আমার প্রিয় পোস্ট
- ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠানের নামের বানান সংশোধন করা যায় কিভাবে? - আবু সালেহ সুমন
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- IELTS (অফিসিয়াল গাইড-টরেন্ট ভার্শন) ডাউনলোড এর কারখানা : যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৬ - পরিবেশবাদী ঈগলপাখি
- Divide and Rule দেশে Still Rules - ছিহ: ছিহ: আমরা বাংলাদেশীরা কেন এদের ফাঁদে পা দিচ্ছি? - দেশপ্রেমিকেরা দালাল হইতে সাবধান - কবির চৌধুরী
- র্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল থেকে সর্বোচ্চ স্পীডে রিজিউম সুবিধা সহ ডাউনলোড করুন + টরেন্ট থেকে ডিরেক্ট ডাউনলোড
- রাফি মাহমুদ
- ১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (ছবি ব্লগ)। - বাহারুল ইসলাম বাহার
- মনকে রিফ্রেশ করতে আমার এ লিখাটি পড়ুন(ফানি পোস্টের সমাহার) - হাসান জোবায়ের
- ডেস্টিনি-ধোলাই সমগ্র ..... (রিপোস্ট এবং আপডেট)
- নূর-ই-আল-মামুন
- একদিন গ্যাস নামক সোনার ডিম পাড়া হাঁসটি মরে যাবে > আমাদের যথেচ্ছা গ্যাস ব্যবহার বিলাসীতার পাপ বহন করবে ২৫ কোটি মানুষ - মনজুরুল হক
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- এ পোষ্ট আস্তিক-নাস্তিক, বি.এন.পি-আওয়ামি লীগ সবার জন্য, এ পোষ্ট মানবতার জন্য, বাংলাদেশের জন্য। - নিস্সঙ্গ যোদ্ধা
- ছবির কথা, কথা বলা ছবি; অবগুণ্ঠিত চিত্রের মর্মোদ্ধার এর প্রচেষ্টা... - মুভি পাগল
- ফ্রি ই-বুক ডাউনলোড; যে বইগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় অথচ যেগুলো কখনই স্কুলে পড়ানো হবেনা - মুভি পাগল
- বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনীতির ওয়েব সাইটসমূহ - মাসুদ চৌধুরী
- সকল শিক্ষাপ্রতিষ্ঠান সাইট বাংলাদেশ/All Educational Site in Bangladesh - মাসুদ চৌধুরী
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব১৩ - ত্রিশোনকু
- মহানবী হযরত মুহাম্মদ (সা: ঘরের কিছু ছবি - তর্ষ
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- জন্মতারিখ দেখুন বাংলায় - মহসিন০৮
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- ইংরেজি ভাষা শেখার যন্ত্রণা ও ঝক্কি!-২ - সাঈফ শেরিফ
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৩) - মাহমুদ সিএসই
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- মেগাআপলোডের প্রিমিয়াম ইউজার হয়ে যান নিমিষেই! - বিডি আইডল
- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান) - ফেরদৌস ৬৯
উবুন্টুতে কি আমার নকিয়া ফোন দিয়ে ইন্টারনেট কানেক্ট হবে না?
