ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম)
মানবেন্দ্র দেবকে সভাপতি এবং ফেরদৌস আহমেদ উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।
তিনদিনব্যাপী সম্মেলনে এ কমিটি নির্বাচিত হয়েছে বলে বুধবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক গত ২৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মেলন উদ্বোধন করেন। কাউন্সিল অধিবেশন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে।
নতুন কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানবেন্দ্র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ছাত্রবিক্ষোভের সময় গ্রেপ্তার হয়েছিলেন। সাধারণ সম্পাদক উজ্জ্বল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএম শুভ।
৪১ সদস্যের কমিটিতে সহ সভাপতি রয়েছেন ছয়জন। তারা হলেনÑ সুচিত্রা সরকার, মন্টি বৈষ্ণব, আবু তোয়াব অপু, হাসান তারেক, প্রিতম দাশ ও সত্যজিত আচার্য চন্দন।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মণ্টিও ছাত্রবিক্ষোভের সময় গ্রেপ্তার হয়েছিলেন।
নতুন কমিটির সাধারণ সম্পাদক রয়েছেন তিন জন। তারা হলেনÑ মীর মোশাররফ হোসেন, আরিফুল ইসলাম নাদিম ও রাজিব কর্মকার।
অন্যপদগুলোতে রয়েছেনÑ রাকিবুল হক (কোষাধ্যক্ষ), মুজাহিদুল ইসলাম (দপ্তর সম্পাদক), অভিনু কিবরিয়া ইসলাম (শিক্ষা ও গবেষণা), মঞ্জুর মইন (স্কুলছাত্র), জনি আরাফ (আন্তর্জাতিক), হাসান ইকবাল সজিব (প্রচার), লতা রানী রায় (সাংস্কৃতিক), সব্যসাচী সাহা (ক্রীড়া), আশিকুল ইসলাম জুয়েল (সমাজকল্যাণ)। বাকিরা সদস্য।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ওই বছরের ২৬ এপ্রিল ছাত্র ইউনিয়ন সংগঠনটি আত্মপ্রকাশ করে। সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী অসা¤প্রদায়িক সংগঠনটির এবারের সম্মেলন ছিল ৩৩তম সম্মেলন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


