজি করে ব্যবসা করে যাচ্ছেন মোস্তফা জব্বার। উইনডোজ সেভেন ৬৪ বিট অপারেটিং সিস্টেমে লেখার জন্য বিজয় একুশে ছাড়া প্রাথমিকভাবে অন্য কোন সফটওয়্যার কাজ করতো না। তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে বিজয় একুশে সফটওয়্যার-এর দাম নির্ধারণ করেছেন পাঁচ হাজার টাকা! জব্বার সাহেব সত্যিই একজন প্রকৃত বর্ণমালা ব্যবসায়ী! পৃথিবীর আর কোন ভাষা কম্পিউটারে লেখার জন্য এমন থার্ড পার্টি সফটয়্যার ব্যবহার করতে হয় কি-না আমার জানা নেই। তবে না থাকার সম্ভাবনাই বেশী। তবে সেক্ষেত্রে নিজেদের ভাষা কম্পিউটারে লেখার জন্য থার্ড পার্টি সফটয়্যার ব্যবহারের একমাত্র কৃতিত্ব আমাদের ই আছে!
মোস্তফা জব্বার সাহেব দাবী করেছেন তার ডিজাইনকৃত বিজয় কীবোর্ডের নকশা বা লে-আউট নাকি হুবহু অনুকরণ করা হয়েছে অভ্রর ইউনিজয় অংশে। তার দাবী কতোখানি যেীক্তিক বা অযেীক্তিক সেই প্রসঙ্গে আমি যাবো না। আমি মনেকরি ইউনিজয় আর বিজয় নিয়ে এখন ঝগড়া না করে সময় এসেছে কম্পিউটারে বাংলা লেখার একটা কমন এবং ওপেন সোর্স প্লাটফর্ম তৈরি করার এবং এটা আমাদের নিজেদের প্রয়োজনেই করতে হবে। অভ্র একটা ওপেন সোর্স প্লাটফর্ম বটে; কিন্তু ইংরেজি বর্ণের অনুকরণে ফোনেটিকের সাহায্যে বাংলা লেখা মূলত একটা অস্থায়ী সমাধান। নিজস্ব বর্ণমালা থাকতে অন্যভাষার বর্ণের অনুকরণে ফোনেটিকে লেখাটা লজ্জারও বটে। তবুও অভ্রকে ছোট করে দেখবার সুযোগ নেই। কারণ অভ্র একজন বর্ণমালা ব্যবসায়ীর হাত থেকে রেহাই দিয়েছে অনেক কম্পিউটার ব্যবহারকারীকে। সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা যেহেতু বিজয় লে- আউটে টাইপ করে অভ্যস্ত হয়ে গেছে, তাই মোস্তফা জব্বার সাহেব চাইবেন তার বিজয়ে স্বত্ব ধরে রেখে একচেটিয়া ব্যবসা টিকিয়ে রাখতে। আর আমাদেরকে চেষ্টা করতে হবে বাংলা কীবোর্ডকে একটি সম্মিলিত সাধারণ প্লাটফর্ম দেওয়ার জন্য যাতে আগামী প্রজন্ম এই বহুবিধ কীবোর্ডের ঝামেলা হতে মু্ক্তি পেতে পারে। একটি সভ্য জাতির ভাষা লেখার জন্য একাধিক কীবোর্ড লে আউট কখনো গ্রহণযোগ্য হতে পারে না।
আজ যদি শহীদ মুনীর চৌধুরি বেঁচে থাকতেন তাহলে কম্পিউটারে বাংলা লেখার ইতিহাসটা অন্যরকমও হতে পারতো। কিন্তু সেটা হয়নি। মহীরুহ ব্যক্তিত্ব অকালে পৃথিবীত থেকে হারিয়ে যান। আর সাধারণের মধ্যে থেকে ওঠে আসা দু’ একজন যদিও মানুষের মাঝে বেঁচে থাকার জন্য কোন একটি অসাধারণ কাজ করেও ফেলে- শুধু ব্যবসায়িক বা ব্যাক্তিস্বার্থের কারণে সে-ই জায়গাটায় পৌছাতে পারেন না। জব্বার সাহেব বোধহয় তাদের মধ্যে একজন। আজ যে বিজয় নিয়ে তার এত গর্ব, এতো অহংকার সেই বিজয়ের লে-আউটের ডিজাইনের পেছনে রয়েছে পূর্ববর্তী মুনীর কীবোর্ডের অবদান, রয়েছে বিজয় প্রকল্পে কাজ করা অনেক ব্যাক্তির অবদান। বিজয়ের প্রথম সংস্করণের প্রোগ্রমিং করে দিয়েছিলেন দেবেন্দ্র জোশী নামক একজন ভারতীয়, পরবর্তীতে বিজয় প্রোগ্রামিং করেন গোলাম ফারুক আহমেদ, নিয়াজ আহমেদ, মনিরুল আবেদিন পাপ্পন্, কামরুজ্জামান, হোসনে আরা চৌধুরি, মহফুজুর