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৬
উবুন্টুর সিডি রিকোস্ট করেছিলাম মাস তিনেক আগে। হাতে পেলাম দুই দিন আগে। আর গত গত দুই দিনে দুইবার উবুন্টু ইনস্টল করেছি! দুটোই একেবারে ফ্রেশ ইনস্টল। প্রথমবার উইনডোজ রিপ্লেস করে সরাসরি উবুন্টু ইনস্টল করেছিলাম। দ্বিতীয়বার উইনডোজের সাথে ডুয়েল বুটে ইনস্টল করলাম।
প্রথমবার ইনস্টল দেওয়ার পর বেশ কিছু সমস্যা দেখা দেয়। পিসিতে একমাত্র অপারেটিং সিস্টেম উবুন্টু থাকলেও সেটা শাট ডাউন হতো না। পাওয়ার কী চেপে বন্ধ করতে হতো। উল্লেখ্য উবুন্টু ইনস্টল দেবার অভিজ্ঞতা এটাই আমার প্রথম নয়। ক্যানোনিকাল কর্পোরেশন থেকে ডিস্ক পাবার আগে উবুন্টুর ১০.০৪ ভার্সন ডাউনলোড করে সিডিতে বার্ন করে তারপর ইনস্টল করেছিলাম আমার প্রতিবেশী ছোট ভাই মিনহাজ উদ্দিন -এর পিসিতে। উবুন্টুতে তার নকিয়া এন ৭০ ফোনকে মডেম হিসেবে কানেক্ট করে ইন্টারনেট কানেক্ট করতে পেরেছিলাম তখন।
এবার আমার পিসিতে উবুন্টু ইনস্টল দেবার পর অনেক চেষ্টা করেও আমার নকিয়া ফোনকে মোডেম হিসেবে কানেক্ট করতে পারলাম না। আমার ফোনের মডেল নকিয়া ৫৬৩০ এক্সপ্রেস মিউজিক।( সিমবিয়ান, সিরিজ ৬০, ভার্সন ৩ ) । পিসিতে কানেক্ট করেছিলাম ইউএসবি কেবল দিয়ে। ডানপাশের উপরের নেটওয়ার্ক আইকন থেকে মোবাইল ব্রডব্যান্ড সিলেক্ট করে এপিন দিয়ে বহুভাবে চেষ্টা করেছি। কানেক্ট হয় না। আমার ইন্টারনেট প্রোভাইডার বাংলালিংক। আমার এই ফোনটি উইনডোজ অপারেটিং সিস্টেমেও ইউএসবি ক্যাবল দিয়ে কানেক্ট করলেও ইন্টারনেট কানেক্ট করা যায় না। বরং ইউএসবি ক্যাবল দিয়ে কানেক্ট করে পিসি সুইট মোড সিলেক্ট করলেই ফোনের নেটওয়ার্ক চলে যায়। উবুন্টুতেও নেটওয়ার্ক আইকনে ফোন অফলাইন দেখায়। কিন্তু ডেটা স্টোরেজ মোড সিলেক্ট করলে ফোনের নেটওয়ার্ক ঠিকই থাকে, তখন আর উবুন্টুর নেটওয়ার্ক আইকনে ফোন কানেক্টেড দেখায় না। আমার ধারনা আমার এই ফোনটিতেও কিছু সমস্যা আছে, কেননা ফোনটি আমার ভাগিনার পিসিতেও কানেক্ট করে দেখেছি, নেটওয়ার্ক চলে যায়। কিন্তু এই ফোনই আবার মিনহাজ উদ্দিনের পিসির উবুন্টু অপারেটিং সিস্টেমে ক্যাবল কানেকশনে মডেম হিসেবে ভালো কাজ করে।
আমার পিসির উইনডোজ অপারেটিং সিস্টেমে এই নকিয়া ৫৬৩০ একপ্রেস মিউজিক ফোনকে ব্লুটুথ মডেম হিসেবে কানেক্ট করতে পারি এবং খুব ভালো কাজ করে। কিন্তু উবুন্টুতে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করার কোন অপশনই খুজে পেলাম না। উবুন্টুর জন্য নকিয়ার কোন পিসি স্যুইট নেই। তাই অন্য উপায় খুজলাম।
চেষ্টা করলাম নকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউকিজ(জাভা ফোন) ফোন মডেম হিসেবে কানেক্ট করার জন্য। এখানেও একই সমস্যা! কেবল দিয়ে কানেক্ট করে পিসি সুইট মোড সিলেক্ট করলেই সেটের নেটওয়ার্ক ওধাও হয়ে যাচ্ছে, ইন্টারনেট কানেকশন তো দূরের কথা! উবুন্টুর নেটওয়ার্ক আইকনে ফোন অফলাইন দেখাচ্ছে। এই ফোনেও যথারীতি ডেটা স্টোরেজ মোডে বহাল তবিয়তে নেটওয়ার্ক থাকে।
