অভিজিৎ দাসের লেখা ও অন্যান্য বিষয়াবলি

কবিতা : এ্যাম্বুলেন্স

১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৪

শেয়ার করুন:                   Facebook

আমাদের মধ্যে কে আছে এমন
একটি ব্যক্তিগত নীল বেদনার এ্যাম্বুলেন্স
সাথে নেই যার!
আমরা প্রত্যেকেই গোপনে বা প্রকাশ্যে
একটি গমগমে নিস্তব্ধ এ্যাম্বুলেন্স
নিয়ে ঘোরাফেরা করছি,
মহাকাশগামী এক এ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে
প্রায়শই আমাদের ঘিরে আবর্তিত হয়।
তাকে দেখি, মূমূর্ষ স্বপ্নদের নিয়ে গানের ক্লাসে যাচ্ছে
মৃত্যুর স্বরলিপি শিখতে,
বেসুরো কন্ঠে যে কিছু ইস্পাতের
ধ্বনিরাগ ছুঁড়ে দিয়েই খালাস!
আমি আমার দেহের গ্যারেজে ঐ ব্যক্তিগত নীল বেদনার্ত
এম্বুলেন্সটিকে রেখে পথে নেমেছি,
আগামীকাল ওকে সঙ্গে নিয়ে যখন ঘুরতে বেড়োব,
রঙ পালটে কৃষ্ণচূড়া বর্ণের এই লেলিহান এ্যাম্বুলেন্সটি
তখন ব্রহ্মান্ডের সকল মানবযানের পথে
জ্যামের কারণ হয়ে উঠবে,
ভেতরে গুমরে ওঠা বিভৎস স্বপ্ন
যারা আপাত নিস্ফল,
কুণ্ডুলি পাকিয়ে উঠবে,
বিস্ফোরণের এক মুহূর্ত আগে
আমি আমার ব্যক্তিগত লাল এ্যাম্বুলেন্সের সাথে
একবার লিপ্ত হতে চাই সহ বাসে।

 

 

  • ৮ টি মন্তব্য
  • ১৫০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৯
comment by: কবিতা বালিকা বলেছেন: খুব ভালো লাগল
খুব ভালো লাগল
২. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৩
comment by: অভিজিৎ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল থ্যাংকস কবিতা বালিকা
৩. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৩
comment by: মাঠশালা বলেছেন: আমার চারপাশে সাইরেন বেজে উঠছে!
৪. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১১
comment by: অভিজিৎ বলেছেন: বাজুক ,বাজতে থাকুক
৫. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৫
comment by: রহমান মাসুদ বলেছেন: আমি আমার ব্যক্তিগত লাল এ্যাম্বুলেন্সের সাথে
একবার লিপ্ত হতে চাই সহ বাসে

১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: নীল বেদনার্ত এ্যাম্বুলেন্স কেন বসন্ত না এলেও কৃষ্ণচূড়া বর্নে ঘটে রূপান্তর!

৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
comment by: আবু বরকত বলেছেন: দারুণ। ...
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: থ্যাংকস , বরকত

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬০৩৪