রহমান মাসুম সহ আরো অনেকে। এছাড়াও ফন্ট ডিজাইন ও ডিজিটাইজিং সহ অন্যান্য অনেক কাজে একটি বিশাল কর্মী বাহিনী কাজ করেছেন (মোস্তফা জব্বারের বিজয় গাইড দ্রষ্টব্য)। জব্বার সাহেব যেটি করেছেন তা হলো কোয়ার্টি কীবোর্ডের অনুকরণে বাংলা কীবোর্ডের একটা লে-আউট সাজিয়েছেন এবং এই কীবোর্ডের সফটয়্যার তৈরিতে নেতৃত্ব দিয়েছেন। একটি কীবোর্ডের নকশা করা আর সেই কীবোর্ডের প্রোগ্রামিং কোনভাবেই এক বিষয় নয়।
বস্তুতঃ বিজয় উদ্ভাবনে আমি তার অবদানকে কোনভাবেই ছোট করে দেখছিনা, একই সাথে বলতে চাই বিজয় কোনভাবেই তার একক সৃস্টি নয়। এটি একটি সম্মিলিত প্রয়াসের ফসল যার পুরোটা কৃতিত্ব তিনি একাই দাবি করছেন, নিজের নামে পেটেন্ট নিয়েছেন, দুই দশক ধরে ব্যবসাও করেছেন, বিজয় তার নেতৃত্বে উদ্ভাবিত হয়েছে, তাই ব্যবসা করার অধিকারও তার আছে— তারপরও প্রশ্ন থেকে যায়। শুধু একটা লে-আউট ডিজাইন করে জব্বার সাহেব একাই কীবোর্ডের পেটেন্টের মালিক, সমস্ত স্তত্ব তার একার, আর যিনি বা যারা প্রোগ্রামিং করলেন তাদের নামগন্ধও নেই কোথাও। আমি মনেকরি মোস্তফা জব্বারের আরো অনেক আগেই বানিজিৎক মনোভাব বাদ দিয়ে সাধারণের জন্য বিজয়কে উন্মুক্ত করে দেওয়া উচিত ছিলো। সেক্ষেত্রে বিজয় জাতীয় কীবোর্ডের মর্যাদা পেতেও পারতো। এখনো যে সে সুযোগ নেই তা-ও কিন্তু নয়। কিন্তু তার বিজয়ের লে-আউটের একটা অংশ ব্যবহার করে অভ্র-এর ইউনিজয় সফটয়্যার লেখা হয়েছে বলে তিনি যেভাবে হুংকার দিয়ে যাচ্ছেন, তাতে কি তিনি আদৌ বিজয়কে উন্মুক্ত করে দেবেন বলে মনে হয়?
আমি আগেই বলেছি কীবোর্ড একটা অভ্যাসের বিষয়। মানুষ যাতে একবার অভ্যস্ত হয়ে যায়, সেটা থেকে বের হয়ে অন্য একটা কীবোর্ড কেউ ই মুখাস্ত করতে চাইবে না। বিজয় কীবোর্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এটি চন্দ্রবিন্দু, বিসর্গ, এবং খন্ড ত- এই তিনটি বর্ণ ছাড়া অন্যসব বর্ণই ইংরেজি কোয়ার্টি কীবোর্ডের ইংরেজি বর্ণমালার বোতাম ব্যবহার করে লেখা যায় তথা টাচ টাইপিংয়ের জন্য আদর্শ কীবোর্ড। ন্যাশনাল কীবোর্ডে বাংলা লেখার সময় ইংরেজি বর্ণমালার বিরাম চিহ্ন ব্যবহার করা যায় না। বিজয়ে সে অসুবিধা নেই। সেদিক থেকে বিজয় সবচেয়ে বিজ্ঞান সম্মত কীবোর্ডও বলা যায়। ইউনিজয় বা বিজয় যা- ই বলি না কেন আমরা অনেকেই কিন্তু এই লে- আউটে টাইপ করে অভ্যস্ত। তাই যদি বিজয় বা ইউনিজয় জাতীয় কীবোর্ড হিসেবে স্বীকৃতি পায়, তাহলে তা ডিফল্ট বাংলা কীবোর্ড হিসেবে যুক্ত হতে পারে মাইক্রোসফটের পরবর্তী অপারেটিং সিস্টেম উইনডোজ এইট-এ। আমরা মুক্ত হবো বাংলা লেখার জন্য থার্ড পার্টি সফটয়্যার ব্যবহারের ঝামেলা থেকে। পরবর্তী জেনারেশন মু্ক্ত হবে একটি অভিশাপ থেকে। মোস্তফা জব্বার কি পারবেন তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে বের হতে? তিনি কি চাইবেন না তার নাম ইতিহাসে একজন বর্ণমালা বনিক হিসেবে নয়, বরং বাংলা লেখার জন্য উন্মুক্ত কীবোর্ডের উদ্ভাবক হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাক?