তারপর চেষ্টা করলাম নকিয়া এন ৭০ ফোন দিয়ে কানেক্ট করার। উবুন্টুতে নকিয়া এন ৭০ ডেটা ক্যাবল দিয়ে কানেক্ট করলে এন ৭০ এর নেটওয়ার্ক চলে যায় না। ফোনও অফলাইন দেখায় না। কিন্তু এপিএন সেট করে যতোই গুতাগুতি করলাম কাজ হলো না, কানেক্ট হয় না, অনেক্ষণ কানেক্ট করার চেষ্টার পর ডিসকানেক্টেড দেখায়। এন ৭০ ও ব্যর্থ! না কোন ভাবেই ইন্টারনেট কানেক্ট করতে পারলাম না।
বাধ্য হয়েই দ্বিতীয়বার উবুন্টু ইনস্টল দিলাম উইনডোজ এক্সপির সাথে ডুয়াল বুটে। এবারও একই কাহিনী। উইনডোজে আমার ফোন ব্লুটুথ মডেম হিসেবে কানেক্ট করতে পারলেও উবুন্টুতে ডেটা ক্যাবল দিয়ে কানেক্ট করতে পারলাম না। (যেহুতু ডেটা ক্যাবলে ফোন নেটওয়ার্ক চলে যায় তথা অফলাইনে চলে যায়, তাই কানেক্ট হবারও সুযোগ নেই)। কখনো কখনো ক্যাবল দিয়ে কানেক্ট করার পরও সেটে নেটওয়ার্ক থাকে, কিন্তু উবু্ন্টু নেটওয়ার্ক আইকন মোবাইল অফলাইন মোড দেখায়। তাই উবুন্টুতে আর ইন্টারনেট কানেক্ট করা হয়ে ওঠলো না।
আমার ধারণা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা যেতো যদি কানেক্ট করার জন্য কোন কানেকশন উইজার্ড থাকতো। নেট ঘেটে একটা টিউটোরিয়াল পেলাম ব্লুটুথ দিয়ে কানেক্ট করার জন্য। যেসব কমান্ড এখানে দেওয়া আছে তা ঠিকমতো কাজ করে না, আমিও উবুন্টুতে ইন্টারনেট কানেক্ট করতে পারলাম না। উবুন্টু ব্যবহার করেন এমন টেকি ভায়েরা আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন। আমি কি কোনদিনই উবুন্টুতে আমার ফোনকে ইন্টারনেট মডেম হিসেবে কানেক্ট করতে পারবো না?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু, ইন্টারনেট কানেক্টিং ;
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
ব্লুটুথ দিয়ে আমিও পারি নি, তবে কেবল দিয়ে তো কানেক্ট হয়!!!
লেখক বলেছেন: আমিতো আপনাকেই খুজছিলাম!!
এখন আমার উবুন্টুর উপায় হবে কি?
আমিতো কেবল লাগালেই ফোন অফলাইনে চলে যায়!!
এ যাবৎ তিনটা ফোন দিয়ে চেষ্টা করেছি। কানেক্ট করতে পারিনি।
তারাতারি সমাধান দিন, না হলে মাথা চুল ছিড়ে ফেলবো!!!
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
বিডিওএসএন সাপোর্ট সার্ভিস থেকে তো আপনাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করার উপায় বলে দেয়া হল। ঐটা কাজ করে না? আমি তো এখন ব্লুটুথ দিয়েই কানেক্ট করে ব্রাউজ করছি।
লেখক বলেছেন: না ব্লুটুথ দিয়েও কানেক্ট করতে পারিনি এখনো।
তবে ডেটা ক্যাবল দিয়ে এন ৭০ ফোনকে মোডেম হিসেবে কানেক্ট করতে পেরেছি প্রথমবারের মতো!!!