আরো কিছু কথা:
যদিও ন্যাশনাল কীবোর্ড নামে বাংলা লেখার কীবোর্ড সরকার কর্তৃক প্রমিত করা হয়েছে, তথাপি এর ব্যবহার খুবই সীমিত, অথবা নেই বল্লেই চলে। আপনারা কেউ কি লক্ষ্য করেছেন ঈদানিং নকিয়াসহ বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোন তৈরি হচ্ছে ইংরেজি কোয়ার্টি কীবোর্ড ব্যবহার করে? যেমন নকিায় ই সিরিজের ই৭১, ই৭২, এন সিরিজের এন ৯০০, এন ৯৭ প্রভৃতি। নকিয়া সহ অন্যান্য ব্রান্ডের আরো স্মার্টফোন ভবিষ্যতে বাজারে আসছে। অত্যন্ত পরিতাপের বিষয় কি জানেন, স্মার্টফোনে বাংলা লেখাতো দূরের কথা বাংলা দেখার ব্যবস্থাও নেই। নকিয়ার স্মার্টফোন তৈরি হয় সিমবিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এই অপারেটিং সিস্টেমে বাংলা লেখা ও দেখার জন্য কোন ব্যবস্থা নেই। তবে নকিয়া ৯ কী সম্বলিত জাভা সমর্থিত ফোনে ইতোমধ্যে বাংলা ভাষার প্রবেশ ঘটিয়েছে। টি৯ ব্যবহার করেও লেখার ব্যবস্থার করা হয়েছে। তাই স্মার্টফোনে বাংলা প্রবেশ করানোও তাদের জন্য খুব কঠিন হবে বলে মনে হয় না। শুনেছি আইফোনে বাংলা লেখা যায় না, কিন্তু ইউনিকোড কোডিং লেখা বাংলা দেখা যায় তবে সঠিকভাবে দেখায় না।
জাতি হিসেবে আমরা সব দিকে দিয়েই পিছিয়ে, এখানেও তাই। অনেক আগেই যেমন কম্পিউটারে বাংলা কীবোর্ডের ইস্যুটি মীমাংসা করে ফেলা উচিত ছিলো, সেই সাথে ঐ কীবোর্ড কে ভিত্তি করে স্মার্টফোনেও বাংলা দেখা ও লেখার ভিত্তি কি হবে তা নির্ধারণ করা উচিত ছিলো। তাই আজকের বিজয় বা ইউনিজয় যাই বলি না কেন, এটিকে উন্মুক্ত করে দেয়া হলে এটিই হতে পারে কম্পিউটার সহ স্মার্টফোনে বাংলা লেখার কমন প্লাটফর্ম। আমরা কি পারবো না এমন একটি কমন প্লাটফর্ম তৈরি করতে, সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য না হোক অন্ততঃ বাংলাদেশীদের জন্য?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা কীবোর্ড ;
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাদাকালোরঙিন বলেছেন:
অনেক খেটেখুটে লিখেছেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আমার পরিশ্রম স্বার্থক হবে যদি সতিই বাংলা লেখার একটা কমন প্লাটফর্ম তৈরি হয়।
মতিউর রহমান সাগর বলেছেন:
চমৎকার লেখা +++
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসুন আমরা বাংলা লেখার একটা কমন প্লাটফর্মের জন্যে একাত্ম হই।
হাসান সোহেল বলেছেন:
ভাল লাগল।তবে বুঝতে একটু কষ্ট হয়েছে।
লেখক বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ। লেখার কোন অংশে বুঝতে কষ্ট হলো জানালে আমার লেখার ত্রুটিটা বুঝতে পারতাম।
আসুন কম্পিউটারে বাংলা লেখার একটি কমন প্লাটফর্মের জন্য আমরা একাত্ম হই।
নার্ডী বয় বলেছেন:
ভাল পোস্ট
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসুন আমরা বাংলা লেখার একটা কমন প্লাটফর্মের জন্যে একাত্ম হই।
লেখক বলেছেন: দুর্জন পরিত্যায্য, কিন্তু দুর্জনের ভালো গুনটা গ্রহণ করতে বোধহয় দোষ নেই। আমাদের এখন ব্যবহার বান্দব একটা জাতীয় কীবোর্ড নির্ধারণ করা জুরুরি, সেটা বিজয়ও হতে পারে, অন্যকোন কীবোর্ডও হতে পারে।