সমস্যা হলো এই ফোনটা আমার নয়, ঐ ছোটভাইয়ের।
আমার নিজের ফোন নকিয়া ৫৬৩০ এক্সপ্রেস মিউজিক যেকোন পিসিতে ক্যাবল দিয়ে সংযোগ করে যেকোন কানেকশন মোড( পিসি স্যুইট/ ডেটা স্টোরেজ/ মিডিয়া ট্রান্সফার) সিলেক্ট করলেই নেটওয়ার্ক উধাও!!
আমার এই ফোনটি নতুন কেনা, আমার ধারনা ফোনের সফটওয়্যারে বড় ধরনের বাগ আছে। আজ নকিয়াকে মেইল করেছি। দেখি কি উত্তর দেয়।
আর এখন কিন্তু এন ৭০ দিয়ে কানেক্ট করে উবুন্টুর ফায়ার ফক্সে ব্রাউজ করছি!!!
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
ব্লুটুথে কি সমস্যা? আপনার পিসির ব্লুটুথকে সেটে "অথোরাইজড" করে দিয়েছেন তো?
লেখক বলেছেন: হ্যা সবই করেছি।
অাসলে কমান্ড দেওয়াটা একটা কঠিন কাজ।
একটু এদিক সেদিক হলেই আর কাজ করেনা।
আমি সব কমান্ড কপি পেস্ট করে দিয়েছি।
তারপরও কমান্ড ব্যবহার করে ব্লুটুথ দিয়ে কানেকশন কনফিগার করতে পারিনি।
তবে শেষ পর্যন্ত অন্য একটা উপায়ে আমার এই নকিয়া ৫৬৩০ ফোনকে ব্লুটুথ মডেম হিসেবে কানেক্ট করতে পেরেছি!!!
উপায়টা এই টিউটোরিয়াল হতে আগেই আগেই চেষ্টা করেছিলাম। কিন্তু তখন কাজ হয়নি। কারণ টিউটোরিয়ালে যে উপায় দেওয়া হয়েছে তাতে পিসিতে ব্লুম্যান নামক একটা সফটওয়্যার নামাতে হয়।
ঐ পোস্টের লেখক উল্লেখ করেননি এভাবে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হলে পিসিতে অন্য নেট কানেকশন লাগবে সফটওয়্যার নামানোর জন্য!!!
যাহোক যখন আমি অফলাইনে থাকা অবস্থায় ওটা দিয়ে চেষ্টা করেছিলাম, তখন বুঝতে পেরেছি ওটা দিয়ে কানেক্ট করতে হলে সফটওয়্যার টা নামতে হবে।
যখন এন ৭০ ফোন ডেটা ক্যাবল দিয়ে কানেক্ট হয়ে গেলো তখন আমি ওই টিউটোরিয়ালটা অনুসরন করে সফটওয়্যারটা নামালাম এবং এটি আমার ফোনকে খুব সহজেই মডেম হিসেবে চিহ্নিত করলো!!!
তারপর আরকি, কানেক্ট করে ফেল্লাম!!!
তবে সফটওয়্যারটা অনেকটা পিসি স্যুইটের মতো কাজ করলেও প্রতিবার শাট ডাউনের পর নতুন করে ব্লুটুথ কানেকশন কনফিগার করা লাগছে, অটো ডিটেক্ট করতে পারছে না যদিও আমি কানেকশন অথরাইজড করে দিয়েছি।
তারপরও আমি খুশি, অন্তত: কানেক্ট করা যায়তো!!!
আর বিডিওএসএন এর দেওয়া লিংকে যে কমান্ড টিউটোরিয়াল আছে তা অনুসরন করে সব ঠিকমতো কনফিগার করতে পারলেও কানেক্ট করার কমান্ড দিলে এরর মেসেজ দেয়। আমি নিচে একটা স্ক্রিণশট দিচ্ছি।
আবু সালেহ সুমন বলেছেন:
বিডিওএসএন এর দেওয়া লিংকের টিউটোরিয়ার অনুযায়ী ব্লুটুথ কনফিগার করার পর কানেক্ট করার জন্য কমান্ড দিলে নিচের এরর মেসের দেখায়:
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
হুমমম, আমিও ব্লুম্যান দিয়েই কানেক্ট করেছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