রিসাত বলেছেন:
অপাইরেটিং সিস্টেম প্রযুক্তিঠা তরকারী
রিসাত বলেছেন:
ধুর! বানাম্বুল
লেখক বলেছেন: ব্যক্তিগতভাবে আমি বানানের প্রতি খুবই সংবেদনশীল, তবে ভুল যে হবে না এমন গ্যারান্টি বোধহয় কেউ-ই দিতে পারেনা।
'লেনিন' বলেছেন:
যদি পুরোটা নিজে লিখে থাকেন তাহলে লেখালেখিটা পেশা হিসেবেও ভেবে দেখতে পারেন। বেশ সুলিখিত। আমি এক সময় কম্পিউটার টুমরো এবং আরো কিছু টেকনোলজী বিষয়ক পত্র-পত্রিকা সাময়িকীকে নিয়মিত লিখতাম। ইদানীং ব্লগেই বিনা পারিশ্রমিকে লিখি।
লেখক বলেছেন: আপনার মন্তব্যে আমার লেখার সামর্থ্য নিয়ে সংশয় রয়েছে, তাই জোর দিয়ে বলতে পারছিনা লেখালেখি পেশা হিসেবে নিতে পারবো
, উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। চৌর্য্যবৃত্তি আমার ধাতে পড়ে না।
কয়েকদিন বিষয়টি নিয়ে ভেবে তারপর পুরো একদিন ব্যয় করে লেখাটি প্রস্তুত করা। তাই লেখালেখিকে পেশা হিসেবে নেওয়ার চান্স খুব কম ( ফরমায়েসে লিখতে হলে ভাবাভাবির চান্স নেই, আরো দ্রুত লিখতে হবে)।
আপনাকে ধন্যবাদ।
আসুন কম্পিউটারে বাংলা লেখার একটি কমন প্লাটফর্মের জন্য আমরা একাত্ম হই।
দ্যা ডক্টর বলেছেন:
চমৎকার লেখা +++
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসুন আমরা বাংলা লেখার একটা কমন প্লাটফর্মের জন্যে একাত্ম হই।
গোবা বলেছেন:
চমৎকার লেখা... বেশ খেটেছেন বোঝাই যায়! প্লাস দিলাম!তবে ছোট্ট একটা সংশোধনী। ৪র্থ প্যারার ৩য় বাক্যটি:
"মাইক্রোসফটের উইনডোজ, এ্যাপলের ম্যাক কিংবা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স- কোন অপারেটিং সিস্টেমেই এখন পর্যন্ত বাংলা লেখার ডিফল্ট কোন কীবোর্ড যুক্ত হয়নি।"
উবুন্টুতে ডিফল্টভাবে তিনটি বাংলা কিবোর্ড দেয়া থাকে: প্রভাত, ইউনিজয় ও জাতীয়। তাই বলা যায় যে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুতে বাংলা লেখার জন্য ডিফল্ট কিবোর্ড হিসেবে তিনটি লেয়াউট যুক্ত হয়েছে।
লেখক বলেছেন: আমি কখনো উবুন্ডু ব্যবহার করিনি। তবে কোথায় যেন শুনেছিলাম উবুন্ডুতেও নাকি বাংলা ডিফল্ট কীবোর্ড নেই। ধন্যবাদ। আমার জানার মধ্যে ভুল ছিলো। সংশোধন করে দেওয়া হলো।
আসুন কম্পিউটারে বাংলা লেখার একটি কমন প্লাটফর্মের জন্য আমরা একাত্ম হই।
জামাল ঊদ্দিন বলেছেন:
চমতকার লিখা ... শুধু প্লাস দেবার জন্য লগিন করলাম । উবুন্টুতে বাংলাদেশের জাতীয় কী-বোর্ড আর প্রভাত সিস্টেমের সাথেই যোগ করা হয়েছে । সাথে ভারতী-বাংলা কী-বোর্ডটাও আছে ।
iBus নামে আরেকটা ইনপুট মেথডও ইন্সটলেশনের সাথে সাথেই দেয়া থাকে যেটাতে ইউনিজয় , প্রভাত , ইনস্ক্রীপ্ট , জাতীয় এই চারটা লে-আউটই থাকে ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে তথ্যগুলো যোগ করার জন্য।
আসুন আমরা কম্পি উটারে বাংলা লেখার জন্য একটি কমন প্লাটফর্মের জন্য একাত্ম হই।
এস. এম. মেহেদী আকরাম বলেছেন:
দারুন লিখেছেন.......
লেখক বলেছেন: সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
আসুন আমরা কম্পি উটারে বাংলা লেখার একটি কমন প্লাটফর্মের জন্য একাত্ম হই।
লেখক বলেছেন: সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
আপনার লেখাটি পড়লাম। ভালো লিখেছেন।
আমাদের এখন বড় প্রয়োজন কম্পি উটারে বাংলা লেখার একটি কমন প্লাটফর্ম। অনেক আগেই এটা করা উচিত ছিলো। এখন এটি না করা হলে আমরা পিছিয়ে পড়বো।
ন্যাশনাল কীবোর্ড আজ পরীক্ষা করে দেখলাম। বিজয়ের সাথে প্রায় ৯৫% মিল আছে। বাংলা লেখার জন্য এটিও আদর্শ কীবোর্ড হতে পারে। প্রয়োজন এটিকে সামনে তুলে আনা।
লেখক বলেছেন: ধন্যবাদ
আসুন আমরা কম্পিউটারে বাংলা লেখার একটি কমন প্লাটফর্মের জন্য একাত্ম হই।
ফিউশন ফাইভ বলেছেন:
চমৎকার লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ
আসুন আমরা কম্পিউটারে বাংলা লেখার একটি কমন প্লাটফর্মের জন্য একাত্ম হই।
রাহা বলেছেন:
+ ভালো লাগল
আবু সালেহ সুমন বলেছেন:
বাংলা কম্পিউটিং নিয়ে সাম্প্রতিক আলোচনা – কিছু বাস্তবসম্মত প্রস্তাব পোস্ট করেছেন: শাহ আসাদুজ্জামানপোস্টটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কম্পিউটারে বাংলা লেখার একটি কমন প্লাটফর্মের রুপরেখা তুলেধরা হয়েছে এখানে।
আসুন আমরা কম্পিউটারে বাংলা লেখার একটি কমন প্লাটফর্মের জন্য একাত্ম হই।
শাহ্ আসাদুজ্জামান বলেছেন:
চমৎকার তথ্যবহুল লেখা। "আমরা কি পারবো না এমন একটি কমন প্লাটফর্ম তৈরি করতে, সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য না হোক অন্ততঃ বাংলাদেশীদের জন্য?"
অবশ্যই পারব। আসুন দেখিয়ে দিই।
একটি প্রকল্প প্রস্তাবনা তৈরী করেছি। এখানে পাবেন
আসুন দেরি না করে কাজে হাত দিই। আর বাংলা কম্পিউটিং এর এই প্রাথমিক ও মৌলিক ধাপ নিয়ে যেকোন রকমের চক্রান্তের সুযোগ চিরতরে বন্ধ করি।
শাহ্ আসাদুজ্জামান বলেছেন:
"বিজয়ের সাথে প্রায় ৯৫% মিল আছে। বাংলা লেখার জন্য এটিও আদর্শ কীবোর্ড হতে পারে। প্রয়োজন এটিকে সামনে তুলে আনা। "সেটাই, তথ্যের ভিত্তিতে প্রমাণ করে এবং সরকারী পৃষ্ঠপোষকতায় সাহায্য নিয়ে একটা মুক্ত, পেটেন্ট বিহীন জাতীয় কীবোর্ড লে-আউটকে জনপ্রিয় করতে হবে।
ইন্টারনেটের বর্তমান ব্যবহারকারীদের চেয়েও আমাদের বেশি করে ভাবতে হবে আগামী প্রজন্মের শিশুদের কথা, যারা প্রাথমিক স্কুলেই বাংলায় কম্পিউটার ব্যবহারের হাতেখড়ি পাবে। তার জন্য একটি প্রমিত কীবোর্ড খুবই দরকার।
লেখক বলেছেন: আপনার সাথে সহমত।
ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই আমাদেরকে একটি প্রমিত বাংলা কীবোর্ড বেছে নিতে হবে। ন্যাশনাল কীবোর্ড আমি ব্যবহার করেছি। এটার ডিজাইন বিজয়রে সাথে ৯৫% মিল আছে তেমনি এটা ডিজাইন বিজয় অপেক্ষা অধিক বিজ্ঞানসম্মত বলে আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















